:১:
প্রেম পরিণয় ইত্যাদি একটা বিজাতিয় সংস্কৃতি। এদেশে সে ছিলো না। সে আমদানিকৃত। আমাদের সমাজে স্নেহ ছিলো, ভালোবাসা ছিলো শ্রদ্ধা ছিলো, নারী-পুরুষের যৌবনের আহ্বান ছিলো তবে প্রেম থেকে পরিণয়ে উন্নীত হওয়াটা ছিলো না। ওটা ইমপোর্টেড। লেখক, শিল্পী, ঔপন্যাসিক সমাজ নিয়েই ব্যাস্ত ছিলেন তার লেখায়। প্রকৃতি ছিল লেখার এক বড় সম্পদ। এদেশের লেখকেরা মূলত প্রকৃতি আর সমাজকেই ব্যবহার করেছেন ন্যারেটিভ হিসেবে। আর আমদানি করা প্রেম বস্তুটা অপসাহিত্যে প্রভাব বাড়িয়েছে। সাহিত্য দিনদিনে লুচ্চার ভালোলাগার বিষয় হয়ে পরেছে। আরো একটু এগিয়ে বললে বলতেই হয় সাহিত্যের বাজারি হওয়ার প্রধান উপকরন হলো প্রেম। আসলে সামাজিক অবস্থানের উপর নির্ভর করে এগিয়ে চলে সংস্কৃতি।
:২:
একটু গোড়ার কথা বলি। বিদেশী সাহিত্য আমরা যখন পড়ি তখন নিজের সাথে তার মিল খুঁজি। মিল পেলে মনে গাঁথে না হলে নয়। যেমন খেতে বসে ডাল, ভাত, তরকারি, মাছ ইত্যাদির বদলে যদি পোড়া মাংস, যা আজকের ভাষায় তন্দুর আর রুটি, অথবা বাঁধাকপির ঝোল আর রুটি, কিংবা তরমুজ আর শুকনো রুটি পাতে দেওয়া হয় তা কখনোই মুখে রুচবেনা। সাহিত্যও একেবারে সেরকম। তাকে সুস্বাদু হতে হবে সমাজের নিরিখে। আমি সাহিত্য বা সাহিত্যিক কোনো কিছুকে ছোটো বা বড়ো বলতে চাইনা। শুধু এটুকুই বলছি, দেশ ও কালের বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। না হলে ভ্রান্তিবিলাশ তৈরী হবে।
:৩:
আমরা যে সাহিত্যে আজ সমৃদ্ধ তার শুরু সেই বঙ্কিমচন্দ্র থেকে। এর পর যারা আমাদের কাছে প্রতিনিয়ত আসেন তাঁরা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং বিভূতিভূষণ। তাঁদের লেখায় যে প্রেম সেই প্রেমেই আমরা আপ্লুত হই। অনেকে বলবেন ওটা নৈস্বর্গিক। না তা নয়। একটু গভীরে যেতে হবে। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী সমাজকে যে উচ্চতায় নিয়ে যেতে চাইতেন সেই ভাবনার প্রতিফলন মেলে ঐসব সাহিত্যের প্রেমে। এটা আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য।
আধুনিক সাহিত্য এ সবে ধার ধারে না। বিজ্ঞানের গতির সাথে সাহিত্য-সংস্কৃতির গতি মাপলে ভুল হবে। সাহিত্যের এক দিন বিজ্ঞানের একশ বছরের মতন। তাকে চলতে হয় ফুল, ফল, মাটি আর প্রকৃতিকে একসাথে নিয়ে। সে পরিবার নিয়ে চলে। বিজ্ঞান তার কাছে একজন ফ্যামিলি মেম্বার। আধুনিক সাহিত্যিকদের এই কথাটা বুঝতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন