:১:
আজ ভাবনায় এক নতুন কথা এলো। এক অত্যন্ত সৎ মানুষের সংসারে সবথেকে কাছের মানুষটি অসৎ মানুষ?
এক সুন্দর সংগীত তাল লয় হীন?
এক সুন্দর সাহিত্যে অসুন্দর শব্দবন্ধ?
এক স্বাধীনতা যুদ্ধে পরাধীনতার পক্ষের মানুষগুলো লড়াই করছে?
আমি বৃহত্তর স্বার্থের কথা বলতে চাইছি। অকৃত্রিম ভাবে সাধারণের স্বার্থের লড়াই করা সৈনিক হঠাৎ করে পঙ্কে ডুবতে পারে?
কোন আদর্শের নিরিখে তারা এলেন এবং গেলেন?
কই আমরা তো দিব্বি আছি। ভোট দেই। জেতাই, জিতি। সত্যিই কি জিতলাম?
এই শত-সহস্র প্রশ্নের শেষে কোনো উত্তর না পেয়ে মনে হয় হাসতে ইচ্ছা হওয়ার একাধিক কারণ আছে। আজকের হাসি খুব সুখে থাকার হাসি নয়। এটা রামগড়ুরের ছানা নামটাকে ঢাকার অনাবিল এক চিন্তা।
:২:
এবার দু-দশক আগের কথা বলবো।
কম্পিউটার আনতে চাইলো না।
কারণ?
ওরা কাজ হারাবে।
ওরা কারা?
ওরা খেটে খাওয়া মানুষ।
কোনো মানুষ কি আছে যারা না খেটে খায়?
হ্যাঁ আছে।
কে?
এই আমরা যারা খেটে খাওয়া মানুষের কথা বলি।
মনে হলো ও না ভ্রম হয়েছে।
অনেক কাল পর অজান্তেই সঠিক কথা বলে ফেলেছেন।
না ঠিক তা নয়। আসলে সত্য যে অনিবার্য, এ কথাটা সে কথাই বলে।
:৩:
আসলে রাজনীতির অকুন্ঠ ভালোবাসার স্বরূপ ধরা পরে মানুষেরই কাছে।
ভোটের জন্যে একটা সুবিখ্যাত স্লোগান মনে পড়লো।
' ভিক্ষা নয় চাইছি ঋণ'
এই গরিব গুর্ব মানুষ ভোট দিয়েছে এই কথা বিশ্বাস করে।
তারা কি পেয়েছে?
ঋণ দিয়ে নিজেরাই আজ ঋণ শোধ করছে সন্তান-সন্ততি বাঁচাতে।
তাহোলে এই গণতন্ত্রে আমাদের ভোট ভিক্ষা নিয়ে, আখেরে নিজেকে সম্পদশালী করে, আমাদের ঘাম ঝড়িয়ে, নিজেদের মেদ বাড়িয়ে, দল ছেড়ে, বদলিয়ে, সকাল সন্ধ্যা খৈ ছড়িয়ে, আমাদের কাক বানিয়ে ভালো থাকবেন?
না তা হবে না।
নেপোলিয়ন বুঝেছিলেন, আগামীতে আপনারাও বুঝবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন