:১:
এটা আমার ছাত্র জীবনের কথা। পড়াতেন শিক্ষক-শিক্ষিকা আবার মাঝে মধ্যে স্কুলের করণিকও ক্লাস নিতেন। বাড়ির লোকেরা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করতো ' তাহাদের কথা।' তাহারা মানে যারা স্কুলে পড়াতেন। বলেও ফেলতাম বাড়িতে। অমুক মাষ্টার পেটান, তমুক মাষ্টার পেচ্ছাপ করার, জল খাওয়ার স্লিপ লেখান, তবে ইনি খুব ভালো বোঝান। আমাদের পাশে এসে বসেন, খাতা দেখেন, যেটা ভুল সেটা ঠিক করে দেন আর বলেন, "হ্যাঁরে উনি এসব দেখেন নি?" সত্যিই তিনি দেখতেন না। আমরা আমাদের মতন করে পড়তাম, বুঝতাম, লিখতাম। বাড়ির লোক কখনোই এ বিষয় নিয়ে মাথা ঘামাতো না। মেধা একারণেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত। অযোগ্য কিছু লোক এ দেশে সেদিন থেকেই আছেন শিক্ষকতায়। তাই শিক্ষায় ব্যায় বরাদ্দ কখনো বাড়াতে হয়নি। তল্পি বওয়া রাজনৈতিক দলের অশিক্ষিত ছাগলেরা শিক্ষক হয়েছে। ভাগ্যিস ছাত্র পেটানো বন্ধ হয়েছে। মানবাধিকার কর্মীরা এই জল্লাদদের প্রথম চিহ্নিত করেছিল, আমার দৃঢ় বিশ্বাস।
:২:
অলীক কিছু লিখতে বসিনি।। বাস্তবতার নির্মম সত্যি এখন লিখছি। আমাদের সময় চার ক্লাসে একটা সরকারি পরীক্ষা হতো। ওটার নাম ছিলো বৃত্তি পরীক্ষা। তবে মাষ্টার-মাষ্টরনিরা বলতেন বিত্তি পরীক্ষা। থাক এই হক কথা। এবার জুনিয়র হাইস্কুল পর্বের গল্প লিখবো।
তখন সবেমাত্র নিজের মতামত বলতে শিখেছি। হেডমাস্টার খালি সিগারেট ফোকেন, বিজ্ঞান বিভাগের মাষ্টার বার বার চা পান করেন আর ভাষা বিভাগের মহামহিম যারা তারা কখনো কখনো স্কুলে আসেন আর ব্যাকরণ আর ব্যাকারণ বুঝিয়ে টান টান ধুতি পাঞ্জাবি ঝেড়ে নাকে এক টিপ নস্যি নিয়ে রিক্সায় বসে পলায়ন। আজ সেইসব অকৃতদার বুদবুদের কথা মনের আসে। এখন বুঝি এরকম কেনো হয়?
:৩:
সেই সে বিদ্যাসাগরের কথাই বলতে ইচ্ছে হলো। "ববর চরণ নমস করণ টক ন পঠত ভত ভত মরণ"। এটা এক আকাশের নিচে দাঁড়িয়ে অন্য আকাশ দেখা। অশিক্ষিতের সাধারণ শিক্ষার আধারে বিদ্যাসাগর মহাশয় তির্যক ভাবে অশিক্ষিতের ভাবপ্রকাশের ব্যাখ্যা দিয়েছেন। এই আধুনিক যুগে আমি কি করবো বুঝে পাই না। না পাচ্ছি। অসামান্য কিছু কথায় আর ব্যাথায়। চোখের জলে ভেসে যায় পাহাড়-পর্বত। হড়পা বান নেমে আসে সমাজের অভ্যন্তরে। রাস্তায় বসে কাঁদছে জানিনা কারা। একটুখানি বলতেই পারি আমরা, দেখি তুই কেমন পড়াস।
শিক্ষকদের নশ্বরতা দেখবো এবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন