সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

পাপীয়া

কাননে আজ আর কাঁদে না কোনো পাখি। ভ্রমরের গুঞ্জন থেমে গেছে বহুকাল আগে। আর পাপিয়া?

পাপীরা এসেছে আজ পাপিয়া নাম নিয়ে।

আসলে পাপী এখন জগৎ সংসারের শ্রেষ্ঠ সম্পদ। যত মত তত পথ বাক্যের মতন যত পাপ তত প্রতাপ এই বিষয়টা সামাজিক পরিমন্ডলে আজকে অতিশয় গ্রহনযোগ্য।

পাখি সব করে রব রাতি পোহাইলো এই শব্দবন্ধ আজ ভুল। আজকের রাত বড়ো বৃহৎ। দিবারাত্রি বিষয়টা সামাজিক পরিসরে আজ অমিল।

রাত নিঝুম, হোক না আঁধার কালো বলার পর সুরস্রষ্টা বলতেন সকাল বেলায় নতুন রবির কিরণ এর কথা।

এখন জেগে উঠতে নেই, এখন শীতের সাপ ঘুম দরকার। ইঁদুর পাশ দিয়ে হেঁটে গেলেও আক্রমন করতে নেই এ কথা বিষধর সাপও এখন বোঝে।

নিয়ম মেনে খোলস বদলে একটু নিশ্চুপ নিরুত্তাপ থেকে, সময় মতন ফোঁস করতে অভ্যস্ত সাপ। কিন্তু কে লৈবে মোর কান্ড এ কথা এ যুগের সন্ধ্যা রবি আর বলে না পাছে ' বলদের গো বধে আনন্দ ' এরকম কিছু অলঙ্কার তার নামের পাশে যোগ হয়!

এই যে রূপ, বর্ণ, গন্ধের আনন্দ সেটা অতীতের পরাকাষ্ঠা। 

আধুনিক নয় , অরূপ নয়, মিথ্যা নয় এটা সত্য। এখানে শুধু মনস্তাপ থাকবে, মৃত্যু থাকবে, অপমৃত্যু থাকবে, হত্যা থাকবে, ধর্ষণ থাকবে, থাকবে যুযুধান নানা বিষয় যা সভ্যতার পরিপন্থী, থাকবে শিক্ষা হীন কিছু পাপিয়া।

এরা পাখি নয় এরা পাপী। আজ না হয় আমি এদের নাম রাখলাম পাপীয়া।




রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

উদক

জলকে যদি প্রশ্ন করা হয় সে কোথা থেকে এসেছে তার উত্তর কোনো এক অর্বাচীন এক বাক্যে বলে দিতে পারেন। প্রথম উত্তর , পৃথিবীর তিনভাগ জল থেকে সূর্যের উত্তাপের ফলে তার আগমন এই খোলা আকাশে। দ্বিতীয় উত্তর, মাটির অন্তঃস্থলে কোনো এক স্তরে তার আভাস।

এই অর্বাচীনের উত্তর শিক্ষকের পছন্দ হলো না। তিনি বললেন আপনার উত্তর অসম্পূর্ণ।

প্রথমে খেদ অতঃপর ক্ষোভ তৈরি হলো ওই অর্বাচীনের মনে। খুঁজতে খুঁজতে সে প্রথমে পেয়েছে বন্যার জল, এরপর তৃষ্ণার জল শেষে সে খুঁজে পেয়েছিল ঘর্মাক্ত শরীর।

শিক্ষক মানবেন্দ্র প্রত্যুষ ও সায়াহ্নের পাড়ে অতি পরিচিত। সে প্রত্যুষ বা সায়াহ্ন কোনো প্রাকৃতিক বিষয় নয়। সেখানে শুধু একটা নরদেহ।

নরদেহের শ্রেষ্ঠ দুয়ার হলো চোখ। শ্রেষ্ঠ জল হলো অশ্রু।

অশ্রুর আবার প্রকারভেদ আছে। তিনি দুঃখেও আছেন আনন্দেও আছেন। 

বড় ভ্রম বেঁধেছে এই অর্বাচীনের। তার কাছে যে বিষয়টি ছিল জলবৎ তরলং সেটা হয়ে উঠলো না বুঝতে পারা নর দেহের বিলম্বিত লয়।

শিক্ষক বললেন বেতালের আবার লয় বোধ?

এর কিছুদিন পর ওই অর্বাচীনের মাতৃ বিয়োগ হয়। চোখ দুটো সেদিন বাঁধ মানে নি। তখনো তিনি এই জলের উৎস সন্ধানের কথা ভাবেন নি।

কয়েক বছর পর তার আরো এক প্রিয়জন চলে গেলেন। তখনো চোখ তার বাঁধ মানে নি।

শেষে যেদিন তিনি নিজেই মৃত্যু পথযাত্রী, সেদিনও তার অশ্রু ঝরছিল দু'চোখ বেয়ে।

শিক্ষক বললেন এই অর্বাচীন মৃত্যুর সময় নিশ্চয়ই বুঝেছে চোখের জলের মর্ম।

এরপরে এই শিক্ষক আর জীবনের পাঠশালায় পড়াতে আসেন নি।



শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বেতাল

আমার বাড়িতে অনেক রকমের পাখি আসে। এদের এখানে আসার সময়টা বিভিন্ন। সাত সকালে শহরে সকলের ঘুম ভাঙে কাকের কর্কশ স্বরে। আমার তেমন নয়, বরং আলো ফোটার সময় অন্য একটা পাখির ডাক আমার কানে আসে। আমার মা সকলের কাছে মিনাক্ষী এই নামে পপুলার ছিলেন শুধু পাখির কথা মানুষের ভাষায় বলতেন বলে। এই পাখিটার বিষয়ে মা বলতেন সূর্যের আলো যখন এই পৃথিবীতে পৌঁছয় তখন এই পাখিটা কৃষ্ণ নাম স্মরণ করে গলায় সুর বাঁধে। তিনি বলতেন পাখিটা তারস্বরে সবাইকে জাগাতে, মিষ্টি সুরে গান ধরে " ঠাকুর গোপাল ওঠো ওঠো।" আমার স্মরণাতীত কালে এমন পাখির কথা কোনো কারোর মুখে শুনেছি বলে মনে হয় না।
যাক আমার মা এর কথা। এখন আমার গৃহিনীর কথা বলা প্রয়োজন। আসলে কুকুর যেমন প্রভুভক্ত, একই ভাবে মানুষও বড্ডো কুকুর ভক্ত। 
এই পাড়ায় চারটে কুকুর আছে। এরা একেবারেই নেড়ি গোত্রের। তাদের লাফ ঝাঁপ, অভাব অনুযোগ, মান অভিমান, ভালোলাগা ভালোবাসা এসব প্রকাশ পায় বৃতি'র কাছে। কখনো সামনের পায়ে ডন কখনো পিছনের পায়ে ডন, শেষে গায়ে উঠে কাউমাউ আরো কত কি।
বৃতি রোজ সকালে আমাদের খাবার বানানোর আগে, ওদের জন্য খাবার বানায়। সময় নিরপেক্ষ ভাবে ওরা পাত পেড়ে খায় বৃতি'র হাত ধরে।
এই আনন্দে আমি আমার মেয়ে বা একবাক্যে বললে বলতে হয়, খুব সুন্দর সময় কাটে ওদের লেজ নাড়িয়ে প্রভুর সাথে আলাপচারিতায়।
আমি পাখিদের কথা বুঝি একদম ছোট বয়েস থেকে প্রযত্নে আমার মা। অনেকেই বলতেন, আমার মা কাকের কথা বুঝতে পারে। কল্যাণ অকল্যাণ শুনে তিনি চুপ করে থাকেন।
থাক সে সব কথা।
আসলে এই পাখির স্বভাব শিখেছি ওই মিনাক্ষী দেবীর কাছে। তিনি দুটো শালিক দেখলে কপালে হাত ছোঁয়াতেন না কিন্তু তিনটে দেখলে হাসতে হাসতে বলতেন, এবার ঝগড়া শুরু হবে। তিনি বলতেন রবিঠাকুর প্রকৃতিকে দেখতেন শত চোখ দিয়ে; আমি আমার দু চোখ দিয়ে এর বাইরে কিছু দেখিনি।
সেদিন সকাল থেকে বৃষ্টি। পাড়ায় থাকা শালিক গুলোর মধ্যে বুড়ো শালিক টা গলা ফুলিয়ে নানান কথা বলছিল।
কথাগুলো আমি বুঝতে পারলাম। বৃতি কে বললাম, হলদিরামের ভুজিয়ার প্যাকেটটা দেও তো। প্রাচীরের উপরে ছড়িয়ে দিলাম ভুজিয়া। আহা ওই বুড়ো শালিকের আনন্দ তখন দেখে কে?
নাতি নাতনি, ছেলে মেয়ে, বৌ বাচ্চা সকলকে নিয়ে নিশ্চিন্তে মাথা ফুলিয়ে সে কি আনন্দ!
এই দৃশ্য বৃতি দেখেছিলো। এর পরেই শুরু হলো তার শালিকের সাথে সকাল কাটানো।
আমি বললাম বৃতি খরচ বাড়ছে যে?
সে বললো খেয়ে আনন্দ না খাইয়ে?
আমি কিছুই বলতে পারিনি তখন, পরে বলেছিলাম আমার মা মিনাক্ষী থেকে অনেক কাল আগে মিনতি হয়েছিল, আজকে তুমি বৃতি থেকে শর্বরী হলে।
ও কিন্তু মিষ্টি হাসি হাসে নি তখন। যেদিন দোয়েল পাখিটাকে সাপ ধরে ফেললো আর আমি ওই পাখিটাকে বাঁচালাম সেদিন থেকে সে এই নতুন নামটা মেনে নিলো।
এবার একটু এই আমাকে নিয়ে বলা প্রয়োজন। আমার পৈতৃক নাম বাল্মীকি আর পদবী বেতাল। বাল্যকালে বন্ধু পরিজন কখনো কখনো আমাকে শুধু প্রথম দুটো অক্ষরে সম্বোধন করতো অথবা আমার পদবী।
যারা এই বাংলার সংস্কৃতির সাথে সম্পৃক্ত তারা ছোট্ট কৃষ্ণ কে বাল গোপাল নামে চেনেন। যে মেয়েরা খুব কম বয়সে বিধবা হতেন তাদের বাল বিধবা বলা হত; এছাড়া বালখিল্য, আবাল-বৃদ্ধ-বনিতা অথবা বালবিবাহ শব্দবন্ধ আমরা আজ ভুলতে বসেছি।অযথা এত কথা আজ লিখতে হচ্ছে।  
যাই হোক আমার ওই নামটা আমার মা বাল্যকালে বদলে দিয়েছিলেন। তিনি আমার প্রতিদিনের কাজকর্ম দেখে নাম দিয়েছিলেন রত্নাকর।
সেই সময় বড় মধুর। পরনে খাকি রঙের হাফ প্যান্ট, গলায় গুলতি, পকেটে মাটি দিয়ে বানানো গুলি।
স্কুল থেকে বাড়িতে ফিরে, ছুটির দিনে অথবা স্কুল পালিয়ে পাখি শিকার করাটা ছিল গুরুত্বপূর্ণ।
একটা ফিঙে মারলে একশো তে একশো, একটা ঘুঘু মারলে ভুরিভোজ, একটা গিরগিটি ধরলে স্যান্ডো গেঞ্জিটার রঙিন হয়ে ওঠা আর একটা কাক?
না কাকতালীয় নয় বরং কাকের মধ্যে যে ভয় সেদিন সবাই দেখেছিলো সেটা তাদের কর্কশ কা কা শব্দে।
এটা বলার একটা অন্য কারনও আছে। আসলে সন্ধ্যা আসার আগে আমি বাড়ি ফিরলে আমার মা মিনাক্ষী অনেক আগেই বুঝতে পারতেন প্রযত্নে ওই কা কা রব।
এরপর একটা ঘটনা বলতেই হয়। আমার বাড়ির উঠোনে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। আমার মা বলতেন তিনি ভুলক্রমে এই গাছটা লাগিয়েছেন।
তার শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া বড় প্রিয়। কিন্তু বাড়ির উঠোন ঝাঁটা দিয়ে দিয়ে তিনি ক্লান্ত।
থাক সে কথা।
কোন এক বসন্তে আমি গুলতি বাগিয়ে গুলি ছুড়ে ছিলাম একটা পাখির শব্দ শুনে। পাখিটা খুব ছোট কিন্তু স্বর বড় তীক্ষ্ণ। 
অবশেষে মাটির গুলির সাথেই আমাদের উঠোনে এসে পরলো একটা টুনটুনি পাখি।
তখন সে মৃত।
আর সেই থেকেই আমি আমার গলার হার গুলতি টা টাঙিয়ে রাখি ঠিক ধর্মাশোক এর মতন।
কখনো কখনো ইচ্ছে হয় গুলতি টা হাতে নিতে। যেমন বিড়ালের ঝগড়া, যেমন টক আমড়া গাছে ঝুলে থাকা আমড়ার থোকা অথবা ছিপ দিয়ে মাছ ধরার সময় ঢোঁড়া সাপের জলের উপরে মাথা তুলে শ্বাস নেওয়া।
এসব ক্রমেই বিফলে গেছে। 
বুঝেছি আমি বড় হয়েছি, আমি আর বাল নই, বাল্মীকি। হয়তো এজন্যেই আজ যুগান্তরকে লিপিতে রেখে যাওয়ার এক ভীষণ ইচ্ছা।
বৃতি বিয়ের পর আমাকে বলতো, তুমি বড্ড রাজনৈতিক হলেও প্রান্তিক মানুষ। বলতো যদি প্রান্তিক না হতে তবে আমি হতাম রাজমাতা। 
কথাটায় একটা কটাক্ষ ছিলো কারণ আমার মাকে পরোক্ষে রেখে আমার বৌ কি কারনে রাজমাতা?
বুঝেছিলাম বৃতি, শর্বরী হওয়ার পর।
তখন শালিক যেমন আমার হাতে বসে, মাথায় বসে ঠিক তেমন শর্বরীর।
কুকুর গুলো আজকাল একেবারে আমার সাথে মিলে মিশে একাকার। মাঝে মধ্যেই মার খায় আমার হাতে। তবুও তাদের আনন্দ আর ধরে না।
এটা ঠিক এরকম, আমদের মার খাওয়াতেই আনন্দ শুধুমাত্র তোমার ওই দু'হাতে।
এই পরিসর শর্বরী কে বুঝিয়েছে রত্নাকর শুধরে গেছে। তবে বেতাল পদবী টা যার নামের পিছনে আজও বহাল আছে ঠিক অতীত দিনের মতন শর্বরী বা বৃতি তাকে আদর যত্ন না করে পারে না।
বেতাল শব্দের অর্থ একটু আশ্চর্য বৈ কি?
না এই বেতার রাজা চন্দ্র ভানুর প্রেতাত্মা সম্বলিত বিদ্যাসাগর মহাশয়ের বেতার পঞ্চবিংশতির বেতার থেকে উৎপন্ন নয়।
এই বেতাল কোনো তাল কাটা বায়েন এর বাজনায় ইন্টারফেরেন্স নয়। এই বেতাল চোখ হীন ভাদ্রের এক আঁটির তাল কানা তাল নয়।
না সর্বশক্তিমান কাগজের পাতায় কোনো মানুষও নয়। 
প্রশ্ন এখানেই, এই বেতাল শব্দটা তার পরিবারের প্রত্যেকের নামের পিছনে সংযুক্ত হয়েছে কি ভাবে?
এর উত্তর প্রথম খুঁজে পেয়েছিলেন তার মা মীনাক্ষী। শর্বরী বৃতি অবস্থায় বুঝতে পারেনি, পেরেছে শর্বরী হওয়ার পরে।
শর্বরী শ্বশুর কুলের পারে সম্পৃক্ত হয়েছিল তার শাশুড়ির কাছে।
হ্যাঁ মিনাক্ষী।
তিনি বলতেন এই রত্নাকর আসলে অনেক পুরুষ আগের এক স্মৃতিসৌধ; আর বাল্মীকি তার বর্তমান রূপ।
না রূপ নয় অরূপ।
তিনি বলতেন সমাজের তালে তালে পা রেখে কোনো এক সময়ের বাঁকে এই পরিবার বেতালা হয়েছিল। এই পরিবার অসংখ্য চিরকালীন বন্ধ হয়ে থাকা তালার চাবি বানিয়েছিলেন। হয়ত কালের নিয়মেই কোন মহান মানুষের হাতে তৈরী হয়েছিল এই পরিচয়। হয়ত এজন্যেই আজ রত্নাকর দস্যুর নতুন পরিচয় তৈরী হয়েছে বাল্মীকি বেতাল হিসাবে কোনো একটা ছদ্ম নামে।
জীবন স্মৃতি এজন্যেই এতটা মন মেদুর। 


বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ইন্দ্র আর গৌড় দা

দেবতা নিয়ে ইন্দ্রনীলের কোনো বিরোধীতা নেই। কিছু প্রশ্ন আছে তার ভক্তদের কাছে। ইন্দ্র এই ব্যাপারটা আবিষ্কার করেছিল তার দৈনন্দিন চা এর আড্ডায়। সে তার এক বন্ধুর কাছে  এই প্রশ্নটা প্রথম শোনে। এই বন্ধু তার থেকে একটু সিনিয়র হতেও পারেন। ইন্দ্র এই গৌড় দা কে খুব বেশী জানে এমন দাবী করে না। তবে এটুকু সে বুঝতে পেরেছে যে এই মানুষটা ভালো মানুষ। সে আড্ডায় শুনেছে তার হাতে গড়া বাগানের কথা, শুনেছে কোনো একটা সারমেয়র প্রভুভক্তি। শুনেছে নানান দুর্দব্যের মধে বড় হওয়া, স্বপ্নের বদলে বাস্তবের মুখোমুখি হওয়া। শুনেছে মা এর প্রতি এক অসম্ভব সখ্য। শুনেছে ছোটো বেলায় বাবার মৃত্যুর কথা, শুনেছে তার বাবা ছিলেন একজন ডাক্তার।
এই সব ক্রমিক শব্দবন্ধ তাকে একটু একটু করে খুব কাছের এবং কথাবলার মতন একটা দাদার জমি দিয়েছে।
কোনো একটা প্রসঙ্গে সেদিন গৌড় দা বলেছিলেন ধর্মসভা তার খুব ভালো লাগে। প্রাসঙ্গিক ভাবেই একটা কথা সেদিন ইন্দ্রর মনে গেঁথে যায়।
গৌড় দা তার একটা সাধুসঙ্গ বিষয়ে বলতে গিয়ে সেদিন বললেন, কোনো একজন মহারাজ তাকে প্রশ্ন করেছিলেন তোমরা তো শুধু নিজের সুখ আহ্লাদ নিয়ে ঈশ্বর প্রার্থনা করো, কখনো এই প্রশ্ন তোমাদের মনে এসেছে, তিনি কেমন আছেন?
ইন্দ্র তার্কিক নয় তবে যুক্তিবাদী। সে ভাব বাদে বিশ্বাসী নয়, সে বস্তুবাদী। তবুও তার কাছে একটা নতুন প্রশ্ন এসেছে এই গৌড় দার কথায়।
চা এর পেয়ালায় তুফান কখনো কখনো ওঠে ঠিকই তবে তা সব সময় নয়।
অতীত জীবন বলুন বা যাই হোক, ওই অ্যালবার্ট হাউসে সে সময় ইন্দ্র ছিলো ঠিক নিত্য কর্মীর মতন।
কাজ একটাই, কথা শোনা আর অর কথা গেলা। তারপর বাড়িতে ফিরে ঠিক সে দিনের অনেক কথা, অনেক শেখা বিষয়টা একটা খাতার পাতায় লিখে রাখা।
আশ্চর্য এটাই ওই সংসর্গে সে পেয়েছিলো মহুয়া কে। যদিও মহুয়া বেশিদিন থাকে নি তার সাথে। 
ইন্দ্র বড়ো সুন্দর গান গাইতো। মহুয়ার বিয়ের পরের দিন সে বন্ধুদের আড্ডায় একটা পুরোনো গান শুনিয়েছিলো।
গানের লিরিক্স টা আজও তার গলা থেকে বেড়িয়ে আসে যখন সে বন্ধুদের সাথে সুরা পান করে।
উচ্চ স্বরে সে গেয়ে ওঠে, ' মহুয়া আমার চোখে জল এনেছে, বিনা কারনে।' 
গান শেষ হলে সে তার একটা অনভ্যস্ত হাসি হাসে। 
এই গৌড় দা এসব দেখে নি। তবে ইন্দ্র কে একটা নতুন ভাবনার কথা বলে বড় চিন্তায় ফেলে দিয়েছে।
ইন্দ্রর ঈশ্বর ভাবনা আসে না, ভাবনায় যারা আসেন তারা তার মা, বাবা, মামা, দাদু, কাকা এরা।
সে বুঝতে পারে তারা কেমন আছেন এ কথা কখনোই তার মনে আসে নি অথচ তাদের কাছে তার পাওনা আদায় নিয়ে পুরোটা জীবন কেটে গেছে।
আসলে সময়ের সাথে  সাথেই ভুল ভাঙানোর জন্য কেউ না কেউ আসে।
হতে পারে এটা ভাববাদের বিষয় তবুও ইন্দ্রর মনে হয়েছে যার গর্ভে জন্ম বস্তুবাদের তাকে স্বীকার করা উচিৎ।
সেদিন চা এর দোকান জমজমাট। দোকানি খুব ক্লান্ত। ভ্যাপসা গরমে জেরবার খরিদ্দার।
গৌড় দা বললেন, এক কাপ না দু কাপ চা দিয়ে দিস। কথাটা দোকানি শুনেছিলো।
সে দিনের দু কাপ চা সত্যিই বড়ো মধুর।

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ব্যার্থ নোমেনক্লেচার

প্রেম বিষয়টা যদি যৌবনের ধর্ম হয়, তা হলে আমি বিধর্মী। অকপটে স্বীকার করা মানুষটার নামকরণ কে করেছিলেন সে জানে কিন্তু বলতে ইচ্ছে হয় না। তার পরিবারের কোনো কেউ তার নাম রেখেছিলেন প্রণয়। হায়রে নাম, শত চেষ্টাতেও তার প্রেম অধরাই রয়ে গেলো। শেষে নিজের নামের অর্থ অনর্থ বুঝে সে শুরু করলো লেখা। লেখাটার বিষয় প্রেম পর্যায়ের হলেও সেখানে শুধু প্রকৃতি আর প্রকৃতি।
প্রকৃতপক্ষে এই প্রকৃতি নিয়ে তার কোনো কালেই কোনো হেলদোল ছিলোনা। সে কখনো শিমুল, পলাশ দেখে নি; তার কখনো ইচ্ছে হয় নি কাশ বনের দোলা; দেখেনি পদ্মফুল, পদ্মপাতা; দেখেনি শিউলি ঝরে পরা; শুধু দেখেছে ঝরে পরা মহুয়া ফুল আর তার নির্যাস।
সে বনফুল পড়ে নি; জীবনানন্দের বনলতা কিংবা রবিদাদুর ছেলেটা।
আসলে এ এক অবান্তর প্রণয়। তার ভাগ্যে ছুটেছিল একজন প্রণয়িনী; সামান্য দিন পরে তিনিও এক সন্তানের হাত ধরে অন্য সন্তানকে পেটে নিয়ে চলে যান বাপের বাড়ি।
না এখানেও প্রণয় নামটা ব্যার্থ। অবশেষে অথবা সর্বশেষে কোর্টের এফিডেভিট বলে নাম বানালেন আকাশ।
কোথায় সেই আকাশ? সেখানেও সেই সাদা মেঘের কাশ বন; সেখানেও সেই গাছে ফুটে থাকা ফুলের মতন অসংখ্য গ্রহ-তারার ভীড়; সেখানেও সেই এলো কেশ রাশি।
এরপর বড় পরিশ্রান্ত এই আকাশ।
এরপরে সে আর নাম বদলায় নি। শুধু ভাবনা আর আর ভাবনা; গালমন্দ আর গালমন্দ। শেষে একজন তাকে মাথায় হাত বুলিয়ে দিলো। 
তার হাতটা কোমল নয়, দৃঢ়ও নয় বড় সাবলীল।
এরপরে দুটো কাঁচের গ্লাস এলো, দু লিটার ঠান্ডা জল এলো, আর এলো ...থাক সে কথা।

এরপরে রাস্তার পাশে পরে থাকা একটা নিত্য বিষয় হয়ে উঠলো। নর্দমার জল হয়ে উঠলো পানীয় আর কাদা ধুলো হয়ে পরলো বসন।
বড়ো সংকটে পরেছে প্রণয়, আর প্রণয়িনী হয়ে পরেছেন দুষ্চরিত্রা।

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ক্ষণজন্মা

বোতলটা তখনো বেশ রঙিন, এরপর ক্রমেই সেটা স্বচ্ছ হয়ে উঠলো। চক্কত্তি মশয় বললেন মাল শেষ। তার বিবাহ যোগ্য মেয়েটা বললো আমার সন্তান একটা রঙিন বোতল হয়ে জন্মাবে। শুধু রঙিন নয় সে। সে একাধারে রঙিন এবং ফিমেল। বেশ লাগবে তাই না।
মেয়ের কথা শুনে চক্কত্তি মশয় এর নেশা ছুটে গেলো। সে দেখলো বিবাহের আগেই তার মেয়েটা এখন সন্তান সম্ভবা।
গৃহিণী তার সামনে এসে দাড়ালেন। বললেন দেখো কি হয়?
চক্কত্তি তখন একবার নিজের একবার গিন্নীর দিকে তাকান আর বাথরুমে যান।
মদের ঘোরে জল ঢালতে বার বার ভুলে যান।
মেয়েটার পেট বাড়ে আর চক্কত্তির নেশা বাড়ে। শেষে তার আদরের মেয়েটা একটা সন্তান প্রসব করলো। প্রসবের পরেই কেঁদে উঠলো ছোট্ট বাচ্চাটা। এরপর তার হাসি দেখে কে!
একবার তার মা, একবার তার ঠাকুর্দা, শেষে ঠাকুমা। এই ব্যপারে তখন ডাক্তার বড় অসহায়।
বাচ্চাটার কথা ফুটলো যখন সে প্রশ্ন করলো প্রকৃতির কাছে।
সে বললো আমি একটা বাজারে বিক্রি হওয়া অনিষিক্ত মুরগির ডিম।
শুধু সেদ্ধ করো আর খাও।

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নিধুবন

ধর্মেও ধর্ষণ এর প্রমান পাওয়া যায়। পাওয়া যায় সুত পুত্রের পরাক্রম। কুন্তীর অভিজ্ঞান আজকাল একটু ভাবায়। যৌবনের ছটফটানি না কি সূর্যের আশীর্বাদ?
আমাদের পাড়ায় সূর্য দা থাকতেন। তিনিও ঠিক সূর্যের মতন বীর্যবান। তিনি পুকুরের জলে ডুবে মারা যায়। শোনা যায় স্বয়ং কুন্তী যৌবনবতী হওয়ার পর থেকেই সূর্য দা নিয়ম করে তাকে সময় দিতেন। এর পর তিনি সংসারী হন প্রযত্নে সরস্বতী।
কুন্তীর মতন ক্ষুধা সরস্বতীর ছিলো না। সে শুধু পড়া আর পড়াশোনা নিয়েই নির্মোহ একটা জীবন ভালোবাসে।
সূর্যের তাপ আর কমে না, শেষে তাপ উত্তাপ ছেড়ে একমাত্র জারজ সন্তানের সন্ধানে এই পৃথিবীতে আলো পাঠালেন।
সেই আলোয় তার চোখে পরলো শুধু কাম আর কাম। শুরু হলো কামতাড়িত কুকুরের মতন আলো দান।
বাধ সাধলো চন্দ্র।
অন্যদিকে আবার অশিক্ষিত সম্প্রদায়ের কিছু আবার হাজির করলো রাহু কে।
বড় বিপদে পরলো সূর্য। সে দেখতে পেলো কোনো এক ধৃত রাষ্ট্র গুছিয়ে ধর্ষণ করে চলেছে তার গান্ধারী কে।
সন্তানের বন্যা বইলো। 
গান্ধার নরেশ বড় বিরক্ত।
সে বললো শালা অন্ধ তোর পা কবে গাড্ডায় পরবে?
অবশেষে সন্তানের মুখ দেখা বন্ধ করলো গান্ধারী।
কান আর কর্ণ আজকের দিনে একটা অঙ্গ বিশেষ।
শুধু শোনা আর শোনা। 
অবশেষে সূর্যের একদিন মনে পরলো সে পরস্ত্রী কাতর। সে ব্রহ্মার পত্নীকে দিব্বি ঘরে নিয়ে এসেছেন। তবে ভোগ বিষয়টা হয়ে ওঠেনি।
শিক্ষার প্রসার প্রচার করে বরং সে এই সব ভ্রষ্টাচার বিষয়টা একটা সামাজিক ব্যাধি হিসেবে প্রচার করে ফেলেছে।
বিষ্ণু এবার সামনে এসে দাঁড়ালো। বললো ছেড়ে দেবো চক্র। খন্ড খন্ড করে দেবো যৌনাঙ্গ।
সেই থেকেই লিঙ্গের পূজা শুরু। পাছে জন্ম বন্ধ হয়ে পরে।
গাঁজা খোর মাতাল তাই আজকে দেবাদিদেব মহাদেব।
তবে মেয়েদের সাথে রসরঙ্গে বিষ্ণুর তুলনা নাই।

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

গাঁড় মারা রাজনীতি

আজকের সামাজিক অপরাধের নিরিখে এই কথাটা ভাববার সময় এসেছে। সময় এসেছে হিন্দু হোক মুসলমান হোক, খৃষ্টান হোক অথবা অন্যান্য কোনো ধর্মের মানুষই হোক অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে দাহ নিষিদ্ধ করা হোক। 
জনসংখ্যার নিরিখে এ দেশ আজ মাউন্টেন হাইট। এই দেশে শতাংশের বিচার নয় সংখ্যার বিচারে কতজন মানুষ নির্বিচারে মৃত হয়েছেন এই কথা সামনে আসা প্রয়োজন।
ধরুন এই চার বছর আগে অতিমারীর পরিসংখ্যান। দেখলে মনে হবে এটা অতি সামান্য।
ধরুন ধর্ষণ সংক্রান্ত বিষয়। সেখানেও সেই সংখ্যাতত্ত্ব দেখিয়ে কিছুই হয় নি বলা সম্ভব।
ধরুন আত্মহত্যা। সেখানেও তাই।
ধরুন এনকাউন্টার। থাক এই বিষয়টা।
ধরুন প্রসূতির মৃত্যুর পরিসংখ্যান। বড় লজ্জা লাগে এই ব্যাপৃত অশিক্ষিতের পরিসংখ্যান দেখে।
যেখানে লজ্জা বলে কিছু দেখতে পাওয়া যায় না সেটা প্রশাসন আর প্রশাসক নিয়ে।
ঐতিহ্যের শব্দবন্ধ, "লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়" এটা আজকে ক্ষয়িষ্ণু সমাজে বারংবার নানান বিষয়ে প্রমানিত সত্য।
আগে কাব্যের কথা একটু স্মরণ করতে ইচ্ছে হচ্ছে। "হও উন্নত শির নাহি ভয়"।
মস্তিষ্ক বাদ দিয়ে যে গদা ধরের উপর দন্ডবৎ সেখানে শির উন্নত হওয়া দিবাস্বপ্ন।
যে দেশে রাজনীতি সমাজনীতি ব্যবসায়িক ভাবে আগুয়ান সেখানে শির?
অতীতে কোনো একজন মহান মানুষ বলেছিলেন 'তিষ্ঠ তিষ্ঠ'।
এ বিষয়ে আমি এই ধৈর্য্য দেখাতে চাই না, কারন ঠিক আরো একটা প্রবাদের মতন।
আসলে পুত্র সূতপুত্র হতে পারে, পুত্র কুপুত্র হতে পরে, তবে কন্যা তেমন হয় না।
এখানেই সেই ব্যাতিক্রম।
বাবুই পাখির বাসা দেখে এ কথা বলা উচিত নয় নয় যে সব পাখিই বাবুই।
কুকুর মানেই এই নয়, সে প্রভু ভক্ত।
মহিলা মানেই এই নয়, তিনি মহিয়সী।
এটাই আজকের দিনে প্রণিধানযোগ্য।
রাজনীতির একটা  রেডিক্যাল পরিবর্তন হয়েছে। আগে যেখানে মানুষ ছিলো রাজনৈতিক হাতিয়ার এখন সেখানে অর্থ এসেছে।
সামাজিক উন্নয়নের কাছে এটাই প্রতিবাদের প্রথম হাইপোথিসিস। বাকি যা এখন সমাজ জীবনে দৃশ্য সেটা ধর্ম।
এই বিষয়ে শেষ কথা বলেছিলেন শরৎ বাবু।
" সমস্ত ধর্মই মিথ্যা 
আদিম যুগের কুসংস্কার 
বিশ্ব মানবতার 
এতবড় শত্রু আর নাই।" 
আজকের রূপান্তর কামি এই সমস্ত রাজনীতির ব্যবসায়ীরা সাবধান।  অর্থ অনর্থ হতে সময় লাগে না।বাইরে আজ অকাল বৃষ্টি নেমেছে। তবে প্রকৃতি ঠান্ডা হয় নি বরং গরম বেড়ে উঠেছে।

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মোচ্ছব

রাজনৈতিক ডিভিডেন্ড মা দুর্গা বা মা কালী নিয়ে হওয়াটা বাংলার প্রেক্ষিতে একটা নতুন সংস্কৃতি। সামাজিক বন্ধনের কাজে অতীতের দিনে এই মহোৎসব ছিলো একটা বাৎসরিক আনন্দানুষ্ঠান। তখন সমস্ত বছর এই বাংলায় পুজো ছিলো নতুন উৎকর্ষ সামনে আনার এক অনাবিল ইচ্ছা। কবি কবিতা লিখতেন, লেখক গল্প উপন্যাসের প্রথম লাইনটা শুরু করতেন নবমীর রাত থেকে। শিল্পী তার উদ্ভাবনী ভাবতেন মা দুর্গা জলে পরার সময় থেকে। গায়ক-গায়িকা স্বরলিপি বাঁধতেন নতুন বছরের কথা মাথায় রেখে। ছাত্র ছাত্রীদের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আবেগ পরে থাকতো দশমী তিথির মায়ের পা দুটোতে হাত রেখে। গুরুজনের কাছে আশীর্বাদ পাওয়ার সময় বছরে এই একটাই দিন। নাড়ু, মোয়া, মঠ, কদমা নানা রূপ নিয়ে শোভা পেতো কেঠোয়। হালুইকর অপেক্ষায় থাকতো নতুন নতুন মিষ্টির প্রসার ছড়াতে। সরে যেত পেঁজা তুলোর মেঘ, শুরু হতো হিমেল উত্তরা বাতাস। 
এরপর আসতেন যীশু, তারপর নতুন বই, স্কুলের মাঠে স্পোর্টস আর মা সরস্বতী। আরো অনেক কিছুই ছিলো বাঙালির জীবনে। গাছের সবুজ পাতা, মুকুল, টোপা কুল।
আসলে বাংলা বড় সুন্দর ছিলো নানান পুজো, অনুষ্ঠান এবং তার ঐতিহ্যের সংস্কৃতিকে পাথেয় করে।
এগুলো এখন কি নেই? নতুন জামা আছে, কাপর আছে, হুল্লোর আছে, যা নেই সেটা একটা মানবিক আনন্দ।
এখন এসব আছে অনেকটা নামভূমিকায়। চরিত্রের নতুন নাম হয়েছে উৎসব অনেকটা ক্ষিত্তাপি শব্দে বলাই যেতে পারে মোচ্ছব। নীতি হীন কোনো এক অবক্ষয়ের রাহু বাংলার আকাশের মিস্টি চাঁদকে গিলে ফেলেছে, শুধু পরে আছে তার কলঙ্ক ।

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বাতিহীন বাড়ি

আজকে মনে হয়েছিল দেখবো বাড়ির সদর দরজায় একটা প্রদীপ জ্বলছে, রাস্তার পাশে দাঁড়িয়ে মা-বাবা দেখছে ছোট্ট নাতি নাতনী বাজি জ্বালাচ্ছে আরও কত কি।

মনে হওয়া আজ মিথ্যা হয়েছে। অন্ধকার গিলে নিয়েছে ওই বাড়িটাকে। বাতি দিতে আজ কেউ আসে নি। ইচ্ছে হয়েছিল একটা মোমবাতি ধরিয়ে দিতে ঠিক মূল দরজার সামনে, তবে সাহস হয় নি। আমি সাহসী তবুও কোনো একজন আমাকে বলেছে দুঃসাহস দেখাস না। অন্তঃপুরের শব্দটা আমি শুনেছি, বুঝেছি, আর নিজের দিকে তাকিয়ে শুধু ভেবেছি এ আমি কেমন আমি? বাড়ির সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। সেখানেও একটু ইতস্তত হয়েছে, পাছে কেউ দেখে ফেলে। না এখানে দেখার মতন কেউ নেই। সাহসটা বেড়ে উঠলো। একটা মোমবাতি জ্বালিয়ে দরজার সামনে গেঁথে দিলাম। কোনো মানুষ আমাকে কিছু বললো না। এরপর কড়া নাড়লাম। সিঁড়ি দিয়ে উপর তলা থেকে কোনো কারোর পায়ের শব্দ শোনা গেলো না। এরপর কলিং বেলের সুইচে হাত দিলাম। গোটা শরীরটা আমার ঝিনঝিন করে উঠলো। তবুও থামলাম না, আবার সুইচটায় চাপ দিলাম। এবার কে যেন আমাকে বললো কাকে খুঁজছেন? ইচ্ছে হচ্ছিল বলি আপনার দরকার আছে? একটু সামলে নিয়ে বললাম এ বাড়ির লোকজনকে। আরো একটু আগ বাড়িয়ে বললাম আপনি কে? তিনি বললেন ভায়া তুমি কে আগে বলো, পরে আমি আমার পরিচয় দেবো।

একজন মহিলাকে যা ইচ্ছা বলা যায় না, না হলে বলতাম তুই কে? 

মনের তাপ নেভাতে আর একটা সিগারেট ধরালাম। সুখটান দিয়ে অন্ধকারে ডুবে যাওয়া বাড়িটার দিকে আর একবার তাকালাম, তারপর কয়েকটা মুখ চোখের সামনে ভেসে উঠলো। 

একজন বললো কিরে তুই কেমন আছিস? বললাম বেশ। আরেকজন বললো আমি জানতাম তুই একদিন নিশ্চয়ই আসবি। বললাম এইতো এসেছি।

এরপর আর কোনো কথা সেদিন হয় নি। পরের দিন সকালে আমার বেডের চারপাশে কত মানুষ। গিন্নী বললো কি হয়েছিল তোমার? ভাই, বোন, বন্ধু সকলেই বলে উঠলো ওই মরা পোতার জঙ্গলে তুই কেন গিয়েছিলি?

কিছু বলতে পারিনি তখন। চোখের সামনে তখনও সেই নিষ্প্রদীপ বাড়িটা আর ভয়ঙ্কর মনস্তাপ আমাকে বিদ্ধ করছে।

সেদিন বাড়ি ফেরার পথে একটা ফোন এসেছিল মোবাইলে। আমি হ্যালো বলার পরেই সে বললো তুই যে এতটা পাগল তা বুঝতে আমার একটু সময় লেগেছে। আমি নিশ্চিত ভাবেই বলছি, আমি ফিরে আসবো আবার।

বৌ সুছন্দা বললো, সত্যিই তুমি দুর্লভ। 


রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কৈশোর

 সে কালে বাজি বানানো একটা ক্যারিসমা। বেশ লাগতো যখন মাটি খুঁড়ে গাড্ডা বানিয়ে, কাঠ পুড়িয়ে, কচু পাতা দিয়ে ঢেকে আগুন নিভিয়ে আঙার তৈরী করতাম। এরপর শুরু হত সেই আঙার গুড়ো করে কাপড়ের ছাঁকনিতে ছেঁকে মিহি কাঠকয়লা তৈরী। এটা আতস বাজির আগুন ধরে রাখার মাধ্যম।

এরপর সোড়া সিদ্ধ করে মেঘলা রোদে শুকিয়ে, গন্ধক গুড়ো করে বারুদ তৈরীর প্রাথমিক কাজ। এরপর শুরু হতো রং নিয়ে ভাবনা। লোহাচুর এর আগুন রং, অ্যালুমিনিয়াম চুরের সাদা রং, ম্যাগনেসিয়াম এর উজ্জ্বল সাদা আর তামার নীলাভ রং এর ছটা।

আরো কিছু বলার আছে এখানে সেটা মূলতঃ টাকার অভাব, বাবার আনন্দ আর মা এর ধমক। তবুও দিব্যি চলতো এই বাজি বানানো। এই উদ্যোগে সামান্য ঘৃতাহুতি দিতো ছোটো কাকা। বড় সুন্দর সেই যৌবন।

ছোট বড় নানান মাপের মাটির খোলে বারুদ ভরে কালি পূজোর সন্ধ্যায় শুরু হত আকাশের দিকে ফুলকির উন্মাদনা। 

এখানে একটু প্রেমের বিষয়ও লুক্কায়িত থাকতো বই কি। এই কেতা সবার কাছে থাকতো না, থাকতো কতিপয় কিশোর প্রেমিকের কাছে। 

এই কেতা শুরু হতো স্কুল পর্যায়ে এরপর কলেজ, ইউনিভার্সিটি সর্বত্র।

বাজি বানানোর চমক প্রেম বিষয়কে প্রলম্বিত করতো এ কথা বুঝেছি নিজের নানান এক্সপেরিমেন্ট এর মধ্যে থেকে।

সে বছর আমাদের ক্লাবের সামনে রাস্তার পাশে বয়ে যাওয়া খালের উপর দিয়ে চলছিল উড়ন তুবড়ি ওড়ানো। বাধ সাধলো ভাগ্যের কোনো এক বিড়ম্বনা। এখানেও সেই কেতা।

ফল হিসেবে হাতেই ফেটে গেছিল একটা উড়ন তুবড়ি। ডান হাতের চামড়া পুড়ে দগদগে হয়ে গেলো। 

না ডাক্তার আসেনি সেদিন। বার্নল হাতে নিয়ে এসেছিল প্রিয় বান্ধবী। কষ্টে ছটফট করা দেখে তার দুটো চোখ জলে ভরে উঠলো। রাতটাও কিছুতেই শেষ হচ্ছিলো না। ভোরের দিকে চোখ বুজে গেছিল সেদিন। চোখ খুললো মা এর ডাকে। তিনি বললেন, ওরে ওঠ, ইন্দ্রানী এসেছে।

সে এক অন্য সকাল।


শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বরনারী

বড় দুরাবস্থায় পরেছেন বরনারী। সে কাঞ্চনকন্যা কে কাঞ্চনজঙ্ঘা অথবা কাঞ্চন মূল্য দেখতে অভ্যস্ত হয়ে পরেছেন।

বরনারী হওয়ার প্রাক্কালে তিনি এক পুত্র সন্তান প্রসব করেছিলেন। নাম রেখেছিলেন বাজিগর। সভ্যতার প্রশ্নোত্তর পর্বে সেই বাজিগর গর্জন করে উঠলো।

কে কার গর্জন শোনে, বরনারীর আবার মানসম্মান ? তার কাছে গাধা, হাতি ঘোড়া অথবা তিমি সকল সমান।

সভ্যতা বিষয়টা নিম্নমানের কাছে অবান্তর আর সভ্যতার কাছে দুর্লভ। 

বরনারী এসব বোঝেন না। সে বুঝেছে যা কিছু সেটা ঠিক ঐ রকম।

ধরো ট্রেন অ্যাক্সিডেন্টে একটা দাঁতাল মরেছে। তার কাছে দাঁত আগে প্রাণ পরে।

বরনারী মুখে না বললেও মনে মনে তিনি ভাবেন এই রাজ্যের পরিসরে একটা বৃহৎ ট্রেন অ্যাক্সিডেন্ট হোক। 

এতে তার পাইক পেয়াদা , লুম্পেন সহমর্মী যারা তারা মৃত মানুষের গলার হার আর হাতের আংটির সোনাদানা বেচে সমৃদ্ধ হবে এবং প্রাপ্তিও কম হবে না।

এখানেই আপত্তি কুন্তীর সন্তানের। তার গোল বাঁধছে নিজের জন্ম বৃত্তান্ত নিয়ে।

এর পর তার ইচ্ছে হয়েছে মারো অরি পারো যে কৌশলে।

বরনারীর কাপড় ভিজে গেলো ।


রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আজকাল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা গাল ভরা দাড়ি আর মাথায় লম্বা কেশ রেখে একটু ট্যালেন্টেড হয়ে উঠতে চায়। বস্তুত এই দাড়ি আর কেশ রক্ষার খরচ খুব কম নয়। এই খরচার টাকা যিনি দিতে অভ্যস্ত তিনি বড়ো বিরক্ত। অন্য কোনো এক যুগের কথা তার মনে পরে। 
সে যুগে বাবার কাছে এই খরচ চাওয়াটা ছিলো লজ্জার। ফলতঃ ঠিক ইউরোপীয় সভ্যতার অনুকরণে লম্বা দাড়ি, লম্বা চুল থাকতো সারা বছর। এর পর মাথায় ছোট ছোট চুল আর এক নতুন স্টাইল। তবে দাড়ি থাকতো অক্ষুন্ন, ঠিক কাঁধে ঝোলা নোংরা পলেস্তারা খসে পরা ব্যাগটার মতন। এটা পিতা পুত্রের কলেজ ইউনিভার্সিটি জীবনের প্রকৃত অবস্থান।
তবে সেই অতীতের দিনে তার বাবার সাথে যত বেশি ছেলে-মেয়ে ভালোবাসার হাত বাড়াতো, আজকে তার ছেলেটা সে রকম সারা পায় না।
বাবা রিটায়ার্ড হওয়ার পর এই গোঁফ-দাড়ি-কেশ রাখাটা অসম্ভব হয়ে পরলো।
শুরু হলো নতুন স্টাইল। ভুরু বাদ দিয়ে সে তার  সমস্ত মুখাবয়ব কে একেবারে বদলে দিলো। ছাত্র থেকে সে হয়ে পরলো একজন বৌদ্ধ সন্যাসী।
এখানেই অনর্থের শুরু। এখানেই রূপ আর অরূপের প্রথম প্রকাশ। এখানেই শিক্ষা আর অশিক্ষার সামান্য মিলন। এখান থেকেই নিজেকে চেনার শুরু। এখানেই অতীতের ভুলের উপলব্ধি।

এই প্রথম তার মনে পরলো তার বাবা বিকাশ বাবুর পড়াশোনার জীবনের স্মৃতিচারণ। মনে পরলো অর্থের অনর্থের কারনে ছেড়ে যাওয়া প্রিয় বান্ধবীর কথা। 
কঠিন সত্য শোনার পরেও যে অদম্য উৎসাহে নন্দন, শিশির মঞ্চ, অ্যাকাডেমি তাকে বারবার টেনে নিয়ে গেছে আজ আর তাকে ওগুলো টানে না। শুধু টানে তখন, যখন বিকাশ বাবুর ইচ্ছে হয়।
বিকাশ আজকাল এটাকে তার নৈতিক জয় হিসেবে ভাবলেও বৌদ্ধ সন্যাসী কিন্তু এই ভাবে ভাবতে পারে না।
তার শুধু একটা কথাই মনে হয়, আবার আমার দাড়ি, গোঁফ, চুল বড়ো হবে; আবার আমি পৌঁছাবো সেই অতীতের আর্থিক আনুকূল্যে, আবার খুলে যাবে কলেজ, ইউনিভার্সিটির দুয়ার, আবার সেই নন্দন, অ্যাকাডেমি আরো কত কিছু ঠিক ওই আগের মতন।
সেদিন বিকাশ বাবু কার্ডিয়াক এ্যারেষ্ট এ মারা গেলেন, রেখে গেলেন তার একমাত্র পুত্রকে।
ভাগ্যিস সুলোচনা বেঁচে নেই!
কে ইনি ? কেনো তিনি মৃত?
সুলোচনা বিকাশের সংসারে কখনোই আসে নি অথচ সংসার পরিকল্পনার আড়ালে তার উপস্থিতি রয়ে গেছে। এখন এই বিষয়টা একমাত্র বিকাশ ছাড়া আর যে জন জানে সে হলো মৃত মনিয়া ওই সুলোচনা।
সুলোচনার ইচ্ছেতেই বিকাশ বাবু তার ছেলের নাম রেখেছিলেন সবুজ। সুলোচনা যে আদর্শের সাথে একাত্ম হয়ে বিকাশের সাথে নামভূমিকায় ঘর বেঁধেছিল সেখানেই সে শিখেছিল কোন এক সবুজের আহ্বান। তবে কি সবুজ তার নামের অর্থ কি বুঝতে অপারগ? আজ সবুজের কাছে এটা কোটি টাকার প্রশ্ন কারন আজ না আছেন সুলোচনা না আছেন বিকাশ বাবু। সে বাবাকে দেখেছে, মা ছিলেন তার শিয়রের পাশে কিন্তু সে দেখে নি এই সুলোচনা কে। 
সোনাঝরা কোন এক সন্ধ্যায় বিকাশ সপসপে ভিজে পাঞ্জাবী আর ঝোড়ো কাকের মতন অগোছালো চুল হাতিয়ে বিড়ির শেষ টান দিয়ে বাড়িতে ফিরেছিল। তার দুটো কান শুধু একটা শব্দের প্রতিদ্ধনী শুনে চলেছে। শব্দটা সংসার পাতার পর নয় জীবনের শেষ দিন পর্যন্ত সে শুনতে পেতো।
সুলোচনার মা বলেছিলেন, ওর প্রসাধনের খরচ তুমি চালাতে পারবে?
একজন নির্ভেজাল ভালো ছাত্র সেদিন তার বান্ধবী কে বলেছিলো, তুই তোর প্রসাধন নিয়েই থাক; আমি থাকলাম তোর জন্য অনন্ত অপেক্ষায়।
সুলোচনা অনন্ত অপেক্ষায় থাকে নি, সে সংসার পেতেছে আর ত্যাগ করেছে তার সমস্ত প্রসাধন। এর পর থেকেই এক সুলোচনা অন্যজন তার মা খুঁজে বেড়িয়েছে নতুন কোনো একজন সুলোচনা কারন মেয়ে আর মা দুজনেই বিকাশকে ভুলতে পারে নি।










বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ছুটি

বিশ্বায়ন মনমোহন বুঝতে পেরেছিলেন বলাটা বেঠিক, সঠিক কথা হল পঁচা ভাদ্রের শেষ দিনটায় বিশ্বকর্মা ঠাকুরের পূজো আর মদ মোহন দিয়ে একটা রাষ্ট্রিক ও বৈশ্বিক মনমোহন।

হাতির পিঠে পায়ের পরে পা তুলে লাটাই ঘুড়ির প্যাঁচ আধুনিক যুগেও কর্পোরেট দের মধ্যে সুদৃশ্য। মুশকিল হলো ঘুড়ি ভোকাট্টা হয়ে, দিক বিদিক শূন্য হয়ে ধপাস করে পৃথিবীর পিঠে মুখ থুবড়ে যেমন পড়তো অতীতে ঠিক তেমন এই আধুনিক যুগে।

এসবের পর মনে হয় এই বিশ্বকর্মা কখনোই ছিলেন না বিশ্বকর্মনে। 

মনে পরে সেই লক্ষ্মীন্দরের মৃত্যুর কথা? মনে পরে সেই ছিদ্রের কথা? 

আসলে কালনাগিনীর চলার পথ কখনোই বিশ্বকর্মা বন্ধ করেন নি। এ যুগও সেই পথের পথিক। 

শিল্পের পাসে একটা ছিদ্র না থাকলে শিল্পীর আঁকা ছবির এক লাল পয়সাও দাম হবে না।

এজন্যেই হয়তো এ ছুটি এবার ছুটি এবার ছুটি ছুটি ছুটি।

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সে রয়ে গেছে

 সে রয়ে গেছে:



অচিনের কাছে পুজোটা শুধু প্রিয়তমাসুর জন্য। সারা বছর দিব্যি কথা বলা , পথ চলা যায় কিন্তু আবেগ বেঁচে থাকে শুধু এই পুজোর অপেক্ষায়। পুজো প্রাক্কালে সুচিত্রা অসুস্থ হয়ে পরেছে। ডাক্তার বলেছে সমস্যাটা কিডনির। ওর মা সুমিতাদি অচিনকে বলেছেন সুচিত্রার সাথে এরপরে তুমি কি আর থাকতে চাও।
অচিন যুদ্ধ করছে ছোট্ট বয়েস থেকে। তার কাছে যুদ্ধ একটা স্বাভাবিক বিষয়। 
মৃত্যু অথবা ভাগ্য বিষয়ে সে ভাবতেই চায় না। শুধু সে ভাবছে সুচিত্রার কথা।
ভাবছে ও থাকবে কি থাকবে না।
এরপর সে ভেবেছে তাকে বলবে আমাকে ছেড়ে তুই থাকতে পারবি?
মিষ্টি কথায় সুচিত্রা সেদিন উত্তর দিতে পারে নি। অসুস্থ শরীরটা তখন ভাববাদের কাছে আত্মসমর্পণ করছে। চোখের পাতা দুটো ভিজে উঠেছে তার একটা রুঢ় উত্তর মনে আসতে।
মনে এসেছে চোখ খুলে ছিল জন্মের পরে, একলাই একদিন চোখদুটো বুজতে হয় এ কথা কখনো মনেও আসে নি, অথচ আজকে এই দিনে কেনো এমন কথা আমার মনে এলো?
সুচিত্রা পসথুমাস চাইল্ড। তার বাবার মুখ দেখা হয় নি। বাবার স্নেহের স্পর্শ সে পায় নি। 
এই আফসোস মিটে ছিল কলেজ জীবনে অচিনের সাথে এক সাথ হওয়ার পর। 
সে স্নেহের স্পর্শ আর প্রেমের মাধুরী দুটোই অনুভব করেছে অচিনের হাতের ছোঁয়ায়।
অচিন সুচিত্রার মুখে শুনেছিল তার জন্মের পর সে মামাদের আদরেই বড় হয়েছে। তার মা সুমিতার বেশীদিন শ্বশুর বাড়িতে স্থান হয় নি।
এ জন্যই কলেজ জীবনে সম্পর্কের শুরু থেকেই সুমিতার বাড়িতে অচিনের আসা- যাওয়া।
এ জন্যই সুচিত্রার মামা, মাসি, মা সকলেই অচিনের কাছেও তাই।
শারীরিক বৃত্তান্ত সুচিত্রা বুঝতে চায় না। ভালোবাসার দোলায় দুলে সে খুব নিশ্চিন্তে আছে। 
সামান্যের শেষে অসামান্য কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষ হলো। কিছু প্রমাণ হওয়ার আগেই অচিন চললো স্বর্ণ মৃগয়ায়।
সোনার হরিণ ধরতে গিয়ে অচিন সুচিত্রাকে আঁকরে ধরলো।
চোখ বুজে এসেছিল চোখের জলে।
শেষে শুধু সে বললো আমি আর তুমি একসাথে আছি কি?
সুচিত্রার শুষ্ক চুল আর চোখের দিকে তাকিয়ে অচিন বললো, মৃত্যুর আগেই তুমি মৃত।
সুচিত্রা শুধু শুনেছে তখন। এর পরে দম নিয়েছে ঠিক শকুনের মতন।
অচিন এই সব বুঝেছে অনেক বছর পরে। 
গাঙচিল, চিল, শকুন আরো কতো কিছুই উড়ে বেড়ায় আকাশে।
সেখানে সে সুচিত্রা কে খুঁজে পায় নি।
সে খুঁজেছে সংসারে, সেখানে সে দিব্বি আছে অথবা আছে কোনো এক অচিন অচিনের সাথে।







বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শেষ অবস্থান

বাঙালির আজ বড় সংকট। যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যের শিরে সংক্রান্তি। এ কথা শুনে বিন্দুর বড় কষ্ট; কষ্টটা বিন্দুর না কি হিন্দুর ?
বিন্দু জানে শত শত বিন্দুর সহাবস্থান হলে একটা রেখা তৈরী হয়। সে জানে সেই রেখা সরল অথবা বক্র অথবা দুটোই হতে পারে।
এই ক্ষেত্রে এটা বক্র ঠিক সিন্ধু নদের মতন।
কন্যা থেকে যেমন বন্যা ঠিক একই ভাবে বিন্দু থেকেই সিন্ধু।
আজকে বাংলাভাষা বাঁচাতে ধর্মতলায় বাঙালির ভীড় হয় নি। যেটুকু ভরেছে সেটা বিহারের হিন্দি ভাষাভাষী মানুষ জন।
এনারা বিহারী হলেও কেউ রাজপুত নন, কেউ ভূমিহার নন, যাদবরাও নেই এখানে।
আছে তথা হইতে আগত সংক্ষেপে তথাগত কিছু অহিন্দু সম্প্রদায়ের মানুষ। তারা হকার, তারা হিন্দি ভাষায় কথা বলে। তারা নিয়ম মেনে ফুটপাতে বসে যেমন ব্যবসা করে ঠিক তেমন নামাজ পরে। এসব দেখলে কখনোই মনে হয় না এই ভারত বিভাজিত। 
যা ই হোক আপত্তি নেই এই সবে।
একটা সংঘবদ্ধ সহাবস্থানের পরিবেশ আছে এই পশ্চিমবঙ্গের কেন্দ্রস্থলে ।
এই অঞ্চলের কয়েকটা ফুডমার্টে ভীড় দেখে বুঝতে পেরেছি নতুন কিছু বিষয়।
নিজাম এর সামনে লম্বা লাইন; আমিনিয়ায় ও তথৈবচ। বাকি ছিল রাস্তায় বসে থাকা বিরিয়ানী বিক্রি করা হকার।
সেখানেও হাঁড়ির নিচে পরে আছে শুধু বনস্পতি।
এটা কেমন লাগছে এই বাস্তব জীবনে?
হকারের দল জীবন জীবিকার জন্য বুঝে না বুঝে ওই ধর্মতলায় ধর্মভীরু। পাছে বে রোজগার হয়ে পরে?
বেশ চলছে ভাষা আন্দোলন।
একটা প্রশ্ন করেছে বিন্দু।
বিন্দু হিন্দু আর হিন্দি নিয়ে প্রশ্ন করেছে।
প্রশ্নটা সে কাকে করেছে ?
প্রশ্নটা করেছে এই মোরে মোরে দোড়ে দোড়ে যারা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না বুঝতে পেরে একটু নাড়িয়ে দেখতে চায়।
আসলে অতীতের মনোলিথিক আর আজকের মনোলিথিক শব্দের মধ্যে একটা বস্তুগত পার্থক্য আছে।
আগেরটা ছিল আদর্শগত আর এটা ব্যাক্তিগত।
এখানেই বেহাগ আর বসন্তের পার্থক্য। এখানেই সোহাগ আর বেহাগ কে এক করে দেওয়া চলছে। এখানেই একটা গাধা বুদ্ধিমান হয়ে তুলোর বস্তা পিঠে তুলে জলে নেমেছিল।
লবন জলে মিশে যায় আর তুলো জলে সিক্ত হয় এই বিষয়টা গাধা বুঝতে পারে নি। এরপর বোঝার ভারে গাধাটা ঠিক সুকুমার রায় মহাশয়ের গাধাটার বুদ্ধি দেখো কবিতার সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে।
এটাই আজকের বাংলায় ব্যাক্তি আদর্শের প্রাতিষ্ঠানিক রূপ।
না রূপ নয় অরূপ।
আসলে টাকা মাটি মাটি মাটি টাকা কথাটা যেভাবে সমাজ সংসারকে সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে সেই আদর্শের সাথে আজকের ব্যাক্তি একেবারেই আলাদা।
তিনি ছিলেন ঠাকুর আর ইনি?
থাক ভুল করেও কিছু বলা ভ্রম হয়ে পরবে।
এখন ত্যাগ আর ভোগ একমাত্রিক, ঠিক খাওয়া আর না খাওয়ার মতন।
গাধা আর ঘোড়াও একমাত্রিক, তবে একটা গতিশীল অন্যটা স্লথগতি।
এখানেই এসে পরে বৃত্তি, বিত্ত, পবিত্র, অপবিত্র ঠিক গায়ত্রী মন্ত্রের মতন।
সমাজে কিছু স্তাবক সম্প্রদায়ের লোক এসব বোঝে না ঠিক অতীতের নবকুমারের মতন।
যদিও সেই নবকুমার ব্যাঘ্রাচার্য্য বৃহল্লাঙ্গুল বিষয়ে সম্যক জ্ঞানী ছিলেন। 
এরা ঠিক তেমন নয়,  এরা অর্থের সাথে অনর্থের পার্থক্য বুঝতে পারে না। এদের শিক্ষা ও তদ্রুপ
থাক এসমস্ত।
বিন্দু অনুশ্বর, বিস্বর্গ, চন্দ্রবিন্দু চেনে শুধু জানে না নিজের নামের গাণিতিক ব্যাখ্যা।
প্রশ্ন এলো মনে, মোবাইল ফোনটা হাতে নিয়ে শুরু করলো বিন্দু, বিন্দু নিয়ে গুগল রিসার্চ।
সে যা কিছু পেয়েছে সেটা বিন্দু নয়, সেটা শূন্যতা যে মহাশুন্যে আজ সমাজ।
সেখানেও সেই কোন আর্য ভট্ট।
বড় বিপদে পরেছে বিন্দু হিন্দু আর অহিন্দু নিয়ে। সেখানেও আবার নানা জাতি নানা মত নিয়ে।
অনেক দশক পরে সে তার কালি দোয়াত নতুন ভাবে আবিষ্কার করলো।
কালি আর কলম দুটোই একদম ঠিক আছে। 
শুরু হলো সাদা কাগজে কালো কালির লেখা। শুরু হলো আবালের বালখিল্য লিখনের বিরূদ্ধে ভোঁতা কলম। শুরু হলো অকস্মাৎ কিছু আবাল প্রকৃতির দানব দানবীর পরিকল্পনার বিরুদ্ধে লিখিত দলিল।
স্বার্থক তার লেখা।
মৃত্যুটা একটু অন্যভাবে হয়েছিল। দেহটা রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল।
এটাই বিন্দুর শেষ অবস্থান।







বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নয়ন

শ্রুতি নাটকের শুরুতে একটা গান বড় মোহিত করলো শ্রোতাদের। গানটা কয়েক যুগ আগেই বাঙালির কাছে শ্রুত। ঘটক বিভক্ত বাংলার শোক বুকে নিয়ে যে মোহের মেঘ সৃষ্টি করেছিলেন সেই মেঘেই বৃষ্টি নেমেছে অডিয়েন্সে।
সত্যিই কি মাঝি তর নাম জানি না?
নয়ন গানটা খেয়েছিল নিজের গলায়, চোখ তার বাঁধ মানে নি।
এই নয়ন কে? 
ইনি জাতিতে বজ্জাত, প্রাণী হিসাবে মানুষ পর্যায়ের আর পেশায় চারণ ফুকারি।
সে গান বাঁধে,সুর দেয়, মেঠো রাস্তায় হেঁটে বেড়ায়।
সে ভিক্ষা করে না। তার গান শুনে যদি কেউ কিছু দেয় সেটাই তার রোজগার।
রাস্তার পাশে, গাছের তলায় অথবা সপ্তাহে বা মাসে যেদিন সে বাড়িতে ফেরে সেদিন তার মাটির দাওয়াতে কাঠি দিয়ে বাংলায় লিখে রাখে নতুন আরো কিছু গান।
এমন মানুষ এই বাংলাতেই জন্মায় যার শুধুমাত্র পথ চাওয়াতেই আনন্দ।
এই আজকে আমি এই নয়নকে দেখে এলাম পুরোনো কোলকাতার বিবস্ত্র, পলেস্তারা খসে পরা একটা স্বপ্নময় বাড়িতে যেখানে সে শুয়ে বসে অনেক গান লিখেছে।
এখানে এখন এক দুঃস্বপ্নের দিন গুনছে সে।
শরীরটা এখন সূতোর মতন, মনটা অতীতের ঘরছাড়া মনের মতন, বুকটা ঠিক তেমন চওড়া যেমন আগেও ছিলো।
নয়ন কখনো ভয়ে সেঁদিয়ে যায় নি, সেই চোখটাই আজকে দেখলাম।
যদিও তার রক্ষকের চোখটা তেমন নয়। নয়ন পথকে পথিকের বাসস্থান ভাবে আর রক্ষক প্রযত্নে তার উকিল বাবুর শকুনের চোখ ওই ঘর দুটোর দিকে, যে ঘর দুটোতে বসে সে গান বেঁধেছে সুর দিয়েছে আর হেঁটে চলছে পৃথিবীর পথ ধরে।
এই আজকে মামলা বিতর্কের মধ্যে নতুনভাবে অন্য কোনো একজন এসেছে।
তার নাম সাবির, জাত মুসলমান, পেশায় ইঞ্জিনিয়ার। সে আজ এসেছে ঘরদোর, জায়গা মাপতে।
উকিল বড় ব্যাস্ত হয়ে পরেছে। বয়সের হিসেবে তার নিমতলা ঘাটটাই বাগান বাড়ি অথচ কি ভীষণ ইচ্ছার প্রকাশ তার শব্দবন্ধ।
সাবির মাপলো নয়নের ঘরগুলো। উকিল বললো ভুল হচ্ছে। সাবির বিরক্ত হয়ে বললো তবে আপনি মেপে নিন।
শুরু হলো ওই উকিল এর ইচ্ছার মাপা মাপি। শেষে শুধু  পরে থাকলো বাড়ির মালিকের সঙ্গবদ্ধ সহাবস্থান।
সাবির নয়ন কে একটা কথাই শেষ বারের মতন বলেছে। বলেছে এই ঘরদোর কি তোর থাকবে।
আগামীর সমস্ত কথা এখানে এদিন শেষ হলো। নয়ন বললো আমি থাকবো এই ঘরের কোনো এক কোনে বাকিটা!
সাবির সব কথা শুনেছে, বুঝেছে।
পরেরদিন সকালে সে বাড়ির মালিক কে বললো থাক না হয় একটা ' জাতিতে বজ্জাত, প্রাণী হিসাবে মানুষ পর্যায়ের আর পেশায় চারণ ফুকারি'
অন্যথায় বড় ক্ষতি হয়ে যাবে।
এরপর আর অন্যথা হয় নি। 
নয়ন গান লেখে গান গায় আর এই বাড়ির বিহারী মালিক মুগ্ধ হয় তার গান শুনে।

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মধুরেণ সমাপয়েৎ

অমৃত কুম্ভের সন্ধান পেয়েছিলেন লেখক। দেখেছেন, বুঝেছেন নিজের জীবনবোধ থেকে, লিখেছেন মানবতার স্বার্থে। স্বামী বিবেকানন্দ যে ভাবে মানুষের কথা ভাবতেন লেখকের ভাবনা ঠিক তেমন নয়। বাস্তবতা আর নিরাকার ব্রহ্ম তিনি একভাবে দেখেন নি।
এই এখন স্বাধীনতার পঁচাত্তরের পূর্তিতে নতুন একটা অমৃত মহোৎসব এসেছে ঠিক ওই কুম্ভের মতন। 
ওটা ছিলো ধর্ম বিষয়ক আর এটাও শব্দের নিরিখে ধর্ম বললে সামান্য কিছুই বলা হয়।
সাধারণ মানুষ এই আজকের দিনে এই ভূমধ্যসাগরে সাঁতার কেটে পার হতে অনিচ্ছুক। তবুও কে যেন বলছিলো সাঁতার শিখতে হবে। ভেসে থাকতে হবে নির্বোধের মতন সুবিন্যস্ত পৃথিবীর তিন ভাগ জলরাজির উপরে।
কঠিন সময় এসেছে এ কথা মূর্খেরাও বোঝে। শুরু হলো কলাগাছ কেটে পুকুর, খাল, নদী, নালাতে ভাসানো। শুরু হলো তালগাছের গুড়ি দিয়ে শালতি, আমগাছের তক্তা দিয়ে নৌকো, শুরু হলো কচুরিপানার স্তুপ বানিয়ে তার বুকে চেপে বসা।
এ এক অপূর্ব অমৃত মহোৎসব এ কথা তারা হাড়ে হাড়ে বুঝতে পারলো।।
এখানে লেখক কে? কজন?
তারা কোন দেশের মানুষ?
কোন ভূস্বর্গ হয়ে পরেছে এই দেশ?
সবাই বলছে এ সব অবাঞ্ছিত প্রশ্ন। উত্তর একটাই তাদের কাছে সহনীয়। হাড়াহাড়ি সমস্ত ন্যায় অন্যায় বুঝতে পেরেছে তারা। হাতে পাওয়া ছুড়ে দেওয়া শুকনো রুটি কুকুরের মতন দাঁত দিয়ে চিবিয়ে তাদের বাঁচার যে অতীত, এই বর্তমান সময়ে সেভাবে তাদের বাঁচার ইচ্ছা নেই। বরং যে ভূস্বর্গ দেখিয়ে আজকে এই অমৃত মহোৎসব এর প্রচার চলছে সেটা জীবন জীবিকার প্রতিবন্ধী এই কথাই তার কাছে দস্তুর।
না অমৃত বলে কিছু আসে নি এই অমৃতস্ব পুত্রার কাছে। যা পৌঁছেছে সেটা আসলে বিষ।
বড় বিষাক্ত বড় বিষাক্ত হয়ে পরেছে নীতিহীনতা। মানুষ যখন সমাজবদ্ধ ভাবে চোখ মেলে দেখতে শেখে তখন মূর্খতা বিমুঢ় হয় না, বিমুঢ় হয়ে পরে শিক্ষা।
বড় সংকট।
এটা দুর্ভিক্ষ নয়।
দুর্ভিক্ষ বুভুক্ষু মানুষের পেট ও পুষ্টি।
বড় সংকট।
এটা অশিক্ষার শেষে সম্পদ রক্ষার ভীমরতি।
এবার সসম্মানে বাঞ্ছা দড়ি দিলেন গলায়।
সমাজনীতি যেভাবেই চলুক আধুনিক রাজনীতি ঠিক সেভাবে চলে না।
ব্যাধের হাতে বেদ পাঠ বিষয়টা বড় সুন্দর লাগে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগুয়ান হওয়ার দিবাস্বপ্ন দেখে।
এখন মানুষ রাত্রে পেটে গ্যাস হলে স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখে তখন যখন রাজনীতির আঙিনায় বেশ একটা মালামাল জীবন বোধ দেখতে পায়।
সত্যিই অমৃত।
মধুরেণ সমাপয়েৎ।
অর্থাৎ কুম্ভ হোক বা না হোক থাকুক সেখানে অমৃতের ভান্ডার। 
তবেই না শুম্ভ নিশুম্ভ!



শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বড় আশ্চর্য লাগে

মিডিয়া ছিলো স্তম্ভ আর এখন হয়েছে চাটুকার। এদের প্রচার বেড়েছে এ কথা সত্যি কিন্তু প্রসার? চাটুকার সব যুগেই  ক্ষণস্থায়ী। রাজা আসে রাজা যায় পর্যায়ের। কাজেই চাটুকারিতা নৈনিতাল এর মতন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মেলে না।
কুলদীপ চিরকাল কুল ভেবে নিজেকে মেরুদন্ডী হিসেবে রেখে গেছেন।
আজ?
গোঁফ দাড়ি কামিয়ে শুধু কামানোর জন্যে হাত পা তুলে থাকছে ঝুলে নোংরা রাজনীতির কাছে।
না; কাছে বললে ভুল বলা হবে, এটা অন্তরে।
হায়রে মানুষ এই অন্তর কি বুঝবে ?
ভবিষ্যতের দিকে তাকিয়ে বসে নেই মানুষ। বর্তমান তার কাছে চীর সত্য হয়েছে। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে গণতন্ত্রের চতুর্থ আজ একটা চাটুকার হয়ে পরেছে এটা শুধু মানুষ নয় রাস্তার কুকুর গুলোও বুঝতে পারে।
এখন একটাই প্রশ্ন সামনে আসছে। এই চতুর্থ স্তম্ভ সম্মানটুকু কেড়ে নেওয়া প্রয়োজন। 
কাড়বে কে?
সেখানেও সেই প্রশাসক।
বড় বিপদে পরেছে সমাজ। যে লঙ্কায় যায় সে'ই রাবণ হয়ে পরে একথা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। 
একনায়কত্বের অর্থ নাৎসি রাজকার্য নয়, এটাও তারা জেনে ফেলেছে।
তাহলে উপায়?
উপায় একটাই সেটা পশুত্বের বিচার করা।
উন্নত পাশবিকতার বিচার করা।
কে হবেন সেই জজ সাহেব?
সভ্যতার ইতিহাস ঘাঁটলে এই পদটায় কখনোই মানুষ শব্দটা থাকবে না।
আসলে এজন্যেই ভগবান-খোদা-রোমান ক্যাথলিক আজকেও বহমান।
উন্নত পশু ব্যাতিরেকে অন্য কোনো পশুর কাছে এই প্রতিবন্ধকতা নেই ।
বড় আশ্চর্য লাগে।



বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গরু গু খায়

চলমান রাজপথের পাশে বসে হাপুস নয়নে কেঁদে চলেছেন সিদ্ধিদাতা গণেশ। এক বৃদ্ধা বললেন, গণেশ কান্দে ক্যান?
রাস্তার এক কোনায় দাঁড়িয়ে এক বৃদ্ধ বললেন, উনকা দুধ নেহি মিলা।
বৃদ্ধা আশ্চর্য হলেন। দেখলেন রাস্তার পাশে লম্বা লাইন ঠিক কাঙালি ভোজনের মতন। বললেন দুয়ার ধারে বানাইছো, গরীব গুর্ব খাইবো খন।
অতীতের ভানু বন্দ্যোপাধ্যায় এর কথা মনে পরলো।
এটা আপন খেয়ালে ভেবে একটু হেসে নিয়ে শরীর রক্ষা করুন।
এ এক অদ্ভুত পরিকল্পনা। দুয়ারে গণেশ কথাটা মনে হয় একদম সঠিক।
শুঁড়ের ওজনের কারনে এই গণেশ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে নি। সে এখন রাস্তায়? দ্যাখো কান্ড?
না আর কান্ড নয় এবার শাখা প্রশাখা।
এই খানে এই শাখা প্রশাখা এই গণেশের পেটে গুর গুর করে কথা বলে উঠলো।
নিয়ম মেনে ডাক্তার এলেন। বললেন ওখানে শাখাও নেই সিঁদুর ও নেই।
আসলে এই রাজপথে এই গণেশ অনভিজ্ঞ। তার ইচ্ছে হয়েছে একটূ্ কলাবাগান ঘুরতে।
সেখানেও সমস্যা। বুকিরা বলছে গাছ খেয়ে ফেললে কলা ফলবে কোথায়?
অতঃপর এসেছেন তার মা। হ্যাঁ আমি মা দূর্গার কথাই বলতে চাইছি।
তিনি বললেন বিয়ে দিলাম তোকে। খেয়ে ফেললি তাকে?
এরপর থেক গণেশ বড় অসহায়। কোলকাতার বস্তির পাসে পুঁতি গন্ধে তার আর কোনো অসুবিধা হয় না।
সে সবকিছু দেখে বুঝে বলেছে, শুধু কুকুর নয়, গরুও গু খায়।

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট বিষয়টা কখনো পড়ে দেখিনি। দরকার হয় নি কখনো কারন এটা আমার কাজ নয়। আমি বাড়ির প্ল্যান বানাই অথবা কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর বিল্ডিং রুল আর সার্কুলার দেখে কাজ করতেই অভ্যস্ত।
ইদানিং কয়েকজন অতিশয় অসহায় হয়ে আমার কাছে এসেছিলেন। 
অতঃপর একটু পড়ে দেখতে ইচ্ছা হলো। 
আশ্চর্য হলাম পড়ার পর।
মনে হয়েছে এটা হচ্ছে টা কি?
ট্যাক্সের ভয় দেখিয়ে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের কর্মীরা সাধারণ মানুষকে এভাবে লুঠ করতে পারে এমন ভাবনা কখনো আমার স্বপ্নেও আসে নি যা আজকের বাস্তবতা।
একজন ইঞ্জিনিয়ার হিসেবে ইচ্ছে হয়েছে এই লুঠ বন্ধ করবো।
এই স্থাবর সম্পদ অতীতে কিভাবে ওই কর্পোরেশন এ লিখিত আকারে লিপিবদ্ধ হয়েছিল?
এখন কেনো আবার নতুনভাবে এই সব প্রক্রিয়া?
এখানে একটু বিশদভাবে বলা প্রয়োজন।
কোনো একজন উচ্চ আধিকারিক এই ট্যাক্স আদায়ের ব্যবস্থাপনায় আছেন। তিনি অবিলম্বে বকেয়া ট্যাক্স আদায়ের ব্যাপারে খড়গহস্ত।
তিনি সৎভাবে সরকারের কোষ ভরাতে চান আর তার অধস্তন কর্মীরা বিন্দাস রিভ্যাল্যুয়েসন সহ নানান নোংরা অছিলায় ট্যাক্স দশ লাখ থেকে দশ হাজার করে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা উপরি আদায় করে বত্রিশ পাটি দাঁত দেখিয়ে উচ্ছ্বাস উল্লাসে আনন্দে ওয়ার্ডে ওয়ার্ডে অতিরিক্ত দৌড়ে নাজানি কোনো এক সরকারের কাছে নিজেকে নিবেদনের মাধ্যমে যার পর নাই মানুষকে লুঠ করে চলেছে।
একটু এই রিভ্যাল্যুয়েসন বিষয়টা বুঝতে এবং বোঝানোর জন্যই এই লেখা অথবা উপস্থাপনা।
বিষয়টা নিয়ে আরও একটু আগ্রাসী হওয়ার ইচ্ছার আগেই একটা প্রাতিষ্ঠানিক চাপ এলো পারিবারিক অনুভবে।
অনেক কথার শেষে আমি বলেছি সামাজিক বলাৎকার কখনোই পরিবার ব্যাতিরেকে হয় না। শরীর আর অশরীরী এক নয়। বলেছি এই সামাজিক বলাৎকারের শেষ না দেখে আমি ছাড়বো না।
শুরু হয়েছে নতুন ভাবে এই কর ব্যবস্থা নিয়ে প্রাতিষ্ঠানিক রূপের বর্ণনা। 
শুরু করতে চাই সব নিম্ন পদে বসে থাকা কর্মী ও তাদের ব্যবহারিক জীবন।
যেটা শুরু করতেই হচ্ছে সেটা কর্পোরেশন এর ট্যাক্স আদায় সংক্রান্ত সুনির্দিষ্ট রুল। এই বিষয়টা এবার একটু বিশদভাবে উপস্থাপন করছি।
প্রথম যেটা জানা দরকার, এই ট্যাক্স ব্যবস্থা কি কি বিষয় নিয়ে নির্মিত।
জানা প্রয়োজন কেন  এই self assessment?
জানা প্রয়োজন কেন সাধারণ মানুষ বাধ্য হচ্ছে সহি সাবদ করে দিতে?
এখানেই আছে খেজুর আর খেজুরের রস।
এবার factor গুলো বলতে হয়।
এই ট্যাক্স ক্যালকুলেশন অনেকগুলো factor নির্ভরশীল। এগুলো ইন্জিনিয়ার কোন ছাড় স্বয়ং ISI এর প্রতিষ্ঠাতা প্রশান্ত চন্দ্র মহলানবীশ মহাশয় এর পক্ষেও একটু সময় সাপেক্ষ বিষয়। 
এখানে ৯টি factor আছে।
১. অংশ/ অবস্থান/ব্যাখ্যা ও একক।
২. ইহা কি অতীতে দৃশ্য ও পরিমাপ যোগ্য।
৩. আঞ্চলিক মূল্যমান।
৪. ছাদের মাপ।
৫. বয়স কত।
৬. চেহারা কতটা প্রাচীন।
৭. ব্যবহার গত পরিমাপ।
৮. অঞ্চল অবস্থান অনুযায়ী মূল্যমান।
৯. ব্যবহারিক বিষয়।
এই ন টি বিষয় নিয়ে তৈরী হয়েছে সম্পত্তির বার্ষিক মুল্য মূল্যায়ন।







বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সাত সতেরোর

বিবেক বলতো রাতে গান শোনা একটা নিয়মের মতন হয়েছিল আমার মা এর কারনে। তিনি বলতেন একটা গান শুনতে শুনতে রাতে চোখ দুটো এক করবি। এই কারনেই রাতে খাওয়াদাওয়ার পরে গান শোনাটা তার অভ্যাস।

সেই রাতে যে গানটা সে শুনছিলো সেটা মান্না দের কন্ঠে। শব্দগুলো একজন প্রেমিক কেবল বুঝতে পারে।

গানটার প্রথম কলি টা বলি?

" কি এমন কথা তাকে বলা গেলো না..."

সে বেশ আচ্ছন্ন হয়ে পরেছিলো সুর আর কথায়। মনে এলো অন্য আরেক কথা। মনে হলো এই গানটা মান্নাদার বদলে অনুপ ঘোষাল এর কন্ঠে আরো বেশী সুর রিয়ালিস্টিক হতো।

মোবাইল ফোন টা হাতে নিয়ে সে মা কে ফোন করলো। ফোনটা বেজে বেজে শেষ হলো। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো তার মা এখন ঘুমিয়ে পরেছে।

পরের দিন সকালে বিবেক ঘুম থেকে উঠে স্নান সেরে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। অন্যপ্রান্ত থেকে একটা ফোন এলো। ফোনটা এই সময়ে সাধারণত আসে না, তাই হ্যালো করলো।

একটা অপরিচিত কান্নার স্বর শুনে বৌকে বললো দেখোতো কে?

মা কে আর নতুন কারোর গলায় গানটা কেমন হতো সেটা শোনা হয়ে ওঠে নি।

কিছুতেই আজকাল আর গান শুনতে ইচ্ছে হয় না তার, যদিও হয় গাণিতিক কেওস নিয়ে একটু ভাবতে ইচ্ছে হয়। কোনো এক খেয়াল যখন সুরের সাথে মন মিলিয়ে ফেলে, তখন তার চোখ দুটো ঝাপসা হয়ে পরে।

বিবেক বুঝতে পারে সুর-লয় এমন এক বিষয় যেখানে তার মন বিরাজ করে। গান শুনতে শুনতে তার মনে হয় অদ্য সময় অতীত হয়েছে কল্য প্রাতে না হয় শুনবো!

এভাবেই সে কালের প্রহরায় পরে গেলো। প্রতিদিনের সকাল তার কাছে আজ। এভাবেই আবার সুর-তাল-লয় ফিরলো বিবেকের কাছে।আশ্চর্য এক তাল মিল নাম আর মনের সাথে।

বিবেকের বিবেক দংশন হয় যখন সে মদ গেলে ঘরে বসে। কোনো অপছন্দের বিষয় আজ তার বড়ো পছন্দের।

গজল, উচ্চাঙ্গ দিব্বি বেজে চলে সাথে ঠিক এক পেয়ালা কিছু। না পেয়ালা নয়, এখানে সঠিক শব্দ গ্লাস।

মদের পেয়ালা আর গানের সুর নিয়ে বিবেক খুব আনন্দে আত্মহারা। নতুন গ্লাসে বরফ আর জল ঢেলে সবে মুখে তুলেছে; তার মাথাটা ঘুরে গেলো বিরাশি দশ আনা একটা চরে।

হায়রে, মাথাটা তখনো গান শুনে চলেছে ঠিক সাত সতেরোর মতন।







শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জন্মাষ্টমী

 যখন কৃষ্ণ জন্ম নিলো দৈবকির উদরে

মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে।

তার অসাক্ষাতেই আজ তার জন্মতিথি পালন হয়েছে। এই তিথি পালন আমার কাছে ঠিক খৃষ্টের জন্মদিনের মতন। এখানে তাল বড়া ওখানে কেক। আমি একটা স্বাভাবিক নিয়ম বেছে নিয়েছি। তালের আকাল দেখে কেক কে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি জন্মদিন প্রসঙ্গে।

আমার সন্তানের জন্মদিন, আমার জন্মদিন, মম বধূর জন্মদিন তৎসহ এই কেষ্টর জন্মদিন আমি একই ভাবে পালন করতে অভ্যস্ত।

গোঁফ হীন কৃষ্ণ কেক খাওয়ার পর তার নাকের নিচে কেক এর ক্রিম লেগে থাকে ঠিক শিকনির মতন।

এটাও দেখতে আমি অভ্যস্ত।

আজ শ্রীকৃষ্ণ আমার বাড়িতে কেক কাটতে এসেছিলো। কেক এর স্বাদ গ্রহনের পর তার নৃত্য দেখে কে?

তিনি বলে গেছেন ওই সব ক্ষীর ননি তাল বড়া আর চাই না। এই কলিকাল হয়ে উঠুক কেক ভরা।

কথাগুলো শুনে মনজিনিসের নৃত্য দেখে কে?????

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

ভুলে ভরা চলার পথ


যেদিন প্রথম শুনলাম সে মারা গেছে বছর কয়েক আগে, মানসিক ভাবে আমি একটু অস্থির হয়ে পরেছিলাম। বাড়িতে ফিরে খাওয়া দাওয়ার শেষে কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে কি বোর্ডে হাত চলছিল না। নানান অতীত চোখের সামনে ভাসছিল। ফেলে আসা ছিটে বেড়ার স্কুল, মেঝে হীন মাটির উপরে বর্ষার জলে পিছলে মেঝেতে আছাড় খাওয়া, কাদা মাখা জামাকাপড় দেখিয়ে স্কুল ক্লাস না করে বাড়িতে ফেরার নাম করে মাঠে ঘাটে ঘুরে ভিজে সপসপে হয়ে মা এর কাছে বকা খাওয়া। আবার কখনো গ্রীষ্মের দিনে কাঁচা আম পেড়ে সবাই একসাথে জাবর কেটে দাঁত টকানো, তেঁতুলের দানা কাঠের আগুনে পুড়িয়ে দাঁতের সাথে অকপট যুদ্ধ, শিমুল তলায় ঝড়ে পরা লাল ফুলগুলো একসাথে গুছিয়ে ১, ২, থেকে ৯ অব্দি লেখা আর সেই মাটিতে সাজানো লেখাটা খাতার পাতায় এঁকে রং পেন্সিল দিয়ে রাঙিয়ে স্যার আর দিদিমনি দের দেখানো, তাদের কাছে আদর খাওয়া যতসব ব্যাপার।
খুব নষ্টালজিক লাগছিল এই মধ্যরাতে। বেরসিক ঘড়িটা কখন দুটোর কাঁটা পার করেছে হুস হয় নি। পাসের ঘর থেকে মেয়ে এসে বললো বাবা শোবে না? অন্য মনেই বললাম চল।
বিছানায় শুয়ে নানান কথা ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়েছে বুঝলাম পাখির ডাকে। জানলার পাল্লার উপরের ঘষা কাঁচ থেকে সামান্য সূর্যের আলো সবেমাত্র এসেছে।
প্রতিদিনের সকাল একটা নতুন দিন আর নতুন দিন মানেই নতুন ভাবনা, পরিকল্পনা। ঠিক তেমনটাই হয়েছে পরের দিন সকালে। সুপ্রভাতে সজ্জন দুর্জন সবাই হেঁটে চলে রাস্তা দিয়ে। 
সবার সমস্যা এই শরীর নিয়ে। 
আমার অবশ্য ঠিক তেমন নয় তবুও সেদিন সকালে উঠে নিজের মনেই চললাম বড় রাস্তা ধরে। চেনা অচেনা নানান মানুষের ভীড়ে সেদিন বাড়িতে ফিরতে একটু দেরি হয়েছিল। 
বাড়িতে ফিরে প্রাতরাশ সেরে বৌকে বললাম, আজকে একটু পুরানো বাড়িতে যাবো।
সে বললো হঠাৎ কেনো?
ওর মুখের দিকে তাকিয়ে বললাম ইচ্ছে হয়েছে।
বললো বেশ যাও।
চললাম পুরানো পাড়ায়। এখানেই আমি বড় হয়েছি। সমস্ত বন্ধুবান্ধব এই পাড়ায় অথবা তার আশে পাশে।
সে সময় সুপ্রভাতে সুজ্জিমামা প্রশ্ন করতো ঘুম হয়েছে কেমন কাল রাত্রে?
ভোর বেলায় উঠে হেঁটে, বাড়িতে ফিরে আবার সেই পায়ে হেঁটে পথ চলার সময় বুঝলাম ঘুমটা পর্যাপ্ত হয় নি।
সেদিন প্রথম যে বাড়িতে কড়া নেড়ে ছিলাম সেই বাড়িতে এখন আর তারা থাকে না যাদের খোঁজ নিতে এই কড়া নারা।
এর পর একটু ধাতস্থ হয়ে  হাঁক পারলাম কোনো একটা নাম ধরে। দরজা খুলে তিনি বললেন, সলিল তোকে কত যুগ পরে আজ দেখছি।
বললাম কাকিমা কেশব আছে?
তিনি বললেন এই প্রচণ্ড গরমে, ছাতা ছাড়া এভাবে?
বললাম না বয়স বেড়েছে তবে আমি আছি ঠিক আগের মতন।
হয়তো অনেক ভাবনা তাকে ভাবিয়েছে, অনেক অতীত তাকে কাঁপিয়েছে, হয়তো এইসব নানাবিধ ভেবে তিনি বললেন, একটু ঠান্ডা হ, একটা ছাতা ব্যবহার কর। শেষে তিনি বললেন কেশব এখন  অন্যকোনো জগতে বিচরণ করে।
ভাবলাম এ কোন জগৎ?
ভুল ভাঙলো কাকিমার কথায়। তিনি বললেন কেশব মারা গেছে ছ'বছর আগে।
এরপর শুধু চোখ মুছেছি আর বুঝেছি আমার নাম সলিল।
সলিলের সরলতা গৃহবধূ বোঝে, তার চাঞ্চল্য সে জানে, তার ক্ষিপ্র পথচলা সে দেখেছে শুধু দেখেনি কোনো এক ভাবুক সলিল।
কখনো কখনো এই গৃহবধূ নতুন এক সলিলের সন্ধান পায়। সেখানে সে দেখতে পায় বন্ধু বান্ধবী, শত্রু মিত্র, পরিবার পরিজন, পথিক, ভিখারী আরও কত কি।
এজন্যেই সে সেদিন পুরানো পাড়ায় যেতে সম্মতি দিয়েছিল। এরপরে প্রতিদিন টিফিন খাওয়ার পর যখন সলিল ঘুরতে বেড়িয়ে যেতো, একটু ভাবতে হয়েছে তাকে।
যে দিন সলিল বাড়িতে ফিরলো সাদা ধুতি পরে বড় বিষ্ময় জাগলো। দুধ সাদা নতুন উত্তরীয়টাও তার চোখ এড়ায় নি। সাথে আছে নতুন একটা ন'দন্ডি পৈতা আর হলুদ রংয়ের একটা সোনার চেইন। 
বাড়িতে ফিরে শুধু নানান কথায়, নানান প্রশ্নের মুখে তার উত্তর একটাই। 
আমি সন্ন্যাস নিয়েছি।
হায়রে কর্মযোগী !
যেদিন আস্তাকুড়ে তার আনাগোনা ছিলো সেদিন তার এই ইচ্ছে হয় নি। যেদিন বিবাহিত জীবনের স্বাদ পায়নি সেদিনও হয় নি। যখন সুখ-সমৃদ্ধি এসেছে সেদিন তার ইচ্ছে হলো সন্ন্যাসের।
প্রবাদ আছে ' ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।' একটা আধিভৌতিক উদ্বেগ, তার গৃহিণী, সীমার মাথায় চেপে বসলো। আসলে সীমা সলিলকে খুব কাছ থেকে চেনে।
সে রাত সেভাবেই শেষ হলো, পরের সকালে সলিল স্নান সেরে নিজের ডেস্ক থেকে আর নড়লো না। খাবার খেলো প্রতিদিনের মতন।
এর পরে সীমা আর কিছু জানে না। সে রাতে তার ঘুম ছিলো অতি গভীর। সকালে উঠে সে দেখেছে সলিল তার নির্দিষ্ট ডেস্কে বসে লিখে চলেছে।
নিয়ম মত দু কাপ চা নিয়ে সে বললো, চা ঠান্ডা হয়ে যাবে যে!
সীমার কপালে একটা চুমু দিয়ে শুরু হলো নতুন আরো একটা দিন ঠিক আগের মতন।
বিশ্বকর্মা পূজো আসলে মা দূর্গার আবাহন এই বাংলায়। করিৎকর্মা বিশ্বকর্মা বাঁশ কাঠ ইট পাথর অথবা লোহা টিন নিয়ে কর্মযজ্ঞে মেতে ওঠে আশ্বিনের প্রথম সকাল থেকেই। 
এই পর্যায়ে সলিল খুব সুন্দর ভাবে পুজোর আনন্দ নিয়ে পরিবারের সাথে হাটে বাজারে অথবা রাস্তায় হেঁটে বেড়িয়েছে। নতুন কাপড় জামা সব কিছুই এসেছে ঠিক আগের বছরের মত। শুধু বাকি ছিলো সলিলের পরিধান। 
সীমা ভেবেছিল একটা সুন্দর ধুতি কিনবে সলিলের জন্য। সীমা কখনো ভাবতেই চায় না সংসার ছেড়ে অন্য কোনোখানে চলে যাক তার সলিল।
সেই চওড়া পাড়ের ধুতি সীমা বাড়িতে আনতে পারেনি। ধুতিটা দোকানির সাজানো সেল্ফে রয়ে গেছে। সীমা ভেবেছিল একদিন একসাথে একবার ওই দোকানে দুজনে পৌঁছবে। সেটা হয়ে ওঠে নি কারণ চিরাচরিত নিয়ম মেনে সলিল আবার স্যুটেড ব্যুটেড হয়ে সেদিন সীমার সীমান্তে পা রেখেছে।
সীমা অনেক চিন্তা করেছে এর আগে, কখনোই সেই চিন্তা আদর্শের রূপ পায় নি। যা ভেবেছে তার সমাধান উপস্থাপন করেছে তার সলিল। এই এখন আজকে সলিল সেরকম কিছুই বলে নি, ফলে সীমার চিন্তা হয়ে পরেছে একটা দর্শন। নতুন ভাবে সে বুঝতে পেরেছে সাদা কাপড় থেকে এই অভিযোজন আদতে তাকে ব্যাতিরেকে অন্যকিছুর উপস্থাপনা।
সেই রাতটাও সলিল কম্পিউটার এর সামনে বসে মাউস টাকে নানান ভাবে ঘুরিয়ে চলেছে নানান ফাইলে। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো পাদুটো দুলিয়ে মাথার চুল গুলো আউলাচ্ছে। 
তখন কম্পিউটারের স্ক্রিনে খুব মন দিয়ে একটা ছবি দেখছিল সে। একটা ছোট্ট বাচ্চার মাথায় একটু হাত রাখলো, হাসলো, বিড়বিড় করে কি সব বললো। এর পরে একজন মহিলার ছবির দিকে হাঁ করে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। না এরপরে আর কিছু সে করার সুযোগ পায় নি।
 হঠাৎ লোডশেডিং হওয়ায় হাত পা ছুড়ে সপাট মেঝেতে সে পরে গেছে। মা আর মেয়ে কখন তাকে বিছানায় শুইয়ে দিয়েছে সে জানে না।
পরেরদিন সকালে ঘুম ভাঙ্গার পর সে বুঝতে পারলো শরীর জুড়ে ভীষণ ব্যাথা। ছোটো বেলায় অনেক বার সে আছাড় খেয়েছে, পরের দিন আবার ছুটেছে প্রতিদিনের মতন।
এদিন সে সেসব পেরে উঠলো না। কষ্ট করে কম্পিউটার এর মাউসটা ধরে সে মেয়েকে ডাকলো। মেয়ে এলো না। সীমার নাম ধরে চিৎকার করে উঠলো। না সীমাও সেদিন আসে নি। এরপর তার আর কিছু মনে নেই।
সেদিন তার মেয়েটা এসেছিলো তার ডাক শুনে, সীমা এসেছিলো অত্যন্ত উদ্বিগ্ন হয়ে অথচ সলিল সে সব দেখতে পায় নি।
মুঠো করা হাত জোড়া সে দিন প্রথম খুলেছিল কিন্তু কিছুই সে আর ধরতে পারে নি।












বুধবার, ৩০ জুলাই, ২০২৫

শেষ পায়ের ছাপ

সকালে উঠে আলিপুর রোডের একজন পুরুষানুক্রমে ধনী ব্যবসায়ীর বাড়িতে এসে পৌঁছলাম। কদিন ধরে বৃষ্টি চলছে কোলকাতায়। অনেক বছর পরে প্রকৃতির নিয়ম মেনে আষাঢ়- শ্রাবণ এ  এবছর বর্ষা এসেছে। জল কাদার সেই পুরনো বর্ষা এখন আর নেই আছে গাড়ীর তেল কালি আছে উপচে পড়া ড্রেনের নোংরা জলের স্রোত আর আছে বড় বড় ইমারতের গা থেকে ছুটে আসা শেষ গ্রীষ্মের শেষ উত্তাপ।

যে বাড়িতে আজ এসেছি তার বাইরের ফলকে লেখা আছে 'অচিন বসু, ৫নং আলিপুর রোড, কোলকাতা।' যদিও এটা এখন আর বসুবাটি নয়। এখানে এখন থাকেন K. K. Burman। 

শোনা যায় এনার পূর্বপুরুষ চন্দন কাঠের ব্যবসা করতেন। সে সময় গঙ্গার ঘাটে বড় বড় নৌকা লাগতো রাত বিরেতে। 

কোলকাতা পোর্টের গুদামে বোঝাই হত নানা সামগ্রী। সেখান থেকে সেগুলো পৌঁছতো বড়বাজারে।

এভাবেই এই পরিবারের অর্থের শৃঙ্গে ওঠা। এর সময়ের সাথে বদলে গেছে অতীতের চিত্র। এখন আর এই ব্যবসা নেই। শুধু পরে আছে মান্ধাতার আমলের পুরানো গুদাম আর প্রকান্ড একখানা শ্রীরাধা কৃষ্ণের মন্দির।

পরিবারের এক অংশ এখন এই আলিপুরের ৫ নং বাড়ির বাসিন্দা।

সদর দরজা খুলে দিল কোন একজন, আঙুল দিয়ে দেখিয়ে দিলো বাবু ওই ঘরে আছেন।

পৌঁছাতেই এক রাশ ধোঁয়া ছেড়ে সিগারেটের প্যাকেট টা আমার দিকে বাড়িয়ে দিলেন। সুন্দর ইংরেজিতে লেখা বেনসন অ্যান্ড হেজেস।  

দুহাত এক করে বললাম না থাক। 

ঠিক পরেই তিনি সুন্দর বাংলায় বললেন, বেঙ্গল মনসুন খুব সুন্দর। 

একটু অচেনা কথা মনে হলো। আয়েশি বাঙালি এখন খেটে খেতে শিখেছে। এখন সেই অযোধ্যা ও নেই আর রামও নেই। পা ঠেকিয়ে চালের পাত্র খালি না হওয়া পর্যন্ত যে বাঙালি আয়েশ করতে অভ্যস্ত ছিল সে এখন খেটে খায়। 

এই বসু পরিবার কোনো এক সময়ে কয়লা খনির মালিক ছিলেন। প্রকৃতির সম্পদ প্রতিদিন এনে দিতো কাঁড়ি কাঁড়ি অর্থ। সেই টাকাতেই তৈরী হয়েছিল এই ৫নং বাড়ি। অনতি ক্রমে সরকার অধিগ্রহণ করেছিল এই প্রাকৃতিক সম্পদ। এর পরেই বসু পরিবারের একটু একটু করে পিছিয়ে পরা। শেষমেষ  নতুন বণিকদের কাছে অর্জিত সম্পদ ভাড়া দিয়ে ঝাড় লন্ঠনের নিচে বাইজি নাচিয়ে মদ্যপ হয়ে কাঁচা দুলিয়ে পরের সকালে বাড়ি ফিরে বীরদর্পে পরের সন্ধ্যা পর্যন্ত বাড়িতে শুয়ে বসে কাটিয়ে অবশেষে আবার ওই বাইজি পাড়ায়।

এটা বাঙালি ব্যবসায়ী দর্পনাথ বসুর শেষ জীবন। এরপর আর এক নতুন সময়। এখানেই ওই চন্দন ব্যবসার কথা।

এই Burman শচীন কর্তার পরিবারের নয়। এনারা এসেছিলেন পঞ্জাব থেকে। জাতিগত ভাবে এনারা অসওয়াল, কৃষ্ণ ভক্ত হিন্দু। কোনো খাবার খাওয়ায় আগে শ্রীকৃষ্ণের ভোগ উচ্ছিষ্ট না হলে সে খাবার খাওয়া তাদের কাছে অখাদ্য ভক্ষণ।

ইতিহাসের পাতায় যেটা পাওয়া যায় সেই হিসেবে এরা জাতিগত ভাবে পশুপালক। থাক সেই অতীত। অতঃপর জঙ্গলে পশু ব্যাতিরেকে পড়ে থাকে শুধু সবুজের সমারোহ। সেখানেই খুঁজে পাওয়া এই চন্দন।

জঙ্গলের জীবন পশ্চিম থেকে দক্ষিনাঞ্চলের দিকে সরিয়ে নিয়ে গেছিল এই পশুপালক সম্প্রদায়ের জাত কে। 

এই দক্ষিনাবর্তে পশু নেই অথবা যে সব পশু আছে তারা চন্দনের গন্ধে অ্যাডিক্টেড। এই অ্যাডিকশন তাদের শ্বাস-প্রশ্বাসের সাথে সম্পৃক্ত। এনারা বুঝলেন হরিণ থেকে ছাগ, গাধা থেকে ঘোড়া অথবা গরু, মোষ, গন্ডার একেবারে একসাথে বসে গল্প করবে এই জঙ্গলে। তৃণ তাদের খাবার আর চন্দনের সুবাস তাদের অহিংসার সারবত্তা। 

তখন থেকেই নৌকো ভরে আসতো গন্ডারের খর্গ, হরিণের শিং আর চন্দনের দেহাবশেষ। এ যেনো এক সোনায় সোহাগা। এখানে কোনো অনর্থ নেই আছে অর্থ আছে সম্পদ।

যে দর্পনাথ প্রকৃতির সঞ্চিত সম্পদে অর্থবান হয়েছিলেন ঠিক সেভাবেই প্রাত্যহিক জীবনে নতুনভাবে যে প্রাকৃতিক সম্পদ বেড়ে উঠেছে সেটাই ছিলো এই বর্মণ পরিবারের উপার্জনের বস্তু। এসব হয়েছিল পরিশ্রম দিয়ে। এরপর যে সম্পদ তৈরী হয়েছিলো সেখানে এই এ প্রজন্ম ছিলো না। 

বাকি সব ঠিক কবিতার মতন।

"পাখি সব করে রব রাতি পোহাইলো।"

হ্যাঁ ঠিক তাই। 

দক্ষিনাঞ্চলের এই সবুজ সম্পদ কখনো চিতার কাঠ হয়েছে আবার কখনো তুলসী পাতার সাথে মিশে গিয়ে নারায়ণের বুকে ধীর স্থির ভাবে বসেছে। 

যেদিন K. K. Burman এর ঠাকুর্দা মারা যান সেদিন শ্মশান ঘাট সুগন্ধে ভরে উঠেছিল। চন্দনকাঠের চিতায় তিনি পুড়েছেন। এটাই অনর্থ।

এর পরে আরো এক অনর্থের শুরু। দর্পনাথের কালো হিরা কোনো এক সময় সরকার অধিগ্রহণ করে, ঠিক একই ভাবে অধিগ্রহণ হয় এই চন্দনের বনরাজী। 

এভাবেই শেষ হয়েছিল বর্মণ পরিবারের ব্যবসা। এই ইতিহাস এর পুনরাবৃত্তি দেখেছে দর্পনাথ বাবুর পোষা একটা কচ্ছপ। সে দর্পনাথ এর খুব আদরের। দর্পনাথ বিশ্বাস করতেন এই কাছিম তাকে এই উচ্চগ্রামে পৌঁছে দিয়েছে।

হায় রে  সেই কোন শতাব্দীতে সে এসেছিলো ৫ নং বাড়ির লনে। দর্পের দয়ায় সে সময় জুটতো কপির পাতা, পালং শাক, পিরিং শাক । বর্মণ সাহেবও তাকে এসবের বাইরে রাখে নি। শুধু চন্দনের চিতায় যেদিন ঠাকুর্দা জ্বলে পুড়ে খাক হয়ে গেলেন সেই থেকেই তার অনাহারে বেঁচে থাকার শুরু।

এর পরে লনটা হয়ে উঠেছিল সবুজ। এই সবুজ শুধুমাত্র দূর্বার নয়, সেখানে জন্মেছে উলুখাগরা, ঢোলকল্মি আরো কত কিছু। 

এর পরে সে আর বেশি দিন থাকতে পারে নি সেখানে। সে ভেবেছিল বেশ ধীর স্থির পায়ে সে পৌঁছে যাবে কোনো একটা জলা জঙ্গলে। 

সেটাও হয়ে ওঠে নি। সেও ধরা পরেছে কারোর হাতে। তারও মৃত্যু হয়েছে এরপর, তবে নিয়ম মেনে নয়।

৫ নং বাড়ির লন থেকে বড় রাস্তা পর্যন্ত হেঁটে আসার পায়ের ছাপ এখনো রয়ে গেছে, যা নেই সেটা কতগুলো দেহ।



রবিবার, ২৭ জুলাই, ২০২৫

কার্তুজ

ছেলেটা জন্মানোর পর নাম দিয়েছেন তার দাদু। নামটা ঠিক সমকালীন নয় বরং একটু বিপ্লবাত্মক। তিনি নাতির নাম রেখেছিলেন কার্তুজ। ইচ্ছে ছিলো আর একটা নাতি জন্মালে তিনি তার নাম দেবেন বন্দুক।
তার আশা পূরণ হয় নি। নতুন ভাবে জন্মালো এক নাতনি।
নানা বই, অভিধান ঘেঁটে তিনি নাম খুঁজে পেলেন না। অবশেষে কার্তুজ কে তিনি প্রশ্ন করলেন, হ্যাঁ রে তোর ছোট্ট বোনের নাম কি দেওয়া যায় বলবি?
উত্তর এলো সেকেন্ডে।
নাতি বললো আমি কার্তুজ আর আমার বোন কে বোন নাম না দিয়ে নাম রাখো বোম।
সেই থেকেই পাড়ায় কার্তুজ বুম্বা আর কামান বোম নামে খ্যাত।
দাদু বেশিদিন আর থাকেন নি কিন্তু তার দেওয়া নাম দুটো আজও রয়ে গেছে।
দাদুর দেওয়া নামগুলো বিফলে যায় নি। 
পরিবর্তনের পথ ধরে রাজনীতির আঙিনায় নতুন প্রশাসক এসেছে। পুরানো দের অস্তিত্ব বিলুপ্ত হয়েছে। যেটা দাদু সেদিন ভাবেন নি সেটা এখন ফলিত ভাবে দুই ভাইবোন কার্তুজ আর বোম এর মতন বিরাজমান হয়ে পরেছে।
কার্তুজ যেমন ওয়ান সাটারে বিখ্যাত হয়েছে ঠিক তেমন বোম হয়ে উঠেছে সেক্স বোম।
নাম রাখার সময় তিনি একবারও ভাবেন নি যে তার নাতি-নাতনি ক্রিমিনাল অথবা দেহ ব্যাবসায়ী হয়ে উঠবে।
শেষ বার জেল থেকে বেড়িয়ে কার্তুজ ভেবেছিল না আর নয়। শত্রুর অভাব নেই তার আশপাশে। এক উদ্বিগ্ন অবস্থায় সে বছর তার সাথে দেখা হলো এক সাধুর। তিনি মাথায় হাত রেখে বললেন, বেটা তেরা রাজযোগ হেয়। তু চল মেরা সাথ।
কার্তুজ চললো তার সাথে। শেষে মোক্ষ লাভ হলো। সে বুঝলো ওই জটাধারীর স্বরূপ।
শোনা যায় এরপর কার্তুজ ধরা পরেছিলো আন্তর্জাতিক মাফিয়া‌ হিসেবে। এই আনন্দ সে কখনো ভুলতে পারে নি। শুধু ছোটো বোনটাকে মরার আগে একবার দেখার ইচ্ছা হয়েছিল।
যেদিন তার শেষ ইচ্ছাটা পুরন হলো সে বুঝলো বেশ্যাখানার সেই প্রিয় মেয়েটাই তার বোন।
দু হাতে দুটো সিগারেট জ্বালিয়ে অট্টহাসি হেসে দুটো সিগারেট সে তার দু চোখে চেপে ধরলো।
কার্তুজ অন্ধ হয়েছে। সে এখন আর জগৎ সংসারে কি চলছে দেখতে পায় না ঠিক বন্দুক থেকে ছুটে যাওয়া কার্তুজের মতন।

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

শ্রেষ্ঠ পশু

শিয়াল শীতের নিশীথে গান ধরেছে "পাছে দোষ দিও না আমায়।" সে সেদিন একটা মুরগি ধরেছিল গৃহস্থের। ক্ষুধা বড় ভয়ঙ্কর, এজন্যেই জঙ্গলের মোরগ মুরগি গৃহস্থের ঘরে। গানের শেষে সে বলেছে একটা মুরগি না হয় খেয়েছি, প্রতিদিন শত-সহস্র মুরগি তোমরাই খাও। আমার অপরাধ কোথায়?
গৃহস্থ কুকুর পুষেছে এই শিয়ালের উপদ্রবের কারনে, বিনিময়ে মুরগির ছাঁট সহ ফ্যান ভাত মেলে একবেলা। ঝ্যাঁটা জুতোও কম মেলেনা। 
গৃহস্থ গরু পোষে কেনো?
গো শাবক দুধ পাক বা না পাক ছেঁড়া গেছে গৃহস্থের।
গৃহস্থ দুধ খাবে, মালাই খাবে, ছানা খাবে, ছানা পোড়া খাবে, রসগোল্লা খাবে, দই খাবে খাবে।
অর্থাৎ খাবে।
এর পর কি খাবে?
এরপর মাংস খাবে আর তার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে।
সেদিন গোয়াল ঘরে বাঘ পরেছিল। একটা গরু বাঘে নিয়ে গেছে।
এখানেও সেই ক্ষুধা।
বাঘ দুধ, দই কখনোই খেতে চায় নি।
এই গৃহস্থ কি খায় আর না খায় একটু ভাবতেই হয়।
গরু ঘাস খায়। তার গোবর থেকে ঘুঁটে তৈরী হয় আর সেই ঘুঁটে জালিয়ে গরুর মাংস সুসিদ্ধ হয়।
সুন্দর হরিণ সবুজ ঘাস খেতে আসে দল বেধে। বাঘ, চিতা  অপেক্ষায় থাকে ওই তৃণ ভূমির আস পাশে। সেখানে আর কে থাকে?
এখানেও সেই গৃহস্থ।
স্বজাতির উপরে ঝাঁপিয়ে পরতে দেখা যায় না এই সব পশুদের।
নিয়ম মেনে একজন তৃণভোজী অন্যজন মাংসাশী।
আর এই গৃহস্থ?
হাতি কখনো হাতি শিকার করে না। বাঘ, শিয়াল অথবা কুকুরও একেবারেই তদ্রুপ।
গৃহস্থ?
গৃহস্থের হাঁস বা মুরগির ভ্রূণ অতি উৎকৃষ্ট খাদ্য। শোনা যায় ইদানিং কালে নিজের ভ্রূণ তাদের কাছে আরো বেশী উৎকৃষ্ট।
প্রশ্নটা বাস্তবমুখী। প্রশ্ন এখানে একটাই, অ্যানিমাল বিষয়টা কি?
কি তার ইনস্টিঙ্ক্ট?
যৌনতা আর ক্ষুধা ব্যাতিরেকে কোনো তৃণভোজী অথবা মাংসাশী পরস্পরের উপর চড়াও হয় না অথচ গৃহস্থ হয়।
গৃহস্থ বলতে কি বোঝায়?
এটা মানব সমাজের সঙ্গবদ্ধ সহাবস্থান।
এরপরেও কিছু কথা বলতেই হয়।
মানুষ ছাগল মেরে খায়, মুরগি কেটে খায়, গরু, মোষ তো আছেই, অধুনা নয় অতীতেও মানুষ সহজাত ভাবে মানুষ হত্যা করতো।
অন্য কোনো একজন বলতো এটা অ্যানিমাল ইনস্টিঙ্ক্ট।
এবার সামান্য ভাবতেই হয়।
ভাবতেই হয় পশু, পাশবিক শব্দগুলো কোন নামের পাশে বসা উচিত।
এক্ষেত্রে আমি পশুদের পক্ষে। কারণ আমি যৌনতা, ক্ষুধা ছাড়াও বহুবিধ বিষয়ে অ্যানিমাল।
কিছু কৃতি সন্তানদের কথা এখানে লেখা প্রয়োজন।
যেমন, ভারতের ক্ষেত্রে স্বাধীনতার প্রাক্কালে নেতাজী সুভাষ।
অতঃপর মহাত্মা।
থাক এইসব কথা।
আরো একটু এগিয়ে দেখতে হবে।
আব্রাহাম লিংকন এবং দশটা পাঁচ।
একটু পিছিয়ে রাশিয়ার ইতিহাস। সেখানে ট্রটস্কি, বুখারীন, কামেনেভ, জিনোভিয়েভ।
ইতিহাস ঘাঁটলে কত শত কিছু এসে পরবে সে কথা এই গৃহস্থ খুব ভালো ভাবেই জানে।
কে এসব জানে না।
শুরুতেই যাদের প্রসঙ্গ উল্লেখ করেছি এরা তারা।
এর পরেও গৃহস্থ ভাবে তাদের ব্রেইন ওয়েল-ওয়্যার্ড।
বড় সভ্য আমরা।
এজন্যেই সভ্যতার সংকট নিয়ে আমরাই ভাবি।

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

চৈত্রের কুয়াশা

মুখশ্রীর প্রশ্নে একটাই উত্তর আসবে। সুন্দর অথবা অতি সুন্দর। রাস্তায় চলতে চলতে তেমন একটা মুখ সামনে এলো। মুখটা শুধু চেনা নয় খুব কাছের খুব প্রিয় এই মুখটা। যখন খুব ছোট্ট তখন কখনো হাত ধরে কখনো কোলে চড়ে নানান কথায় অতি মুগ্ধ হওয়াটা ছিল নিত্যনৈমিত্তিক। 
ওর বাবাকে দাদা বলতাম। বিশদে বললে বলতেই হয় একেবারে যেন নিজের পরিবারের। এরপর অনেক বছর পার হয়েছে। ছিলাম ছাত্র হয়েছি রাজনৈতিক কর্মী। ছিলাম মা বাবার সংসারে, হয়েছি জগৎ সংসারের। 
তারপর?
সময় পর্যায়ে এটা কম সময়, জীবন পর্যায়ে এই সময়টাই প্রথম এসেছে। পকেটে টাকা নেই, বিড়ি নেই। দোকানদার চা এর কাপে গরম জল ঢালে হাতে টাকা পাওয়ার পর। আর যে সুন্দর মুখটা শুরুতেই বলেছি সেই মেয়েটা রাত নটায় সুন্দর সাজগোজ, সুন্দর পরিধানে হেঁটে চলেছে রাস্তা দিয়ে। 
মাসটা ছিলো পূজোর আগের মাস অর্থাৎ ভরা ভাদ্র। 
মুখের দিকে তাকিয়ে বললাম, এত সেজেগুজে কোথায়? 
কিছু বললো না।
বললাম তোর সাথে যাবো?
না সেখানেও নির্বাক।
শেষে বুঝলাম খোঁকি এখন আর ছোটো নেই।
হাঁটতে হাঁটতে মনে পরলো ভাদ্রে বিয়েথা তো হয় না। তারপর আর কিছুই ভাবতে ইচ্ছা হয় নি।
সেই ছোট্ট মেয়েটা আজ আমাকে বড় দুঃখ দিয়েছে। এই সাজগোজ ছাড়াই ও খুব সুন্দর ছিলো একথা মনে আসার আগেই একটা মালবাহী লড়ি আমাকে ধাক্কা দিলো। আমি ছিটকে পড়লাম। বুঝতে পারলাম পিছনের দুটো চাকা আমার মাথার উপরে উঠেছে। আমার শরীরের সমস্ত রক্ত রাস্তায় ছড়িয়ে পরেছে।

বুধবার, ২৩ জুলাই, ২০২৫

শহরে অট্টালিকার গুঁতোয় পবন, অগ্নি, বরুন এখন গ্রামে ঘর বেঁধেছে। শহরে তার আর চলার পথ নেই। যেটুকুও বা আছে সে পথও বাম্পারে ভরা। কখনো কোমর, কখনো মাথা আবার কখনো বা ভালো শব্দে বললে বলতে হয় পেছন ফাটে তবে হিন্দিতে খুব প্রাঞ্জল ভাবে বলা যায় 'গাঁড় ফাটে'।
তাই এই ফাটাফাটি বাদ দিয়ে এরা গন্ডগ্রামকে প্রথম তালিকায় রেখে সভ্যতার সংকটের কথা না বলে অট্টালিকার আর বহর কমানোর জন্যে ঝান্ডা ধরেন নি।
আরে ভাই এই আধুনিক যুগে দেবতারাও মানিয়ে চলতে শিখেছে।
এই সেদিন ব্রহ্মা বলছিলো আমার অস্ত্র বিফলে গেছে। যাকে যাকে দিয়েছিলাম তারা ভুলভাল ভাবে তাকে ব্যবহার করেছে। ফলতঃ আমিও দৌড়ে কুল পাই নি। 
যদিও এখন আর এই অস্ত্র কারোর দরকার পরে না। এখন তারা অত্যন্ত স্বাবলম্বী। এখন তারা স্বর্গে নিজেদের তৈরী ব্রহ্মাস্ত্র ছুঁড়ছে আর দেখছে ব্রহ্মা তো ধূর, নারায়ন কোথায়?

সোমবার, ২১ জুলাই, ২০২৫

নেমিচাঁদ

নেমিচাঁদ তখন সবেমাত্র বাপের জায়গায় নতুন করে দায়িত্ব নিয়েছে। কাজ কম হলেও তালাচাবি তার কাছে থাকে। আসা যাওয়ার সাথে তাকে সজাগ থাকতে হয়। বাকি সময় সে বই নিয়েই থাকে। সময় কেটে যায় শুধু বই পড়ে। যখন বই এর অভাব হয় তখন তাকে বই জোগায় ঐশী। বাড়ির মালকিন এসব জানে এবং দেখেছে। কিছুতেই তার কিছু বলতে ইচ্ছে হয় নি। ঐশীর মা মল্লিকা একজন নং প্রতিষ্ঠিত লেখিকা। যতদিন মৃণাল বাবু বেঁচেছিলেন ততদিন তার লেখা শোনার জন্য একজন ছিলেন, এরপর একমাত্র সন্তান ঐশী তার লেখাগুলো পড়ে।
ঐশী একবার বলেছিল, মা কোনো প্রকাশকের কাছে এই লেখাগুলো পাবলিশ করলে কেমন হয়? তিনি লজ্জিত হন। এরপর ঐশী আর কিছু তাকে জানায় নি। শুধু ওনার লেখার পাহাড়ের কিছু অংশ নিজের খরচে ছাপিয়েছে। মল্লিকা এসমস্ত জানতেন না।
এই নেমিচাঁদ একমাত্র পাঠক যে সমস্ত প্রকাশিত লেখাগুলো পড়তো। কখনো কখনো সে ঐশীকে বলতো আপনি জানেন এই লেখাগুলো কার?
ঐশী এই কথার কখনোই কোনো উত্তর দিতো না।
শৈশবের দিনে স্কুলের খাতার পরে থাকা অংশে মৃণাল বাবু নানান ছবি আঁকতেন। সেগুলো কাঠ পেন্সিলের ছোঁয়ায় জীবন্ত হয়ে থেকে যেতো ঐশীর পুরানো খাতার পাতায়। অনেক পুরানো খাতা দৃষ্টির অগোচরে বিক্রি হয়ে গেছিল। ঐশী বুঝতে শেখার পর সে কখনোই আর পুরানো খাতা কাগজ ওয়ালার কাছে আর বিক্রি করে নি। পেন্সিলের শিল্পীকে সে ছাপার অক্ষরে মৃণালের শিল্পী চোখ নাম দিয়ে একটা বই প্রকাশ করেছিল। আশ্চর্য এটাই, ওই ছবিগুলো পূর্ব প্রকাশিত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
ঐশী অল্প হলেও এই কারনেই ভাবে মল্লিকার লেখাগুলো সেই পর্যায়ে নেই তো?
নেমিচাঁদ নতুন একটা গল্প লিখেছে। লেখাটা সে পড়তে দিয়েছে ঐশীকে। 
লেখাটা মা এর হাতে দিয়ে সে বলেছিল, এটা আমাদের বাড়ির দারোয়ানের লেখা।
সময় সূর্য কে সামনে রেখে চলে। এভাবেই অনেক সূর্যাস্ত শেষ হওয়ার পরে একদিন মল্লিকা তার মেয়েকে বললেন আমাদের বাড়ির দারোয়ান এর সাথে একটু পরিচয় করাবি?
ততদিনে নেমিচাঁদ মল্লিকার লেখা আর মৃণালের আঁকা ছবির সম্ভার নিয়ে একটা নতুন বই ছাপিয়েছে। সেখানে কৃতজ্ঞতা স্বীকার হিসেবে যে নামটা জ্বলজ্বল করছে সেটা ঐশী।
নেমিচাঁদ সামান্য একটু লিখেছে ভূমিকায়। সে লিখেছে "দারোয়ানের চোখ ঠিক শার্দূলের মতন।"


রবিবার, ২০ জুলাই, ২০২৫

ভাগ্যিস তিনি নেই

মৃত্যু সতত সত্যি হয়। আজকাল সেই সতত সত্যি অসত্য হয়ে পরছে। 
মৃত্যু বিষয়টা নিয়ে এবার একটু ভাবার সময় এসেছে। বিষয়টা অনেকটা রবিঠাকুরের কাদম্বিনী বিষয়ক।
কাদম্বিনী এখানে নামভূমিকায় থাকছেন, প্রকৃত বিষয়টা কাদম্বিনী কেও পরোয়া করে না।
সামাজিক অবস্থান বদলেছে বললে কম বলা হয়। এটাকে রসায়ন এর পরিভাষায় বলা যায় একটা রেডিক্যাল বদল।
পূর্বের দিনগুলোতে মহিলাদের সামাজিক অবস্থান যতটা পরাধীনতার গ্লানি বহন করতো আজকের দিনে সেই অবস্থার রূপান্তর ঘটেছে। এই রূপান্তর বস্তুত অতীতের থেকেও নিম্নমানের। সেকালের কথাগুলো এই যুগে একটা মুখবন্ধ হয়ে উঠেছে।
মনে আছে কবির সেই বাণী?
আজকাল অশিক্ষিত, কূপমন্ডুক, ধর্ষক, বাহুবলী সকলেই রাজনীতির পোষাক পরিধান করে আওরায় সেই পুরনো সেই বাণী।
কবি সেকাল দেখেছিলেন। আজকের একাল তিনি দেখেন নি। তার অতীতের সুখ নিয়ে যেমন আক্ষেপ ছিলো তেমন একালের হাতে পাওয়া সিকিতে তিনি সন্তুষ্ট হয়েছেন।
আধুনিক এই প্রেক্ষাপট একটু আলাদা। একালের বিচার, সেকালের বিচারের সাথে কখনোই একই কাঁথা সেলাই নয়।
এখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না। কাঁদার অবকাশ কোথায়?
ধর্ষিত, মৃত মেয়েটার মা-বাবা হেদুয়া, হাতিবাগান, কলেজ স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রীট হয়ে সুরেন্দ্রনাথ এর চোখের সামনে দিয়ে হেঁটে ধর্মতলায় পৌঁছে বুঝেছেন, ধর্মের কল বাতাসে এখন আর নড়ে না। 
কবি শিশু বয়সে বলতেন, জল পরে পাতা নড়ে, পাগলা হাতির মাথা নড়ে। 
এখন পাগলা হাতির বদলে পাগলাদাশুও যদি মাথা নাড়তো নেহাত মন্দ হতো না। 
তাও আজ নেই।
তাহলে কারা আছে এখানে? 
রূপকথার সেই ভয়ার্ত কথাগুলো মনে পরছে। 
এখানে কে জাগে?
এখানে হাতিশাল হাতি শুন্য, ঘোড়ার আস্তাবল ঘোড়া শুন্য, শুধু জেগে আছে শুম্ভ আর নিশুম্ভ।
আরো কিছু আছে যেটা সামাজিক স্তরে আমরা দেখতে অভ্যস্ত হয়ে উঠেছি।
মৃত, অর্ধমৃত এবং জ্যান্ত প্রাণ চিতায় জ্বলতে দেখার একটা নতুন অভিজ্ঞতা অর্জন করেছে এই সমাজ।
মৃত কে জ্বালিয়ে দিয়েছে প্রমান লোপাট করতে, অর্ধমৃত জ্বালিয়েছে ফ্লাইওভার ভেঙে পরার পর ঠিক একই পরিপ্রেক্ষিতে, আর জ্যান্ত?
শুরু করেছিলাম জীবিত আর মৃত বিষয় নিয়ে। ঠিক সেই কারণেই বলতে হচ্ছে মানবতার মৃত্যু সে সময়ে ছিলো না, এই আধুনিক জীবনে এটা নতুন সংযোজন।
ভাগ্যিস তিনি আজ বেঁচে নেই, থাকলে কি হতো কে জানে?


রবিবার, ১৩ জুলাই, ২০২৫

শুধুই প্রশ্ন

নানান কথা কাটাকাটির শেষে সাহেব বললো মা কে ডাকবো? 

অনেক্ষন চুপ করে বসেছিল মনামী শুধু সাহেবের চোখের দিকে তাকিয়ে। সে দেখেছে ওই চোখ দুটো জলে ভরে উঠেছে। সে দেখেছে গ্লাসটা প্রায় শেষ।

বললো কাকে ডাকবে?

সাহেব বললো তোমার মা কে।

মনামী একটু অস্থির হয়ে  পরলো। একটু থেমে সে বললো আমার মা কে কেনো?

মনামী দেখেনি ততক্ষণে সাহেব তার ফোনে কথা বলছে তার মা এর সাথে। অন্য প্রান্তের কথা  শুনতে না পেলেও অনুভবে সে বুঝতে পারে এটা তার মা। সে দেখতে পেয়েছে সাহেবের চোখ মোছা। সে দেখেছে সাহেব গ্লাসে আবার জল ঢালছে।

ফোনটা কেড়ে নিয়ে সে বললো, মা আমি বলছি। উত্তর এলো অন্যপ্রান্ত থেকে, তিনি বললেন বলো বৌমা।

ধকাস করে উঠলো বুকটা, কিছুক্ষণ চুপ করে থেকে সে বললো নিন আপনার ছেলের সাথে কথা বলুন।

না এর পরে কোনো কথা হয় নি। সাহেব শেষ করেছে শেষ গ্লাস আর মনামী অসম্ভব অসহায় হয়ে পরেছে তার ব্যাতিক্রমী ভুল চিন্তার কথা ভেবে।

সে রাতে সে সাহেবের গায়ে পা তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারে নি। তার হাত দুটো সাহেবের পা স্পর্শ করতে পারে নি।

সে দিন ও রাত এভাবেই শেষ হলো। পরের দিন সকালে একেবারে নিয়ম মেনে সাহেব চললো তার অফিসে আর মনামী ইচ্ছে করেই সেদিন অফিস গেলো না। তার ইচ্ছে হয়েছিল একবার সাহেবের মা এর সাথে কথা বলার।

প্রায় প্রায় আট বছর আগে ছেড়ে আসা বাড়িতে পৌঁছে সে দেখলো দরজায় তালা ঝুলছে। দেখলো দরজার পাশে স্থবির লেটার বক্সে উপ্চে পরছে অসংখ্য ইলেকট্রিক বিল, চিঠি, বিয়ের কার্ড, ট্যাক্সের বিল আরো কত কি।

কিছুটা সময় আপন মনেই কেটে গেছে। লেটার বক্সের কাগজ গুলো ঘেঁটে সে বুঝলো এই প্রাচীন বাড়িতে শেষ কবে কোনো কেউ থাকতেন। বুঝলেন তার শ্বশুর মশাই চলে যাওয়ার পর থেকেই এই বাড়িটা তালাবন্ধ।

একটা নেড়ি কুকুর অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছিল। কখন সে তার পাশে এসে আঁচলের খুঁট মুখে ধরেছে সে বুঝতেও পারে নি। বুঝলো তখন যখন টান পরলো তার কাপড়ে।

কুকুরটার নাম সে ভোলে নি। সাহেবই নামটা রেখেছিল। সে ডাক দিলো 'ভুলো'?

লেজ নেড়ে ভুলো প্রথমে কৃতজ্ঞতা পরে উচ্চস্বরে চেঁচিয়ে বিক্ষোভ দেখিয়ে থামলো। 

না ভুলো এর পরে আর দাঁড়ায়নি। নিশ্চিন্তে সে সিঁড়ির উপর শুয়ে ঘুমিয়ে পরেছে।

ভুলো এখন বৃদ্ধ প্রায়। গা এর ব্রাউন লোমগুলো খাপছাড়া ভাবে থাকলেও বয়সের ভার তাকেও যে ক্লান্ত করে তার ব্যবহারে এ কথা সুস্পষ্ট।

মনামী ভেবে উঠতে পারলো না এই বৌমা সম্বোধন কোথা থেকে এসেছে?

তিনি এখন কোথায় থাকেন?

সাহেব কখনোই তাকে এ সব বিষয় কেনো কিছু জানায় নি?

শেষ বেলায় সে ভাবছিল এই ভুলো কি ভাবে কি খেয়ে বছরের পর বছর পাহারা দিচ্ছে  এই বাড়িটা?

বাড়িতে ফিরে সে দেখলো প্রতিদিনের মতন আজও সাহেব তার গ্লাসে জল ঢালছে।

ইচ্ছা ছিল ঘরে ফিরে সাহেবের সাথে কথা বলার, ইচ্ছা ছিল সাহেবকে এ কথা বলার, চলো না একদিন ও বাড়িতে যাই। কিছুতেই সে বুঝে উঠতে পারছিল না গতকাল রাতের বৌমা ডাকটা কার? তিনি এখন কোথায় থাকেন? কেনো তার ফেলে আসা শ্বশুরের ভিটায় আজ প্রদীপ জ্বলে না? প্রশ্ন জাগছিল ওই ভুলো কে, কে দু বেলা খেতে দেয়?

না সেদিন মনামীর সে কথা সাহেবকে বলা হয়ে ওঠেনি। রান্নার কড়াইতে বেগুন ভাজা সেদিন কালো হয়ে গেলো। ভাতের হাঁড়িতে সেদিন ভাত গলে দলা পাকিয়ে গেলো। মুসুর ডাল এ ফোড়ন দিতে গিয়ে হাতে ফোস্কা পরলো।

একটা না জানা দুঃখ তাকে আজ আনমনা করে তুলেছে। সাহেব যেদিন বলেছিলো তার সন্তানের প্রয়োজন নেই সেদিন সে একটু অসন্তুষ্ট হয়েছিল।সে সেদিন দুঃখ করে সাহেবকে বলেছিলো বাচ্চার গলায় প্রথম শব্দ সাধারণত বাবা হয়ে থাকে। এরপরে সে মা বলতে শেখে। এই কচি মুখের ডাক শুনতেই তো এই সংসার। 

সাহেব তার কথা শুনে সেদিন বলেছিলো এই সব ছেঁদো কথা ছাড়ো। রাস্তার পাশে বসে থাকা ভিখারী প্রতিদিন প্রতিনিয়ত যখন মা-বাবা বলে সম্বোধন করে তখন তোমার অনুভূতি কেমন হয়? 

অজস্র প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে মনামী এই প্রথম সাহেবের জল ঢালা গ্লাসটা নিজের হাতে তুলে নিলো। তৃষ্ণার্ত উটের মতন গ্রীবা উঁচিয়ে ঢক ঢক করে গিলে সে শেষ করলো সেই গ্লাস। আবার সে গ্লাসে জল ঢাললো, জল ঢাললো আরো একবার।

এরপরে তীক্ষ্ণ গলায় সাহেবের দিকে তাকিয়ে বললো, তোর মা কে তুই কোথায় রেখে এসেছিস? 

তোর বাড়ির প্রহরী ভুলো কে খাবার খাওয়ায় কে? এরপর তার মুখ থেকে আর কোনো শব্দ শোনা যায় নি। খুব শান্তি পেয়েছে মনামী এ ভাবে কথা বলে আর সেই শান্তি তার শরীরকে শীতল করেছে সে দিন।

এরপর প্রথম সাহেবের বাড়িতে একজন ডাক্তার বাবু এসে বলে গেছেন চার ঘন্টা পরে তার কাছে আসতে।

বৃদ্ধাশ্রম থেকে ছুটে এসেছেন সাহেবের মা। 

সেদিন মনামীর মা সেখানে আসেননি।

বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ন্যানোগল্প

বিছের হুল যখন রন্ধ্রে রন্ধ্রে যন্ত্রণা দিয়ে চলেছে ঠিক তখন একটা বিছেহার দেখে কঙ্কনা যন্ত্রণা ভুলে গেলো। যে যন্ত্রণা বিছের হুলে সেই যন্ত্রণা দূর হয়েছে বিছে হারে। 
একটা হাড়াহাড়ি বিষয় ভাবতেই হয়। ভাবতেই হয় বিছে বিষয় টা কি? 
সে দিন মিষ্টি মিষ্টি বৃষ্টি হচ্ছিল শ্রাবণে। রাস্তায় জল জমেছিল বিস্তর। পাশের বাড়ীর পোদিপিসি বললেন তার ঘর ভরে গেছে বিষাক্ত জলে।
কি অদ্ভুত ব্যাপার কঙ্কনা জেগে উঠলো ওই নোংরা জল গিলে। স্টমাক বলেছে তিষ্ঠ। 
হায় ছোটো কালে শেখা শব্দ আবার মনে পড়লো। ওটা সংস্কৃত বিষয়ক। তিষ্ঠন্তি না বলে এখন যে শব্দ সঠিক, সেটা কি হয়েছে?
কিছুই হয় নি।
রাস্তার পাসে প্লাস্টিক টাঙিয়ে ফুটপাতে গড়ে ওঠা পরিবারের কোনো কেউ অপরিশোধিত জল গিলে পঞ্চাশ বার হেগে অবশেষে মরেছেন।
দোষ কারো নয় গো মা গানের কলিটা মনে পরলো সদ্য মৃত কঙ্কনার। মনে পরলো যে জল সে মাথায় ঢেলেছিলো সেদিন। মনে পরলো হাসপাতালে শুয়ে যখন সে কাতরাচ্ছে তখন কোনো একজন তাকে এসে বলেছে, আপনি কি মৃত হতে চান? 
কঙ্কনা কিছু বলতে পারে নি।
এরপর নানান মেডিকেল বিষয়ক ব্যবস্থা শুরু হয়েছিলো। এর পর?
এরপর তার ছেড়ে আসা বেডে নতুন কোনো এক মৃত মহিলাকে সুন্দর ভাবে শুইয়ে দিয়ে তাকে বলেছিল গুডবাই।
পরের দিন সকালে নানান খবরের সাথে তাকে মৃত বলেছে কর্তৃপক্ষ। 
এসব দেখে সেদিন সে হাসতে হাসতে হাঁস হলো।

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ঝোলে-অম্বলে

রাহুলের বাবা কোলকাতা কর্পোরেশনে চাকরি করতেন। তিনি একজন ইঞ্জিনিয়ার। দুহাত ভরে হিডেন মানি নিতে তিনি ছিলেন অত্যন্ত অভ্যস্ত। চাকরির দশায় তিনি তার ছেলেকে বুঝিয়েছেন টাকার উৎস সন্ধান। তার চাকরিটা থাকা কালীন তার সুপুত্র রাহুল কোলকাতা কর্পোরেশন এর অফিসে একজন দালাল হিসেবে কাজ শুরু করেন। গাম্বাড চরিত্রে যা ঘটে সেটাই সে সময় ঘটেছিল। এর পরেই রাহুল কে তার বাবা রাজনীতির সংসারে নিয়ে আসেন। প্রথম পর্যায়ে একটু ভুল হয়েছিল, পরে সংশোধিত ভাবে রাহুল গ্যাস পাইপের কাউল হয়ে পরলেন। তার বাবার গায়ের পুঁতি গন্ধ গায়ে মেখে এখন সে একজন আবাল।

এই কথা গুলো তার বন্ধু নিলয় শরীরের অলিন্দ কে বাদ দিয়ে হৃদয়ের কথা বলছিলো। নিলয় তাদের কলেজ জীবনের কথা স্মরণে এনে বলছিলো এই রাহুল তাদের সহপাঠী হলেও একটা হাসির খোরাক ছিল সেই সময়। অঙ্কের প্রফেসর বলতেন তোর ওই গদা মার্কা মাথা সাইন্স পড়ার উপযোগী নয়। তোর উচিত ইমিডিয়েটলি আর্টস পড়া। বলেছিলেন তোর বাবার হিডেন টাকার বিনিময়ে সাইন্সে ভর্তি হওয়া পর্যন্ত ঠিক ছিলো কিন্তু ওই হিডেন অর্থে ব্রেইন শক্তিশালী হয় না।

ইন্টারমিডিয়েট এ প্রথমবার ফেল করার পর রাহুলকে তার বাবা ভর্তি করেছিলেন কমার্সে। সেখানেও কোনোমতে পাশ করার পর তিনি তার একমাত্র সন্তানকে ভর্তি করেছিলেন ল কলেজে। তিনি জানতেন আবাল কে বাল পর্যায়ে পৌঁছতে হলে এই ল কলেজ একমাত্র ভরসা।

এরপর তিনি আর আশাহত হন নি। ক্রমেই রাহুল হয়ে উঠলো আইনজ্ঞ টাকার মহত্বে।

এদেশে আইন কখনও আইন হয়ে ওঠেনি বরং আইন বহির্ভূত বিষয়কে আইনি পর্যায়ে পৌঁছিয়ে নানান কৌশল ব্যবহার করে নানান উছিলায় তাকে চোখ খুলে তাকাতে বলেছে।

বিষয়টা একটু সরল ভাষায় বললে বলতেই হয়, বাবা মা যে আস্থা নিয়ে সন্তান প্রতিপালন করেন এবং অবশেষে সেই সন্তান তাকে নানাভাবে দোষী বলে সুখে আনন্দে মাথা তুলে ঘুরে বেড়ায় এটা ঠিক তেমন।

এটা আজকের ভাবধারার সাথে খুব মেলে। কারন পাতার পর পাতা না পড়ে শুধু টাকার বিনিময়ে প্রশ্ন পত্র হাতে পেয়ে নিজের হাতে প্লাস্টার লাগিয়ে অন্য কারোর হাত দিয়ে লিখিয়ে অবশেষে এক আইনজ্ঞ হওয়া আজ দস্তুর।

আসলে দৃষ্টি আর অন্তর্দৃষ্টি একটু আলাদা। এই আধুনিক সমাজ এই বিষয়ে অসম্ভব অজ্ঞ। অন্তর্দৃষ্টি শুধু মাত্র পড়া পাঠের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে স্রেফ একটা সততা।

কে শুনবে এই কথা?

এই কথা সুনির্দিষ্ট ভাবে শুনেছে মিডিয়া; গনতন্ত্রে যাকে স্তম্ভ বলা হয়।

কে আটকায় তাকে? 

সে সরকারি অসরকারি নানান পর্বে বিক্রি হয়ে শুধু পাবলিক ডোমেইনে বেঁচে থাকতে অভ্যস্ত। চারিত্রিক ভাবে সে অনেকটা বোহেমিয়ান। কে কি বললো, কে কি ছিঁড়লো সেটা তার ভাবনার বহির্ভূত। শুধু একটা সত্যকে আঁকরে ধরে সে ভাবে এই বেশ ভালো আছি।

আধুনিক সমাজে ভালো থাকার সঙ্গা অনেক বদলেছে। কবি বলেছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এখানে শুধু ফুল শব্দটা বাংলা থেকে ইংরেজি হয়ে পরেছে। অতীতে যেমন বলা হতো বলদের গোবধে আনন্দ ঠিক তদ্রুপ।

না, এই লেখন হাসির জন্য নয় বরং যাত্রা পালায় অবরোধে অট্টহাসি বন্ধ করার জন্য।

যাক এসব বেকার কথা। এবার একটা সঠিক সিদ্ধান্তে আসা যাক।

শুরুতেই রাহুলকে কাউল বলেছিলাম। এই কাউল বায়ো অর্গানিক ডিকম্পোস্ড এর গন্ধে অস্থির হয়ে ওঠে না অথচ জৈবিক!

থাক জৈব রসায়ন। আসল রসায়ন এখানে, কোনো একজন নির্বোধ, নির্লজ্জ, যার সাথে সারমেয় পর্যায়ের প্রাণীরও তুলনা করা চলে না।

তিনি দিব্য আছেন ঝোলে-অম্বলে।





শনিবার, ২৮ জুন, ২০২৫

দশহরা

অসিত বাবু যখন মারা যান তখন তিনি পঁয়ত্রিশ বছর পার করেছেন। তিনি রেখে গেছিলেন তিন কন্যা আর স্ত্রী। পেশা বলতে, তিনি ছিলেন পেপার হকার। প্রতিদিন ভোর চারটে থেকে সকাল নটা পর্যন্ত একটা যুদ্ধ চলতো। সাইকেলটা দূরন্ত গতিতে ছুটতো সূর্য উদয় থেকে কিছু ঘন্টা। সদ্য বিবাহের পর প্রথম যে বাচ্চাটা এসেছিলো তিনি তার নাম রেখেছিলেন পুষ্প। আরো কয়েক বছর সাইকেল নিয়ে দৌড়ে নতুন উৎসাহে এসেছিলো দ্বিতীয় সন্তান। তিনি তার নাম রেখেছিলেন বৃতি। এরপর আর বেশিদিন তিনি থাকেন নি। তার মৃত্যুর পরে জন্মেছিল তৃতীয় সন্তান। পুষ্পের মা তখন নাম রেখেছিলেন পত্রলেখা। এটা অতীত। বাস্তবটা একটু অন্যরকম। 

এই ত্রিনয়নী এর স্রষ্টা। পুষ্প অনুভব করেছিলো এই ছোটো বোন পত্রলেখা কে সামনের সারিতে রেখে বেশ্যাবৃত্তি বাদ দিয়ে একটাই রোজগারের পথ খোলা আছে।

পত্রলেখা প্রশ্ন করেছিলো সেদিন, বলেছিলো কোন সে পথ আছে যেখানে রোজগার একেবারে রোজকারের পর্যায়ে পৌঁছতে পারে?

পুষ্প চোখ মুছে বললো ভিক্ষা।

এরপরে আর টু শব্দটিও করে নি তার ছোট্ট বোন। সেই থেকেই ভিক্ষার পাত্র হাতে নিয়ে তিনটে মন্দিরের সামনে অসহায় ভাবে আকাশের দিকে তাকিয়ে সমাজের কাছে তাদের ভিক্ষা চাওয়া শুরু হয়। এরপর সময়ের ঘড়ি মেনে আজ তারা বৃদ্ধ ভিক্ষুক।

ভিক্ষা বৃত্তির প্রথম পর্যায়ে তারা ভেবেছিল কালীঘাটের রাস্তায় একসাথে বাটি হাতে তারা বসে থাকবে। এর পরে ইচ্ছে হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের কথা। শেষে তাদের মনে হয়েছে পাড়ার আশেপাশের নানান মন্দির এবং সেভাবেই পুষ্প বসতো জগন্নাথ মন্দিরে পাশে, বৃতি বাসে বাসে আর পত্রলেখা ঠিক তার নামের মতন একটা অচিন সিদ্ধেশ্বরী কালি মন্দির বেছে নিয়েছিল। রোজগার কম নয় কিন্তু প্রতিনিয়ত একটা মুখব্যাদন তারা শুনতে পেতো। কতিপয় সাধু পুরুষ তীর্যক ভাবে তাদের দিকে আঙ্গুল তুলে বলতো, এত সুন্দর শরীর নিয়ে ভিক্ষা?

শরীর দেখতে পাওয়া অশরীরি সিদ্ধ পুরুষের দল তাদের ছেড়ে দেয় নি। তারাও জৈবিক নিয়মে কখনো কখনো হারিয়ে গিয়েছে। সমাজের বুকে প্রশ্ন উঠেছে। যা সমাজের কাছে দৃশ্যত ধরা পরে নি সেটা প্রথম দোয়াত আর কালির ছোঁয়ায় ফুটে উঠেছিল আলোকিত সমাজে পত্রলেখার পত্রে। ওরা তিনজন সেই তখন থেকেই অন্ধকারের যাত্রী থেকে সূর্যালোকে ফেরার পথ খুঁজে পায়। পত্রে পত্রে বিকট একটা রাজনৈতিক পরিমণ্ডল প্রকাশ পায়। প্রকাশিত হয় এক অনড় ভাবমূর্তি তিন তিনটে মেয়ের ভিক্ষা লব্ধ জিবন প্রক্রিয়ায়।

সেদিন অসিত বাবু এসেছিলেন পবিত্র মন্দিরের পাসে বসে থাকা সন্তানের কাছে। ওরা কেউ কিছু বলে নি। অসিত বাবু একান্তই ভিক্ষা করে দিব্বি বেঁচে থাকা সন্তানদের কাছ থেকে বিদায় নিতে দুহাত তুলে দাঁড়িয়ে আকাশ দেখছেন ঠিক তখন বৃষ্টি নামলো।

তার কাছে বৃষ্টি একটা সামান্য বিষয়। তিনি বেড়িয়ে পরলেন। ভেজা শরীর থেকে একটা আঁষ্টে গন্ধ তার নাকে এলো। তিনি দেখলেন তার সমস্ত শরীর ভিজে গেছে রক্তে। তিনি বুঝলেন আজ যে ভিক্ষুক তার সাথে কথা বলে গেছেন তারা তার তিন কন্যা নয়। কোনো এক ব্যাভিচার তাদের অন্য গ্রহে পাঠিয়ে দিয়েছে। যাদের সাথে তার আজকে কথাবার্তা হলো তারা তাদেরই প্রতিভূ।

অসিত বাবুর চোখ থেকে একফোঁটা জলও পরলো না কারণ সেদিন ছিলো দশহরা।





  

শনিবার, ২১ জুন, ২০২৫

পাত্রের বড় অভাব!

আমি যদি চাতক হই তুমি হয়ো বৃষ্টি। এটা প্রেমিক প্রেমিকার কথোপকথন। প্রেমিক এখানে দুর্যোধন আর প্রেমিকা অহল্যা। 
সলিলের আহ্বান শুনতে পেলাম। তিনি বলছেন 
"পাষাণী অহল্যা ওগো যত রাজপথ
 কান পেতে কি আমার আগমনী শোন!
আমিও তো কান পাতি"
তখন কোথায় অযোধ্যা কোথায় সে রাম?
এই মানুষ এ সব ভেবেছে, বলেছে, শাস্তি দিয়েছে। 
এই আহ্বান না শুনে কোনো একজন বীর যখন প্রেমে পরে তখন একটু প্রশ্ন আসাটাই স্বাভাবিক।
হেরে যাওয়া নায়িকা আর নির্বীজ দুর্যোধন এভাবে জড়িয়ে পরতে পারে এ কথা কে জানতো?
তবে কি সেই সেকালেও পরকিয়া বিষয়টা ছিলো? একটু হাস্যরসাত্মক ভাবে আধুনিক যুগের অভিনেতা বলতেন ' হ আছিল।"
জগন্নাথ নাটকে একটা সুন্দর বাস্তব আমাদের অনুভবে এসে পরে।
সংলাপের একটুখানি উল্লেখ না করলেই নয়। সেখানে নানান চ্যালেঞ্জ এর শেষ শব্দ ছিল, 
' পারবে, পারবে পরের ছেলের বাপ হতে?,'
এই ভাবেই কে কখন বাপ হলেন, কে কখন মা হলেন অথবা বাপ-মা শব্দের গুলি মেরে শুধু শারীরবৃত্তীয় বিষয় কে আনন্দের সাগরে রেখে জীবন কাটিয়ে উন্মুক্ত এক সমাজ দর্শন নিয়ে পথিক এর পথ চলা অতি সক্রিয় ভাবে সমাজে স্বাভাবিক নিয়মে চলে আসছে!
কেনো এমত হয়?
এখানেও নাটকের সংলাপ শিরোধার্য।
' হয় হয় জানতি পারো  না।'
আরো অনেক সামাজিক সংলাপ শোনা প্রয়োজন। কারণ সেই একই বাক্য' কোথায় অযোধ্যা কোথা সেই রাম।'
আরো একটু পিছিয়ে যাওয়া যাক।
সেখানে তিনি বলছেন ' আমার সাজানো বাগান শুকিয়ে গেলো।'
এখানে তার অতীতকে সামনে রেখেই এই শব্দবন্ধ রেখেছেন।
সেই সে কালে সাজঘর ছিলো, নাচঘর ছিলো, ছিলো আরো কত ঘর। সেই ঘর গুলোয় কি কাম কার্য হতো।
কার্য নয়, সে সময় কাম অতি উৎকৃষ্ট বিষয়। রাজা বলে কথা। তিনি কখন কি করবেন সেটা তার মর্জি।
এই কারনেই তার অধস্তন সামান্য অনুকরণ করেছে একেবারে নিজের ইচ্ছায়।
যখন ইচ্ছাটা উচ্চাশায় পৌঁছেছে তখন খোঁজ নিয়েছেন ওই রাজা। 
আসলে হারেমের খোঁজ রাখাটা তার কাছে দস্তুর ছিলো না অধুনা দস্তুর হয়েছে। অন্যথায় শত সংকট তার জীবনকে অতিষ্ঠ করে তুলবে বৈকি!
হায় জগন্নাথ! টুন্ডা হয়েও সহস্রাধিক বছর পার করে বিন্দাস পতাকা টাঙিয়ে মহারণ।
অকারণ এই সব। 
প্রেম পরিণয় ইত্যাদি এই বিষয় বুঝতে চায় না।
প্রেমের আশি শতাংশ বস্তুত উভয় নরনারীর সংস্কৃতির মেলবন্ধন বাকি কুড়ি শতাংশ সন্তান উৎপাদন প্রক্রিয়া। শতাংশের বিচারে দুটো বিষয়ই উভয়ের কাছেই একটা সৃষ্টির আনন্দের সমান। এখানে ভাষা বর্ণ যেমন অনুমেয় ঠিক তেমন সন্তানের সুন্দর মুখ দেখা।
আধুনিক সমাজে এই বিষয়টা হারিয়ে গেছে। এর শুরু কয়েক যুগ আগে আর এখন প্রায় সূত্রের পর্যায়ে পৌঁছেছে অতীতের পসচুলেট।
ইতিহাসের পাতায় যেটা লিখিত অঙ্গীকার সেটার নাট্যরূপ প্রথম প্রদর্শন হয়েছিল উন্নত সভ্যতার ইউরোপ মহাদেশে। সেই অনুকরণ অনুযায়ী যাত্রা পালা থেকে নাটক পর্যায়ে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বের দেশগুলো। অধুনা সেই সংস্কৃতি বিলুপ্তপ্রায়। কারণ যে আগুয়ান সমাজ এই শিক্ষাহীন সমাজ শিখেছে সেটা সভ্যতার বর্জ্য পদার্থ। সেই পুঁতিগন্ধ বিষয় নানা আখ্যানে নানা মঞ্চে হাস্য মুখর হয়ে হাততালি কুড়িয়েছে, সেটার গুহ্য অর্থ অশিক্ষিতের অন্তরে পৌঁছয় নি। পৌঁছেছে শুধু মাত্র যৌনতা। প্রবাদ আছে "শত পুত্র কন্যা সম যদি পাত্রে পরে।"
পাত্রের বড় অভাব!






বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

প্রয়োজনীয়

মাৎস্যন্যায় একটা অতি প্রাচীন শব্দ। এর অর্থ সংক্ষিপ্ত ভাবে লিখলে লিখতে হবে বড়ো মাছ ছোটো মাছকে গিলে খায়।
কালের নিয়মে নতুন একটা প্রতিশব্দ এসেছে। সমাজবিজ্ঞানী এই শব্দের আধুনিক নাম রেখেছেন নাৎসিবাদ। 
এই দুই শব্দই জন্ম নিয়েছিল সামন্ততান্ত্রিক যুগে আর প্রতিপালিত হয়ে আরো বৃহৎ আকারে প্রকাশ পেয়েছে পুঁজিবাদের জঠোড় থেকে মুক্ত বাতাসে আসার পর।
রাজ্য জয়, দেশ জয় এসব ছিলো সামন্ততান্ত্রিক যুগে। পুঁজিবাদ সেই পরিসর বাড়িয়েছে অনন্য এক অনুকরনে। 
পুঁজিবাদ শুধু রাজ্য-রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে নি; তার অশ্বমেধের ঘোড়া বিশ্ব পরিভ্রমণ শেষে এখন ব্রহ্মাণ্ড অতিক্রম করতে চাইছে।
পারবে কি?
পেরে ওঠাটা অসম্ভব নয়। শুধু তাদের মনে রাখতেই হবে প্রাণহীন বিশ্ব ব্রহ্মাণ্ড লাভজনক না কি অসংখ্য মানুষের কাছে কিছু অনুদান, কিছু মানবিক কাজ করে সভ্যতার সাথে সম্পৃক্ত হয়ে আরো কিছুকাল দুঃস্বপ্নের শেষ শিখর দেখার।
দুঃস্বপ্ন শব্দটা আজকের দিনে পুঁজিবাদের কাছে সঠিক এবং গ্রহনযোগ্য। 
এখন ভাবার সময় এসেছে লাভ আর জীবন নিয়ে। যদি তেল বিক্রি করে বছরে একটাকা লাভ হয় তবে কি তেল বিক্রি করবো, না কি মিসাইল বিক্রি করে বছরে এক নিজুত টাকা লাভ হলে মিসাইল বিক্রি করবো, না কি দুটোই?
আসলে পুঁজিবাদ মানুষ নিয়ে খেলতে খেলতে এখন আগুন নিয়ে খেলতে শুরু করেছে। 
এটাই মননের ধৃষ্টতা অথবা সংকীর্ণতা।
এটা উপদেশ নয়, এটা জীবনবোধ। এই বোধশক্তি মস্তিস্ক না থাকা প্রাণীকুলের কাছে বেঁচে থাকার সাথে সাযুজ্য রাখলেও উন্নত প্রজাতির মন মস্তিষ্ক আজকের দিনেও বড় নির্বোধ।
কথার পরে নতুন কথা এসে পরে। প্রশ্ন উঠছে, তবে কি কোনো নতুন সমাজ ব্যবস্থার কথা ভাবতে হবে?
শুধু একটুখানি সময়ের অপেক্ষায় হাজার বছর শেষ হয়ে গেছে।
না হয় আরো একটু অপেক্ষায় থাকুক প্রকৃত মানুষ। 
মানুষ সমাজের সৃষ্টিকর্তা, সমাজ মানুষকে তৈরী করে নি এই সত্যিটা আজ বড্ড বোঝা প্রয়োজন।

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বেবুশ্যার কলকাতা

মরা পচা দেহাবশেষ খাওয়া গৃধ্র পাখি এখন উৎকৃষ্ট। মানুষ এখন মানুষের মাংস খায়। বাকি যত পশু পাখি আছে তারা এখন কোন ছাড়। মানুষের মাংসের স্বাদ এর সাথে তাদের তুলনা চলে না।
এই কিছু দিন আগে একটা বস্তিতে আগুন লেগেছিল। একটা হেঁটে চলতে পারা বাচ্চা পুড়ে মরেছিল ওই আগুনে। কেউ তার খবর রাখে নি, তার মা কাঁদতে পারে নি কারন জন্মদাতা পিতার পরিচয় তার জানা নেই।
ফুটপাতের জীবন ঠিক এরকম। এখানে প্রশাসনের সাথে সংযুক্ত কিছু কামুক প্রতিদিন প্রতিরাতে যা ইচ্ছে তা করে বেড়ায়। 
কে খবর রাখে তাদের?
আমরা রাখি। 
আমরা যারা সকাল সন্ধ্যা নানান কাজে কোলকাতার বুকে ঘুরে বেড়াই আর বাচ্চা কাঁখে নিয়ে গাড়ির জানলায় হাত পেতে ভিক্ষা চাইতে দেখি।
প্রশ্ন করি ওর বাবা কোথায়?
ওরা শুধু ভিক্ষা চায়, প্রশ্নের উত্তর ওদের কাছে নেই।
এই কামতাড়িত কুকুর গুলো প্রশাসকের কাছের। নানান কাজে তাদের সাথে সংযুক্ত তারা। প্রশাসক মুখে না বললেও মনে মনে বলে কি আর হয়েছে। 
যৌনতা আজ পরম পর্যায় পার করেছে। শুধু অসহায় মেয়েদের কাছে একটা অভিশাপ হয়ে পরেছে।
বেশ লাগে যখন বাচ্চা কোলে নিয়ে একটা বাচ্চা মেয়ে ভিক্ষা চায়। বেশ লাগে যখন বাচ্চা গুলো বড় হয়। বেশ লাগে তারা যখন বন্দুক হাতে নেয়। বেশ লাগে তারা যখন ঝাঁঝরা করে দেয় কোনো এক অর্থশালী লোক কে। বেশ লাগে যখন প্রশাসক তাকে এনকাউন্টার করে মেরে ফেলে। বেশ লাগে যখন এই অবাঞ্ছিত সন্তানের পিতা কপাল চাপরায়।
শুধু খারাপ লাগে এইটুকু ভেবে এ আমি কোথায় আজ?
আমি বুঝতে পারি আমি এই কোলকাতায়।
এটা ক্যালকাটা নেই এটা এখন কোলকাতা। যেখানে আগে টিকিধারী ট্রাম চলতো, যেখানে দোতলা বাস চলতো এটা সেই ক্যালকাটা।
এখন কি চলে?
না গণেশ এখন নেই আছে ইঁদুর।
ওটাও ত্রিচক্র যান এটাও তাই তফাৎ একটাই যা ছিল সেদিন মালগাড়ি সেটাই এখন চরিত্রহীন অটো। 
আরো কিছু হয়েছে এই কোলকাতায়। হয়েছে উড়ালপুল, হয়ে শতচক্রযান সেটার তলায়ও রাত কাটাতে প্লাস্টিকের ছাউনি টাঙিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পরে কারোর এক পরিবার।
জ্বলে যাওয়া ওই ছাউনি ক্রমেই হয়ে পরে যতুগৃহ। পুড়ে মরে ওই জন্মদাতা মা সম্প্রদায় সাথে কিছু বেজন্মা।
কে তার খবর রাখে?
না খবর রাখে বৈকি।
এই সেদিন এই কোলকাতা নিয়ে তৈরী হয়েছে একটা নতুন রূপকল্প।
What a city of joy.
যারা এই পর্যবেক্ষণ করেছেন তারা নিন্দিত।
এই নিন্দার কোনো কারণ আছে কি?
আছে, পাছে এই উন্নত বাঙালির শিরচ্ছেদ হয়।
লেখক লিখেছেন তিনি শির নয় সম্মান বিষয়টাকে আজকের দিনে একটা প্রাসঙ্গিক হিসেবে লিখতে চেয়েছেন।
এটাই আসল বিস্ময়।
এমন চিন্তা এলো কোথা থেকে?
এটা আসলে বাংলার রাজধানী কোলকাতার প্রধান অশিক্ষা।
এই অর্ধেক বাংলায় এখন শিক্ষিত মানুষ অশিক্ষিত আর অশিক্ষিত মানুষ রাষ্ট্রীয় ভাবে ধর্ষিত।
থাক এ সব।
যে বাংলায় রাজনৈতিক মুখপত্র অনেকটা প্রস্রাবের মতন, যেখানে শিক্ষাক্ষেত্রে ডিলিট প্রাপক কোনো এক ব্যাতিক্রমী অশিক্ষিত, সেখানে আর কি হতে পারে?
এটাই শেষ কথা বলা যায়।
যেখানে পাখিদের গু থেকে গাছ গজায় সেখানেই চুল নয় ঘাসের সাথে মিলে গেছে দরিদ্রের আবাস। 
সেখানে আছেন শুধূ নাম না বলা কিছু বেবুশ্যা।



শনিবার, ৭ জুন, ২০২৫

রাখি

বয়সের গতিবেগ জীবনের আবেগ এর সাথে ব্যাস্তানুপাতিক সম্পর্ক যুক্ত। রাখি এই এ বছর ষাট পেরোলো। এই সেদিন সে মেয়েটাকে বিয়ে দিয়েছে। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আবেগ পৌঁছেছে চোখে। কিছুতেই জল ভরা চোখকে সে রুখতে পারে নি। এর পরে সে দিদা হয়েছে। নাতনির গলায় সোনার মালা পরিয়েছে  মুখে ভাত দেওয়ার দিন আর তার বড় ছেলে বেণীমাধব এক দানা ভাত দিয়েছে তার পাত থেকে। এটাই নিয়ম।
সোনার মালা দেওয়াটা নিয়মের মধ্যে পরে না এ কথাও তাকে বলেছে ছেলে বেণীমাধব। ছেলের বউ মৌ বাধ সেধেছে এই উক্তির, সে বলেছে আমার মা যখন সোনার পরে সোনা দিয়েছে আমাদের ছেলেটাকে তখন এই বেনিয়ম মনে পরে নি?
রাখি দুজনের হাতে দুটো রাখি বেঁধে দিয়েছেন সেদিন কোনো এক নামভূমিকায়। বলেছেন না ঝগড়া নয়, বিরোধ নয়।
রাখি এখন সত্তর এর পাশে। সুবোধ বাবু মারা যাওয়ার পর অর্ধেক পেনসন হাতে পান তিনি। সবটাই তুলে দেন বেণীমাধবের হাতে।
ই এস আই থেকে নানান ওষুধ আনতে তিনি নিজেই যান, বাকিটা বেণীমাধব করে দেয়।
সংসার বেশ চলছিল রুটিন মেনে, ব্যাতিক্রম হয়ে পরলো সুবোধ বাবুর রেখে যাওয়া স্থাবর নিয়ে। রাখি সেদিন তার দুই ছেলেমেয়ে কে নিয়ে বসেছিলেন বিষয় আশয় ভাগের জন্যে। সেদিনের পরে শুরু হয়েছে রাখির বিভাজন।
এটা একটা নতুন শিক্ষা তার কাছে। সে এই প্রথম সন্তান সুখের অন্তিম অনুভূতি উপলব্ধি করলেন। তার মনে পরলো যৌবনের সেই প্রথম সন্তান এর জন্মানোর প্রসঙ্গ। মনে পরলো সুবোধ বাবুর মিষ্টি বিতরন, মনে পরলো ছোট্ট লীলা আর দাদা বেণীমাধব এর দুষ্টুমি। মনে পরলো রিটায়ারমেন্ট এর চার বছরের মাথায় সুবোধ বাবুর চলে যাওয়া। যেটা একবারও তার মনে আসে নি সেটা এই আজকের অবস্থা।
এরপর তিনি বাড়ি ছাড়লেন।
বস্তুত তিনি নিজ গৃহে একজন পরবাসী হয়ে গার্হস্থ্য শেষে সন্ন্যাস পর্যায়ে পৌঁছলেন। তিনি প্রতিবেশীর কাছে সামান্য অসহায়তা জানিয়ে বলেছেন জন্ম আর মৃত্যু শুধু এক একক বিষয়। তার মনে পরলো বাচ্চাদের শিশু কালে বাঁদরের রুটি ভাগ করার গল্প। মনে পরলো আরো একটা গল্প, যার শেষ কথা একের লাঠি দশের বোঝা। বুঝতে তার একটুও অসুবিধে হয় নি যে গল্প গল্পই রয়ে গেছে শিক্ষা হয়ে ওঠে নি।
অন্তঃসারশূন্য একটা অজৈবিক জীবন আজ রাখিকে প্রশ্ন করে, তার ছেলে মেয়ে কার আঁচল ধরে চলছে। সে জানে তার আঁচল এমন নয়, সে জানে সুবোধ বাবু তার নামের মাধুর্য্য রেখেই গত হয়েছিলেন। 
প্রশ্ন উঠলো তাহলে এই সন্তান যুগল কে? এরা কোথা থেকে এখানে এলো? 
গর্ভ যন্ত্রণা ভোলার নয়, তবুও একটা কিন্তু এলো তার মনে। তবে কি অন্য কোনো কিছু?
সুবোধ বাবু আর সুবোধ বালকের মধ্যে কোনো তফাৎ নেই এটা তিনি জানেন। তবে কি তিনি?
না তেমনও তো নয়, তবে কি তার আগের কোনো পুরুষ অথবা স্ত্রী?
নানান ভাবনায় সেই রাতে তার টেবিলে দিয়ে যাওয়া খাবারগুলো নষ্ট হয়েছিল।
সে রাতে তিনি ঘুমিয়ে পরেছিলেন। এই ঘুম তার আর ভাঙে নি।
সকাল হতেই শুরু হলো অসীম ব্যস্ততা। তখন রাখি আর রাখি নয়, কারোর মা নয়, সামাজিক পরিভাষায় একটা বডি।
এই প্রথম সমাজ বুঝতে শিখলো মৃত্যুর পর বিদেহী আত্মা নিয়ে বিশেষ কিছু বিশ্লেষণ ও সরল বাক্য ব্যবহার হয় কিন্তু স্থাবর অস্থাবর হিসেবে পরে থাকে একশ গ্রাম ছাই।
শুরু হলো ওই ছাই নিয়ে ছাই উড়ানোর কাজ। 
রাখি অনেক কাল পরে বায়ু-ভূত-নিরাশ্রয় অবস্থায় অট্টহাসি হাসলো।
যাদের শোনা দরকার তারা না শুনলেও গোটা সমাজ সেই হাসি শুনতে পেয়েছে।
সময়ের নির্ঘন্ট না মেনে সে বছর বর্ষা এসেছিলো। আকাশকে ঢেকে রেখেছিল কোন এক কালো কেশরাশি। শুরু হলো কলকাকলি। কেউ বলছে মা এর চোখের জল, অন্যে বললো এ জল দুঃখের নয় বরং পরিত্রাণের। প্রতিবেশীর কথায় এটা একটু অন্যরকম। তারা দ্বর্থহীন শব্দে বলেছেন সংসারের তাপে তার শরীর ঘর্মাক্ত হয়ে পরেছিল, সংসার ছেড়ে যাওয়ার পর সেই উষ্ণতা আর নেই। তৈরী হয়েছে হিমাঙ্কের মেঘ রাজী, আর সেখান থেকেই এই বৃষ্টি।
রাখি গরু পোষেন নি, পুষলে সে হাম্বা বলতো; কুকুর পোষেন নি, পুষলে কুকুর কাঁদতো; পুষেছিলেন কিছু কাক আর পায়রা। কাজেই তার শেষ জীবন নয় চলে যাওয়ার পরেও শুধু কা কা রব আর বকুম বকুম শব্দ ধ্বনিত হচ্ছে তার ফেলে আসা ঘরে। এখন ঠিক আগের মতন লীলার সাথে মৌ এর আর কথা হয় না। বাড়ির বারান্দায় বসে আজকাল বেণীমাধব গ্লাসে চুমুক দেয়। যখন ঘরে আসে তখন আর কথা বলার ইচ্ছে হয় না মৌ এর।
মৌ বড় নিঃসঙ্গ এখন। রাখি চলে যাওয়ার পর তার শুয়ে থাকা ঘরটাও এখন আর ধোয়া মোছা হয় না। এখন আর কাক আসে না, আছে কিছু গোলা পায়রা। তারা এখানে থাকে খাবার খায়, ডিম পারে, ডিম ফোটায়। ছাদের চতুর্দিক শুধু ভরে ওঠে ওদের আবর্জনায়।
মৌ এর মনে পড়ে সেই প্রথম দিনের কথা। শ্বশুর, শ্বাশুড়ি, ননদ, পাড়া প্রতিবেশীর ভিড়। মনে পরে সে নির্মীয়মান বাড়িটার কথা। মনে পরে ছাদের উপরে নানান গাছ, ফুল আর পাখির আনাগোনা। আজ আর এই সব নেই; শুধু আছে একটা স্বার্থ। সেদিন একটা উড়ো ফোন আসলো। ইতস্তত ভাবে ফোনটা তুলে মৌ চুপ করে রইলো। অন্যপ্রান্তে কোনো একজন শোনালেন, বেণীমাধব কে বোলো ওই বাড়ির অধিকার নিয়ে লীলা আর কখনোই প্রশ্ন করবে না।
মৌ বললো একটু ফোনটা ধরবেন?
সে তার পাশে বসে থাকা বেণীমাধব কে ফোনটা ধরিয়ে দিলো।
এরপর সে আর কিছু জানতে চায় নি। 
শোনা যায় এর পর থেকে কোনোদিন বেণীমাধব আর ল্যান্ড ফোন কানে ধরে নি।








সোমবার, ২ জুন, ২০২৫

চাণক্য ভুল লিখেছেন

ভারতে এখন নোট এর উপর বেঁচে আছে চশমা। বাংলাদেশে শোনা যাচ্ছে বঙ্গবন্ধু নোট এর উপর থাকছেন না। পাকিস্তানে জিন্নাহ বেঁচে আছেন। কি অদ্ভুত এক ভারতবর্ষ। 
মহামতি অশোক আজকে যদি দেখতে পান ওই অত্যুতস্বর্গে বসে থেকে তিনিও হাঁ হয়ে যাবেন এই শ্বদাঁত বিশিষ্ট স্তম্ভ দেখে। 
অন্তর্যামী বড় অদ্ভুত। তিনি থাকেন হাসি কান্নায় হীরা পান্নায়। 
এই সভ্য মানুষ সম্পর্কে তার শেষ অভিব্যক্তি খুব সুন্দর। তার কাছে কুমির কাঁদলে তার কি এসে যায়?
অবশ্যই এসে যায়, কারন কিংকর্তব্যবিমূঢ় কোনো এক ব্যাক্তি নিজেই নিজের অস্তিত্বের সংকটে পরে অহর্নিশি গীতা পাঠ করছেন। অবশেষে সেই গীতা তাঁর বুকে চাপলো। দুঃখ শোকের শেষে ক্ষমতা স্বয়ংসিদ্ধ হয়ে পরলো। কে, কাকে অথবা কাকে এবং কি কারণে কোথায় পাঠিয়ে দিয়েছে সেই বিষয় জানে না কেউ।
স্নেহ, মোহ আর মোক্ষ এভাবেই জৈবিক জীবনে দৃশ্য হয়ে পরে। কেউ কাঁদে, কেউ হাসে অবশিষ্ট থাকা মানুষজন শুধু রোজকার খাবার খুঁজে বেড়ায়। সেখানে মৃত হয়ে পরে অমৃত আর অমৃত হয়ে পরে তিতো।
এই দৈনন্দিন অবস্থা নিয়ে সামান্য পর্যবেক্ষণ করলে এই শব্দের সত্যি সামনে এসে পরবে। পাছে সরকার কিছু বলে তাই সাধারণ মানুষ এখন চুপচাপ পেচ্ছাপ করে রাস্তার পাসে।
দেখা যাক এই পেচ্ছাপ এর গন্ধে কতজন কতবার কত কথা কিভাবে কারে কয়!
এই পেচ্ছাপের ঘ্রাণ রসায়ন শিক্ষায় অ্যামোনিয়া।এই ঘ্রাণ চোখে জল আনে। এই ঘ্রাণ ঠিক ছোটো বাচ্চাদের কাঁথায় পেচ্ছাপ এর গন্ধের মতন নয়। সেখানে মা ধুয়ে মুছে একটু আলাদা ঘ্রাণ দিয়ে ভরে রাখে নিজের কোল। যখন পেচ্ছাপ মুখে এসে পরে তখনও তিনি নিরুত্তাপ নিরুদ্বেগ। কিন্তু এই ঘ্রাণ কাঁথা কানির নয়, এই ঘ্রাণ মায়ের মুখ নয় তার প্রানে আঘাত করে। 
প্রতিপালন করার শেষে সন্তান আর বিছানায় নয়, প্রক্ষালয় গৃহে ধীরে সুস্থে পেচ্ছাপ করে, অতিরিক্ত পরিমাণে জল ঢালে তবুও সুস্থ মানুষের চোখ জ্বালা করে আর অতি সুস্থ নানাবিধ শব্দে ঘ্রাণ কে অগ্রহায়ণ বলে একটা সপাট চড় বসায় রসায়নের গালে।
আধুনিকতার সাথে থেকে আচারি আর নাচারি সহাবস্থান করলেও মানুষের নাক আর জীভ লঙ্কা মুখে দিয়ে ঝাল, গুড় মুখে দিয়ে মিষ্টি অথবা লবণের স্বাদ রক্তের স্বাদ যে এক রকমের সে কথা বলতে একটুও ভাবে না। সত্যিই সত্যি সত্য এই বিষয় তারা সহজ ভাবে বুঝেছে।
সহজ বিষয় সহজ ভাবে বুঝতে মানুষের জুড়ি মেলা ভার। এজন্যেই জগৎ চলছে।
জাতির জনক, জাতির নায়ক নিয়ে অত্যাধুনিক রাজনৈতিক ব্যাক্তিত্ব অথবা রাজনীতির ব্যবসায়ীরা যে ভাষায় এখন কথা বলেন সেটা অতীতের বিশ্ব সংস্কৃতিকে নিলম্বিত করে। যদিও এই সংস্কৃতির অভিজ্ঞতা মানব সভ্যতা দেখে নি এমন নয়। চলচ্চিত্রের চালচিত্রে এই সংস্কৃতির উলঙ্গ চেহারা দেখিয়েছিলেন চার্লি চ্যাপলিন। তার আঙ্গিকের উৎস মুখ ছিলো যাদুকরের মতন। তার হাঁটা চলা ছিলো সার্কাসের জোকারের মতন; আর মানুষের অভিব্যক্তি ছিলো অমানবিক বিষয় দেখে হাস্য কৌতুক ভেবে কিন্নর এর মতন রাস্তায় দাঁড়িয়ে হাততালি দেওয়া। 
এই সচিত্র মানুষ আবার আমরা দেখছি। সন্তান যখন তার বাবা-মা কে বেজন্মা বলে কিন্নর এর মতন তালি বাজায় তখন শুরু হয় সভ্যতার সংকট।
আজকের আধুনিক বিশ্ব ঠিক এই যন্ত্রণার স্বাক্ষী। আর কেন জানিনা আমরা মানুষরা, ঠিক অ্যালজাইমার আক্রান্ত স্থূলস্মৃতি বিশিষ্ট একজন লম্বা লেজধারী নরাধম হয়ে পরেছে।
রাষ্ট্র এখন বশীকরণ মন্ত্রে বিশ্বাসী। অহর্নিশি সেই মন্ত্রে সে কোটি কোটি মানুষকে নিজের কাছে মাথা নোয়াতে অষ্টপ্রহর জপ করে চলেছে যে স্তব সেটা এরকম। " ওঁ নমঃ আদিপুরুষায় মনুষ্যবর্গ আর্যিতং কুরু কুরু স্বাহা।" ফলতঃ মানুষ বশীভূত হয়েছে এই অসামান্য মন্ত্রবলে। বিজ্ঞান যখন ঘাস ছেঁড়ার সমান হয়, বৈজ্ঞানিক যখন সমাজ স্বার্থে কি করেছে প্রশ্ন ওঠে, নোবেলজয়ী যখন ব্যাক্তি স্বার্থ হিসেবে রাজনৈতিক ব্যাক্তির দ্বারা প্রচারিত হয় তখন সভ্যতার স্খলন হয়।
আজকের রাজনৈতিক পরিমণ্ডল ঠিক এইরকম। এক সহস্র শিক্ষিত মানুষ কে তিনশত কোটি অশিক্ষিত মানুষ আজ দমিয়ে রেখেছে কিছু রাজনৈতিক ব্যাক্তির নেতৃত্ব কে সামনে রেখে। এটাই একবিংশ শতাব্দীর অসুন্দর অ্যানিমাল ইনস্টিঙ্ক্ট।
সমাজের একটা সাধারণ রূপ দেখে এর চেয়ে বেশি আর কিছু বলা অসম্ভব। যেটা বলা সম্ভব সেটা চাণক্য শ্লোক হিসেবে আমরা ছোট কালে পড়েছি। পড়েছি "স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে।"
চাণক্য ভুল লিখেছেন।