রবিবার, ৩০ মার্চ, ২০২৫

প্লেটোনিক লাভ সার্থক

প্লেটোনিক লাভ সার্থক


স্বাধীকার সেদিন শেষ হয়েছে যে দিন নিজের কথা ভেবেছিলি। ভেবেছিলি বেশ এক বেঙ্গমা বেঙ্গমির মতন বেঁচে থাকবো। অযথা এই ভাবনা যখন শেষ হয়েছিল তখনও দখিনা বাতাস ছিলো, অবশেষে এলো উত্তরের ঠান্ডা বাতাস। সাময়িক ভাবে যেটা মনে হয়েছিলো সেটা হয়ে পরলো ভবিষ্যৎ। এরপর আর কোনো কথা হয় নি। পরস্পরের কাছে কোনো প্রাসঙ্গিক কিছু আর নেই এই কথা ভেবে। অথচ সব কিছুই থেকে গেছে স্মরণের স্থায়ী সরণিতে।

না হয় না ডাকলো কাক দক্ষিণ দিকে মুখ রেখে, না হয় ডাকলো না পেঁচা কুঁ কুঁ রবে। না হয় না থাকলাম এসবের সাথে কিন্তু প্লেটোনিক ভালোবাসাটা থেকেই গেলো। ভারতের সংস্কৃতিতে এই বিষয়টা অতি প্রাচীন। কলির কেষ্ট এর প্রবক্তা বললে কম বলা হয়। আরো অনেক কিছুই আছে বাংলার সাহিত্য সম্ভারে। যেমন শরৎচন্দ্রের হাতে গড়ে ওঠা শশী-তারা লজ অথবা নাটোরের বনলতা। আরো আছে একেবারে আমাদের গা ঘেঁষে। চলচ্চিত্র জগতের সেরা জুটি উত্তম-সুচিত্রা পর্বে মহানায়কের এক স্বীকারোক্তি। উত্তম কোনো এক প্রশ্নোত্তর পর্বে সুচিত্রা বিষয়ে বলেছেন এই প্লেটোনিক লাভ এর কথা। গানের কলিও এ বিষয়ে পিছিয়ে নেই। সেখানেও এক সুন্দর শব্দে কন্ঠে গায়কিতে শিল্পী বলেছেন 'সবাই চলে গেছে, শুধু একটু মাধবী রাত এখনোতো জেগে আছে।'

আসলে ভালবাসা দুটো আঙ্গিকে বেঁচে থাকে; একটা অ্যানিমাল ইনস্টিঙ্ট অন্যটা হিউম্যান রিয়ালিটি। বিপরীত লিঙ্গের বিহেভিয়ার এখানে এক অসামান্য বিষয় এ দেশে। কখনো কখনো মনে হয় এজন্যেই আজও নাম সংকীর্তন এর সময় চোখ বেয়ে জল আসে এদেশের বাংলার মানুষের।

বড়ো বিচিত্র এই জাতি। কাব্য, কাহিনী, মহাকাব্য সবখানে এই এক বোহেমিয় রূপকল্প। আত্মা, প্রেতাত্মা, মহাত্মা সমস্ত কিছুই প্রশমিত হয়ে পরে এই জাতির জীবন বোধ এর বাস্তবতায়। এখানে যেমন পাশার গুটি যুধিষ্ঠির কে হারিয়ে দেয় একই ভাবে কৃষ্ণের অঙ্গুলি হেলনে দুর্যোধনের উড়ু ভঙ্গ হয়। 

না আর জ্ঞান নয় বরং প্রসঙ্গে ফিরতেই হয়। এ কথা বুঝেছি ইচ্ছা এক সামান্য বিষয়। বেঁচে থাকা,‌ চলে যাওয়া অথবা ফিরে পাওয়া এটা ইচ্ছে নির্ভর নয়। কোনো এক‌ কল্প কথায় শুনেছিলাম ইচ্ছে মৃত্যুর কথা। এই বিষয়ে আমি একেবারেই অ্যথিস্ট। আমার বিষয় আশয় গরীব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। তবুও একটু জ্ঞান বিজ্ঞানের বাইরে ভাবতে ভালো লাগে। সেই চার যুগ আগে জানলার পাশ দিয়ে হাঁটু জল বেয়ে হাঁটা এখনও একটা বাস্তব মনে হয়। এখন আর সেখানে জল জমে না জল উঠে পরে নিচের তলার ঘরে। রাস্তা উঁচু হয়েছে ঘর হয় নি। নিচের তলার ঘরগুলো এখন বন্ধ থাকে। সেখানে সাপ ব্যাঙও থাকে না, থাকে লার্ভা।

আজকাল একটু ধর্মাচরণ এ ইচ্ছে জাগে, তবে ইহলোক নিয়ে নয়। যদিও পরলোক ভাবতে একটু অসুবিধে হয়, অথচ সেখানেই আছেন আমার গোটা পরিবারের প্রিয়জনেরা। 

প্লেটোনিক লাভ নিয়ে ভাবতে গিয়ে আজকাল পরলোকের কথা অল্প হলেও ভাবি। ভাবি কোন পরবাসে সে চলে গেছে? 

বড় আশ্চর্য হয়ে পরি নিজেই। এইতো কত বড় পরিবারের মধ্যে বড় হয়ে ওঠা। এইতো সেদিন মা বলতেন পড়া বাদ দিয়ে এত কি ভাবিস? কাকা বলতেন মেয়েটা আমার পছন্দের। অথচ এই আধুনিক যুগে কখনোই যুগোপযোগী হতে পারি নি। সংসার করার ইচ্ছা কখনো হয় নি। শুধু ভেবেছিলাম ষাঁড়াষাঁড়ির বানে আর যেই ভাসুক আমি থাকবো পাহাড়ের চূড়ায়। সেখানে গাছের ডালে দোলনা থাকবে, থাকবে পৃথীবিকে বাসযোগ্য করার কারিগর এবং আমার সহযোগী।শেষে নতুন ভাবনার সাথে আলিঙ্গন হয়েছে। ভাবনা বলেছে লিপি বেঁচে থাকে স্বপ্ন মারা যায়। কল্পনা এগিয়ে চলে বাস্তব ধরা দেয়। শেষে সহজ বিষয়টা সহজ হয়ে পরে লিপির আড়ালে।

এই প্রথম আমি বুঝলাম আমার এই প্লেটোনিক লাভ সার্থক। ঘুমের বড়ি এরপর থেকে আর প্রয়োজন হয় নি। এখন দিব্যি ঘুমিয়ে পরি গভীর রাত আসার আগেই ।




মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

লক্ষ্মী চললো তর্জনী উঁচিয়ে

একটা প্রবাদ বাক্য মনে পরল লক্ষ্মীকান্তর। অতীত ঘাঁটলে জানা যায় লক্ষ্মী চিরকালই একজন সুবোধ বালক। শুধু অশুদ্ধ পরিকল্পনায় শুদ্ধ জল ঢেলে নিজেকে এবং সহচরদের সুস্থ রাখতে সে অগ্র পদ ছিলো। শৈশবে নয় কর্মজীবনে এসে নানান সমস্যায় জর্জরিত হয়ে এই প্রথম সে প্রবাদ বাক্যের সত্যতা উপলব্ধি করলো। 
বহুবার বহু মানুষের মুখে সে শুনেছে ' সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বেঁকা করতে হয়।' কখনো সেই প্রবাদ বাক্য ব্যাক্তি-জীবনে প্রয়োগ করা হয়ে ওঠে নি। ভেবেছে পাছে কারো ক্ষতি হয়ে যায়, পাছে লোকে কিছু বলে, পাছে মানবিক রূপটা পাশবিক পর্যায়ে পৌঁছে যায়?
এখন সেই ভুল ভেঙে গেছে। সে বুঝতে পেরেছে সুদীর্ঘ পথ সহজ ভাবে চলার কারনে আজকাল সকলে তাকে নির্বোধ ভাবে। মানুষজন যখন মুখের সামনে দাঁড়িয়ে বলে ওঠে ' যার নয় এ হয় না তার নব্বই এও হয় না' তখন সমস্ত বাঁধ ভেঙে যায়।
লক্ষ্মী শুরু করলো আঙুল বাঁকাতে। হাতের পাঁচটা আঙুল দেখে আর ভাবে এই সরল সোজা আঙুল গুলো কি ভাবে বাঁকাবে? বুড়ো আঙুল তাকে বুড়ো আঙুল দেখালো। মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা তথৈবচ। শেষে তর্জনী পথ দেখালো। পঞ্চপান্ডব এর মধ্যে যেমন অর্জুন, পাঁচ আঙুলের মধ্যে তর্জনী ঠিক তেমন। লক্ষ্মী বুঝতে পারলো 'র্জ' এর বৈশিষ্ট্য।
তর্জন গর্জন থেকে শুরু করে বর্জন, অর্জন সবখানে ওই 'র্জ'। এই 'র্জ' যেদিন জর্জরিত শব্দে স্থান পেলো সেদিন থেকেই লক্ষ্মী তর্জনী ওঠাতে শিখেছে। 
বর্গীয় 'জ' বড় বিভ্রান্ত। মাথায় 'র' সে উপলব্ধি করেছে কিন্তু করায় 'র' তাকে থামিয়ে রেখেছিল ঠিক লক্ষ্মীকান্তর মতন। অবশেষে লক্ষ্মীর মতন সে শেষের 'র' অর্থাৎ রহে শব্দের সাথে দ্বিমত হয়ে পরলো। তার মনে হলো 'যে সহে সে রহে' এটা ব্রহ্ম বাক্য কখনোই হতে পারে না। বরং তর্জনী তুলে হেলিয়ে দুলিয়ে মাথায় রেফ লাগিয়ে চলাটাই এক স্বাভাবিক অসুস্থ সমাজের সাথে সুন্দর সহাবস্থান।
লক্ষ্মী চললো তর্জনী উঁচিয়ে।

রবিবার, ২৩ মার্চ, ২০২৫

সুরার ব্যাঞ্জনবর্ণ

সুরা পান সেকালে বিলম্বিত হলেও পানকারী নিলম্বিত থাকতো পরিবারের কাছে। তথাপি সেই সময় পরিবার প্রতি অন্ততপক্ষে একজন সুরা নিয়ে দিব্য কাটাতো। যৌথ পরিবারে তার স্থান একবারে নিচের পর্যায়ে পৌঁছত একথা না বলাই সত্য। সে সময়ে যৌথ পরিবারে চাকর বাকর অথবা গ্লাসে পরে থাকা শেষাংশ নিয়ে একটা প্রতিযোগিতা ছিল। ফেলে দেওয়ার নামে গলধঃকরণ ছিল একটা দৈনিক প্রক্রিয়ার মতন। অথচ নিলম্বিত থাকাটা ছিলো পারিবারিক সম্ভাব্য প্রক্রিয়া। ওই নিলম্বিত ব্যাক্তির চেহারার একটা অরূপ বলা এক্ষেত্রে প্রয়োজন। যেমন ধরুন কলির নয় অতীতে সিনেমার পর্দায় দেখা কেষ্ট অথবা বাবুর্চি সিনেমায় সেই বেশ মেজাজি বড়ভাই নিদেন পক্ষে অমর প্রেম ছায়াছবিতে ফুচকার সাথে সামান্য সুরার সহযোগ!

একটু জানতে ইচ্ছে হয় এসব খারাপ লেগেছে এমন মানুষ কে আছেন?

আরো একটু বিশদে আসা যাক। যেমন দেবদাস আর চন্দ্রমুখী বা অমানুষ ছবিতে মধু প্রযত্নে উত্তম কুমার?

একটু বাস্তবে ফিরি। ঋত্বিক কুমার ঘটক, শক্তি চট্টোপাধ্যায় অথবা সেই ক্ষণজন্মা আরও কয়েকজন জন যেমন গিরীশ ঘোষ কিংবা মধু কবি?

এভাবে ভাবতে থাকলে সুরা এক বিষম বস্তুর মতন হয়ে পরবে। যদিও আজকের দিনে চেহারাটা বদলে গেছে। আজকের দিনে সুরাসক্ত মানুষ গুলোর চেহারা হয়ে পরেছে অনেকটা বাংলা হরফ এর ৎ এর মতন। আর আসক্ত প্রাণী গুলো হয়ে পরেছে অর্থহীন, অশিক্ষিত কঠিন কর্মজীবী। বাকিটা মৃত মানুষের প্রেতাত্মা।

ঘাট হয়েছে এসব লিখে। আসলে ঘোরতর অসুবিধায় পরে নানা হেতু দেখিয়ে সুরার সাথে একটা সেতু তৈরির জন্য নয়, বরং সুরাকে যারা বেসুরো ভাবে সুরালো স্বরে নানা শব্দ বন্ধে সুচারুভাবে উলঙ্গ করে ফেলেন তাদের ওই ভাবনার পক্ষে সামান্য পেন্ডুলাম গতির কার্য কারন শোনাতেই এই উপস্থাপন।

তবে মুন্নাভাইয়ের রাত দো বাজেতক পিয়া বিষয়ে আমি একেবারেই একমত নই।


বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ওরা দুই বোন

ওরা দুই বোন। চৈত্রের তাপে ওদের তাপ উত্তাপ নেই। চৈত্রের চিতা ভষ্ম উড়িয়ে যখন ঝড় ওঠে তখন একটু চিন্তিত হয়ে পরে সন্তানদের কথা ভেবে। ছিঁড়ে যায় মিশে যায় ধূলো আর কাদায়। তবুও গ্রীষ্মের দিন গুলো ওদের পছন্দের। এক বোন চলে কোনো এক অবলম্বন কে জড়িয়ে ধরে আর একজন অশক্ত শরীরেও মেরুদন্ড শক্ত রাখতে সূর্যের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নেয়। একজনের ঘ্রাণ পেয়ে মানুষ সাজিতে সাজিয়ে রাখে অন্যজনের রং লাবণ্য মানুষের মন জয় করে একই সাজিতে জায়গা করে নেয়। 
এই চৈত্রের দিনে ঈশ্বরের কাছে তারা দুজন অত্যন্ত কাছের। তিনি তাদের নাম রেখেছিলেন গন্ধরাজ আর মাধবীলতা।
সিডিউল অনুযায়ী শিব দূর্গা বসন্তের শেষে আসতেন শিবের উপাসক এর কাছে। এই উপাসক একাধারে রাক্ষস এবং ব্রাহ্মণ। শিব সন্তুষ্ট হয়ে তাকে মৃত্যুহীন প্রাণ বর দিয়েছিলেন। যে দিন তার প্রাণ শেষ হয়েছিল সেদিন সামান্য আকুতি করেছিলেন এই বর দানকারী। সেটা একটা লজ্জা। অতঃপর কোন কে রাবন কোন কে ব্রাহ্মণ এ সব লুপ্ত হয়েছে। শুধু অবশিষ্ট হিসেবে যেটা রয়ে গেছে সেটা এই বসন্তের দিনে সিডিউল মেনে এই পৃথ্বীতে  আসা।
কোনো এক মিকি মাউস এটা লিপিবদ্ধ করে গেছে।

রবিবার, ৯ মার্চ, ২০২৫

সে আর ফেরেনি

বয়স তখন বছর বাইশ সুযোগ এসেছে সংসারী হওয়ার। নানান কথা নানা ভ্রুকুটি শুনতে হচ্ছিল পরিবার, বন্ধু থেকে শিক্ষক অশিক্ষক অথবা ইতি উতি তাকানো সমস্ত নিন্দুকের কথা ও চাহনিতে। যার সাথে সংসার পাতবো জেনে এত শত কথা এত শত মুখ থেকে শুনতে হচ্ছিলো এক ফুৎকারে তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে শর্বরী আমাকে বললো চল না সংসার পাতি। এখন আমার মা আছে, বাবা আছেন। তোরও আছে। আমার মা-বাবা কি ভাববেন জানি না, তবুও আমার ইচ্ছে সংসার পাতার।

বড় চিন্তায় পরেছে অনুভব। একদিকে নিজের মা-বাবা, অন্যদিকে এখনো চাকরি পাওয়া হয়ে ওঠে নি। চুটিয়ে ছাত্র পড়ানোর সাথে মাস্টার্স এর ফাইনাল ইয়ার। রেজাল্ট নিয়ে ততটা সে ভাবছে না ভাবছে নিজের পরিবার নিয়ে। তারা পাঁচ ভাই বোন মা বাবা নিয়ে সাতজনের পরিবার। রোজগেরে বলতে বাবার পিছনে শুধু সে একা। দিদি একটু বড় আর ভাই তখন মাটির সাথে কথা বলে। মনে হচ্ছিল এই সিদ্ধান্ত কি শর্বরীর কথায় নেওয়া উচিত হবে? মনে হচ্ছিল চাকরি সে একটা পাবেই, সেটা  কয়েকটা বছরের অপেক্ষার ব্যাপার। শর্বরীর কথাও সে ফেলতে পারছে না। শুধু বলেছিলো এই গরীবের সংসারে এসে তুই ভালো থাকবি তো? সে প্রত্যুত্তরে শুধু বললো আমি সব জেনে বুঝেই বলছি। বললাম তোর মা বাবা দাদা তারা? শুনলো খুব মন দিয়ে, উত্তর দিতে একদিন সময় লেগেছিল। হাত ধরে আমাকে নিয়ে গিয়েছিল বাড়িতে। খুব উদভ্রান্ত লাগছিল নিজেকে। চুপ করে বসে ছিলাম টেবিলের দুপাশে আমরা দুজন। ওরা সবাই ঘরে এলো সাথে কয়েক কাপ চা, বিস্কুট আর মুখ ভরা আনন্দের হাসি নিয়ে। প্রথমে ভাবছিলাম হয়ত তার মা বলবে বামন হয়ে এভাবে চাঁদে হাত বাড়ানোর ইচ্ছা তোমার হলো কি ভাবে? ভাবছিলাম তারা বলবেন এই সম্পর্ক তুমি ভুলে যাও। কিন্তু হলো ঠিক তার উল্টো। তারা আমার হাত দুটো শর্বরীর হাতে দিয়ে বললো তোর বাড়িতে যেমন আমার মেয়েটা যাবে একই সঙ্গে আমার বাড়িতেও একটা ছেলে বাড়বে, খারাপ কি? শর্বরীর মা বললেন তোর মা এর কাছে আমি যাবো, কথা বলবো কারণ এই চার হাত যদি এক না করাতে পারি, আর কখনোই এমন হবে না।

আমরা তোদের মা বাবা হিসেবে কতটা কষ্ট পাবো জানি না, বাকি পরে থাকা তোদের দুজনের জীবন হয়ে পরবে একা থাকার মতন। তুই যেমন তোর গণিত সম্বল করে থাকবি থাকবে শর্বরীও। বরং দুজন যখন এক সাথে এক ভাবে এক বিষয় নিয়ে পড়ার মধ্যে থাকিস তেমনই না হয় তোরা দুজন থাকলি। এটাতে আমরাও সকলেই ভালো থাকবো, সুখে থাকবো। বাকিটা এবার তোদের হাতে ছেড়ে দিলাম। সিদ্ধান্ত তোদের।

এরপর না বলার মতন কিছু খুঁজে পায় নি অনুভব। নিয়মের কোনো কিছু হয় নি সেদিন, শুধু চার হাত এক হয়েছিল। বাকিটা ভালো মন্দ ভাবনা নিয়ে ভেবে চলেছে। মানসিক  ভাবে একটা সুন্দর সংসার তৈরী হয়েছিলো সেদিন। এরপর ওদের কথা মেনে নিয়ে কেটেছে তিরিশ টা বছর। সেই তিরিশের কথা আজ লিখতে বসেছি।

শিক্ষা কে সন্তান ভাবতে ওদের কোনো অসুবিধা হোতো না। শর্বরী আর অনুভব সংসারের শুরুতে এই কথাটা বিশ্বাস করতো। তারা ভাবতো দুজনের এই মেল বন্ধন একটা রেসোনেন্স এর মতন ধ্বনিত হয়ে পরবে। 

ছাত্র ছাত্রীদের সামনে উচ্চ শিক্ষার মূল্যায়ন ছিলো পড়ানো শুরুর আগে প্রতিদিন প্রারম্ভিক চিন্তার এক সূচক। এই ভাবেই শেষ হলো মাষ্টার্স। এর পর আরো উচ্চতার আহ্বান যতটা শর্বরীর মন কে স্পর্শ করতো ঠিক ততটাই অনুভবের অনুভবে এসে হানা দিতো। অথচ অন্য কোনো একটা জীবন বোধ আক্ষরিক ভাবে যাকে সংসার হিসেবে দেখা হয় সেখানে বাবার কথাগুলো কে সে কিছুতেই অস্বীকার করতে পারে না। সে বুঝতে পারে একটা চাকরী খুব দরকার।

বিবাহিত জীবনের এই শুরুর পর্যায়েই অনুভব বুঝতে পারে সংসার প্রোটোকল মেনে চলে, সেখানে শিক্ষা পৌঁছয় একেবারে পিছনের সারিতে। হয়তো এই কারনেই শর্বরী যখন পি এইচ ডি নিয়ে ব্যাস্ত তখন অনুভব বিডিওর পদ সামলাতে ব্যাস্ত প্রত্যন্ত পুরুলিয়া জেলায়। অনুভব পিএইচডি করতে পারেনি তবে এলএলবি করেছে চোখের সামনে বই রেখে নয়, পদ সামলাতে, রীতিমতো পড়াশোনা করে।

কোনো এক বাইশে এক হয়ে হাত দুটো এক হয়েছিল। এর পর তেইশ ছাব্বিশ শেষ হয়েছে চোখের নিমেষে। অতঃপর তিরিশ। একদিকে শর্বরী প্রফেসর আর নিখাদ ভালোবাসার শেষে ফেলে আসা কোনো এক সময়। অনুভব বুঝতে পারে জীবন চলমান থাকে শুধুমাত্র ওই কেওস কে পাথেয় করে।  সে আর ম্যাথমেটিক্স নিয়ে ভাবতে নারাজ  অথচ শর্বরী? প্রতিদিন প্রতিক্ষণ একজন শিক্ষকের মতন যে তার পাসে থেকেছে তাকে এই ভাবে অফিসের গন্ডিতে আট ঘণ্টা  আবদ্ধ থাকতে দিতে ইচ্ছে হয় না। কিন্তু সে কিছু বলতে পারে না, শুধু মনে হয় তুই আমার খুব কাছের বন্ধু থাকলেই হয়তো ভালো হতো।

এটাই একটু আলাদা হয়ে পরার শুরু। যখন অনুভব পুরুলিয়া থেকে দার্জিলিং এ বদলি হলো তখন শর্বরীর মনে হয়েছিল অনুভবের জীবনটাও বদলাচ্ছে। প্রতি সপ্তাহে বাড়িতে আসা হয়ে ওঠেনি অনেক দিন, প্রতি মাসে আসতে না পারাটাও শর্বরী মেনে নিয়েছিল কিন্তু ছ'মাস একা থাকা সে মানতে পারলো না। অনুভব বুঝতে পারছিল এসব, উপায় খুঁজে পায় নি সে। শেষে শেষ দিনের কাজ শেষ করে চললো বাড়ির পথে। টেবিলে শুধু সে একটা রেসিগনেসন লেটার রেখে এসেছিল। সেই চিঠিটা ওখানে পরেছিল পুরো মাস ধরে। শেষে জুটলো একটা শো কজ নোটিশ। যথাযথ উত্তর দিতে সেদিন কলম ধরেছিল শর্বরী। সে অনুভব কে লিখলো, এমন নিরুত্তর নিরুত্তাপ তোকে কখনো দেখিনি। এই প্রথম তুই পিছিয়ে গেলি। আমি জানি সমস্ত সংযম কাটিয়ে তুই লিখবি জীবন জিজ্ঞাসার শেষে জবাব দিলাম। যে জীবন ফেলে এসেছি সেখানেই ফিরে যেতে চাই, বাকিটা ওই পুরোনো ফাইল গুলো। ওরা ডাকলে আমি আছি।  আমি পুরাতনে আছি নতুনে নেই। অনুভব চাকরীটা ছেড়ে দিলো।

সে দিন ছিল শনিবার,বাড়িতে খুব ভালোই কাটলো, পরের দিনটাও খুব খারাপ নয়, তৃতীয় দিন সকালে যখন শর্বরী ঠিক সকাল নটায় বাড়ি ছাড়লো অনুভব ফিরে তাকালো তার ছেড়ে আসা অফিসের দিকে। সেখানে শুধু কাজ আর কাজ, মানুষ আর মানুষ। কাগজের উপর কিছু না কিছু লিখে অথবা কোনো কাউকে ডেকে কাজ বুঝিয়ে নতুন কোনো কাজ নিয়ে নতুন চিন্তায় মগ্ন হওয়া।না এসব এখন নেই। দু দন্ড দু চার পাতা উল্টিয়ে আবার নতুন একটা বই এর পাতায় হাত রেখে, অবশেষে ক্লান্ত শরীরে আকাশের দিকে চোখ রেখে অতীতকে স্মরণ করা।

সেদিন সন্ধ্যা এলো একটু দেরি করে। শর্বরী সেদিন অনেক চেষ্টা করেও সময়ের আগে ঘরে ফিরতে পারে নি। চা এর কাপটা থেকে থেকে ঠান্ডা হয়ে গেছে। সিগারেট টা কখন নিজের মনেই নিভে গেছে সে জানে না। কাঁধের উপরে একটা হাত এসে পড়লো। অনুভব দেখলো তার বাবা এসেছেন তার কাছে।

তিনি বললেন দাঁড়া তোর মা কে দু কাপ চা দিতে বলি। অনুভব ইতস্তত বিক্ষিপ্ত ভাবে সেই পুরোনো দিনে ফিরে আসতে উঠে বসলো। বাবা তার মাথার চুলগুলো আঙুল দিয়ে ঠিক করে বললো, অতীত ফিরে পেতে এসেছিস?

বললেন তুই যে স্কুলে ফার্স্ট বয় ছিলি সেই স্কুলের ফার্স্ট বেঞ্চে গিয়ে এখন বসতে পারবি?

যে চেয়ারটা তুই ছেড়ে এলি সেই চেয়ারটা আজ আর ফাঁকা পরে আছে? বললেন চার হাত এক হওয়ার দিন আর আজকের সকালটা কি ঠিক এক রকম?

এতসব বলে যখন তিনি চলে গেলেন তখন টেবিলে দু কাপ চা নতুন ভাবে শীতল হয়ে গেছে। অনুভব একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে বসলো। নিয়ম মেনে কলিং বেল বাজল। ক্লান্ত শ্রান্ত শর্বরী ঘরে ফিরলো, রাত তখন প্রায় আটটায় পৌঁছেছে।

বাবার কথা শুনে নয়, অনুভব জানে সময়ের সাথে সবকিছু পাল্টে যায় এবং সে নিজেও আর আগের মতন নেই। কখনো ইচ্ছে হয় রইলো এই সংসার আবার মনে হয় না এমন করা উচিৎ নয়, পরক্ষণেই মনেহয় আমি দুর্বল হয়ে পরেছি কি? মানুষের ভাবনা চিরকাল অসমাপ্ত থাকে এ কথা সে জানে, সে জানতে চায় আজকের এই ফেলে আসা বিষয় গুলো কি বাস্তব?

জিজ্ঞাসা ক্রমেই জিঘাংসা পর্যায়ে পৌঁছালো। অনুভব বুঝলো সব কিছু বদলে গেছে কিন্তু সে একটুও বদলায় নি। সে বুঝতে পারলো সে নিজেই আজ সমস্যা সবার কাছে। সে কপালে হাত রাখে নি বরং বুঝতে পেরেছে সে একটুও বদলায় নি। জিঘাংসার শীতলতা তার ব্রেনেই শুকিয়ে মরেছে। এটা বস্তুত পুস্তকের প্রভাব। বনলতা সেন ঠিক যেমন ভাবে কবির কাছে উজ্জ্বল, একই ভাবে তার শর্বরী তার কাছে। তবে এখন বাড়িতে রাখা বই গুলো আর সেঁধিয়ে থাকে না। তারা হাতের স্পর্শে প্রতিদিন জেগে থাকে। বইয়ের পাতা গুলো রোজ স্নান করে, চুল আঁচড়ায়। এসব অনেক কাল ধরে শুকনো হয়ে পরেছিল, ঠিক যেন মনিবের হাতের ছোঁয়ায় আবার বিদগ্ধ মানুষের মতন কচি পাতায় ভরে উঠেছে।

এখানেই শেষ নয়, যে টেবিলটা ভরে থাকতো দিন অথবা রাতের খাবারে সেখানে ঠিক আগের মতন ভরে থাকে নানান বই বাহার।

কে পড়ে বা পড়ে না একথা অন্যকথা, তবে গায়ে হাত রাখার মানুষ টা এসে গেছে এ কথা যেমন অনুভব এর বাবা বুঝতে পারেন, বুঝতে পারে স্বয়ং শর্বরী।

বিদগ্ধ জীবন একটু আলাদা। অনুভব এসব ছোটোবেলা থেকেই জানে। কাজেই শুধু কথা বলা আর পথ চলা তার ভালো লাগে। প্রেম বিষয়টা তার কাছে তাৎক্ষণিক। কারণ সে এটা তাত্ত্বিকভাবে বুঝেছে রবিঠাকুরের শব্দবন্ধে। সে "দিবে আর নিবে, মিলিবে মিলাবে" বিষয়ে দক্ষ হতে চায় না; অন্যভাবে বললে বলতেই হয় প্রেম আদান প্রদান নয়। এজন্যেই সে নতুন ভাবে পাঠ্যপুস্তক নিয়ে সময় কাটায়। চোখ দুটো বুজে যায় অথচ ব্রেইন খোঁজে শিক্ষা ।

প্রশস্ত ললাট থাকলেও সে ললাট মানে না, উন্নত নাসা তবুও সে বুদ্ধিজীবী হয়ে উঠতে পারে নি, আজানুলম্বিত দুটো হাত অথচ সংসারে তার প্রাণ। দুটো কান ঠিক গণেশের মতন নয়, এই কারণেই সে  এখনও গৃহী। এই কথাগুলো যারা মুখে না বললেও মনে পোষণ করে তারা বুঝতে পারছিল এবার কান দুটো নতুন করে বেড়ে উঠবে। গরু অথবা হাতির মতন অনুভব কান ঝাটকাবে, শেষে মা-বাবা, শ্বশুর -শাশুড়ী, ভ্রাতা -ভার্যা কোনো দিকে সে তাকাবে না। চোখ দুটো পরে থাকবে শুধু বই এর পাতায়।

তেমনটাই হয় নি। সঞ্চয় আর প্রাত্যহিক রোজগারের টাকা পকেটে নিয়ে কখনো সকালে আবার কোনোদিন সন্ধ্যার কিছু সময় পরে সে ভিখারী দের রাস্তার পাশের রাজসভায়। এভাবেই সে সন্নিকটে পৌঁছে বই আর খাতা নিয়ে বসে থাকে। একজন যখন অঙ্ক কষছে অন্যজন বাংলা। একদিন একজন উর্দু শিখতে এসেছিলো যা তার জানা হয়ে ওঠে নি। একটু সময় চেয়ে সেদিন তাকে ফিরিয়ে দিতে হয়। নিরাকাঙ্খা আরাধনা শেষ হতে সময় লেগেছিল সামান্য। 

থামতে যে শেখে নি তাকে থামাবে কে?

শর্বরীর ভাবনা শুধু তার ক্যারিয়ার ঘিরে। আজকাল সে বুঝতে পারছে এই নিরানন্দ নিরালোক স্তব্ধ শোক আসলে মরণের থেকেও অধিক মরণের সমান। শর্বরী যা বলতে পারে না সেই কথা বললো তার মা।

নিয়ম না মেনেই বিয়ে হওয়ার পর থেকেই অনুভব তার শ্বাশুড়ির নাম দিয়েছিল দিদিমনি। দিদিমনির কথার উত্তর হয়তো অনুভব দেয় নি কিন্তু মুখটা দেখেছিলেন এক মনে। 

অনুভবের এই মুখ তিনি এই প্রথম দেখলেন। দেখলেন সেই সুন্দর ছেলেটা আর তেমন দেখতে নেই। গালের চামড়া কালো হয়েছে, চোখ দুটো প্রাচুর্য্যে ভরেছে শুধু পোষাক পরিচ্ছদ আর আগের মতন নেই।

সেটা বড়ো সুন্দর সকাল। অনুভব প্রায় সপ্তাহ কাটিয়েছে যে শার্টটা পরে সেই শার্টটাই তার গায়ে। ট্রাউজার টাও ঠিক তেমন। সকালে স্বাভাবিক নিয়মে টেবিলে পরে থাকা ঠান্ডা চা টা এক চুমুকে শেষ করে সবে সে বাড়ির বাইরের পথে পা রেখেছে। 

দিদিমনি তার হাত দুটো ধরে বললেন কোথায় এখন এত সকালে চললে?

অনুভব হ্যাঁ হুঁ কিছু করে নি।

বললেন একসাথে এক কাপ চা খাওয়া যায় কি?

অনুভব চুপ করে শুধু শুনছিলো। এরপর তার বাঁধ ভাঙলো। বুকের মধ্যে আগলে বললেন, কি হয়েছে জানি না কিন্তু বড়ো আলাদা লাগছে। 

দিদিমনির পায়ে হাত দিয়ে সেদিনের মতন সকালটা শেষ হলো।

পাঁপড়ি ঝড়ে যাওয়ার পর যেমন ফুল ঠিক তেমন দেখতে লাগছিল সেদিনের অনুভবকে। চলে যাওয়ার পরে শর্বরী সেদিন খুব কেঁদেছিলো।

এরপর অনুভব আর বাড়ি ফেরে নি।

















মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

থাকো বন্ধু আমার সাথে

:১:
তুই আর তোর মা আমাকে সংসারী করেছিলি। আমি কারণ খুঁজিনি। এখন এই ঘর সংসার নিয়ে চলতে গিয়ে প্রতিদিন এই কথাটা ভাবি। প্রতিদিন তোদের খুঁজে বেড়াই, দেখা পাই না। লোক মুখে শুনেছি তোরা মারা গেছিস। জানি না কি সত্যি আর কি মিথ্যা। একটু কাল্পনিক ভাবে খুঁজতে ভালো লাগে। না সেখানেও অধরা। থাক আর না হয় না'ই খুঁজলাম।
আচ্ছা দিদিমনি না হয় গেছেন কিন্তু তুই ও? লোকের মুখে শুনি আর ভাবি এমনও হয়?
হয়তো হয়। না হলে আমিও আজ এতটা উদ্বিঘ্ন কেনো?
আমি অতীতের সাথে চোখ মেলাই আর ভবিষ্যতের ভাবনা ভাবি। ইচ্ছে হয় সেই সে অতীতের সাথে এই আজকের বর্তমান কে একটু মিলিয়ে ভবিষ্যতের কথা একটু একান্তে চর্চা করি। এসব হয়ে উঠছে না। খুব কষ্ট হচ্ছে এই কারনেই।
না এসমস্ত আর ভাববো না। এই ভাবনার বিষয়  কেউ জানলে আড়ালে আবডালে আমার চরিত্র নিয়ে নানা প্রশ্নের ঝড় তুলবে। এই ঝড়ের মধ্যে পরতে চাই না। 
এই বয়সে আর ভবিষ্যত ভাবার কি আছে? ষাট ষাট সত্তর সত্তর এর কাছে পৌঁছে ভবিষ্যৎ ভাবতে হবে?
হ্যাঁ হয়, কারণ অনিশ্চিত বর্তমান।
অথচ ওরা বেশ চলে গেছে সম্পর্ক বানিয়ে। কি জানি কেনো ওই সম্পর্ক নিয়ে এত ভাবি! 
সুস্থ চিন্তা দিন দিন বড়ো অসুস্থ করে আমাকে। শরীর টা আজকাল আর ঠিক আগের মতন থাকছে না। শুধু অসুস্থ নই এটাই সত্যি।
না বাঁশিতে সুর আর তুলবো না। এই ভালো লাগা বিষয় টা একটু ভিন্ন। এগুলো আধুনিক নয়, এগুলো শারীরিক নয়, এটাকে আজকের ভাষায় শুধু এমন বলা যায়, তোকে বড়ো মিস্ করি। 
যে নেই এই পৃথিবীতে তাকে নিয়ে শত এক ভাবনা। মৃত মনিয়া শব্দ এই প্রথম বুঝলাম। 
এই জীবনানন্দ জীবন ভীষণ ভাবে বুঝতেন। ট্রাম লাইন টা মনে হয় অবশেষে এই মানুষটাকে চিনতে পেরেছে, যেটা চিনতে তাদের ভ্রম বেঁধেছে সেটা যৌবনের অ জৈবিক অনুভূতি।
থাক এ সব কারণ; যে মুখটা আমি দেখেছি, তার মৃত মুখটা অদেখা আছে বলে খুঁজছি এখনো। 
এটাকে পাগলামো বললে ভুল হবে কারণ আমি সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে সংসার করছি।

:২:
জীবনের একটা অধ্যায় ঠিক সারা সারি বানের মতন। চাঁদ তখন মধ্য আকাশে থাকে। বানের জলে ডুবে যায় জীবনের সবকিছু। শুধু ভবিষ্যৎ আর ভবিষ্যত। একদা যা ছিলো ভবিষ্যৎ সেটাই হয়ে ওঠে অতীত অন্বেষণ। মন্দ লাগে না এ সব।
এটা ভবিতব্য নয় এটা কঠিন জীবন  পদ্ধতি। এটা অনেকটা সাত কূল পার হয়ে কোনো এক কূলের সন্ধান খুঁজে পাওয়ার মতন। যেখানে অতীত আর ভবিষ্যৎ এক পথ ধরে এগিয়ে চলে। 
ভালোবাসা একটা ব্যাতিক্রমী বিষয়। এটা শুধু নিজের কাছে নিজের মতন ভাবে চলতে অভ্যস্ত। কখনো সে অপরকে কিছু বলতে চায় না। শুধুই সে নিজের কাছে বলে। এটা এক ধরনের অপরাধ, কারণ যে কথা গুলো সংসারে জানানোটাই দস্তুর সেই কথাটা না বলা রাখা।
এই সেদিন সে নিজের মনে পায়ে হেঁটে দেখতে গিয়েছিল একটা বাড়ি। সে জানে সেই বাড়িটা পোড়ো বাড়ি। তবুও একটু দেখতে ইচ্ছে হলো। পা দুটো আজকাল আর আগের মতন নেই, সাহস নেই যেমন তা ছিল অতীতে। তবুও অতীতের কোনো এক আকর্ষণ অকপট ভাবে তার পা দুটো কে চালিয়ে পৌঁছল কোনো একটা তালাবন্ধ বাড়িতে। তারস্বরে নয় নিজের মনেই সে হাঁক পাড়লো কারোর নাম ধরে।
না কোনো উত্তর মেলে নি। যদিও উত্তরের অপেক্ষায় সে থাকে না। সে জানে অনন্তের শেষ প্রান্তে থাকা তার সহৃদয় এখন আর এই কন্ঠস্বর  শুনতে পাবে না। সে বিজ্ঞানের ছাত্র, সে জানে সুন্দর গানের ছোট্ট দুটো কলি " শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা।"
এই পৃথিবীর কারাগারে তার হেঁটে চলে বেড়ানো একবার আটকে গিয়েছিল। লাইফ হয়ে পরেছিল ঠিক একজন চলমান অশরীরীর মতন তখন একটু ইচ্ছে হয়েছিল সাধুসঙ্গ করার। যুক্ত হতে সময় লেগেছিল তিরিশ মিনিট, তারপর?
এটা হয়ত প্রয়োজন ছিল, না হলে বিবাহিত জীবনের স্বাদ মিটিয়ে বেড়ে ওঠা সন্তান কে নিয়ে আনন্দ করার পরে সাধুসঙ্গ?
ইচ্ছার সাথে অনুভূতি সেই প্রথম রূপ নয় অরূপ দেখলো। 
আত্মা সে মানে না তবে পাপাত্মা সে বুঝতে শিখেছে নিজের সামাজিক জীবনবৃত্তান্ত থেকে। 
উপলব্ধির শেষে তার মনে হয়েছে এখন সাধু শব্দটা নিতান্তই একটা শব্দ, এই শব্দের পিছনে একটা সুস্বাদু জীবন সে দেখতে পেয়েছে। 
এর পরে নিজের দুটো হাত দিয়ে সে শুরু করেছে কাজ, এই কাজ করতেই সে অভ্যস্ত ছিল।
রোজগার বেড়েছে, সংসার সুস্থিত হয়েছে, বড়ো সুখে ফিরেছে সে ওই দুটো বাহু সম্বল করে। এত কিছু কান্ড কারখানার পর পিছনে তাকানো উচিত?
স্বগতোক্তি, হ্যাঁ উচিত।
যৌবনের হাফ লাইফ আসে বার্ধক্য আসার একটু আগে। সেখানে সহজ সরল সমীকরণ  বিফলে যায়, কোনো একটা জটিলতা এসে ঘুম ভাঙায়। 
এটা স্বাভাবিক জাগরণ।
:৩:
যখন যেমন হওয়া উচিৎ তখন তেমন ন হয়ে ওঠা যদি অপরাধ হয়, আমি অপরাধী। লাজুক চোখ একটু ব্যাতিক্রমী। সে চোখ যেমন কথা বলতে চায় তার মুখ সে কথা বলে উঠতে পারে না। এই কারনেই চোখের কথা চোখ বুঝতে পারলেও মনের কথা মনেই থেকে যায়। 
ধরা যাক শিক্ষকের হাতে চড় খেয়ে গালে তিন আঙ্গুলের দাগ ফুটে আছে। মা বলছে কে এভাবে তোকে মেরেছে? বাবা বলছে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। অথচ স্টুডেন্ট নিরুত্তর।
তার মনের মধ্যে যে কথাটা ঘুরে বেড়াচ্ছে সেটা শিক্ষকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা।
এই আমরা যারা বন্ধুত্ব নিয়ে নানান কথা বলি, তারা বন্ধন মুক্ত হতে চাই না‌। আসলে প্রাপ্তির সাথে কখনো কোনো বৈরিতা হয় না। 
ধরা যাক স্কুল কলেজ পর্যায়ে কোনোদিন অসুস্থ হয়ে পরা। ধরা যাক বাড়িতে নানা কৌতুহল দেখে লাজুক থাকা। ধরা হোক দূর্বলতা কে হাতে নিয়ে নানান প্রশ্ন।
এসবের উত্তর সদ্য যৌবনের সাথে সম্পৃক্ত হতে পারে কি? হয়তো পারে, কিন্তু সেদিন সে পারে নি। এটা আর্থসামাজিক বিষয়।
আজ এই সত্য খুব মনে আসে। যদি না বলে থাকি, যদি না বলতে পারে সেটা ওই আর্থসামাজিক বিষয়। 
তখন নখ, চুল, দাড়ি বড় হতে হয়তো অনেক সময় লাগতো অথবা এই বেড়ে ওঠা স্নায়ু হীন বিষয় ছিল নিজের কাছে ধুলোবালিছাই।
সে বছর শীত আসার আগে তার জ্বর হয়েছিলো। শীতের শেষে তার বসন্ত এসেছিলো। ফোস্কা গুলো শেষ হওয়ার পর সে শুনলো বসন্ত এসে গেছে। সে দেখলো শিমুল পলাশ, দেখলো পাতা ঝরার পর কচি পাতা। সে দেখেছে খসে পরা শুকনো পাতায় আগুন ধরে জঙ্গল ছারখার হয়ে যাওয়া।
নিজের পাতাতে নিজেকে জ্বালিয়ে দেওয়া দেখতে পায় ঠিক নিজের মতন। অন্য প্রান্তে অন্যজন ও এরকমই দেখতে পায়। তবুও তারা নিরলস, পাছে......।
শেষ মেষ স্বনাম নিয়ে চেনা না চেনা নানান কথা নিয়ে, একেবারে নিশ্চুপ নিরবতা।
এটা কোনো আক্ষেপ নয়, এটা বন্ধুত্ব। থাকো বন্ধু আমার সাথে ঠিক এভাবে।










সোমবার, ৩ মার্চ, ২০২৫

প্রাণের বন্ধু অখিল শুনলাম পাগল হয়ে গেছে। বিশ্বাস হলো না, চললাম ওর বাড়িতে। ওর মা একজন ইউনিভার্সাল মাদার। উনি আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় মাসিমা। বারান্দায় বসলাম, অখিল এলো, মাসিমা চা নিয়ে এলো সাথে টা ও আছে। 
অখিল বলছিল কিরে কলেজ, ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে। এখন শুধু টিউশন পড়ানো আর চাকরির পরীক্ষার প্রস্তুতি। এর বাইরে আর কি কিছু ভাবছিস?
বললাম না তেমন কিছু নয়।
বললো বিপ্লব নিয়ে রক্ত গরম এখন আর নেই?
ভেবেছিলাম কিছু বলবো না, অথচ প্রতি মূহুর্তে শুধু ওটাই ঘুরে ফিরে আসে। একটু সামলে নিয়ে বললাম, না।
অখিল মায়ের দিকে তাকিয়ে শুরু করলো আর শেষ করলো আমার হাত দুটো ধরে।
কি শুরু করেছিল সে?
বত্রিশ পাটি দাঁত বার করা হাসি, হাসতে হাসতে কান্না আর শেষ আমার দিকে তাকিয়ে বললো, জানিস কোথাও শান্তি নেই!
আমার ঠোঁট দুটো কাঁপছিল শব্দ তৈরী হয়ে ওঠে নি, আমার হাত দুটো মুঠো পাকিয়ে ছিল কিন্তু ঘুষি মারে নি, আমার মন বিদগ্ধ হয়েছিল কিন্তু অখিল কে পাগল বলতে সাহস করে নি।
অখিল বললো নিখিল তুই কি ভাবছিস বলবি?
কিছু বলতে পারলাম না শুধু মনে পরলো আমার নাম নিখিল। মনে পরলো ছাত্র জীবনে একসাথে হাত ধরে চলেছিলাম একটা আদর্শ আঁকড়িয়ে, অথচ এখন?
মনে পরলো বস্তু নিষ্ঠ আর ন্যায় নিষ্ঠ বিষয়। মনে পরলো বস্তু বাদ আর ভাব বাদ বিষয়। যেটা মনের আড়ালে অখিলের বাড়ির বারান্দায় বসে শেষ বারের মতন মনে পরলো সেটা শরীর আর সেপ্টিসেমিয়া। 
কিছুই কিন্তু হয় নি আমাদের। শুধু ছাত্র জীবনের আগে যা কিছু হয় নি সেটার সাথে কিছুতেই নিজেদের কে মেলাতে পারছিলাম না।
অখিল আবার বলে উঠলো, কোথাও শান্তি নেই। বুঝলাম এটাই দার্শনিক মানুষের শেষ শব্দ। সত্যিই কোথাও শান্তি নেই, কারন সামাজিক শুদ্ধতা এভাবে হয় না, হয় শিক্ষার বিস্তৃতি দিয়ে।
আমি এরপরে মাসিমার পায়ে হাত দিয়ে ফিরে গেলাম বাড়িতে।
নিজের মনেই অট্টহাসি হেসে বললাম, অখিল পাগল!


শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

খালাসি

শুরুটা অভাব থেকে আর শেষটা নিয়মের সাথে বাধা। ট্রাক এর বাঁ দিকের সিটে বসে দরজা চাপড়ে এগিয়ে চলতে গিয়ে ইচ্ছে হয়েছিল ওই গোল স্টিয়ারিং টা ধরার। সময় লেগেছে অনেক গুলো বছর। খাবার বানিয়ে একসাথে রাস্তার পাশে বসে খাওয়া, খুঁজে পেতে মাটন কিনে আনা, মশলাপাতি দিয়ে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে একটু বিশ্রাম, তারপর আবার দরজা চাপড়িয়ে সমুখে এগিয়ে চলা।
প্রথম যে দিন পরিতোষ স্টিয়ারিংয়ে বসেছিল সেদিন ওই ট্রাকের সারথি মদ খেয়ে চুর। পিছনে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। তারস্বরে তারা হর্ন বাজাচ্ছে। সারথি বলবীর সিং তখন নিপাট মাতাল। অগত্যা সেই প্রথম বার পরিতোষ বসলো ড্রাইভার এর সিটে। প্রথমে গিয়ার টা নিউট্রাল আছে কি না দেখে চাবিটা ঘোরালো। শুরু হলো গাড়ির ইঞ্জিনের গর্জন। আলতো করে ক্ল্যাচে পা রেখে সে গিয়ার টার এক নম্বরে দিয়ে এক্সেলেটর এ চাপ দিলো। গাড়িটা একটু এগিয়ে থেমে গেলো। পিছনের ট্রাক এর ড্রাইভার মনে হয় কিছু বুঝতে পেরেছিল সে দিন। তিনি এলেন দেখালেন এবং বললেন তু বহৎ জলদ ড্রাইভার হোনেবালা হ। বলবীর মেরা দোস্ত হ, মে উনকো বতাদেঙ্গে।
এরপর পরিতোষকে আর ভাবতে হয় নি।
তবে এটুকু সে বুঝেছে রাস্তায় হেঁটে চলা তিন পেয়ে থেকে তিনশো পেয়ে বিশাল দেহ গুলো আসলে নির্বোধ। সে নিজে চলতে জানে না ড্রাইভারের হাত ধরে তাকে চলতে হয়। তার মনে হয়েছে সেও একদিন মা-বাবার হাত ধরে চলতে শিখেছিল, তারপর আর হাত ধরে তাকে হাঁটতে হয় নি কিন্তু এদের সেই মস্তিষ্ক নেই।
মানুষ না চালালে সে হয়ে পরে পক্ষাঘাতগ্রস্ত স্থবির।
সারি সারি গাড়ি চলেছে লাল পিঁপড়ের মতন লাইন দিয়ে আর বলবীর নাক ডাকছে গভীর ঘুমে।
হবে নাই বা কেন?
কমপক্ষে প্রতি মাসের চার ভাগের এক ভাগ সময় মানুষ ঘুমিয়ে থাকে,আর বলবীর?
বছরে দু মাস সে বাড়িতে থাকে। পরিবারের সাথে থাকতে পারে এই সামান্য সময়, বাকিটা পথে।
চলমান পথ সে দেখতে পায়, পালানোর পথ সে খুঁজে পায় না। যখন সংসারে ফিরে আসে সে দেখতে পায় ছোট্ট মেয়েটা বেশ বড় হয়েছে, বড় ছেলেটার বিয়ে হয়েছে তবে রোজগার নেই বলে নানান অশান্তিতে সে ম্রিয়মাণ।
আসলে ইচ্ছে থাকলেও বেশ গুছিয়ে বড় হওয়ার ইচ্ছা বুভুক্ষু মানুষের কাছে আজ খুব কঠিন।
সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে না দাঁড়িয়ে থাকে মানুষ।
এখন প্রশ্ন ওঠে মানুষ বলতে এই পৃথিবী কি বোঝে?
বুঝতে শেখাটাও এখন একটা বোঝা। এই দুই বোঝা নিয়ে এগিয়ে চলছে সমাজ।
এ কোন সমাজ?
পরিতোষ কে বলবীর হাতে ধরে গাড়ি চালানো শিখিয়েছে কিন্তু একালে গাড়ির স্টিয়ারিং ধরতে কোনো পরিতোষ লাগে না। গাড়িটা এগিয়ে চলে, কথা বলে, থামে, দৌড়োয়। কে তাকে চালায়? পঁচা গলা পুরোনো গাড়ি গুলো এ কথা এখন ভাবে। সে জানে বুক ধরফর করা অথবা চাকার কম হাওয়া যারা দেখতো তেমন কেউই নেই। সে চলছে থামছে আবার চলছে।
কোনো অভিভাবক নেই তার ঠিক অতীতের সিটে বসা বলবীর কিংবা পরিতোষ এর মতন।
এ যন্ত্রণা সে সহ্য করতে পারে না। বিদ্রোহ করে। যান্ত্রিক আর অযান্ত্রিক অর্থ এই প্রথম এসেছে জীবনে। 
পরিতোষ এ সব বুঝতে নারাজ। তার না আছেন মা না ছিলো বাবা, না আছে ঘর না আছে সংসার শুধু সে আছে আর একটা স্টমাক আছে।
পরিতোষ আসলে একটা পাহাড় হতে চায় নি, সে চেয়েছিল একজন ড্রাইভার হতে।
সে খালাসি ছিল এখনও খালাসিই আছে।





বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

নাপিতের নেত্য

চেঙ্গিজ এর সাথে নুড়ির যখন বিয়ে হবে ঠিক হল, বয়স তাদের তখন প্রায় বাইশ ছুঁই ছুঁই। দুজনের চেহারা তখন সেপাই এর মতন হলেও সেটা তাল পাতার নয়। নুড়ির গাল দুটো আবলুস কাঠের মতন না হলেও মেহগনির কাছাকাছি, আর চেঙ্গিজ এর দাড়িটা আব্দুল মাঝির মতন না হলেও বেশ ছুঁচালো। পাছে দাড়ির খোঁচায় মেহগনির উপর কালো স্পট হয়ে পরে এই ভেবে চাপ দাড়ি সে উড়িয়ে দিলো। মোটা মোচটাকে করে ফেললো ঠিক ধনে গাছে ফুল আসার আগে পাতা গুলোর যে অবস্থা হয় ঠিক তেমন। বথুয়া শাক রান্না করার পরে যে দশা হয় বিয়ের পিঁড়িতে বসে সেই দশায় পৌঁছল নুড়ি। 
মন মজে না কিছুতেই। মনে হয় কোথায় অযোধ্যা আর কোথা সেই রাম কোথায় সেই চেঙ্গিস খান? নুড়ি নারাজ হয়ে উঠে দাঁড়ালো। আবলুস নয় স্রেফ দেশি মেহগনির কথা ভেবে এই অনর্থ করে চেঙ্গিজ চললো পুরোনো রূপে সেজে উঠতে। যাত্রা দলের মেকাপ ম্যান বেশ ম্যানলি পুরোনো চেঙ্গিজ বানাতে ছোটো বেলায় পড়ে ফেলা আব্দুল মাঝি কে ভেবে নিলেন। সুনিপুণ ভাবে তৈরী হলো সেই মুখাবয়ব। গোঁফ না থাকা মুখটা তার স্মৃতিতে আজও অটুট।
অতঃপর বিবাহ বাসরে উপস্থিত হলেন চেঙ্গিজ। হায়রে চেঙ্গিজের মুখ দেখে মেহগনির মুখ হয়ে উঠলো আবলুস এর মতন। চোখ উঠলো আকাশে, হৃদয় হয়ে উঠলো বিবাগী। সে কি বুঝেছিলো কেউ বুঝলো না বুঝলো আসরে উপস্থিত নাপিত। নিজের হিত ভেবে সে প্রথমে নরুণ, তারপর ক্ষুর শেষে কাঁচি হাতে নিয়ে শুরু করলো পুরোনো সেই অশ্লীল গান।
সভা মেতে উঠলো গানের ছন্দে, নুড়ি ভুলে গেলো মুখাবয়ব, চেঙ্গিজ ভুললো মেহগনি।
ধুমধাম করে শেষ হলো একটা বৈবাহিক প্রক্রিয়া।রাত শেষে নাপিত যখন দক্ষিণা চাইলো শুরু হলো মহারণ। 
একটানে চেঙ্গিজ এর খসে পরলো পট দাড়ি গোঁফ, ঠিক পুনঃ মূষিক ভব গল্পের মতন।
খাবার দাবার পরে রইলো ভাঁড়ারে, প্রান ভয়ে ঊর্ধ্বশ্বাসে বরযাত্রীর দল ছুটলো ছেড়ে দে মা কেঁদে বাঁচি শব্দে।
নাপিতের তখন নৃত্য দেখে কে?

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

লেখা থেকে যায়

শিবরাত্রির সলতে এখনো জ্বলছে। পাঁচ যুগ নয় প্রায় ছ যুগ ছুঁতে চলেছে এই জ্বালিয়ে যাওয়া সলতে। হয়তো একদিন নিভে যাবে আর লিপিবদ্ধ থাকবে না এই সলতে জ্বালানোর কারিগরদের, এই ভাবনা থেকেই এই লেখাটা লিখতে ইচ্ছে হলো। কোনো এক সূদূর আজকে চোখের সামনে ফুটে উঠছে। 
সেটা সত্তরের দশক। বড় কঠিন একটা সময় চলছে সারা বাংলাতে। একদিকে দলে দলে উদ্বাস্তু নিজগৃহে পরবাসীর মতন দেশ বিভাগের যন্ত্রণা বুকে নিয়ে আশ্রয় খুঁজছে অন্যদিকে শ্রেণীহীন সমাজের স্বপ্নে ছাত্র-যুব রক্তাক্ত হচ্ছে শাসকের হাতে।
আসলে এরা কখনোই এমন জীবনের কথা ভাবেন নি, ভাবেন নি শেষ সলতেগুলো এইভাবে নিভে যাক।
আমি ঠিক তেমনই এক সলতে। বাবা-মা প্রদীপের চতুর্দিকে আলো ছড়াতে হয়তো এই সলতে জ্বেলে ছিলেন, সেদিন ঠাকুর্দার হাতে ছিলো বাতাসা, নাড়ু বা নকুল দানা। 
কি খুশী, কি আনন্দ সেই কঠিন সময়েও।
সেই যুগে এই বাড়ির ডাক নাম ছিলো 'নিমবাবুর' উচ্ছে খেতের একমাত্র ব্রাহ্মণ বাড়ি। বড়িশা তখন গন্ড গ্রামের মতন পিছিয়ে থাকা এক জনপদ। সন্ধ্যা নামলে রাস্তায় মানুষ দেখা যেতো না। 
সূর্যাস্তের আগে মা গেলেন বাড়ির পুকুর পাড়ে। আজ শিবরাত্রি, শিব গড়তে মাটি লাগবে যে। সেই তরুণী মা এর হাতে তৈরী হত দ্বাদশ টা মাটির শিব লিঙ্গ। পাশে বসে আছেন বাবা আর ঠাকুর্দা কারণ পাছে শিবের মাথার উপরের বজ্র বাদ থেকে যায়।
বাড়ির উঠোনে এসে জড়ো হতেন পাড়ার অনেক মানুষ জন। এই নির্জন জনপদে অনেক মানুষ বলতে তখন দু-দশ জন। প্রহরে প্রহরে পূজো হবে, হবে রাত জাগা। কচিকাঁচা যারা, কেউ খাটে, কেউ মাটিতে পাতা চটের বস্তায় শুয়ে ঘুমিয়ে পরবে। প্রতি প্রহরের পূজোর শেষে তার মাথায় পরবে একটু শিব স্নানের বেল পাতার জল।
বাতি গুলো জ্বলে থাকবে আশীর্বাদ ধন্য হয়ে এটাই ছিল আবেগ মথিত মনের ইচ্ছা।
আজকাল একথা খুব মনে পরে কারণ এই আমি এখন দিব্বি জ্বলে আছি। কে বলতে পারে কখন নিভে যাব?
তাদের পাকানো সলতে আজ এজন্যেই এই অনুলিখন লিখছে।
লেখা থেকে যায়।

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

সৃজনশীল হওয়া কি ভুল?

রাখাল গরুর পাল নিয়ে মাঠে না গিয়ে মা এর কথায় স্কুলে ভর্তি হলো কিন্তু গরু চড়ানোর লাঠিটা তার হাতেই রয়ে গেছে। হাই বেঞ্চে কাত হয়ে আছে লাঠি আর লো বেঞ্চে বসে আছে রাখাল। সে সময় পড়া না পারলে পিঠে লাঠি ভাঙাটা ছিলো নিয়ম। রাখালের লাঠি হয়ে উঠলো পড়া না পারার খুঁটি। বেবাক শিক্ষা বিফলে গেলো গরু মারা লাঠি দিয়ে পড়া মুখস্থ না হওয়া ছাত্র ছাত্রীদের পিঠের উপর সজোরে ওঠা নামা দেখে। 

এই প্রথম রাখাল গরু চিনলো। এই গরুর চোখ আছে, নাক আছে, কান আছে, জিহ্বা আছে, আছে ত্বকও। শুধু ব্রেইন নেই।

রাখাল এটা অনুভব করেছে গরুরও ব্রেইন আছে, না হলে লাঠি দিয়ে সামান্য হেরেরেরে হট বললে দিক বিদিক ভুলে দৌড়োয়?

রাখাল গরু আর নিজের মধ্যে পার্থক্য বুঝতে পারলো না। শেষে লাঠিটা হাতে নিয়ে মাষ্টার মহাশয় কে বললে এটা আপনার পিঠে পরলে কেমন হয়? আপনার যে মানবিক শিক্ষা অসম্পূর্ণ আছে সে কি সম্পূর্ণ হবে?

তখন থেকেই শুরু হয় নতুন দৌড়। শিক্ষক কখনোই এমন পদার্থ হবে না যাকে শালার মাষ্টার নামে সম্বোধন করা যায়। মাষ্টারমশাই আকাশের তারা গুনতে বলবে কি?

না বলবে না বরং বলবে আকাশের তারা গোনা সম্ভব নয়, বলবেন উচ্চ শিক্ষার শিখরে যেদিন তোরা পৌঁছবি তোরাও তারা গুনতে শিখবি আর তারারাও তোদের কে গুনতে পারবে। 

রাখাল বুঝতে পারে এই ভাবনার পিছনে কোনো শিক্ষক লাগে না যেটা লাগে সেটা প্রানের শব্দ। যে শব্দ প্রত্যেকটা প্রানের অস্তিত্ব কে স্বীকার করে। রাখাল গরুর আচার ব্যবহার বুঝতে পারে, লাঠি হাতে রাখতে সে ভালবাসে চালাতে নয়।

অথচ অতীতের মাষ্টারমশাই?

এ পাড়ায় একজন রাখাল নামে মাষ্টারমশাই আছেন ঠিক ওই রাখাল গো-পালকের মতন। এই মাষ্টারমশাই মেধাবী থেকে সাধারণ ছাত্র সবার কাছেই মাষ্টারমশাই।

বাজখাই কন্ঠের আড়ালে এক প্রানবন্ত ছাত্র বাৎসল্য। তিনি খালি হাতে যা পারতেন মোটা কঞ্চি হাতে নিয়েও বঙ্কিম বাবু তা পারতেন না। ইংরেজি গ্রামার থেকে বাংলা-সংস্কৃত সব গ্রামার বোঝাতে তিনি সাবলীল অথচ শুধু ইংরেজি গ্রামার নিয়ে বঙ্কিম বাবু বেত নির্ভর হয়ে পরেছেন।

খুব সত্যি কথা এটাই, এক রাখাল যেমন গরুদের বুঝতে পারে অন্য আর এক রাখাল মাষ্টারমশাই ছাত্র বুঝতে পারেন।

বাকিরা?

এই বাকিদের কথাটাই এখন প্রসঙ্গ। দুই গরুর পাল এর মাঝখানে দুই রাখাল। এক রাখাল শরৎবাবুর মহেশ এর মৃত্যুর বার্তায় কেঁদে ওঠে, আর রাখাল মাষ্টারমশাই কাঁদেন ব্যবসায়িকভাবে আর এক গরুর পাল দেখে। আর বাকিরা " পাখি সব করে রব রাতি পোহাইলো,কাননে কুসুম কলি সকলি ফুটিলো" শব্দ চয়ন পড়া পাঠ না পাওয়া শালার মাষ্টার।

একটু ভুল হচ্ছে, তাই না?

হ্যাঁ হচ্ছে। হওয়া উচিৎ তাই হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক তাই হচ্ছে, না হলে ভবিষ্যতে প্রশ্নের মুখে পরতে হবে তাই হচ্ছে।

রাখাল মারা গেছেন গরু চড়িয়ে আর রাখাল মাষ্টারমশাই মারা গেছেন ছাত্র পড়িয়ে। বিরম্বনা একটাই তারা কোনো সন্তান সন্ততি রেখে যান নি। যদি এমন কেউ থাকতো শরৎকালে কাশফুল, বসন্তে আমের মুকুল, বর্ষায় ব্যাঙের ডাক, নিদেন পক্ষে সরস্বতী পূজোর দিন বই-খাতা-পেন-পেন্সিল বিষয়টা বুঝতো তা হলে এই উপস্থাপন হয়ে উঠতো এক আদর বার।

সৃজনশীল হওয়া কি ভুল?




রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

ছোট গল্প নয় যা

শেষ ঘুমের ট্যাবলেট টা খেয়ে নিখিল একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। রোজ রাতে দুটো ট্যাবলেট ওকে খেতে হয়। রাতে কিছুতেই ঘুম আসতে চায় না। পাশে শুয়ে রাণী ঘুমিয়ে পরে। মাঝ রাতে যখন ঘুমটা একটু আলগা হয় পাশে হাত দিয়ে সে নিখিল কে খোঁজে। পাশে না পেলে সে বারান্দায় যায়। একটু ঝাঁঝিয়ে বলে ফেলে এতরাতে সিগারেট টা কি না খেলেই নয়? ঘুম আসবে কি ভাবে?
নিখিল উত্তর দেয় না।
রাণী অভিমান করে বলে শরীরের দিকে কখনো তাকিয়ে দেখেছো? বলে মেয়েটা এখনো পড়ার মধ্যে আছে, বড় হয়েছে। তোমার কিছু হয়ে গেলে আমাদের অবস্থার কথাটা ভেবেছো?
নিখিল কিছুই বলে না।
অভিমান করে রাণী চলে যায়।
নিখিল হাতটা ধরে বলে, দেখো জন্ম-মৃত্যু আমাদের কথায় চলে না। যেদিন সে আসবে কোনো ভাবেই তাকে ফিরিয়ে দেওয়া যায় না।
এবার একটু রাগের সুরে রাণী বলল, বেশ তোমাকে আর কিছু বলব না।
নিখিল হাতটা ছাড়ে না। বলে এইযে কত বছর ধরে শুধু ওষুধ আর ওষুধ খেয়ে চলেছো এভাবে কি মৃত্যুকে আটকে রাখতে পারবে?
রাণী এর পরে আর কিছু বলে না। 
নিখিল আধপোড়া সিগারেট টা এ্যসট্রেতে গুঁজে দেয়। বলে চলো ঘুমের চেষ্টা করি।
এটা ওদের প্রত্যেক রাতের একটা রুটিন হয়ে পরেছে। ওরা দুজনেই অসুস্থ। একজন ইনসোমনিয়া নিয়ে চলে আর অন্যজন .....
না থাক সে কথা।
তাদের একমাত্র মেয়ে কণা রোজ পড়ার মাঝেও এগুলো দেখে। আগে বাবাকে বারণ করতো, এখন শুধু দেখে।
মা-বাবার এই বেঁচে থাকার ইচ্ছা, যুক্তি, কুযুক্তি শুনতে তার ভালোই লাগে।
ভালো লাগে এই অপরিসীম ভালোবাসার বিষয়টা। মনে মনে এটাও আজকাল তার মনে হয়, এই সত্যিকারের ভালবাসাই ওদেরকে বাঁচিয়ে রেখেছে।
না হলে মা অনেক আগেই চলে যেত। কিডনির খারাপ অবস্থা তার আজ থেকে তো নয়। সপ্তাহে দুবার ডায়ালাইসিস নিয়ে হাত দুটো কালো হয়ে গেছে। 
বাবা তাকে নিয়ে উদ্বিগ্ন এ কথাও সে বোঝে। বাবার রাতে ঘুম না আসার কারণটাও সে বুঝতে পারে। কিন্তু চুপ করে থাকার একটা অভ্যাস সে রপ্ত করে ফেলেছে।
কম্পিউটার টা বন্ধ করে সে বললো, চলো ঘরে যাই।
সত্যিই এবার তারা শুয়ে ঘুমিয়ে পরেছে। কণা এক মনে এই আলো আঁধারে তাদের মুখ দুটো দেখতে দেখতে কখন ঘুমিয়ে পরেছিল জানে না।
সকালে মা এর ডাকে সে চোখ খুললো, দেখলো ঘড়িতে তখন প্রায় আটটা বাজে।
আটটা রোজই বাজে তবু আজকের আটটা একটু আলাদা। 
কোনো এক সময় নিখিলের ঘুম ভাঙতো ভোর বেলায় প্রথম ট্রামের ঠং ঠং শব্দে।
তখন তার ছিল ঠিকানা উত্তর কোলকাতা। কলু টোলা পার করে সামান্য এগিয়ে যে রাস্তা আসে তার নাম জাকারিয়া স্ট্রিট। কোন এক অতীতে সেখানে থাকতেন জিন্না সাহেব। রাস্তার ওপারে আজকের মহম্মদ আলি পার্ক। কে জানে এটা কার বাড়ি। নিখিল এগুলো জেনেছে তার বাবার কাছে। কুমুদ বাবু বলতেন এই পাড়াতে না না করেও তিন পুরুষ আছেন। ঠিক এর পরের গলিতেই রবিঠাকুরের বাস ভবন। 
এই নষ্টালজিক অনুভূতি সে রাণীকে বলতো। রাণীও কম নয় এ ব্যাপারে। তার পূর্ব পুরুষ হরি ঘোষের গোয়াল দেখেছে। দেখেছে টেক চাঁদ প্যারি চাঁদ ঠাকুরের বাসা।
কণা এসব কিছুই দেখেনি শুধু শুনেছে। কিছু না বললেও কণা ক্ষুদ্র নয় এ কথা রাণী আর নিখিল দুজনেই বুঝতে পারে।
নিখিলের বাবা  তার মায়ের ইচ্ছাতে সেকালের কোনো এক গন্ড গ্রামে একটা বাগান বাড়ি কিনেছিলো। নিতান্তই একটু  জমি আর খড়ের চালা।
কুমুদ বাবু এই বাগান বাড়ির নাম রেখেছিলেন কুমুদিনী।
কুমুদ বাবুর পত্নীর আসল নাম ছিল মীনাক্ষী। তিনি নিজের নামের সাথে স্ত্রী প্রত্যয় যোগ করে বাড়ির নাম দিয়েছিলেন কুমুদিনী।
কুমুদ বাবুর মৃত্যুর অনেক আগেই মীনাক্ষী চলে যায় এই নিখিলকে রেখে।
এরপর এই কুমুদিনী নামের বাড়িতে চলে আসা। অনেক আশাপূরণ না হলেও রাণী আর নিখিল আকাশ কুসুম ছেড়ে এই প্রথম মাটিতে এসেছে।
এরপর কুমুদ বাবুও চলে গেছেন। শুধু রেখে গেছেন তার সাজ পোশাক।
নিখিলের ঘুম বড়ো অপছন্দের ছিল ছাত্রাবস্থায়। সে সময় গরম চা বানিয়ে চলত রাতভর অঙ্ক কষা। নিশিথে পাপিয়া যখন নিজের মনে সুর ভাজতো  নিখিল এক মনে শুনতে শুনতে বারান্দায় এসে একটা সিগারেট ধরাতো। এই সিগারেট ছিলো সামান্য একটা ব্রেক এর মতন। কখন সকাল এসে পরেছে সে বুঝতে পারতো না। চিতপুর এর ট্রাম লাইন দিয়ে ঠং ঠং শব্দ শুনে মনে হতো একটু দু চোখের পাতা একটু এক করতে হয়।
বড় মধুর ছিল এভাবে জেগে থাকা। সেই সময়েও সকাল হতো ঘড়িতে আটটা বাজতো, বাবার ভারি গলা শুনে ধরফর করে সে উঠে বসতো। সারাদিন চোখ কড় কড় করতো। চলতো কলেজের ক্লাস, হঠাৎ করে ঝিমিয়ে পড়ায় মাশুল দিতে হত অথচ রাত এলেই আবার সেই জেগে থাকা সেই পাতার পর পাতা অঙ্কের সাথে নিরলস মনের কেমন যেন এক মেলবন্ধন।
কুমুদ বাবু ভাবতেন এত রাশি রাশি যুক্তির রসায়ন যার পছন্দের তার গায়ে কালো কোট পরাতে পারলে ভবিষ্যতে নিশ্চিত ভাবে নিখিল হয়ে উঠবে একজন প্রতাপশালী আইনজ্ঞ কিন্তু তা হয় নি, হয়ছে ইনসোমনিয়া। পাসে শুয়ে রাণী যখন নাক ডাকায়, নিখিল ঠিক পুরানো অভ্যাস মতন একটা সিগারেট ধরায় বারান্দায় দাঁড়িয়ে।
নিখিল ভাবতেই পারে না যে তার ছোট্ট মেয়েটা এখন বড়ো হয়েছে। কণা কখন কিভাবে এমন বড় হয়ে উঠলো সে ভেবে পায় না। সে যখন হাওয়ার পক্ষে সিগারেটের ধোঁয়া নিয়ে মুখ থেকে রিং বানিয়ে হাওয়ায় উড়িয়ে দেয়, রিং টা ভেঙে যায়। আবার চেষ্টা করে, সেটাও যখন নিষ্ফলা হয় বিরক্ত হয়ে সিগারেট টা এ্যসট্রেতে গুঁজে দেয়। 
কণা এসব দেখে। হাসি চেপে রাখতে চেষ্টা করে তবুও বিলম্বিত লয়ে কে যেন হেসে ওঠে। 
কণা বুঝতে পারে পড়াশোনার জিবনটা অন্য কিছু থেকে একটু আলাদা। সে জানে তার মা রাত জাগার ব্যাপারে পিছনের সারিতে থাকলেও ভোরের সূর্যের প্রথম আলো দেখতে সে অভ্যস্ত। এই যেমন আজকের সকালটাও সে প্রথম দেখেছে। 
বস্তুত রাণী নিশাচর হয়ে উঠতে পারে নি। সে নিখিলের সাথে নিখাদ বিবাহিত জীবন কাটিয়েছে ঠিকই কিন্তু নিশীথে নিশ্চিন্তে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট এ সুখটান দেওয়াটা সে দেখে নি। দেখেছে সদ্য বড় হয়ে ওঠা ছোট্ট এই মেয়েটা।
নিখিলের গান শোনার অভ্যাস ছোটোবেলা থেকে। মা মীনাক্ষী ভোর বেলায় উঠে ফুল তুলতো আর গান গাইতো নিজের আনন্দে।
মধুমাখা কন্ঠস্বর শুনতো সবাই। তিনি ফুলের সাজি ভরিয়ে বাড়িতে ফিরে হাততালি দিয়ে নতুন দিনের ভোর হয়েছে জানাতো ঘুমন্ত ঈশ্বর কে।
কোনো এক সকালে এভাবেই ফুলের সাজি রেখে তার ঘুম ভাঙিয়ে স্নান সারতে আধুনিক বাথরুমে সাওয়ার এর নিচে নিশ্চিন্তে শেষ বারের মতন বসলেন। সৎকারের আগে এটাই তার শেষ স্নান।
হায়রে, ঈশ্বর সেদিন মীনাক্ষীর হাতের সেবা না পেয়েও এক বিন্দু চোখের জল ব্যায় করে নি। চোখের জলে বুক ভেসে গেছে সন্তান সন্ততির। আসলে এটাই বাস্তবতা। সামান্য এক অতীত ঠিক যেন ভবিষ্যৎ জীবনকে আড়াল করে।
আড়ালে আবডালে যা কিছু হয়ে ওঠে নি সেটা এই মৃত মিনাক্ষী জানতেন। থাক সে কথা।
নিখিলের ভোরবেলায় গান শোনার অধ্যায় শেষ হয়েছে। এখন সে রাত বিরেতে গান গায়। তার গলায় গান শুনলেই মা তাকে বলতো তোর কন্ঠস্বর ঠিক আমার বাবার কন্ঠস্বর এর মতন। বলতেন পাঁচ ভাই বোন নিয়ে তখন এক অসহায় অবস্থায় গোটা পরিবার। অকালে মা চলে যাওয়ায় বড়দিদি মীনাক্ষীই তখন সংসারের একমাত্র অবলম্বন। নিঃশব্দ অন্ধকার পথ দিয়ে ফিরতো তার বাবা, আর মীনাক্ষী অপেক্ষা করতো বাবার কন্ঠে হাওয়ায় ভেসে আসা কোনো এক সুরেলা কন্ঠের মোহে।
এই মোহ নতুন সংসারে এসে সে ভুলতে বসেছিল। নিখিলের একটু বড় হওয়ার পর নতুন করে সে তার বাবাকে ফিরে পেয়েছিল।
এর পর?
ঠিক বাবা যেমন হারিয়ে গিয়েছিল তেমন নয়, তবুও এই কন্ঠস্বর আর হাওয়ায় ভেসে আসতো না। 
এই আফসোস সে কখনো বলে উঠতে পারে নি তবে তার অন্তরাত্মা বুঝেছিলো নিখিল একান্তে সুখে আছে এই জঙ্গলে তার ফিরে আসার কোনো দরকার নেই। পাছে আরো পাঁচ সাত কথা শুনতে হয় এজন্যেই নানান শব্দ শুনেও একটা শব্দও সে বলে নি। 
নিখিল যে রাতে উচ্চ গ্রামে গান গায় সেই রাত তার বড় সুখের। পরের দিন সকালে স্বপ্নে তার মায়ের গান শুনেই ঘুম ভাঙে।
অতীত কে সামনে রেখে তার সমীক্ষা করা, জলে ভরা চোখ দেখতে কণা সাবলীল। সে এসব দেখছে ছোটো বেলা থেকে। ভূত ভবিষ্যত নিয়েও দেখেছে। শুধু বাকি ছিল বর্তমান নিয়ে সংবেদন দেখা।
রাণী দিনে দিনে অসুস্থ থেকে মৃতপ্রায় হতে চলেছে দেখে যেমন নিখিল কে সে দেখে ঠিক একই ভাবে সে তার মা কে দেখে।
ডায়ালাইসিস এর সময় শরীরের কষ্টে যখন নিখিলের হাত চেপে ধরে রাণী বলে আমি বাঁচবো তো, নিখিল তখন কণার হাত দুটো মা এর মাথায় রাখতে বলে। সে একটু স্বস্তি পায় এই কঠিন কঠোর অবস্থায়।
কণা কখনো কাঁদে না। সে এই হরি ঘোষের গোয়ালেই বড় হয়েছে। শুধু বুঝতে পারে এই মানুষ দুটো একাঙ্গী। 
সে ভাবে এই অঙ্গের সাথেই সে সংযুক্ত। এরা একজন না থাকলে অন্যজন ও থাকবে কি?
সেদিন চোখে জল এসেছিলো তবে বর্ষায় নি। প্রথমে তার মনে পড়ল আম্মার কথা, একটু পরেই সে তার বাবার মুখটা দেখলো, শেষে মৃতপ্রায় মা।
এই কণা কখনো স্বপ্ন দেখে নি। অতীত তার কাছে সামান্য। সে শুধু বর্তমান নিয়ে চলে।
এই বাস্তব বোধ সেদিন রাণীকে শান্ত করেছিল। রাণী বুঝেছে সে চোখ বুজলে নিখিল কে নিয়ে তার আর ভাবতে হবে না।
এরপর কেটেছে বেশ কয়েক মাস। নিখিল নতুন পথে পা রেখেছে যেখানে তার পরিবারের মৃত মানুষেরা জেগে আছেন। হায় রে স্ত্রী প্রত্যয়। এটা ঠিক প্রত্যয়ীত নকল জীবনের মতন। কালক্রমে সেটা আসল হয়েছে ঠিকই তবুও একটা আসল এসেছে এই আধুনিক ভাবধারায়।
কঠিন বাস্তব কণা দেখে নি, আধপেটা খাওয়ার অর্থ তার কাছে অজ্ঞাত, যেটা সে বুঝেছে সেটা আসলে বেঁচে থাকা। সেখানে সে শ্রেষ্ঠ।
এইমাত্র রাণী চলে গেছে। সে নিখিলের কাছে পৌঁছেছে। সে রেখে গেছে একটা মণিহার।
কণা অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায় নি কখনো, সে বাস্তব নিয়ে ভালোই আছে।
রাণী, নিখিল অথবা কুমুদিনী মাঝে মধ্যেই তার মনে পরে, বিশেষ পাত্তা দেয় না সে।
সে শুধু কঠিন বাস্তব বুঝতে চায়।








শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

বিচিত্র এক মস্তিষ্ক

যখন লিখতে ইচ্ছা হয় না তখন যদি লিখতে হয় কষ্টের শেষ থাকে না। এই সময়ে কিছু কঠিন কথা লেখার সুযোগ পাওয়া যায়। আসলে এটা অনিচ্ছার বহিঃপ্রকাশ।
এটা একটা বধ্যভূমি। যেখানে সারি সারি মানুষ কপালে হাত দিয়ে নিশ্চিন্তে মৃত্যুর প্রতিক্ষায় অথচ কোনো ভয় নেই ওই মুখে।
এটা সমাজ পরিবর্তনের যুগ। না এসব হয় নি।
কি হয়েছে?
হয়েছে অসংখ্য মানুষের অসংখ্য কথা। কথা শেষ হয়েছে ঠিক মৃত মানুষের বয়বে।
এই মানুষটা লাশ কাটা ঘরে শুয়ে দিবাস্বপ্ন দেখেছে। সে বুঝেছে সে জ্যান্ত ছিল একটু আগেই। অধুনা সে মৃত।
তার পেট, মাথা, আরো কত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবচ্ছেদ হয়ে চলেছে ঠিক প্রাত্যহিক রুটিন মেনে। অথচ সে সেখানে নেই, আছে তার শরীর।
সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলো রাত পোহানোর পরে। সেই ছোটবেলায় মা এর মুখে শোনা সংস্কার টা কাটিয়ে ওঠা হয় নি, আর ওই পথ বেয়েই মনে হয়েছিল এই ইচ্ছে নিশ্চিত সত্য হয়ে উঠবে।
এখন তার মস্তিষ্ক টা ডিসেকশন চলছে। রক্তের ক্লট কাটানোর জন্য নয় তবু ডাক্তারের মনে হলো কোনো ক্লট নেই ব্রেনে। 
সত্যিই তো, কারন ক্লট পরা ব্রেন টা এখনো দেখে চলেছে পরিবর্তন। বুঝতে পারছে এক ঝটকায় আরো অনেক মস্তিষ্কের সক্রিয় হয়ে উঠেছে। 
সে বুঝতে পারছে যে, ডাক্তার বাবু মিথ্যা কিছু লেখেন নি। তার শ্যেন চক্ষে লাল রং ধরা পরে নি কারন অনেক লাল চোখ তাকে ক্রমশঃ কালার ব্লাইন্ড করে তুলছে।
এই টেবিলে শুয়ে থাকা অনেক শরীর সে এক সময় ডিসেকশন করেছে। হুড়মুড়িয়ে অসংখ্য অনুসন্ধিৎসু চোখ শব্দহীন ভাবে গুছিয়ে তুলেছে হরেক নমুনা। ল্যাবরেটরিতে কি অদম্য জ্ঞানের উৎকর্ষ থেকে নানান ব্যাখ্যায় ভরে উঠেছে একটা নর দেহ। 
এই নর দেহ, নর কঙ্কাল শব্দ নিয়েও তর্ক বিতর্ক শুরু হতো। কারন মৃত শরীরের শব্দ বন্ধে কখনো নর-নারী কে সনাক্ত করার রীতি তৈরী হয় নি। শুধু বডি শব্দটাই মৃত্যুর পরের পরিচয়।
তার মনে হচ্ছে এখনো সুন্দর চিন্তা করতে পারছে সে। বুঝতে পারছে সে এখনো কালার ব্লাইন্ড হয়ে পরে নি। দিব্যি দেখতে পাচ্ছে জমে থাকা রক্তে রংটা ঠিক পাঁচ পাপড়ির জবা ফুলের মতন।
ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পরেছিল। প্রচন্ড তাপের ছেঁকায় সম্বিত ফিরলো। তখন তাকে কারা যেন টেবিল থেকে নামিয়ে একটা লেলিহান আগুনে পাঠিয়েছে শেষ বারের মতন ঘুম ভাঙাতে।
তখনও ব্রেন টা বিকট শব্দে ফেটে ওঠে নি। এবার আর সে সামলাতে পারছে না। তার চোখ, কান নাক সমস্ত ইন্দ্রিয় বুঝতে পারছে দাবানল ছড়িয়ে পরেছে সমস্ত জঙ্গলে।
দাবানল কিছু মানে না। সে অনেকটা স্বয়ংক্রিয় অস্ত্রের মতন। শুধু ধ্বংসে তার আনন্দ, লাল রঙে তার রং, পোড়া গন্ধে তার উগ্রতা।
সভ্যতার শেষ তবুও কিছু রেখে যায় ঠিক ফসিলের মতন।
এক কুনকে ছাই এর সাথে ঠিক তেমনই থেকে যায় একটা অস্থি। সভ্যতা এগিয়ে চলে নদ নদী পার হয়ে এক বিরাট জলরাশির মধ্যে। অস্থি বেঁচে থাকে পৃথিবীর পথে তার বিসর্জন হয় না।


শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

শুক্লা, তুমি ভালো আছো?

শুক্লা, তুমি ভালো আছো?

রান্না ঘরের আলোটা তখন সতত জ্বলে থাকতো। নানান রান্না নিয়ে ব্যস্ত থাকতো শুক্লা। অনুদ্বীপ তখন এক উজ্জ্বল নক্ষত্র। রাস্তার মোড়, চা এর পেয়ালা অথবা একটা দু-চাকায় চেপে তড়িৎ গতিতে সে চলতো শুক্লা কে নিয়ে। সকালে দুজনে মিলে নানান ইচ্ছের সাথে শেষ হতো ব্রেকফাস্ট। ছেলেটা তখন সবে সবে বড়ো হচ্ছে। একটা ইচ্ছে অথবা স্বপ্ন তৈরী হয়েছে ওই ছেলেটাকে নিয়ে। ছেলেটাও কম যায় না। কখনো একটু ডিম সেদ্ধ, কখনো একটা সিঙারা দুটো জিলিপি আবার কখনো বিরিয়ানি বলেই সে চুপ করে থাকে। শুক্লা বলে যাও নিয়ে এসো, অনুদ্বীপ দৌড়োয় শুক্লার কথা মেনে। এভাবেই চলছিল এক সুন্দর জীবন।

বড় ব্যাস্ত জীবন অনুদ্বীপ এর। লোকে বলতো ওই ছেলেটার পায়ের নিচে সরষে ছড়ানো আছে। ভ্রূক্ষেপ নেই অনুদ্বীপের। সে ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু ব্যবসা আর ব্যবসা। শুক্লা কখনো কখনো বলে একটু নিয়ম না মানলেই কি নয়? 

সে শুনতে অভ্যস্ত কিন্তু মানতে অভ্যস্ত নয়। তাকে দাম্ভিক বললে ভুল হবে এ কথা শুক্লাও জানে কিন্তু নিয়ম মানা হয়ে ওঠে না কাজের ব্যস্ততায়।রাতে খাওয়ার টেবিলে শুরু হয় খুনশুটি। ছেলেটা ফ্যালফ্যাল করে শুধু দেখেই যায়। কি বুঝতো কে জানে?

আসলে এই ছোট্ট ছেলেটা গুরু শিষ্য পরম্পরা জানে না, জানে শুক্লা। মা আর বাবার মাঝখানে ঠিক একই রকম ছিল এই অনুদ্বীপ। শুক্লা সেই কাহিনী শুনেছে তার শ্বশুরের মুখে। সেই অতীত এখন বাস্তব। খারাপ লাগে না এসব। 

এর পর ছিলো নতুন আরো একটা অধ্যায়। সে অধ্যায় বড় সুধাময়। ছেলেটা তখন টলমল পা থেকে একটু নিজের মতন হাঁটতে শিখেছে। ব্যবসার অবসর বলতে তখন একটু আনন্দের সন্ধান খোঁজা।  কখনো শৈল শহরে, কখনো বিস্তির্ণ সমুদ্র তটে বালিতে ছবি  এঁকে আবার কখনো উড়িষ্যার  সুবিখ্যাত দারিং সাহেবের খুঁজে পাওয়া ভূস্বর্গে কয়েক দিন ঘুরতে গিয়ে, নিদেনপক্ষে শাল পিয়ালের জঙ্গলে বাউল গানের সাথে একটু গলা মিলিয়ে ছোট্ট ছেলেটাকে কাঁধে নিয়ে পরিযায়ী নয় একেবারে নিখুঁত শিল্পীর মতন আনন্দে ভেসে থাকা।

আজকাল শুক্লার শরীর যেন আর এ সবে আনন্দ খুঁজে পায় না। কেবলই মনে হয় যদি সে অসুস্থ হয়ে পরে? 

এই ভাবনার পিছনেও একটা কারন আছে। শরীর টা এখন ঠিক আগের মতন নেই সে বুঝতে পারে। সব সময় কোনো এক ক্নান্তি কেন যেন তাকে চেপে ধরে!  

শুক্লার বার বার মনে হয়ে যদি তার সত্যিই কিছু হয়ে যায়? ছেলেটা?

রান্না ঘরের এই আলোটা এখন নিভেই থাকে যদিওবা জ্বলে বড় নিস্প্রভ। যেন সে রাগ করেছে। আসলে তা নয়, শরীর এখন আর এসব পেরে উঠছেনা। আসলে আলোটা মলিন হয়েছে রান্নার ধোঁয়া আর কালিতে। সে  কাকে বলবে মুছে ঝাঁ চকচকে করে রাখতে?

শুক্লার প্রথমবার মাথায় চক্কর এসেছিলো প্রায় দু-বছর আগে। অনিয়মিত জিবন যাত্রা কে সে তখন দায়ী করেছিল। কপালে ঠোকা লেগে রক্ত ঝরে নি; নীল হয়ে ফুলে উঠেছিল। অনুদ্বীপ কে বলেছিল প্রেসার টা চেক করাতে হবে। অনুদ্বীপ এর সময় হয়ে ওঠে নি।

এর পর থেকে রুটিন এই মাথায় চক্কর খাওয়ার শুরু। ছেলেটা তখন বি টেক অনার্স এর ফোর্থ ইয়ার এর ছাত্র হয়ত এজন্যেই দাঁতে দাঁত চেপে আরো একটা বছর সে চুপ করে থাকতে চেয়েছিলো। কিন্তু শরীর সময় মানে না। এক সুন্দর বসন্তের সকালে শুক্লা ব্রেকফাস্ট সাজিয়ে ওই টেবিলের পাসেই মাথা ঘুরে পরে যায়। দৌড়ে এসে তাকে উঠিয়ে অনুদ্বীপ বুঝতে পারে শুক্লা জ্ঞান হারিয়েছে।

নিয়ম মেনে ডাক্তার এলো, শুক্লার জ্ঞান ফিরলে সব বিস্তারিত ভাবে শুনে তিনি কিছু টেস্ট করতে বলে গেলেন।

বিস্তারিত পরীক্ষার শেষে ডাক্তার সাহেব এর কথা বিশ্বাস করতে পারলো না অনুদ্বীপ।

এরপর এক, দুই, তিন নানান প্রতিষ্ঠানের পরীক্ষা পর্যবেক্ষণ দেখে এবং শুনেও সে বিশ্বাস করতে পারছিলো না। আর শুক্লার শরীর ক্রমাগত খারাপ থেকে আরও খারাপ হয়ে পরছিল। ব্লাড ক্যান্সার কথাটা অনুদ্বীপ বলতে পারে নি শুক্লা কে। 

একদিন শুক্লার শেষ রক্তের রং আর লাল রইলো না। শরীর টা দিনে দিনে ফ্যাকাশে হয়ে উঠলো। চোখ থেক দু ফোঁটা জল এসে পরলো অনুদ্বীপ এর বুকে। শুক্লার শরীর শীতল হলো।

এর পর থেকেই রান্না ঘরের বাতি আর জ্বলে না। যদিও কখনো কেউ জ্বেলে দেয় অনুদ্বীপ নিভিয়ে দেয়।

এখন ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে দক্ষিণ ভারতের কোনো এক শহরে চাকরি পেয়েছে। টাকার প্রয়োজন পরে না অনুদ্বীপ এর, ইচ্ছে হয় না তড়িৎ গতিতে ছুটতে ব্যবসার পিছনে।

এখনো সে সব সময় আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে "শুক্লা, তুমি ভালো আছো?"








সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

প্রথম গল্প

বৃহৎ বাংলার দুই প্রান্তে মৃত দেহ নিয়ে যে ধ্বনি প্রচলিত ছিলো সে আজকে অতীত। সেই অতীত একটু স্মরণে আনতেই সুরজিৎ চা এর দোকানে গল্প জুড়েছে।
আজ সন্ধ্যায় বড় রাস্তা দিয়ে খোলা গাড়িতে ধ্বনি দিয়ে একটা মৃতদেহ নিয়ে শববাহীরা চলেছেন শ্মশানে। সেই ধ্বনি থেকেই চা এর পেয়ালায় আজ এই তুফান উঠলো।
সব বিষয় নিয়ে এঁড়ে তর্কের তার্কিক সুধাময় বাবু বলছিলেন, বাংলার কি দশা। মৃত দেহ নিয়েও রামের নাম? এর পর রামরাজত্ব এ রাজ্যে আসাটাই স্বাভাবিক। 
একজন মিথ্যা নিয়ে বেশ ভালো থাকা মধ্যবয়স্ক নবীন বাবু ঝাঁঝিয়ে উঠলেন। বললেন বাংলার এই কুয়োর ব্যাঙ সম্প্রদায়ের লোক গুলো আরাম পন্থী। সুযোগ পেলেই রাম নাম নিয়ে বিষাক্ত থুথু ছেটান। 
এরা রামায়ণ পড়েন নি, রামচন্দ্রের জন্মস্থান সম্পর্কে মূর্খ থেকেও রাম নিয়ে কথা বলে। 
উঠলো চা এর পেয়ালায় তুফান। 
এই সমস্ত তুফান ও নৃত্যকলা দেখছিলেন সদ্য উত্তর কোলকাতা থেকে এখানে আসা একজন ডাক্তার। তিনি এই দোকানে আসেন চা রসিক হিসেবে। 
একেবারে নির্বিবাদী মানুষ। কখনো সিগারেট আর চা ছেড়ে চটুল চা এর দোকানের নানান তর্ক বিতর্ক নিয়ে তিনি অত্যন্ত বেরসিক।
এই প্রথম তিনি মুখ খুললেন। শুরু করলেন শরৎ সাহিত্য নিয়ে। বললেন কলেরার মহামারীর দিনে  যে হরি নামের শব্দ ধ্বনি? যে শব্দ শুনলেই গ্রামের প্রতিটা মানুষ বুকে হাত দিতেন?  তারা ভাবতেন পরের দিন তার বাড়িতেও এই রব উঠতে পারে? মনে পরে মৃত দেহ কাঁধে তোলার মানুষ পাওয়া যেতো না সেই মহামারীর সময়। মনে পরছে হাতে ডাক্তারি বাক্স নিয়ে মধ্য রাতে হেঁটে চলা এক ডাক্তারের কথা? ভুলে গেছেন তাঁর সাহিত্যের চরিত্র লালুর কথা? মনে হয় এসব কথা আপনাদের কাছে পুরানো হয়ে পরেছে কিন্তু মানবতার কাছে এ কথা আজও চিরসত্য।
আপনারা রাম নাম সত্য হ্যায় নিয়ে যা বলছেন সেটারও ইতিহাস আছে।
বাংলার এক প্রান্তে শববাহীরা চলেছেন 'বল হরি হরিবোল' ধ্বনিতে, অন্যপ্রান্তে তারা চলছেন আর রব তুলেছেন 'হরি হরি বলো হরিবোল' আর মৃত বিহারী ছেলেটা তার মা কে একলা কাঁধে নিয়ে চলেছে। তার কাছে পৌঁছায় নি কোন মানুষ। সে কোনো এক বাবুর বাড়িতে দাড়োয়ান।
মৃত মা চলেছেন ছেলের কাঁধে চেপে। চোখ মানছে না, গলা ভাড়ি হয়ে আছে তবুও কোনো এক স্বর্গ কামনায় সে মনে মনে বলে চলেছে, ' রাম নাম সত্য হেয়'।
এত কথা লিখতে ইচ্ছা হয় নি শক্তির। কবিতা লিখতো সে, মদ্যপান ছিলো তার নিত্যদিনের। এসব নিয়ে আজ নতুন কিছু ওই মৃত শক্তি দেখেন নি; দেখেছে তার একজন ভক্ত। সে বলেছে ভাগ্যিস তিনি নেই, থাকলে হয়তো লিখতেন,

রাম রাজত্বে জন্মায় নি কেউ
মহাকাব্যের কল্পিত এক রামা
এই প্রজন্মে উঠেছে নামের ঢেউ
গায়ে পরেছেন রামনাম লেখা জামা।

এটা শক্তির ভক্তের লেখা ছন্দ বন্ধে প্রকাশিত হয়েছিল সেই চা এর দোকানে। ব্যবসার স্বার্থ বড় স্বার্থ। এজন্যেই দোকানি পাল বাবু কখনো ঐ তুফানের সাথে গা ভাসান না কিন্তু এই ব্যাপারে তিনি মুখ খুললেন।
বললেন এখন অনেক সময় আমার মনে হয় এই দোকানে বসে এক কাপ চা নিয়ে বসে থাকা কিছু আনাড়ি লোকজনকে শুধু দিচ্ছি দিচ্ছি বলে বসিয়ে রাখবে। কোনো এক সময় তারা গলা তুলে বলবে, কি ব্যাপার? আমার জন্যে চা টা কি দার্জিলিং থেকে আসছে? সে ভেবেছে সে বলবে,
মৃত চা পাতা গুলো হাওয়ায় উড়ছে, আমি ধরতে পারছি নি। যখন পারবো তখন গরম জলে ফুটিয়ে চিনি দিয়ে, দুধ দিয়ে মৃত দেহের জুস বানিয়ে আপনাদের খাওয়াবো কিন্তু জ্বলে যাবে যে দেহটা তাকে নিয়ে সংলাপ করে এই চা পাতার গন্ধকে চামড়া পোড়ানোর গন্ধ বানাবেন না।
শোনা যায় এর পর থেকেই শক্তির ভক্ত কবিতা নয় গল্প লেখা শুরু করেছিল। তার লেখা প্রথম গল্প এটাই।

শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

বিচিত্রবীর্যের এক চলমান পথ

পুকুর পাড়ের বুড়ো কুল গাছটা চৈত্র মাসের ঝড়ে কাত হয়ে পরেছিল পুকুরের গায়ে। একসাথে বড় হয়ে ওঠা ঠিক তার পাশের কাঁঠাল গাছটা হাঁ করে দেখেছিলো। জাম গাছটাও সমবয়সী। শরীরে বাসা বেঁধেছে লাল কাঠ পিঁপড়েরা। ওর ফল গুলো সব লাল পিঁপড়ে রাই খেয়ে ফেলে। দানা গুলো থেকে নতুন চারা গজায়। গাছতলা ভরে ওঠে জাম গাছের জঙ্গলে। এক সারিতেই দাঁড়িয়ে আছে একটা টোকো আমড়ার গাছ। ফল হয় বেজায় তবে খায় না কেউ। একটু হলুদ হয়ে যখন মাটিতে ঝড়ে পরে তখন আঁটি সর্বস্ব ফলটা নিয়ে একটু আগ্রহ জন্মায়। কারণ পিতল-কাঁসার বাসন মাজার জন্যে সবাই রোজ সকালে আমড়া গাছের তলায় গাছ থেকে পরে ফেটে যাওয়া আমড়া কুড়োতে আসে।
গাছের সারিতে দাঁড়িয়ে থাকা বেল গাছটা দিব্ব আছে। সে ছোটবেলা থেকেই মানুষের স্পর্শ পেয়েছে। ফল ধরুক বা না ধরুক পাতা আছে কাণ্ডে। এই নিয়েই নানান বিভ্রাট নানান কান্ড। শিবরাত্রি বা নীলের উদযাপন নয়, সারাটা বছর ধরে চলে তার পাতা নিয়ে উৎপাত। অসহ্য হয়ে সে শিব কে বলেছে ওরা যত পাতা ধরে টানবে ততই আমি তোর জটা ধরে ঝুলবো।
কোনো লাভ হয় নি এ সব বলে, শুধু কচি পাতায় ভরে উঠেছে সে শারীরিক নিয়ম মেনে। ফলটাও তার কম যায় না। কচি অবস্থায় যারা ঝড়ে যায় তাদের কে কুড়িয়ে নিয়ে বেল শুট বানায় আর বেল পাকলে মানুষের আনন্দ হলেও কাক তাকে লাথি মারে।
পুকুর পারে কান ঝুলিয়ে থাকা কলা গাছটার পাতা গুলো মানুষ কেটে টুকরো টুকরো করে গরম ভাত নিয়ে সুখে খেয়ে ওঠে। মৃত পাতা টা গরম ভাতের তাপে কষ্ট পায় কিন্তু কিছু বলতে পারে না । তার শরীর জাত সদ্য ভ্রূণ যখন কেটে কুচিয়ে সবাই সুস্বাদু বলে গল্প করে তার ভয় হয়। সে ভাবে যদি ভ্রূণে ই তার সন্তান শেষ হয়ে যায় সে বাঁচবে কি নিয়ে।
আদিবাসী সম্প্রদায়ের মানুষ আবার তার দেহের রস সংগ্রহ করে। তার রক্তের তারা নাম দিয়েছে ক্ষার। শুকরের মাংস, কুকুরের মাংস অথবা সব মাংস এই ক্ষারের আওতায় এসে নরম হয়ে পরে।এরপর শুরু হয় আদিম স্বাদ গ্রহনের পালা। তার রক্ত রসে সিক্ত হয়ে যে মাংস  হয়ে ওঠে সুখাদ্য সেই খাদ্য শুধু মানুষই খেতে অভ্যস্ত।
এ কেমন মানুষ?
এখানেই সভ্যতার উত্তরাধিকার নিয়ে ভাবতে হয়। কোনো এক শুষ্ক রুক্ষ মরু প্রান্তর অথবা স্রেফ বরফ আবৃত যত ভূমি আছে সেখানে কিভাবে উত্তরিত হয়েছে এই মানুষের দল?
কৃষি কাজ যেখানে হয় না সেখানে পশু পালন একটা বৃত্তি। কোনো পথ ভরে থাকে ভেড়ার পাল আবার কোথাও গ্রীবা উঁচিয়ে সটান দাঁড়িয়ে থাকে উট। যেখানে খাদ্য বলতে খেজুর, সেখানে যেমন উট পাওয়া যায় ঠিক তেমন ওই বরফের প্রান্তর যেখানে ভেড়ার পাল ছুটে বেড়ায় সেখানে অসংখ্য  ফল ফলে অথচ ভেড়ার শরীর এখানে আমিষ খাদ্য। কি অদ্ভুত, সেখানে ফল খুব স্বয়ম্ভরা হলেও এতে পেটটা ভরে না এই মানুষের।
খিদের জালায় জুতোর পেরেক ছাড়িয়ে খাওয়া সিনেমার পর্দায় দেখেছে সবাই। পোকামাকড় ধরে খুব সুখে খেতে দেখেছে এই সভ্যতা। দেখা গেছে উড়ন্ত পাখি থেকে দুগ্ধ শাবক দের আগুনে পুড়িয়ে লেবু লঙ্কা সহযোগে সুস্বাদু খাদ্য নির্মাণ ও ভক্ষণ। 
অতএব এটা শেষ সত্যের মতন সত্যি হয়ে পরেছে স্টমাক ভরাতে শুধু খাদ্যই প্রয়োজন। যদিও এই সত্যটা শুধু মানুষের কাছেই সত্য। অন্যান্য স্তন্য পেয়েরা এমন নয়। গরু, গাধা, ঘোড়া, ছাগল অথবা হাতি শুধু কচি গাছের পাতা অথবা নরম কান্ডের অংশ নিদেন পক্ষে খরখরে বাঁশ পাতা অথবা কচুর-আলুর কন্দে সন্তুষ্ট। মানুষ কিন্তু এতেই সন্তুষ্ট নয়। তারা শুধু আরো আরো বলে চলেছে। না পেলেই সংগ্রাম। 
এই সংগ্রাম গু গোবর সহ অন্যান্য শত এক বস্তু সাথে নিয়ে কোনো এক স্টমাক ভরানোর আধুনিক পরিকল্পনা। এটা বুঝতেই হবে মানুষের অতীত ও আধুনিক সংজ্ঞা যদি না গঙ্গা লাভ করে থাকে।
সভ্যতা বেঁচে থাকে কোনো এক হৃদয় নিয়ে। হৃদয় নয় শরীর। এটা কখনো হৃদি কখনো হৃদয় হীন কখনো শুধু এই নরদেহ। 
কি ভাবে বুঝবো এই বিষয়?
এই আলঙ্কারিক বিষয়টা সূর্য নিভলে জ্বলে ওঠে না। যে অলঙ্কার আজকের দিনে ভূষণ সে শুধু ওই সূর্যের আলোর অপেক্ষায় থাকে।
এবার আরো একটু ভাবতে হয়। কারনে অথবা অকারনেই হয়তো এ সমস্ত ভাবনা আসে আবার মুছে যায়।
নিজের অনুভূতি এ কথা বলে কোনো কিছুই মুছে যায় না। সব কিছু সুরক্ষিত থাকে কোনো এক সময়ের অপেক্ষায়। সময় শেষ হয় , শুরু হয় নতুন সময়। সেখানে শেষ হওয়া সময়টা উঠে পরে শিখরে।
আসলে সভ্যতা শুধু সেন্ট্রিপিটাল ফোর্স দেখে সন্তুষ্ট নয়, সভ্যতা আজ সেন্ট্রিফিউগাল ফোর্স ও বুঝতে শিখেছে।
বিজ্ঞান বুঝতে শেখার অনেক আগেই সে বলেছে ইট ছুঁড়লে পাটকেল টাও ফেরত আসে।
আসলে এই বিজ্ঞান বুঝতে পারা মনটা প্রশ্ন করে, সমাজ নিয়ে নানান প্রশ্নোত্তর পর্বে যারা দিব্বি প্রজ্ঞাবান হিসেবে খ্যাত তারা কি এই সমাজে কুখ্যাত জ্ঞানী?
এই জ্ঞানী মানুষ জন্যেই কি গ্যালিলিও, সক্রেটিস এবং আরো অনেক জ্ঞানি মানুষকে অজ্ঞানতার তাপে নির্বিপাকে ছুড়ে ফেলে দিয়ে নিজেকে নতুন এক সিনেমার পর্দায় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে অশিক্ষার সাথে সমাজের বৃহত্তর অংশ কে সহচর বানিয়ে লুন্ঠন করেছেন?
না এটা ঠিক এমন নয়। না পড়া না জানা না বোঝা মানুষের এই সক্রিয়তা একটা বৃহৎ বোঝা হয়ে পরেছে সাধারণ সম্প্রদায়ের কাছে।
ভেড়া দিয়ে লোম চাষ হতে পারে কিন্তু মানুষ দিয়ে এসব হয় না।
বুদ্ধি যে প্রাণীর বৃত্তি তাকে বেশি দিন এভাবে প্রলোভিত করা যায় না একথা আজকাল ছাগলেও বোঝে।
মনে হচ্ছে আগল খুলে সবুজ ঘাসের উপর চরে বেড়ানো স্তন্যপায়ী এই কথার প্রতিবাদ করবে। সে বলবে আমি যে ফলমূল, পাতা, দূর্বা অথবা মা এর বুকের দুধ খাই তোমরাও তা খাও। তুমি তৃষ্ণা মেটাও আমিও মেটাই। শুধু পার্থক্য একটাই, তুমি রক্তের স্বাদ জানো আর আমি তার তাপ বুঝি।
তুমি বলতেই পারো এ কথা, রক্তের স্বাদ তো বাঘ, সিংহ, শিয়াল অথবা হায়না ও বোঝে। 
আমি একটা ছাগল হিসেবে যদি প্রশ্ন করি আমার বুদ্ধির ভান্ডার নিয়ে কেন এমন ইলোপ?
কেন রক্তের স্বাদ পাওয়ার পরেও বুদ্ধি বিষয়ে এই নিরীহ তৃণ ভোজী প্রানী কে সামনে রাখা?
কেনো কখনো মানুষের ইচ্ছে হয় নি একটা দুধেল বাঘিনী নিয়ে পথ পরিক্রমা?
ছাগলের দুধ কেন এত প্রিয় তোমাদের? তোমরাই সেদিন বলেছিলে বাঘের দুধ খুব গাঢ়। 
যদিও এখন ভাষা বদলে গেছে । উটের দুধ নিয়ে আরোহন অবরোহন করে সুন্দর সুরেলা স্বরে নতুন এক জল সঞ্চয়ী, মরুভূমির বুকে বুক ফুলিয়ে হেঁটে চলা নতুন এক তৃণভোজী পেয়েছ।
তোমার শরীর নিশ্চিত পুষ্ট হতে পারত ওই বাঘিনীর বুকের দুধে। 
আমি নিশ্চিত তোমার এই শরীরের গঠন হয়ে উঠত পেশি বহুল। আমি নিশ্চিত তোমরা সকলেই হতে পারতে এক এক শেরশাহ। কিন্তু তেমন হতে ইচ্ছে হয় নি। ভয় ছিলো, পাছে খাদ্য আর খাদক বদলিয়ে যায়? 
এই পৃথিবীর পথে ব্যাঘ্র যেমন বেড়ে উঠছে , বেড়ে উঠছে ব্যাঘ্রাচার্য। মাঝখানে পরে থাকা পদগুলোতে তেমন কিছু হয়ে ওঠেনি।
এই সেদিন একটা পাঁঠা ম্যা ম্যা করে বলে উঠলো সে নাকি আর পাঁঠা নয়।
মা ছাগল বললো কেনো বাবা?
আরো কয়েকবার একই শব্দে ভূবন ভরিয়ে সে বললো আমি এখন এক খোজা। 
ছাগল খোজা শব্দে শিক্ষিত নয়। সে বলল বাবা তুই বল আমি খুঁজব টা কি?
পাঁঠা পাঁঠার ভাষায় বললো যদি মানুষ হতাম নাম হতো খোজা। থাকতাম রাজ দরবারে, শতেক নারী দেহ সামলাতে আমাকে হারেমের রক্ষক বানিয়ে রাখা হতো।
একটা পাঁঠা এমন নয়। তাকে খাসি করা হয় আলোক গতিতে তার শরীর কে বেশ সুস্বাদু খাবার বানাতে।
ছাগল কাঁদতে শেখে নি।
মানুষ কিন্তু কান্না, হাসি সব শিখেছে। সভ্যতার অঙ্গার সে জানে সাথে অঙ্গারাত্তীকরণ শিখেছে উদ্ভিদ এর মতন।
এই আত্তীকরণ একটু আলাদা ধরনের। সূর্য উঠুক না উঠুক খাদ্য প্রস্তুত তার হেঁসেলে।
এ এক উন্নত হেঁসেল। এখানে লক্ষ বছরের পুরানো ফসিল দাউ দাউ করে জ্বলে, সেই উত্তাপে হিমবাহ কঠিন থেকে তরল হয়, হয় বাষ্প।
নিঃশেষে সে বাষ্প তরল হয়, তরল হয় কঠিন শুধু জ্বলে মরে ফসিল।
মানুষ শব্দ টা ঠিক আবক্ষ মূর্তির মতন আজকে অপাংক্তেয়। ঠিক কাক বসার মতন এক উচ্চাসন। সেখানে বসা যায় চিৎকার করা যায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায়। বুকের নিচে স্টমাক নেই সেখানে,  না আছে হাত-পা অথবা অন্যকিছু।
তবে কি এরা মানুষ নয়?
অলীক রূপ দর্শন হয়েছে কোন প্রাণীর সে কথাও একমাত্র উৎকৃষ্ট ঐশ্বরীক প্রাণীই বলতে পারবে।
হায়রে বৃত্তি আর বিত্ত এখানে এক মেরু হয়ে পরেছে। 
বৃত্ত শব্দের প্রতিফলন ঘটে এই বৃত্তি শব্দে। সেখানে সরলরৈখিক পথ সামান্য বক্র হয়ে পরে। এই পথ ধরে ঘুরে মরে সমাজ।
কতিপয় পাঁঠা গোত্রের প্রাণ এ কালে একটা কাঁচের ঘর বানিয়েছে। সে কাঁচ ঘষা নয় স্বচ্ছ। এপার ওপার দুই পার দেখা যায় সেই ঘরে বসে। সেই কাঁচ অশক্ত নয় বরং অতি শক্ত। এই অপ্রতিরোধ্য কাঁচের ঘরে বসে পর্যায়ক্রমে সে সমাজ দেখছিলো।
উন্নত একটা পাঁঠা কাদা লেপে দিলো ভিতরে নয় বাইরে। বড় ভ্রম বাঁধল। যেখানে সে দেখছিল বাহির সেখানে সে দেখতে পেলো অন্তরীক্ষ।
এই রূপ তারা কখনো দেখেনি।
ইচ্ছে হলো এই দাঁত নখ ওয়ালা শ্বাপদ কে মেরে দিতে। বন্দুক হাতে নিয়ে সে উঠে দাঁড়ালো। সে দেখলো অন্যপ্রান্তে ও কারা যেন দাঁড়িয়ে ঠিক তার মতন বন্দুক হাতে নিয়ে। সে ট্রিগার টিপলো। ট্রিগার টা একই ভাবে চেপে ধরলো বিপরীতে।
কোনো কাঁচ টুকরো হয় নি, কোনো গুলি প্রবেশ করে নি, অথচ কাদার প্রলেপ এর মধ্যে কিছু বিন্দু তৈরী হয়েছে। 
সেই বিন্দুতে চোখ রাখতে ভরসা পেল না কাঁচের ঘরে বসে থাকা পাঁঠার দল।
কারণ পাছে কাঁচটা ফুঁটো হয়ে যায়।



মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ইলোপিত জীবন

গ্রীষ্মে শৈত্যপ্রবাহ আর শীতে তাপপ্রবাহ বুঝতে হলে আধুনিক যুগের রাজনীতিতে একাত্ম হওয়া প্রয়োজন। হেঁয়ালি করছি না আজকের বাস্তবতা সে কথাই বলছে, না হলে মাঘী পূর্ণিমা আসার আগে কি ভাবে এই তাপপ্রবাহ শুরু হলো? অথবা কোনো এক প্রখর সূর্যের তাপ কি ভাবে শীতল হলো মানুষের শরীরের অভ্যন্তরে?
মানষিক বিষয়টা আজ প্রকৃত পর্যায়ে পৌঁছেছে বলেই শীততাপনিয়ন্ত্রিত গাড়ি, বাড়ি, অফিস, কাছারি তৈরী হয় এই আধুনিক সমাজ ব্যবস্থায়। মিত্র কাফেতে রাস্তার পাশ, আনাচ কানাচ ভরে উঠলেও মৈত্রী তৈরী হয়ে ওঠে নি।
আগস্টের আটে অগস্ত্য জল জল ভাবে জ্বলে উঠেছিল। নয় নয় করেও তার প্রভাব ছিল অপরিবর্তিত। দশে তার দশ রূপ প্রকাশ্যে এলো। তিনদিন কাটলো এলোমেলো ভাবে। আগষ্টের দ্বিতীয় সপ্তাহের শুরুটা এই মুনি ঋষির প্রভাব অনিয়মকেও আঙুল তুললো। 
সেই গা ঘামানো গরমের দিনে শুরু হয়েছিলো রাত জাগা। শুরু হয়েছিলো ক্লীব এর সামনে মেরুদন্ড প্রদর্শন। না সেটা স্থায়ী রূপ পায় নি। পাবেই বা কি ভাবে?
যেখানে জগৎ জননী ভবানী মা না হয়ে মায়াবী হয়েছেন, মাটি হয়ে সব কিছু মাটি করেছেন, মানুষ হয়েও তার এনিম্যাল ইনস্টিঙ্ক্ট নিয়ে মানবী  হয়েছেন সেখানে এই সব হয় না।
ঘেমো শরীরে শীতলতা সেই প্রথম বুঝেছি, বুঝলাম এই মাঘের শীতের দিনে শরীরের উষ্ণতা। এই অস্বাভাবিক জীবনে একটা সংস্কৃত শিখলে ভাষাগত কিছু না বুঝতে পারা কথা বুঝতে সুবিধা হয়। 
" যদ বৈগুণ্যং জাতং তৎ দোষ প্রশমনায় শ্রী বিষ্ণু নাম স্বরনমহং করিষ্যে।"
একটু পড়াশোনা না করলে এই স্তোত্র ভুল ভাবে জনমতের বিরুদ্ধে বেশ ঘাড় উঁচু করে দাঁড়িয়ে পরবে। বিনা সংকোচে বলতে পারি, পরবে নয় পরেছে।
আজানু লম্বিত হাত দুটোয় এখন লম্বা লম্বা নখ গজিয়েছে। সেই নখর তৈরী করেছে অসংখ্য শুম্ভ নিশুম্ভ,  ফলতঃ যা হয়েছে, এই শীত একটা নতুন শীতে রূপান্তরিত হয়েছে।
মেরুদন্ডের মধ্যে যে শৈত্য এসেছে সেটা এই আজকের রাজনীতির উৎকর্ষে মানুষ কিন্তু এসব ভাবতেও পারে নি।
মানুষের ভাবনা চিন্তা সতত যে বিষয় কে নিয়ে এগিয়ে চলে সেটা শিক্ষা ও সংস্কৃতি। এখানেই খামতি।
এখন রাজনীতির মানুষেরা শিক্ষা সংস্কৃতি থেকে লক্ষ যোজন দূরে। 
আসুরিক ক্ষমতা তখন অর্জিত হয় যখন শিক্ষা সংস্কৃতি বর্জিত ভাবে মানুষ বেড়ে ওঠে। এই রাজ্যে সেই গোত্রের মানুষগুলো এখন ক্ষমতায়। বিদুষীও সেই পর্যায়ের। কারন সে তার শিক্ষায় সংস্কৃতিতে এতটাই সমৃদ্ধ যেটা এই বাংলায় কখনোই হয় নি।
পূর্বে বামপন্থী সংস্কৃতি গড়ে উঠেছিলো দেশ বিভাগের যন্ত্রণা কে মনে রেখে। পূর্বে বিধান দিতেন বিধান চন্দ্র রায়। তিনি ছিলেন সৃষ্টির কারিগর। তিনি বুঝতেন দেশ বিভাগের যন্ত্রণা, বুঝতেন বাঙালির হৃদয়ের কথা।
এখন এসব নেই। এখন গুনের চর্চা নেই। এখন শিক্ষা, সাহিত্যের চর্চা নেই। আছে অতীত কালের মানুষ নিয়ে চর্চা, আছে পরনিন্দা-পরচর্চা। 
বাংলায় নেতা বদল হয়েছে অনেকবার। চিত্তরঞ্জন দাশ মহাশয়ের অকালমৃত্যু বাংলার কাছে এক অভিশাপ।
সুভাষচন্দ্র যে হাত ধরে রাজনীতিতে এসেছিলেন এবং আদর্শ নিয়ে চলার পথে যে বেআব্রু কংগ্রেস কে তিনি বুঝেছিলেন সেখানেই তার সসস্ত্র জীবন সংগ্রামের ভিত্তি। 
এরপর তাকে আর পিছন ফিরতে হয় নি।
মূল বিষয় টায় ফিরে আসতেই হয়। আমি বিশ্ব নিয়ে বলতে নারাজ। অত জ্ঞান গম্যি আমার হয়ে ওঠে নি। তবে আমি মুখ্যু নই। 
আমি যেমন কাঠ চিনতে পারি তেমন কাঠ কয়লাও চিনি। নতুন করে আরো কিছু এখন চিনতে শিখেছি। কে কি বলবে সেটা জানি না, তবে জেনেটিক্সটাও আজ বুঝি। এর সাথেই জুড়ে আছে পেডিগ্রি।
ছেড়ে দিলাম এসব বিষয়। শুধু আজকের সমাজব্যবস্থায় সামনের সারিতে কিছু মুখ হারিয়ে গেছে‌ন। একজন সমাজ রক্ষক অন্যজন ভক্ষক।


সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

সুন্দর মিল

আমার বাবা হিন্দি বলতে পারতেন না, কাকাও তথৈবচ তবে আমার দিদি দিব্য হিন্দি বলতেন। অতীতে আমাদের পাড়ায় মাঠ করাই ওয়ালা আসতো। তীব্র শব্দে আরে বহরে বিহারী সুরে বিকেল বেলায় তার দেখা পাওয়া যেতো। তার সাথে আমার দিদি হিন্দিতে কথা বলতো। বাবা, মা, পিসি, খুড়ি খুশি হতেন। বলতেন কি ভাবে শিখেছিস এই হিন্দি? 
একটু গদগদ মুখে ছোলা ভাজা, বাদাম ভাজা নিয়ে নির্বিবাদে মুচকি হেসে প্রথমে পয়সা মেটাতো তার পর তর্ক হতো ওই মাঠ করাই ওয়ালার সাথে।
দিদির সেই কথা গুলো এখনও মনে আছে। সামান্য ঝগড়া লড়াই বেশ সমাদৃত হতো গোটা পরিবারের কাছে।
ঠোঙা ভরা বাদাম বা ছোলা নিয়ে প্রতিদিন প্রতিবাদ।
যখন ওয়ালা বলতো কা হুয়া, কা দেঙ্গে?
ঠোঙা হাতে নিয়ে দিদি বলতো এত কম দেগা তো কি করে নেগা?
এই বাক্যালাপের শেষে দিদির হাতে একটু ছোলা ভাজা অথবা বাদাম ভাজা নিদেনপক্ষে একটু মশলাদার নুন মিলতো নিশ্চিত তবে কার কথা কে বুঝেছে কে জানে?
না আমি নিশ্চিত ভাবে বলতে পারি আমার পরিবারের সব সদস্য বুঝতে পেরেছে। তারা বুঝেছে ওই সামান্য ফাউ পাওয়ার নিরিখে।
এই ভাষ্য অথবা ধারাভাষ্য এক সুন্দর অতীতের স্মৃতি।
এটা শুরু হয়েছিলো সেই শরৎ বাবুর সময় থেকে। সেই লাও তো বটে তবে আনে কে?
সাহিত্যের সেই শব্দবন্ধের সাথে আজ একটা সুন্দর মিল খুঁজে পাই।

রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

হেজে যাওয়া ছাত্রজীবন

ফিরতে চাইলেও যখন ফেরা যায় না, আফসোস হয়। স্কুলের গণ্ডি পার হওয়ার পরে যে মুক্ত জীবন আসে সেটা বন্দি জীবন কে আঙুল দেখায় কিন্তু জীবনের সায়াহ্নে এসে সেই স্কুল, কলেজ ইউনিভার্সিটি অথবা কারিগরি শিক্ষার হোস্টেল গুলোয় ইচ্ছে হয় একটু ঘুরে আসি। মন চায় ওই বেঞ্চটাতে বসে শিক্ষকের সাথে একটু বদমাইশি করতে অথবা প্রিয় শিক্ষকদের সাথে একটু মিষ্টি আলাপচারিতায় সেই পুরাতন কে একটু ফিরে দেখতে। না এসব স্বপ্ন কখনোই সত্য হয় না। এটা ঠিক বয়সের সাথে সাথে কোনো এক নতুন কালের ধ্বনির কম্পাঙ্ক।
এই চা এর দোকানে বহুকাল বহু কাপ চা দুই বন্ধু হাতে ধরেছে। পিতা পুত্র দুজনের হাতের চা তারা পান করেছে শুধু সেই শিক্ষক এখন আর আসেন না। কিছু স্মরণ সভা হয় আজকাল। সেখানে কখনোই এই দুই বন্ধু যেতে চায় না কারন স্কুল কলেজের সুখস্মৃতি তারা ভুলতে চায় না। অনেকেই আছেন যারা স্কুল জীবনে ছিলেন বছর বছর স্কুল কলেজ তারা ছাড়তেই চাইতেন না, যদিও এটা শিক্ষার জন্যে নয় নেহাত পাশ করতে না পারার কারণে।
এনারা ওখানে বক্তব্যের সাথে স্মরণ করেন ঠিকই তবুও যেটা সম্পূর্ণ হয় না সেটা এনাদের প্রতি রাশি রাশি ঘৃণার কারণে।
এরা ছিলেন স্কুলের সিনিয়র ক্লাস মনিটর, ছিলেন কলেজে নানান প্রকল্পে শিক্ষা ব্যাতিরেকে অন্য কোনো ভাবে।
প্রশ্ন ওঠে এই ভাবটা কোন ভাব?
রাজনীতির কারবারের কিছু মানুষ বলেন এরা ছাত্র রাজনীতিতে কোনো না কোনো দলের  আশ্রিত। এক কথা বার বার বলে বলে সত্য বানানোর চেষ্টা এখন আর সমাজে পাত পায় না। যে দুই বন্ধু চা এর দোকানে নানান পুরোনো স্মৃতি নিয়ে চলে তারা মাঝে মধ্যেই এদের সম্বন্ধে দু-চার কথা বলে। 
কখনো বলে স্কুলের টারজান কে মনে আছে? মনে আছে ও আমার দাদার সাথে পড়তো? 
কখনো বলে মনে পরে সেই নীলরতনের কথা। ক্লাস ফোর এর পড়ার সময় যে কবিতাটা সে কখনোই মুখস্থ করতে পারেনি?
অন্য বন্ধু হেসে বললো তুই ওই রামসুক তেওয়ারি ছড়াটার কথা বলছিস?
বললো হ্যাঁ। বললো মনে আছে নিল রতন আটকে যেত যে লাইন থেকে।
অন্য বন্ধু বললো " আধ সের চানা খেত চিবাইয়া দন্তে" এই ইম্মর্টাল স্মৃতি ভোলা যায়? 
এটা সে দিন সেই পুরানো চা এর দোকান থেকে ওঠার আগের হাস্যরস।

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

সেই সকালের জন্য

ভাবনার মধ্যে ছিল না যে বিষয় সেটা প্রাত্যহিক জীবনে সাতচল্লিশে এসেছিলো। দেশের মধ্যে থেকেও মাইগ্রেটেড হওয়া এই আধুনিক ভারতে কেউ বুঝবে না। স্বদেশ হলো বিদেশ আর বিদেশ ছিলো স্বদেশ।

এই সন্দেশ, ছানা মেখে বানানো সন্দেশ এর মতন নয়। এটা গরুর চোনায় কেটে যাওয়া দুধ থেকে তৈরি। প্রক্রিয়াটা শুরু হয়ে বেয়াল্লিশ বছর আগে। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যে ঐক্য তৈরী হয়েছিলো সেই ঐক্যবদ্ধ মানুষ কে দু খন্ড করে সাময়িক ভাবে শোষন আর শাসন রক্ষা করতে শাসক তার শেষ অস্ত্র ব্যবহার করেছিলেন। এর পর প্রায় প্রায় শতবর্ষ এই গণিত দিয়েই শাসক তার শাসন সংস্থাপন করে নিজেকে সমৃদ্ধ করেছেন। যা করেন নি সেটা এই শত বর্ষের শেষে নতুন এক শাসক এসে দুর্লঙ্ঘ ভারত পারাবারে জাতি-ধর্ম-বর্ণের সাথে সুচিন্তিত ভাবে করে চলেছেন।

হায় রামচন্দ্র! বেশ ছিলে সেই চোদ্দ বছর। তার পর আবার এসেছ ফিরে।

এটা ফিরে আসা নয়। ফিকে হয়ে যাওয়া রাজ্যপাট তা সহ সীতার পাতাল প্রবেশ।

মূল বিষয় হলো সাম্রাজ্য অথবা সম্পদ লোভ। এই লোভ সেই রামায়ণ -মহাভারত দেখিয়েছে, এই লোভ সম্বরণ বিষয়ক কিছু কথা দার্শনিক হেগেল প্রারম্ভিক ভাবে শুরু করলেও সেটা ছিলো ভাববাদী চিন্তা। এর পর বস্তুনিষ্ঠ যে দর্শন এসেছিলো সেটা আপামর মানুষের কাছে একটা গ্রহান্তকারী বিষয় ছিল। সেটাও বিফলে গেলো। কারন যাই হোক আসল বিষয় এই মনন। যেখানে সূর্য চন্দ্র গ্রহ তারা আছে সেখানে মানুষের কথাও আছে। আছে আরো অনেক অবিসংবাদিত সভ্যতার অশেষ রূপকথা।

লক্ষ্মীর পাঁচালি তে লেখা হয়েছিলো অপুত্রের পুত্র এবং নির্ধনের ধন হওয়ার এক প্রতিজ্ঞার কথা।

সমাজ ব্যবস্থা না মেনেছে লক্ষ্মী না মেনেছে বস্তুবাদ। 

হায় রাম এই ব্যারাম সারাবে কি সাধের ভাই লক্ষ্মণ?

এই সাধের ভাইকে বাঁচাতে একটা হনুমানের প্রয়োজন হয়েছিল। ইনি হনুমান না গাধা সেটা বলা নিষ্প্রয়োজন। বিশল্যকরণী চেনা দূর অস্ত এই প্রাণীর আর গোটা গন্ধমাদন মাথায় নিয়ে ?

থাক সে সব উপাখ্যান। যেটা নিতান্ত না বুঝলেই নয় সেটা হলো কল্পনা আর বাস্তবের অবাস্তব সহাবস্থান।

স্মৃতির পাতায় যেগুলো আজ লুপ্তপ্রায় সেটুকু বলা আজ প্রয়োজন। যেমন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য ধর্ম যুদ্ধে লড়তে রাজি হন নি। কিছুটা নিমরাজি হয়েও কর্ণ বন্ধুত্বের মান রক্ষায় ধর্ম বুঝেও অধর্মের পথে পা রেখেছিলেন। 

এরকম ঘটনার ঘনঘটা চারিদিকে। সে ইন্দ্রজিৎ হত্যা কান্ড থেকে অভিমন্যু বধ সর্বত্র।

এখানে একটা কথা মনে হয় মনে রাখতেই হয়, সেটা নীতি বোধ আর পরিমিতিবোধ।

পরিমিতি আসলে জলাভূমি, ভূমি, পাতাল আর স্বর্গ পর্যন্ত ব্যাপৃত। আর নীতি এই পরিমিতির নিরিখে একটা ভ্যারিয়েবল। এখানেই যতসব ভ্রান্তি এসে পরে।

এখানেই মনে পরে তুমি কেনো আসিয়াছো?কিসের জন্য আসিয়াছো?

উত্তর একলব্জে বলা সম্ভব। কারণ সেই গীতার শব্দবন্ধ। " যদা যদা হি ধর্মশ্চ ......."

এখানে ধর্মীয় বিষয় বাদ দিলে যা পরে থাকে সেটা এই বিদগ্ধ সমাজ, না খেতে পাওয়া মানুষ, অশিক্ষার আঁধারে ডুবে থাকা প্রাণ যা কি না সমাজ উন্নয়নের একমাত্র পরাকাষ্ঠা।

উৎপাদনের উপকরণ কে পিছনে ফেলে দিয়ে আগুয়ান সমাজ ব্যবস্থা বিজ্ঞান কে আলিঙ্গন করে চলেছে। তাদের ভ্রম সংশোধন সেদিনই হতে পারবে যেদিন এই শিক্ষিত সম্প্রদায়ের সাথে তৈরী হবে বৈরিতা।

এখন উৎপাদনের উপকরন মানুষের মস্তিষ্ক। অর্থের অনুপস্থিতিতে একদিন এই উপকরণ অন্য পথ অবলম্বন করবেই। 

আসলে ডিমান্ড সাপ্লাই বিষয়টা এ কথাই বলে। খরিদ করা ব্রেন অর্থানুকূল্যের শেষে একদিন মুক ও বধির হয়ে পরবে। শিক্ষায় যে ব্যাভিচার চলছে নতুন নতুন ভাবে আর মস্তিষ্ক তৈরী হবে না বরং শুরু হবে এক বৈপরীত্য।

হয়ত এটাই হবে নতুন ভাবে শুরু করার সকাল। অপেক্ষায় আছি আজ সেই সকালের জন্য।






বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

জ্ঞানদা

খোলা বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে আমি হেঁচে চলেছি। প্রতিবেশী সিনিয়র এক দাদা বললেন, আবির এবার সিগারেট টা ছাড়। আবির একটা সিগারেট অফার করে হেঁচে চললো। দাদা বিলম্বিত লয়ে বললেন, লাং ইনফেকশন বড়ো মারাত্মক। বললেন লাং ক্যান্সার আসলে ওপারে যাওয়ার সুনির্দিষ্ট একটা অসুখ।
আবির চুপচাপ এসব কথা শোনার শেষে বললো কোথায় পেয়েছেন। কোন কিতাবে এসব লেখা হয়েছে?
দাদা বললেন তোমার পড়াশোনা কতদূর তা জানি না, শুধু আজকের দিনে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হয়ে পরেছে সে টুকুই আমি বলেছি।
আবির স্বাভাবিক ছন্দে সেদিন কিছু কথা বলেছিলো। বলেছিলো রাজপথের ধূলো কে বানিয়েছে? যানবাহন এর ধূয়া কে বানিয়েছে? গাছগাছালি কেটে সাফ কে করেছে? 
শেষে সে বলেছে এসব যারা করেছে একথা তাদের বলুন।
আমি ধূমপায়ী হতে পারি তবে এই জ্ঞানের বাণী আমাকে না শুনিয়ে নিজের কানের কাছে গিয়ে একবার বলে দেখুন। এই বাণী নয়েজ মনে হবে।
তার্কিক নন এই দাদা, ইনি জ্ঞানদা হিসেবেই নিজেকে সমাজের অভ্যন্তরে স্বশরীরে স্থানে পেয়ে অতিশয় খুশী।
কুচকুচে রঙের শরীর অতি রঙিন পোষাকে পরিবৃত হয়ে দিব্বি হেঁটে ফেরেন নিজের ইচ্ছায়। একবারও তার মনে উঁকি দেয় না বয়েসটা বেড়েছে।
আবিরের কথায় ও রঙে তার লজ্জা হলো না বরং উদ্দিপ্ত হলো বিজ্ঞান বিষয়ক নতুন এক প্রজ্ঞা প্রতিষ্ঠায়। 
আবির মনে মনে বললো বলদের গো বধে আনন্দ কথাটা সত্যিই সত্য।
এতক্ষণ এ বাংলার অকৃতদার বামপন্থী হিসেবে নিজেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাওয়া কোনো এক নির্বোধ নিয়ে সামান্য সংলাপ লিখেছিল এই আবির।
এর পর সে সামান্য ভাষা পরিবর্তন করতে চাইলো। প্রথমে সে বামপন্থী শব্দের প্রতিশব্দ হিসেবে বাওয়ালবাজ, নির্বোধ শব্দের পরিবর্তে ছাগল আর দাদার পরিবর্তে গাধা শব্দগুলো লিখতে চাইলো।
গৃহিণী আপত্তি করলো, মেয়ে বললো তওবা তওবা। বাড়ির পোষা কুকুরটা শেষ চিকেনের পিস টা মুখে তুলে প্রথমে বুকডন পরে পোদডন দিয়ে নির্লিপ্ত ভাবে আড়াই পাক ঘুরে ঘুমিয়ে পড়ল।
ভোররাতে পোষা কুকুরটার চিৎকারে ঘুম ভাঙ্গলো সকলের।
বারান্দায় এসে আবির দেখলো তার ডগ একটা সন্তান প্রসব করেছে। ইচ্ছা হয়েছিল ওর লেজটা সোজা করতে।
একটা কঞ্চি নিয়ে পাল মশাই এর মতন সুতলি দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে সে বাঁধলো। 
এতেও ওই ডগ এর চিৎকার থামলো না। সকাল হওয়ার পরে আবির অলস ভাবে বারান্দায় এলো। সে দেখতে পেলো কঞ্চি টা বেঁকে গেছে কুকুরের লেজের সাথে।
সে বুঝেছে বাওয়ালী বন্ধ করা আর কুকুরের লেজ সোজা করা সমার্থক।
এর পর থেকে সে তার ডগ কে ডগি বলা ছেড়েছে। সে নতুন নাম দিয়েছে তার পোষ্যের।
এখন থেকে সে বাংলার বামপন্থী।

বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

হারিয়ে গেছে যে

:১:

হয়তো সে জানে অথবা তার অজানা তবুও উচ্ছল ভাবে সে নেচে চলেছে স্টেজের উপরে। সামনের সারিতে বসে থাকা সমস্ত দর্শক অসীম আগ্রহে দেখছে সেই নৃত্য যেখানে তার সহপাঠীও আছে। 
স্টেজ থেকে নেমে সেই মেয়েটা প্রথমে তার মা এর কাছে এলো, এরপর তার সহপাঠীদের কাছে। মা কি বলেছিল জানা নেই কিন্তু সহপাঠীরা বললো তুই নাচ শিখিস? 
এটা উত্তর দেওয়ার বয়স নয় শুধু আনন্দের সময়। স্কুলের বাৎসরিক উৎসব এভাবেই কাটলো সে বছর। যে নাচ সে সেদিন নেচেছে সেটা তার মা শিখিয়েছে। তার কাছে মা এর চুমুটা সেদিনের সম্পদ। অথচ খচখচ করছিল দূর্গা পূজোয় ধুনুচি নাচ করে, ঢাক বাজিয়ে বেজায় প্রিয় হয়ে পরা তার কোনো এক সহপাঠীর নিরুত্তর থাকা দেখে।
শুধু সেই ছেলেটা পরীক্ষায় প্রথম হওয়ার পুরস্কার হাতে নিয়ে একান্ত মনে বইটাই পড়ছিলো। এই নৃত্য মনে হয় যেন সে দেখেনি।
ক্ষীরের পুতুল লেখাটা শুরুতেই তার খুব ভালো লেগেছিল,এজন্যেই বই এর পাতা থেকে তার চোখ সরে নি।
যখন বাৎসরিক অনুষ্ঠান শেষ হলো এই মেয়েটা দেখেছে, ছেলেটা বইটার কোনো একটা পাতায় আঙুল গুঁজে অন্যমনে হেঁটে চলেছে বাড়ির দিকে। 
অভিমান হয়েছিল সেদিন। মনে হয়েছিল না এরকম সে আর নাচবে না বরং বই এর পাতায় দু'চোখ রাখবে। অনিয়ম হয়েছিল এই কারণেই। হাত ধরে সেদিন সে বলেছিলো এই বই আমি কবে পাবো?
নিরুত্তর হাসিতে সে বললো, যা নিয়ে যা। পড়ে ফেরত দিস।
সত্ত্বার আবির্ভাব হয় ক্লাস সেভেন -এইট থেকে। মান, অভিমান, ভালোবাসা সবকিছুর শুরু ঠিক এই বয়েস থেকেই শুরু হয়। মা-বাবা খুব সক্রিয় হয়ে পরেন এই ট্রাঞ্জিসান এর সময় থেকে। শুরু হয় নানান শাসন।
এই যে হাত ধরে কথা বলা, এই বইটা হাতে নিয়ে মা এর সাথে বাড়িতে ফেরা সেটা কারোর চোখ এড়ায় নি। আড়ালে আবডালে একটু হাসিঠাট্টা, একটু রহস্যের সন্ধান খুঁজতে তাদের সময় লাগে নি। 
এই হাঁ করা সমাজকে এরা দুজন জানে না। 
:২:
সময়মত বইটা ফেরত এলো না। নমিত এর তেমন কিছু মনে হয় নি, সে এর মধ্যে টেনিদার সহস্র সম্পদ পড়তে ব্যাস্ত। এভাবেই মাস শেষ হলো। নমিত ভাবলো বইটা আনতে শ্রেয়ার বাড়িতে যাবে, অন্য মন ভাবলো থাক না হয় নাই গেলাম। 
কিছুটা পড়ে ফেলা বইটা তার শেষ করার ইচ্ছা। শেষে সে ভাবলো বইটা বাবা কে কিনে আনতে বলবে।
নমিতের বাবাও বই পোকা। ছেলের কথা শুনেই সে বললো সোমবার অফিস থেকে ফেরার সময় কলেজ স্ট্রিট থেকে তিনি নিয়ে আসবেন। গিন্নী বাধ সাধলো, বললো শ্রেয়া বইটা ফেরত দেয় নি? নমিত একবার বাবা একবার মা এর দিকে তাকালো, শেষে বললো দেখি কালকে ওর বাড়িতে গিয়ে?
এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হলো না। কয়েক দিন পর নমিত স্কুল থেকে ফিরলো ক্ষীরের পুতুল হাতে নিয়ে। এই বইটা ফেরত পাওয়া বই নয়, সে এটা কিনেছে।
মা খুশি হয়েছিল পয়সা বাঁচায় আর তার বাবা সকলের অলক্ষ্যে দেখেছিলো এই বই পুরস্কারের নয় দোকান থেকে পয়সা দিয়ে কিনে আনা। যদিও এ বিষয়ে তিনি নমিত কে কিছুই বলেন নি বরং ভেবেছিলেন এমন অদল বদল এই স্কুল জীবনে হয়েই থাকে।
এখানেই শেষ নয়, শেষ হয়েছিলো সে দিন যখন ফেরত পাওয়া বইটা নমিত বাড়িতে নিয়ে এলো। 
ছাপার অক্ষরের পাশে পেন্সিল দিয়ে লেখা নানান শব্দ দেখে নমিত বুঝলো নতুন একটা ক্ষীরের পুতুল সে পেয়েছে, সেখানে এই কিনে আনা বইটা নিতান্তই অপাংক্তেয়। 
এটাই যৌবনের প্রারম্ভ।

:৩:
নমিত কখনোই শ্রেয়াকে নমিতাঙ্গি রূপে দেখে নি। সেই সময়চক্রে এই ভাবনা তার আসতো না। ওটা ছিলো ওই বয়েসের সাথে পাঠ্য কাহিনীতে নিজের এক হয়ে যাওয়ার সময়, এই ঐক্য কখনো হয়ে ওঠে নি। 
অন্যদিক টা একটু অন্যরকম। একটু বাহ্যিক প্রকাশ, একটু অরূপ, একটু সৌন্দর্য্য অথবা মান অভিমান।
নমিতের গণিত একটু আলাদা। সে ইউক্লিডের জ্যামিতিতে যেমন উৎসাহী ঠিক তেমন পুরস্কার এর বই পড়ার পর আরো আরো বই পড়া। এই পড়া পড়া বিষয়টা তার নিজস্ব। 
নমিত এর নিজস্বী দেখার ইচ্ছা কখনো হয় নি অথচ অসংখ্য পরস্বী নিয়ে নানান রূপ কল্প তৈরী হয়েছে তাকে সামনে রেখে।
শ্রেয়া এই পরস্বী নিয়ে ভাবে, সে ভাবে সাধারণ কোনো কিছু অচিরেই অসাধারণ হয়ে পরবে না তো? সে ভাবে এমন দুর্ভাগ্যের শরিক নমিত কে হতে হবে কি?
যা সে অন্য মনে ভেবেছে সেটা একটু সংক্ষেপে বলতেই হয়। যদি এই পরস্বী শেষ সত্য হয়ে পরে নমিত মানবে তো?
সংশয় যেনো আর পিছন ছাড়ে না।
অস্তিত্বহীন কোনো এক বাস্তব যখন সামাজিক ধারাবাহিকতা নিয়ে নানা কল্পনা কে প্রাধান্য দিয়ে কিন্তু আর পরন্তু শব্দের পার্থক্য বুঝে অথবা বেশি বুঝে একটা সরল সমীকরণ তৈরী করে তখন নাম গন্ধ হীন প্রেম নতুন এক ভালোবাসার জন্ম দেয়। সেই ভালোবাসা একটা গাণিতিক সূচক এর মতন।
নমিত সেদিন শেষ বারের মতন শ্রেয়ার সাথে কথা বলেছিল। এর পর কয়েক যুগ নিমেষেই শেষ হয়েছে। কখনোই মনে হয় নি কতকাল যোগাযোগ নেই,  কতবড় হয়েছি আমি অথবা কত বৃহৎ হয়েছিস তুই।
এ বিষয়ে শেষ কথাটা ওরা কেউ বলে নি। বলেছে ওই পরস্বী তুলে রাখা সমাজ। বলেছে ওরা আছে ওদের মতন। শুধু অবাক হয়েছে দুটো বিন্দু একটা সরলরেখা তৈরী করে নি বরং দুটো আলাদা আলাদা সরলরেখা নিখুঁত একটা বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে।
:৪:
শত অব্দের শেষ নয়, শুধু কয়েক দশক পার হয়েছে। নমিত ফিরেছে তার বাপকেলে ভিটেতে। সেখানে তখন উলুখাগড়ার সমারোহে কেউটে সাপের বসতি।
পুরানো বাড়ির দরজা খুলতে হাত তালির শব্দের শব্দে পায়রা আর ঘুঘু নিপাট ভদ্রলোকের মতন ঘর ছাড়লো। 
এর পর ওই তিন দশকের উলুবনে আগুন লাগালো নমিত।
ওখানে বসবাস করা ভামবিড়াল, পেঁচা আর দাঁড়াশের দল ছুটলো নতুন কোনো এক আশ্রয় খুঁজতে।
এরপর সে সেই পুরোনো তালাটায় চাবি লাগিয়ে বুঝলো এই তালা কখনোই আর খুলবে না।
এ সবের শেষে তার মনে পরলো শ্রেয়ার কথা। তার অতীতের সেই কথাকে আজকে প্রাসঙ্গিক মনে হলো। 
গৃহহীন গৃহকর্তা এই প্রথম খুঁজতে বেড়িয়েছেন কোনো একটা মেয়েকে?
এই মেয়েটাকে সে অনেককাল আগে থেকেই চিনতো। মেয়েটার মা কখনো বলে নি শুধু ভাবতে ভাবতে চলে গেছেন ভালোবাসার শেষ শিখরে।
সে দিন ওই পাড়ায় শ্রেয়ার খোঁজ নিতে গেছিলো নমিত। সে শুনেছে শ্রেয়া মারা গেছে।
বিশ্বাস আর অবিশ্বাস তখন এক হয়ে পড়েছে। চোখ দুটো খুলে রেখে সে হাতের কাছে যাকেই পেয়েছে তাকেই প্রশ্ন করেছে, এটা কি সত্যি?
সবাই দায় এড়িয়ে গেছে।
তবে বাস্তবতার সাথে মিলতে কোনো এক বিষাদ তাদের কে আলাদা করেছে এ কথা তারা জানে, তবুও বাস্তব আর অন্তরীক্ষ একদম একসাথে একটা কথা বলেছে।
বলেছে এ এক অমর প্রেম।

শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

বনভোজন

ইচ্ছে হলো একটা অনুলিখন লিখতে। এখানে সকলের সাথে সকলের সখ্য, বৈপরীত্যও থাকতে পারে, এখন পর্যন্ত সেটা অনুভূত নয়। এহেন মানুষজন একসাথে বন ভোজন করতে এসে সামান্য সুরার সাথে আনন্দ উৎসব চলছে। গান গপ্পো গুলো বিষয় বহির্ভূত। তাৎক্ষনিক যা কিছু সম্ভাবনা, সমস্যা এ সব খুব সুন্দর ভাবে রক্ষিত। একটু সময় গতিময় ভাবে এগিয়ে চলেছে সেখানে সকলের চোখ, নাক গ্রীবা সাময়িক ভাবে যাই হোক সামগ্রিক ভাবে পরিবার বহির্ভূত।

আমরা বোধনাশা নই তবুও সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে স্বরূপ প্রকাশ হয়ে পরে। লজ্জা লাগে। সমস্ত লজ্জা আনন্দের আলোয় নিভে যায়। মনে হয় এই  অসুস্থতারও প্রয়োজন বাস্তব জীবনে।

এই বনভোজন সেকেলে নয়, আধুনিক। সেকেলে বনভোজন নদীর পাড়, নদীর চর খুঁজতো, এ কালে এ সব বাদ পরে গেছে। এখন পিকনিক হয়, তবে সে স্থান ঘেরাটোপ। যেমন বাগান বাড়ি, রিসর্ট অথবা বিদর্ভ নগরের মাঝখানে বেঁচে থাকা পুরানো লালকুঠি। 

আধুনিক জীবনের সাথে সাযুজ্য এমন এক বিষয় যা অতীত কে উপেক্ষা করে। উত্তরবঙ্গের খরস্রোতা নদীর পার শীতের দিনে উৎসবমুখর হয়ে থাকে। গরীব ধনী সব যেন ওই নদীর চরের বাসিন্দা। রান্না হয়, খাওয়া হয়, বাড়ির পথেও পা দুটো হেঁটে চলে সারাদিনের আনন্দের অন্তে।

এরকমই একটা বনভোজন হয়েছিল বাংলাদেশ আর ভারতের সীমানায়। সেই নদীটাতে অনেক বিদ্যুৎবাহী মাছ ঘোরাফেরা করে। শোনা যায়, বনভোজনে যাওয়ার পর নদীতে স্নান করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেকেরই বনভোজন খেয়ে ওঠা হয়না।

স্থানটা লোয়ার আসামের প্রত্যন্ত এক গ্রাম ডালুগাঁও। ঐ গাঁয়ের উত্তরে একটা নদী আছে, নাম ছৈপানি। ছৈপানির চরে এমন ঘটনা প্রাত্যহিক বিষয়ের মত। সেখানে বছরান্তে শীতের শেষে বনভোজনে সবাই মিলে যায় কিন্তু সবাই ফেরেনা। কেন জানিনা অনন্তকাল ধরে এই বনভোজন চলেই আসছে যেখানে আনন্দের মৃত্যু এক চিরায়ত বিষয়।

আমার ইচ্ছা হয় এরকম এক বনভোজনে সবাই মিলে যেতে এবং সবাই মিলে বাড়ি ফিরে আসতে।

শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

প্রাইমারী স্কুলের হেড মাস্টার মশাই বিজয় বাবু প্রায় প্রতিদিনই দৌড়তেন ঋভূ'র পিছনে। সেই ছাত্র স্কুলে ভর্তির শুরু থেকেই মহা দুষ্টু। ঋভূ'র দুহাত যেমন চলতো ঠিক তেমন তার পা দুটো। দৌড়ে তাকে ধরা দুষ্কর আর যখন হাত চালাতো কে রুখবে ওই মুষ্ঠি?
মাঝে মধ্যেই মার জুটত ওর কপালে। হাত, পা, পিঠ ভরে উঠত নানান মাষ্টারমশাই এর হাতে। তবুও ঋভূ থাকত ঋভূতে।
রোগা পটকা ছেলেটাকে কোনো মাষ্টারমশাই বস্তুত কখনোই কোনো আঘাত করেননি, শুধু ভয় দেখিয়ে সরে গেছেন।
এই সরে যাওয়ার পিছনে একটা কারন ছিল। প্রথম তিন মাস পর স্কুলের পরিক্ষায় ঋভূ প্রথম। এর পরেও নৈমিত্তিক অভ্যাসে ঋভূ একেবারেই ঋভূ।
বাৎসরিক পরীক্ষা পর্যন্ত হেডমাস্টার মশাই সময় দিয়েছিলেন তার অভিভাবক কে। তিনি বলেছিলেন এই দুষ্টু বাচ্চাটাকে এই স্কুলে আগামী বছর আর রাখবেন না।
পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ঋভূ একদম শান্ত সৌম্য ঋজু এক ছাত্র। বিজয় মাস্টার মশাই তাকে কোলে নিয়ে কোনো এক আনন্দঘন অবস্থায়। 
ঋভূর মা বললেন, ট্রান্সফার সার্টিফিকেট টা দেবেন তো?
কিছুটা সময় তিনি চুপ রইলেন, এরপরে বললেন ওকে অন্য স্কুলে না নিলেই নয় কি?
রেজাল্ট হাতে নিয়ে বাড়ি ফিরলেন ঋভূর মা। বিজয় বাবুর কথাগুলো তার বোধগম্য হলো না।
বিজয় বাবু ঋভূ কে ছাড়েন নি। ক্লাস ফোর এর বৃত্তি তে বৃত্তি পাওয়ার পর ঋভূ নতুন স্কুলে পা রাখলো যদিও এরপরে বেশি দিন তার স্কুলে পড়া হয়ে ওঠে নি। 
একদিকে অভাব তার উপর তার বাবার অসুস্থতা। পেটের দায় মহা দায়। অবশেষে সেই পাঁচ ক্লাসের ছাত্র পড়া ছেড়ে কাজের সাথে যুক্ত হলো। 
কি কাজ?
পাইকারি মুদিখানার দোকানে মাল মাপার। 

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

বঙ্কিম ভাবনা

এই দেশে আধুনিক সভ্যতা রসাতলে যাবেই। এর প্রথম কারণ রাজনীতি, দ্বিতীয় কারণ রাজনীতি এবং তৃতীয় কারণও সেই রাজনীতি। 
চরম দুর্ভাগ্য আমাদের কারন আমরা শিক্ষিত মানুষেরা এখন আর রাজনীতিমুখী নই। এই শিক্ষিত মানুষ বিজ্ঞান নিয়ে চর্চার পর চর্চার শেষে যা কিছু বুঝে শুনে অগ্রগতির বাহক হয়ে সমাজ কে এগিয়ে দিতে চাইছেন ততই অশিক্ষিত অর্ধশিক্ষিত বর্বর গুলো উন্নতিকে সামনে রেখে বর্বরতা বাড়িয়ে চলেছেন।
শিক্ষিত মানুষ কেন এমন রাজনীতিবিমুখ হয়েছেন?
হয়েছেন সংখ্যালঘু হয়ে পরার কারনে। সংখ্যাগুরু অশিক্ষিত লুটেরাদের উৎপাতের শরিক হতে তাদের সম্ভ্রমে বাধে। কাজেই রসাতলে যে যায় যাক আমি থাকবো আমার পুঁথির মধ্যে একদম নিজের মতন। উৎপাদন করবো উন্নত সব বিষয় যাকে বাদ দিয়ে সমাজ এক পাও এগোতে পারবে না। একদিন ওই মূর্খের দল পায়ে হাত রেখে বলবে হে হুজুর বলুন কিভাবে এবার উদ্ধার পাবো?
সেই দিনটার অপেক্ষায় আছেন সমাজের এই সংখ্যালঘু শিক্ষিতেরা। 
ইতিহাস কিন্তু এই চিন্তা কে ভুল প্রমান করেছিল শতাব্দ- সহস্রাব্দ ধরে। সেখানে লিপিবদ্ধ আছে কোনো এক সাম্রাজ্যের পতনের সময় শিক্ষিত সম্প্রদায়ের মানুষ সমস্ত পুঁথি পত্র নিয়ে নিজের দেশ ছেড়ে অন্যদেশে পালিয়ে জীবন বাঁচিয়ে ছিলেন।
রোম সাম্রাজ্যের পতন থেকে যে শিক্ষা শুরু হয়েছিলো আজকের এই শিক্ষিত মানুষজন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে নি।
আমি নিশ্চিত ভাবে মনে করি ইতিহাসের এই পাঠ তারা নেননি। এজন্যেই তাঁদের অধুনা রাজনীতির প্রতি কোনোরকম আগ্রহ আসে নি।
এটাও কিন্তু একটা অশিক্ষা। 
আজকের রাজনৈতিক ব্যাক্তিত্বের যে অশিক্ষার সংকট ঠিক সেই অশিক্ষায় তারাও নিমজ্জিত।
অতএব এই শিক্ষিত শব্দটা নিয়ে নতুনভাবে আধুনিক প্রজন্মের শিক্ষিত সমাজের ভাবার সময় এসেছে। অন্যথায় শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে কোনো প্রভেদ থাকবে না।

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

শেয়ালের স্বপ্ন

এই আমি কোন আমি, আমি জানি না। যেটা জানি ভোলানাথ বাবার নাম আর মা এর নাম দয়াময়ী। 
এই আমি আর আমিতে নেই; এই আমিত্ব, স্বত্ব-স্বামীত্ত্ব ছাড়াও যে প্রভুত্বে এই সরকারি জীবন যাপন সেটা ঠিক কলেবরে হাঁ হুজুর কথা বলার মতন।
সেই সেদিন হুজুরের কথায় কান বার করে ঘোমটা টেনে মম বঁধূ গিয়েছিলেন কোনো এক মদীনায়।  বেশ এক মর্মস্পর্শী বিষয় আশয় দেখে কেঁদে কুঁদে ফিরেছিলেন এই অতল ব্যাপ্ত অসার একটা ব্যাক্তি নিরপেক্ষ সংসারে।
বিপর্যয় আসে নি, এসেছে একটাই গানের কলি সেটা এরকম। " কোন সে আলোর স্বপ্ন?"
কাঞ্চনজঙ্ঘা শব্দের অর্থ যেমন ঠিক তেমন উত্তর এলো। কে, কেন, কখন এই অর্থ নিয়ে নানান রূপকল্পের সাথে যুক্ত সেটা বোঝা গেলো না। যা বুঝতে একটুও সময় লাগে নি সেটা ঠিক শুরুর শব্দের মতন।
হায়রে ভোলানাথ আর হায়রে মা দয়াময়ী।
হাজারো খোজ খবরের শেষে জানা গেছে কৈলাশ পর্বত এর শিখরে তাদের পুরানো ডেরায় এখন তেনারা দিব্য আছেন। 
তারা বলেছেন দয়া বিষয়টা শারীরিক নয় মানসিক। একটু এর উর্দ্ধে উঠে ভোলানাথ বললেন তিনি গাঁজা সেবনের অনেক আগেই বিদগ্ধ নগ্ন রূপের পরিচয় দিয়েছেন আর দয়াময়ী এই দয়াময় এর বুকের নগ্ন শরীরে দাড়িয়ে পাঁঠা বলি হওয়ার পরে যেভাবে জীভ টেনে বার করে ধৃত ও মৃত পাঁঠার রক্তের স্বাদে সন্তুষ্ট হয়েছেন বলে প্রচারিত হয়ে আসছে এতকাল ধরে তার সঙ্গে তাঁর বৈরিতা সেদিনও ছিলো এবং আজকেও আছে।
সভ্যতা তাকে প্রশ্ন করলো এই নগ্ন নারী কি কারনে তব বক্ষে সেই সেকালে পা তুলে দিলো? বললো শ্মশানের মৃত মানুষের দেহ যখন জ্বলছে তখন কেন এমন ড্রাগ তোমার প্রয়োজন হলো।
কুলুপ আঁটা ঠোট দুটো এই প্রথম আপ ডাউন করলো। শব্দ তৈরী হলো সেই কারনেই। 
তিনি বললেন ওরে মূর্খের দল সভ্যতার লড়াই তোরা বুঝবি কবে?
শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের সহাবস্থান এই চলমান যুগে অন্তর্হিত । অথচ কতিপয় স্বঘোষিত উদ্বায়ী শিক্ষিত মানুষজন শুধু ঠোঁট নাড়িয়ে চলেছে।
এই দ্রাবিড় সভ্যতার কথা নতুন ভাবে জানাতে ইচ্ছে হয়েছে আজ। বাকিটা ওই সো কল্ড আর্য সভ্যতা।
কারন আর্যদের মধ্যেও অসভ্যতা ছিলো না। তা না হলে ভোলানাথ এর বুকের উপর দয়াময়ী?
এই আধুনিক যুগে কিছু মানুষ আছেন যারা জৈবিক জীবনের সাথে এই বিষয়টি ভাবেন।
আমার মতে এরা বৃহন্নলা থেকেও অধম। লৌকিক আচার বিচার দূর অস্ত, শুধু নিজের ক্লেদাক্ত জিবন বোধ তাদের কাছে পাংক্তেয়।
হল কর্ষন করেননি যে বলরাম তার কাঁধে হাল দেখে যে কষ্ট হয় সেই কষ্ট বিলম্বিত হয়েও বেশ শক্তিশালী হয়েছে ওই একটা সুদর্শন চক্রে।
এটা চক্রই বটে। কোথায় কাকে কিভাবে গুলিয়ে দিয়ে দাঁত বার করে আবার একটা ওই বৃন্দাবন নাম ভূমিকা নয় প্রকৃত বৃন্দাবনে মুরলী বাজিয়ে যারপর নাই বিনোদন অথবা আধুনিক প্রজন্মের কাছে দৃশ্যত সুস্থ স্বাভাবিক এক মানবিক জীবন বৃত্তান্ত দেখিয়ে এই কলির কেষ্ট হয়ে, ভোগ বিলাস বুঝিয়ে ব্যাধের তীরে মৃত্যুর পথে পৌঁছে বিসদৃশ বিষয়কে সুদৃশ্য করে নিরবে নিভৃতে ঈশ্বর হয়ে ব্যাভিচারের পথ দেখিয়ে বিন্দাস পার পাওয়া যায় এটা তার জীবন বোধ থেকেই মানুষ শিখেছে। 
আজকের এই সভ্যতা সেই বিষয়ের প্রতিভূ।

না বিচার নয় শুধু একটু মিলিয়ে নেওয়া, একটু অতীতের সারবত্তা  ফিরে দেখা, একটু কাল্পনিক চরিত্রায়ন বাস্তবায়ন দেখে প্রশ্ন করা, একটু শিক্ষা অশিক্ষার হাইব্রিডাইজেসন, একটু জিলিপির প্যাচের মধ্যে আশ্রিত মধুরস সংগ্রহ এব্ং সভ্যতার অগ্রগতির ভ্রান্ত ধারণা ও মূর্খতা নিয়ে যৎসামান্য বক্তব্যে এ যুগের সমাজ পরিবর্তক নামধারী কতিপয় ন্যায়ের নামে অন্যায় প্রতিষ্ঠা করা ব্যাক্তিত্বের পরিধান খুলে নেওয়ার প্রাথমিক পদক্ষেপ।
আসলে ভারতের মতন এক বহুজাতিক দেশে এই সর্বনেশে কাজকর্ম সাময়িক সফলতা পেলেও সূদূর ব্যবস্থা এটাকে পয়ঃপ্রণালীর তে ফেলে সেই দুর্গন্ধযুক্ত স্রোতে ডিকম্পোজ্ করে মাটিতে মিশিয়ে দেবে এটা সত্য।
লক্ষবার মিথ্যার চর্চা মিথ্যা কে সাময়িক ভাবে সত্যে পরিণত করলেও বাস্তবতার নিরিখে মিথ্যা মিথ্যাই থাকে আর সত্য তার নিজের স্বাভাবিক গতিতে সামাজিক পরিসরে গ্রহণযোগ্য হয়ে ওঠে।
কথিত আছে কোনো এই দেশের এক রাষ্ট্র নায়ক ছাগল বগলে নিয়ে ঘুরে বেড়াতেন। তার ছাগ দুগ্ধ বড়ো প্রিয় এ কথা কথিত হয় নি। সেখানে সার্বিক শারীরবৃত্তীয় বিষয় আশয় স্থান পেয়েছে। অ্যাস ইফ যেন মৃত্যু আটকাতে কোরামিন পকেটে নিয়ে চলেছেন সর্বাধিনায়ক। অতঃপর যা যা না হওয়ার মতন সেটাও হতে থাকলো। তার চতুর্পাশে ঘিরে থাকা সেমি রাষ্ট্র নায়ক অথবা ন্যানো রাষ্ট্র নায়ক সকলেই শুরু করলেন ওই কোরামিন জাতীয় কিছু দ্রব্য সঙ্গে রাখা। উদাহরণ স্বরূপ কারোর কাছে হাভানা চুরুট, কারোর কাছে আবার মৃতসঞ্জীবনী, এছাড়াও হোমিওপ্যাথি শাস্ত্রে ঘোষিত অ্যান্টিসেপ্টিক লেডমপল, ঘা শুকোতে ক্যালেন্ডুলা, ব্যাথা কমাতে আর্নিকা আরো কত কি!
পরবর্তীতেও প্রভাব পরলো, ওই কথিত পরিস্থিতির প্রভাব। সেটা আচার বিচারে আরো বৃহৎ। কোন নেতা হয়ে পরলো লোটা সম্বল। সেই লোটা থেকে পান এবং শৌচ সব কিছুই সম্পাদিত হয়। কোনো নেতার আবার রাত্রে হিজরার নাচ না দেখলে ঘুম আসে না। অতঃপর যা হয়েছে চুরুট থেকে লোটা আর লোটা থেকে ক্লীব সবটাই হয়ে পরেছে রাষ্ট্রীয় খরচায় রাষ্ট্রযন্ত্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপামর মূর্খেরা কি করবে?
মূর্খ মানুষের প্রত্যাশার পারদ এই কারনেই একটু ওই রাজনীতি মুখি হয়ে পরেছে। যদিও এই রাজনীতি অধুনা মানুষের আবাস। অতীতে অ্যাট লিস্ট শিক্ষা বিষয়টা প্রাধান্য পেতো এখন রাজনৈতিক ভাবে সেটা হয়ে পরেছে ভোগ বিলাস সহ এক যযাতি প্রকৃতির।
একটু অ্যাথিস্ট বিষয়টাও প্রাসঙ্গিক। অধিকার অনধিকার নিয়ে বস্তুবাদের সমর্থনে যারা একশো বছর পূর্বে সামাজিক অবস্থান করেছেন তাদের জন্যে ইংল্যান্ডের পার্লামেন্টে একটা কক্ষ তৈরী হয়েছিলো। সেটা ছিল লেফ্টহ্যান্ড ড্রাইভ। ওই সব সামাজিক ড্রাইভার দের সেকাল থেকেই বাম বলা হতো। 
ধর্মপ্রাণ বামপন্থীরা বাম দেবের ভক্ত নন। তারা বস্তুত যা চিরায়ত ভাবে এসেছে সমাজব্যবস্থায় সেখান থেকে অন্য এক আদর্শে ভক্ত প্রাণ। 
ছিলো ধর্মপ্রাণ মানুষ, অতঃপর শুরু হলো আদর্শ ভক্ত প্রাণ মানুষ। তারা বলতেন তাদের ধর্ম আসলে বস্তুনিষ্ঠ।
কি সেই বস্তু?
এটা সুন্দর শব্দ বন্ধ ব্যবহার করে কাব্যিক ভাবে কবি লিখেছেন,
"রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে,
জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে,
রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি 
শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি।
এটা এক দার্শনিকের উপলব্ধি সাধারণ মানুষের জিবন বোধ এর সাথে তার সম্পর্কের সম্পৃক্ততা তার এই শব্দবন্ধে একটা কাগজের উপর পেন্সিলের কাটাকুটির মতন সহজ দৃশ্য।
বস্তুত অশ্বমেধ ঘোড়ার দৌড় থেকে শুরু করে মহম্মদ অথবা খৃষ্টীয় ধর্মের রথে আধুনিক বামপন্থীরাও হাত মিলিয়ে ফেলেছেন।
ক্ষমতা কাহারে কয়?
নাগরিক ভয় ভীতিকর পরিবেশে থাকবে, সময় নির্ণয়ে বালি যত কমবে সময় ততই বাড়বে জাগতিক বালি ঘড়িতে।
বামপন্থার নীতিমালা ঠিক মানুষ মেরে, পুড়িয়ে খাওয়া মানুষের হাতে তৈরী। শষ্য শ্যামল বসুন্ধরা তাদের কাছে অপরিচিত। এজন্যেই এরা ঠিক এই বসুন্ধরায় অনেকটা অঘোরীর মতন।
এই প্রজাতিকে এই বসুন্ধরায় ঘৃন্য বলে উৎপাটিত করেছে লক্ষ বচ্ছর পূর্বে।
বাস্তবতায় এটা একেবারে ধ্রুব সত্য।
অথচ বৈজ্ঞানিক সত্য অথবা বস্তু নিরপেক্ষ ইডিওলজি ক্রমেই মূর্খের কাছে একটা সহজ ভাবে ইতরের মতন বেঁচে থাকার হাতিয়ার হয়ে উঠলো এবং ভেঙে পরলো ঠিক গ্রাভিটেশন এর মহা বলের মহাকর্ষণে।
সোভিয়েত এর পতনের পর তাদের শারীরিক ভাবে দেখা যায় নি শুধু শুভ্র দন্ত সুরভিত হয়েছে শ্বদন্তের মতন।
দর্শন সমাজ ব্যবস্থার সাথে সাথেই তার অবস্থান বদলায়, এটা বস্তুবাদী কার্ল মার্কস নিজেই তাঁর দার্শনিক পর্যবেক্ষণে বলেছেন। আর যারা তাঁর ফলোয়ার তারা তার নাম ভাঙিয়ে স্বৈরাচারী হয়ে তার তাত্ত্বিক বিষয়টাকে ভ্রান্ত দর্শনে পরিণত করেছেন।
এই সম্পদ বড়ো লোভের বিষয়। বাম ও ডান সব কিছুই মিলেমিশে একাকার হয়ে পরে ওই সম্পদের কাছে।
আমার জ্ঞানের সমীপে, আমার শিক্ষার সীমাবদ্ধতায়, আমার ব্যাক্তি উপলব্ধ সামান্য কিছু বলতে ইচ্ছে হয়।
যে শিক্ষার নিরিখে কবির শব্দবন্ধের সাথে সবাই একসাথে একজোট হয়ে পরতো, যে সামাজিক শিক্ষায় অতীতের সমাজ চলতো, যে মানবিকতা অতীতে ছিলো, যে আন্তর্জাতিক মানব সভ্যতা গড়ে উঠেছিলো নাগাসাকি-হিরোসিমার নৃশংস অতীতের শেষে, সেই মানবতা, সেই সামাজিক উপলব্ধি এই সভ্যতায় অন্তর্হিত।
কারন কি?
উন্নত চিন্তা এবং উন্নত সভ্যতার জন্যে যা প্রয়োজন সেটা আসলে শিক্ষা। দেওয়াল জুড়ে কয়েক দশক লেখা হয়েছিলো 'শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে মুক্তি।' এই লেখ্য বাক্য দেওয়াল উজ্জ্বল করলেও বাস্তবে শিক্ষার সংকোচন তাদের হাতেই তৈরী। তার ফসলও উঠিয়ে ছিলো ঘরে। 
মূর্খ ভারতবাসী, দরীদ্র ভারতবাসী বানানোর আধুনিক কারিগর তারাই। 
আর আজকের এরা ওই ভীতের উপরে দাঁড়িয়ে নিশ্চিন্তে নির্বিচারে মহীরুহ বানিয়ে চলেছে।
অন্তঃসার শূন্য এক রাজকার্য যেমন এই বাংলা, এই ভারতে চলছে, একই ভাবে সেই ধ্বনি আজ সমস্ত বিশ্ব সংসারে।
যে হেতু সংখ্যা লঘু কিছু মানুষের হাতে সমস্ত সম্পদ আর সংখ্যাগুরু শ্রমজীবী মানুষ এক অসহায় অবস্থায় জীবন যাপন করেন সেখানে শিক্ষা পৌঁছে দেওয়া কতটা মূর্খতা সেই শিক্ষা তারা অর্জন করেছেন। আর এই সর্বসাধারণ যে তিমিরে ছিলো সেই তিমিরেই আছে।
সর্বসাধারণ অশিক্ষিত থাকলেও বাস্তবতা আগামী দিনে সে কথা বলবে না, এটা আমার বিশ্বাস।
আমার বিশ্বাস এই প্রজন্মের ছেলেমেয়েরা একথা এখন বুঝতে পারে অশিক্ষার কারনে কতটা বঞ্চিত তার অতীতের পরিবার। সে বুঝতে পারে সাময়িক সাহায্য তার ভবিষ্যৎ হতে পারে না, সে উপলব্ধি করতে শিখেছে ভিক্ষা কখনোই সভ্যতার পক্ষে নয়।
সে এটাও বুঝতে শিখেছে এটা কারোর সিংহাসন বাঁচানোর কৌশল।
আধুনিক জীবন ময়ূর সিংহাসন দখল করার জন্য আগ্রহী নয়, আগ্রহী ওই সিংহাসন খালি পরে থাকার পক্ষে।
তারা চায় অযুত নিযুত কোটি শুধু বেঁচে থাকুক একেবারে সাধারণ মানুষ হিসেবে ঠিক পিঁপরের সমাজের মতন।

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

অ্যানিমালিয়া

অ্যানিমাল ইনস্টিংক্ট শেষ না হওয়াটাই দস্তুর। এই উন্নত সভ্যতার পৃথিবী আজও এ কথাই বলছে। এই বিষয়টা জাতপাত, ধর্ম অথবা আর্থিক ভাবে এগিয়ে থাকা অথবা পিছিয়ে পরা মানুষের দিকে তাকিয়ে থাকলে মূল যে বিষয় অর্থাৎ অ্যানিমাল ইনস্টিংক্ট সেটাকে লুকিয়ে রাখা যায় কি?

না সেটা সম্ভবত সম্ভব নয়।

আজকের দিনে কয়েকটা বিষয় না বলে দুটো বিষয় বলাই যথেষ্ঠ।

একনম্বরে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা। দুনম্বরে সুচারুভাবে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের সাথে পাকিস্তান এর সহাবস্থান।

এই দুটো রাষ্ট্রই অতীতের খাদ্য ভান্ডার ছিলো কোনো একদিন। 

সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার সাথে সাথেই অসংখ্য স্বাধীন রাষ্ট্র এসেছে এই বিশ্বে। ইউক্রেন ঠিক তেমন একটা নবনির্মিত রাষ্ট্র। সেখানে যেমন কষাক সম্প্রদায়ের মানুষ জন আছেন, আছেন ইহুদী, রুশ এবং ইউক্রেনিয়ান।

অন্যপ্রান্তে পুরোনো ভারতবর্ষের নিরিখে দ্বিখণ্ডিত হওয়া পাকিস্তান আর হিন্দুস্তান সমীপে নতুন ভাবে জন্ম নেয় এই বাংলাদেশ।

ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছিলো কোনো এক প্রক্রিয়া। সেটা শেষ হয়েছিলো একাত্তরে। এর পর চলে গেছে না না করেও অর্ধ শতাব্দী। বেশ চলছিল জীবন যাত্রা। হঠাৎ বর্জ্রপাত?

না হঠাৎ নয়। কারণ অ্যানিমাল ইনস্টিংক্ট আসলে শেষ হয় না। সুযোগ পেলেই সে তার দাঁত নখ দেখায়। 

এটাই চলছে গোটা বিশ্বে। 

সেখানে কখনো ইহুদী, কখনো ইসলাম, কখনো হিন্দু আবার কখনো অ্যাথিস্ট।

এটা লিখতে বসে আয়নার সামনে নিজেকেও দেখতে পেলাম। মনে হয়েছে আমার মুখের খাবার আমার বন্ধুও যদি কেড়ে খায় আমি আমার পাশবিক রূপ প্রকাশ্যে এনে ফেলবো।

মনে পরে চার্লি চ্যাপলিনের সেই পেড়েক ছাড়িয়ে জুতোটা খাওয়ার দৃশ্য?

এই দৃশ্যটা আসলে মানবতার কাছে একটা ক্রুর দৃষ্টান্ত। এটাই বিশ্বজুড়ে চলছে।

ব্যাক্তি আমি এর শরিক হতে চাই না।

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ন-রসায়ন

প্রাইমারী স্কুলে একসাথে পড়ার সুবাদে মেলবন্ধন টা আত্মিক। যদিও সে সময় আর এই সময় এক নয় কারণ এখন আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি যেখানে মেয়ের ঘরের নাতি নাতনী নিয়ে বেশ আনন্দে সময় কাটাই। বয়েস যতই বাড়ে সহিষ্ণুতা ততই কমতে থাকে, তবুও ওই স্কুলের বন্ধুদের আহ্বান উপেক্ষা করতে সামান্য দ্বিধাবোধ কাজ করে।
এই কদিন আগে আমাকে ফোন করেছিলো গিরিজা দা। ওর ছোটো বোন আমার স্কুলের সহপাঠী ছিলো, এজন্যেই এই দাদা ঠিক নিজের দাদার মতন।
ব্যাস্ততার মধ্যেও ফোনটা ধরলাম। দাদা বললো সূনক তুই তো অনেক খবর রাখিস, তোর সাথে একটু কথা বলা যাবে?
বললাম বলো।
শুরুতেই বললো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পরেছে একটা ছেলে। ধরে নে ছেলেটা ঠিক তোর ছোটো ছেলেটার বয়সি। কি করা যায় বলবি?
একটু বিরক্ত হলাম। ভাবলাম এমন হয় কি করে? তারপর জানতে চাইলাম রত্নটি কে?
বললো এখন এতসব তোকে বলছি না, তবে ছেলেটার মা তোর সাথে কথা বলতে দ্বিধাবোধ করছে। 
বললাম উনি কোথায় থাকেন?
এবার গিরিজা দা বললো তুই ওর কান্না দেখতে পারবি? 
এই কথায় সূনকের সংযম ভাঙলো। সে বললো তিনি কোন হরিদাসী?
রাশি রাশি শব্দবন্ধের শেষে যেটা সামনে এলো সেখানে সূনক কখনোই যাবে না এ কথা ওই হরিদাসী জানেন, হয়ত এজন্যেই এই রৈখিক দূরত্বের পথে সে পা রাখে নি। সে হেঁটেছিল বৃত্তাকার পথে। 
সেই বৃত্ত একবারে শেষ পর্যায়ে পৌঁছতেই গোলাকার সূতো টা ছিঁড়ে গেলো, হয়ে পরলো একটা সরলরেখা।
সূনক এতটা ভাবতেই পারে নি।
শ্রাবস্তী নামটার মধ্যে একটা স্বাভাবিক অণুসৌন্দর্য্য আছে। সেটা যেমন কাব্যিক ভাবে বর্ণিত তেমন বাস্তবের সাথেও তার এক আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায়। এই শ্রাবস্তীই সেই রত্নগর্ভা, গর্ব করে ছেলের নাম রেখেছিলেন শাক্য। 
সন্তান যখন গর্ভে এসেছিলো শ্রাবস্তী স্বপ্নে তার সন্তানের রূপ দেখতে পেয়েছিলো দেখেছিলো এক বুদ্ধ মূর্তি। 
তাহলে কেনো এমন হয়েছে?
শ্রাবস্তী আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন নিজেকে দেখেছে। এই প্রথমবার সে বুঝলো রূপের সাথে অরূপের পার্থক্য। বুঝলো যে বুদ্ধ তার কল্পনায় এসেছিলো সেটা সামাজিক পথ চলার সাথে রেসোনেন্স হয়ে ওঠে নি, বরং সেটা বেজে ওঠে একটা ইন্টারফেরেন্স হিসেবে।
এজন্যেই তার এই গিরিজা দার সাথে সামান্য সম্পর্কের কথা বার্তা আর সেই পথ থেকে অজান্তেই এসে পরেছে এই সূনক।
কোনো এক বয়সে এই সূনক তার খুব কাছের বন্ধু ছিলো, আজকে সে আর নিকটে নেই।
সাঁঝবেলায় তুলসীতলায় প্রদীপ জ্বালানোর অভ্যাস শ্রাবস্তীর হয়ে ওঠে নি, সন্ধ্যাতারা দেখাটাও সে ভুলে গেছে, সে আকাশ দেখতে দেখতে কোনো এক সময় হারিয়ে যেত অথচ এখন তার আকাশ দেখার ইচ্ছাও হয় না।
এই শাক্যর কথা ভেবেই তার প্রথম মনে হলো ক্ষণিকের জৈবিক জীবনের কথা। মনে হলো সেই কোন কালে, কোন স্কুলে, কোন সূনক তার বন্ধু ছিলো। তার মনে পরলো সেই সূনক কোন দেশে, কোন ব্যবস্থায়, কিভাবে কত উচ্চতায় পৌঁছেছে!অথচ সে?
শ্রাবস্তী র চোখ দুটো জলে ভরে উঠল কোনো একটা নষ্টালজিক ভাবনায়। শ্রাবস্তী সত্যিই শ্রাবস্তী।
চোখের জল যারা দেখতে পায় তাদের মধ্যে শ্রাবস্তীর সন্তান শাক্যও আছে। শ্রাবস্তীর কারুকার্যের সমীপে সূনক কেও সে চিনতে পেরেছে। সে শুধু তার বাবা কে কখনও দেখে নি। না শাক্য পসথুমাস চাইল্ড নয়। মৃত পিতা নিয়ে তার কোনো চিন্তা নেই কারণ সে অবিমিশ্র একজন যে বা যিনি তার পিতা।
ইচ্ছে হলো এইসব ছাইভস্ম ছেড়ে সূনক আর শ্রাবস্তীর মাঝখানে একটা সাঁকো হতে।
ইচ্ছে হলো হাজার শব্দে প্রশ্ন করতে শ্রাবস্তী কে। আরো একটা ইচ্ছা ছিলো সেটা শাক্য বলতে পারেনি।
শাক্যর ইচ্ছে হয়েছিল আত্মহত্যা করার , তার মৃত্যুর  পরে জন্মের বৃত্তান্ত না হয় শ্রাবস্তীই দেবে!
না তেমন হয় নি।
সেদিন শ্রাবস্তীর বাড়িতে পৌঁছে সূনক শাক্য'র মাথার উপর হাত রাখলো। প্রথমে তার মনে হয়েছিল কে এই অর্বাচীন? পরক্ষনেই স্নেহের হাত পেয়ে সে কেঁদে উঠলো। সূনক এই কান্নার কারন বুঝতে পারে নি। সে বললো বাবা তোর কি হয়েছে বলবি?
শাক্য মুখ খুললো। বললো মা এর স্নেহ পেয়েছি অনেক কিন্তু বাবার হাত এই প্রথম। বললো এতকাল তুমি কোথায় ছিলে? সূনক শাক্যকে নিজের বুকে ধরে তাকে বললো এইতো এসেছি।
শ্রাবস্তী এরপরে আর স্থির থাকতে পারে নি। সূনকের পাশে দাঁড়িয়ে সে শুধু বলেছে শাক্য এরকম একটা পিতৃ স্নেহ চেয়েছিলো। এরপর থেকে শ্রাবস্তীর জীবনে এক নতুন অধ্যায় এসেছে। সেখানে সে, শাক্য আর সূনক।
সূর্যোদয় আর সূর্যাস্তের উত্তাপ সূনক জানে। সে চাঁদ কে ভালবেসে উত্তাপের থেকে উত্তাপ বিষয় থেকে বিরত থেকেছে। সে গ্রহ, উপগ্রহ অথবা মৃত নক্ষত্রের ঔজ্জ্বল্যে খুব ভালো থাকে। এই পৃথিবীতে থেকেও সূর্যকে কখনো জীবনের নিরিখে প্রাধান্য দেয় নি, কারন সে জানে সে অঙ্গারাত্তীকরণ করতে অক্ষম। সে জানে ওটা সবুজ কণার বিষয় আশয়। 
আজকের এই উদ্ভুত পরিস্থিতি তার কাছে বড়ো নতুন। ভাবনার অতীত এই বিষয়টা তার কাছে অনেক টা নতুন অঙ্ক কষার মতন।
তার গৃহিনী বললো যেভাবে হোক ওই ছেলেটাকে জীবনের স্রোতে ফিরিয়ে আনো; ছোটো ছেলেটা বললো যে ছেলেটা বিপথগামী তাকে জীবনের স্রোতে ফিরিয়ে আনার ঠিকা তুমি কেনো নেবে? বড় মেয়ে এসবের থেকে একটু আলাদা। সে বললো ভালোবাসার একটা অধিকার আছে। সেই অধিকারে তুমি কখনোই কষাঘাত করতে পারো না। বললো তোমার ইচ্ছা অনিচ্ছা নিয়ে কিছু বলবো না কিন্তু তোমার উপর যার ভরসা তাকে তুমি ফেরাবে কোন অজুহাতে?
সে দিন সূনক ছিলো নিঃশ্চুপ। সামান্য রাতের খাবারটুকুও তার গলা থেকে নামে নি। তার মনে হয়েছে সে আসলে এক দ্বিগু সমাস, যেখানে অসংখ্য সংখ্যার শেষে সে এক নাম পদ।
সূনকের মনে হয়েছে তার ছেলেটা ছোটো হলেও তার কথাগুলো অকাট্য, মনে হলো কথাগুলো অত্যন্ত পুরুষালি এবং এটাই ব্যাক্তি জীবনে মেনে চলা উচিৎ। তার গৃহিনী শাক্যকে নিয়ে ভেবেছে, ভেবেছে নিজের ছেলের আঙ্গিকে। যেটা সে ভাবে নি সেটা ভেবেছে তার মেয়ে। সেখানে ভালোবাসার অধিকার যেমন এসেছে, এসেছে এক অনন্ত ভালোবাসা ও অতীত। সূনক অতীত নিয়ে ভাবতে নারাজ কারন সে মনে করে অতীত মানুষকে পিছিয়ে দেয়। সে একথাও বলে যা গেছে তা যাক, সে বলে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাকে ভবিষ্যতের পথ দেখিয়েছিল সেই বেঞ্চে অথবা ডেস্ক এ সে কি এখন বসতে পারে? সেই বেঞ্চ বা ডেস্ক এর কাছে আজকে কি ফিরে যাওয়া যায়? 
অতীত মনে রাখা যেতেই পারে কিন্তু অতীতকে ফিরে পাওয়া আসলে এক ধৃষ্টতা।
ছোটো ছেলের হাত ধরে সূনক চলল শ্রাবস্তীর গৃহকোণে।
শ্রাবস্তীর অনুভবে এই ছেলেটা ঠিক যেন অতীতের সূনক। ওই বাস্তববাদীকে সে যেমন ভালোবাসতো ঠিক তেমন সে জানে কোনো ইমোশানের সে ধার ধারে না। সে জানে তার ছেলেটা মানসিক ভাবে ঠিক তার বাবার মতন। সে বুঝতে পারছে এই দুটো ছেলে কখনোই বন্ধুত্বের বন্ধনে জড়াবে না বরং তৈরী হবে নতুন এক ঘৃণা। সেখানে তাদের কাছে সে হয়ে পরবে অপাংক্তেয়। শ্রাবস্তী সূনকের হাতে হাত রেখে বললো তোকে এরপরে আর কখনো ডাকবো না। সূনক ছেলের হাত ধরে বাড়িতে ফিরলো। গৃহিণী বললো কিগো কিছু বলো? মেয়ে বললো বাবা সব কিছু ঠিকঠাক আছে?
সূনক ছেলের দিকে তাকিয়ে বললো, যা কিছু বলার তুই বল; নিজেকে বললো এ কাজ আমার নয়, পারলে তোমরা মা-মেয়ে যাও, আমি আমার মতন নিস্পৃহ থাকতে চাই।
সেদিন মাঝরাতে গিরিজা দার ফোন এলো, সূনক বিরক্ত হলো, দ্বিতীয় বারও সে ফোনটা ধরলো না, তৃতীয়বারের সময় সে নয় তার মেয়ে ফোনটা ধরলো। বললো জ্যেঠু বলো। সে বললো সূনক কি ঘুমিয়ে পরেছে? উত্তর দিতে একটু সময় লাগলো, সে মিথ্যা বলতে পারলো না বললো না বাবা ঘুমোয় নি।
গিরিজা দা বললো তুই বাবাকে বলে দিস শ্রাবস্তীর ছেলেটাকে আজ সেন্টারে দিয়ে এলাম। এরপর ফোনটা কেটে গেলো। মেয়ে তার বুঝেছে ফোনটা কেটে দিয়েছেন জ্যেঠু।
অভিমান সেদিন তার মেয়ে চেপে রাখতে পারে নি, শুধু বলেছে এরপরে আমি আর মা এই বিষয়ে কি এগোতে পারি?
সূনক কোনো উত্তর দেয় নি, তার মেয়েও কোন প্রশ্ন করে নি। 
এরপর মা-মেয়ে দুজনেই ভেবে নিয়েছে এই মূহুর্তে শ্রাবস্তীর পাশে থাকা খুব প্রয়োজন। তাদের এই ভাবনাটা ছিলো অত্যন্ত একান্ত। সেখানে না আছে সূনক, না আছে তার ছেলে। 
মা এর হাত ধরে পরের সকালে তারা পৌঁছলো শ্রাবস্তীর বাসায়।
না দেখা হয় নি।
তারা শুনেছে শ্রাবস্তী কাল বাড়িতে ফেরে নি।
এই উৎকন্ঠা কাটাতে মেয়ে প্রথমে ফোন করলো গিরিজা দা কে। ফোনটা তখনও বন্ধ, এরপর বাবাকে ফোন করলো। 
সূনক বললো হ্যাঁ বল। মেয়ে বললো শ্রাবস্তী ম্যাডামের নাম্বার টা দাও। 
সূনক একটু সময় নিয়ে বললো বাড়িতে ফিরে আয় শ্রাবস্তী এখন এখানেই আছে।
মা আর মেয়ের সংশয় যেনো আর শেষ হয় না। একবার তাদের মনে হয়েছিল বাবা অসত্য বলছে না তো? পরক্ষণেই তাদের স্মৃতিতে ফিরে এলো সূনক মিথ্যাচার থেকে শত হস্ত দূরে।
মেয়েটা তার মা এর কথায় কোনো এক অদৃশ্য সন্দেহের বশে আবার ফোন করলো সূনক কে। ফোনটা ধরলো শ্রাবস্তী, বললো মা তোরা এখন কোথায়?
উত্তর কিছু এলো না, তবে ওপারের ফোন টা কাটলো না। এপারেও ফোনটা ব্যাস্ত থাকলো। এভাবেই ঘন্টা কয়েক কেটেছিল।
বাড়িতে ফিরে যখন শ্রাবস্তীর সামনে মা ও মেয়ে এসে দাঁড়ালো তখন সূনক খোলা বারান্দায় বসে তার শেষ লেখাটা এডিট করছে।
আসলে এই সমকালীন নর ও নারী আজকে সমস্ত সংশয় থেকে মুক্ত হতে চায়। এই এডিটিং আসলে আজকের বাস্তবতা।
হয়তো সূনকের মেয়ে আর বঁধূ এটাই চাইছিল।
শ্রাবস্তী বললো সূনক একটুও বদলায়নি আর ওর ছেলেটা নিতান্তই প্রতীকি।