রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

শব্দের শব্দে শব্দ বুঝলাম

শব্দ এক এমন বিষয় যা কখনো বিষ্ফোরণ, কখনো অক্ষরের একত্রতা আবার কখনো কন্ঠে বা যন্ত্রে কোনোকিছু প্রকাশের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করে।আবার শব্দ একত্রিত হয়ে কখনো প্রকাশ করে মনের ভাব, সুররিয়ালিজম অথবা সেই গুপি-বাঘার তৃতীয় আর ষষ্ঠের ভয়ঙ্কর এক পরিণতি। আসলে শব্দ নিয়ে নিঃশব্দে মহাজাগতিক এমন কিছু করা সম্ভব যা আজও জাগতিক শক্তির কাছে অজানা। 

 এখানে দু-চারটে উদাহরণ দেওয়া প্রয়োজন। যেমন,  যখন ওঠেনি ফুটে পূর্ণিমার চাঁদ, মরিবার হলো সাধ কিংবা নৃশংস আফগান দস্যু বিলাবল তখন আলাহিয়া বিলাবল বাজাচ্ছিলেন, ছোট্ট ছাগলের বাচ্চাটা ঠিক তখনই মা'কে খুঁজে পেতে ম্যাম্যা শব্দে চিৎকার শুরু করলো। রাগের প্রকাশ পেলো ওই ছাগলছানার কান দুটো একটানে ছিঁড়ে ফেলার পর। আবার এভাবে বলা যেতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ হয়েছে। বিকট শব্দে জাপানের হিরোসিমা আর নাগাসাকি।

শেষ কথা অবশ্যই এই ভূম থেকেই পেয়েছে গোটা বিশ্ব। এখানে আমির খান'এর কন্ঠ, নিখিল ব্যানার্জি আর রবিশঙ্করের যন্ত্র অথবা আলী আকবর আর আল্লারাক্কার শব্দ মেদুরতা আগের সমস্ত শব্দকে বিলীন করার মাধ্যমে।

হিমালয়ের এপার আর ওপার অনেকটা রবিঠাকুরের একাল-সেকালের মতন। তাঁর শব্দ ঠিক শব্দভেদী বাণের মতন শব্দবন্ধ আর সুর নিয়ে পৌঁছত মানব সভ্যতার পাশে। আর ওপারে চলতো পেশির লড়াই।

ওখানে হাড়হিম ঠান্ডা আর এখানে মানবতার দৈত্য। এভাবে নানান বর্ণে, গন্ধে, শব্দে আমরা চলেছি সভ্যতার শিখরে। 

দেখি কোনো নতুন এক চিনের প্রাচীর আমাদের জরা, ব্যাধি বা মৃত্যুর বাইরে বেঁধে রাখতে পারে কি না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন