শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

আজও কিনেই পড়তে হয় বই

 বিষের বিশে সেই কোলকাতা বইমেলায় যাওয়া। এরপর এই বিশ তেইশে। মাঘের শেষে সূর্যের দাঁত দেখানো দেখে মনে হচ্ছে ফাল্গুনেই মাঠ চৌচির হবে আর চৈত্রে কাঠ ফাটবে। তবে বইমেলা বলে কথা। এবছর চলে গেলে কলেজ পাড়ায় মাথা খুরলেও চলে যাওয়া বইটা পেতে  আরও একটা বছর বসে থাকতে হবে। তাই এই বইমেলায় যাওয়া। তবে প্রাপ্তিও কম নয়। দার্শনিক, সাহিত্যিক, রাজনীতির কারবারি সকলেরই দেখা পেলাম অন্তিমের পূর্বের দিনে এই বইমেলায়। আমার মেয়ে, বউ ছিলো আমার সাথে। বাড়ি ফেরার পর বললো ভাগ্যিস আজ গিয়েছিলাম!

লোকে বলে এখানে যাও শুধু প্রকাশনা সংস্থার প্রকাশিত বুকলিষ্ট পেতে, হারগিস কেনাকাটা করো না। মানতে পারলাম না এসব। পছন্দের কয়েকটা বই কিনলাম। এই অনলাইনের যুগে হয়তো কিছু টাকা বাঁচতো, ঐ কি বলে না অনলাইন পারচেজ। না বাবা আমি সে দলে নেই। পূজো সংখ্যার লেখা পরের বছরের পূজোর আগে পাওয়ার জন্যে আমি নেই। আমি গোগ্রাসে গিলতে কিনে ফেললাম পছন্দের বইপত্র। মেয়ে-বউ ও কিনলো। পছন্দ বিস্তর তবে কেনাকাটা সামান্য।

বাড়িতে ফিরে সংগ্রহের তালিকা বানাতে বসলাম পরিবারের সাথে। বুঝলাম এসব সামলাতে সামলাতে আগামী বুকফেয়ার এসে পরবে‌।

আসলে বই পড়ার অভ্যাস থেকেই মেলায় এসে বই দেখে বই কেনার পাঠ শুরু হয়েছিল। কত বছর কত বই যে আজও কেনা হয়ে ওঠে নি, তা একমাত্র আমিই জানি।

মনে হয় এজন্মে আর এ স্বপ্ন পূরণ হবে না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন