মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে

:১:

ধর্মতলা একটা বৃত্তের কেন্দ্রবিন্দু। এই বৃত্তের কোনো একটা ব্যাস এর দু-প্রান্তবিন্দুতে অবস্থান করে আরো দুটো তলা। উত্তর-পশ্চিমে নিমতলা আর দক্ষিণ-পূর্বে কেওড়াতলা। ইতিহাসের পাতায় যেকথা অলিখিত আছে সেটা আজ একটু লিখতে ইচ্ছে হলো। 

এই যে আদিগঙ্গার সংস্কারের কথা চলছে সেই গঙ্গার গতিপথ ছিলো নিমতলা ঠিক তির্যক পথে এই কেওড়াতলা অভিমুখে। কোলকাতার চেহারা হাতের তালুর মতন বানিয়ে গঙ্গা চললেন বাবুঘাট, প্রিন্সেপঘাট পেরিয়ে দইঘাট-কোলকাতা বন্দর ইত্যাদি প্রভৃতি পেরিয়ে বজবজ অভিমুখে। 

এদিকে আবার টালিসাহেবে কাটা খাল দিয়ে নিকাশি ব্যবস্থাপনাসহ আদিগঙ্গার অস্থায়ী চলন বজায় রাখার কাজ সেকালেরই ভাবনার বিষয়বস্তু। মনে হয় টালি সাহেব তার প্রকল্পের হার্ডকপি রেখে যাননি। তাই আদিগঙ্গা হয়ে  উঠলো পয়ঃনিষ্কাশনের অংশ আর গঙ্গার জলে শুদ্ধ হওয়া হলো না ধর্মতলা আর কেওড়াতলার। 

গীতার সেই বাক্যগুলো খুব মনে পড়ছে। স্বাধীনতা সংগ্রামীরা এই গীতা নিয়ে থাকতেন। ন্যায়ালয় সেই গীতাতেই হাত রেখে সদা সত্য বলতে বলেন। 

কি ছিলো গিতায়? "ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।" 

এই গঙ্গার জলে দাঁড়িয়ে এই সত্য সাধনার জন্যেই গঙ্গা হলেন দ্বিমুখী। একদিকে ধর্মতলায় গঙ্গাবক্ষে স্নাত হয়ে সত্য সমৃদ্ধ হয়ে জাতিকে উদ্বুদ্ধ করবে নানান রঙের দল জাতির উদ্দেশ্যে। অন্যদিকে মিথ্যাচার এর ফলে যযাতি নির্বিকল্প সমাধিতে বসে সাম্যবাদের গুনগান করবেন।

:২:

নিমতলা শ্মশানে দাহ করে অস্থি ভাসিয়ে নির্বিঘ্নে আছেন তার পরিবার। কারণ ওই অস্থি অস্তিত্বের সংকট ঘুঁচে গেছে জলজ প্রাণীর উদরে। আর কেওড়াতলায়? এখানে ধাপার মাঠের মতন জমে থাকা অস্থিগুলো এবার ডাঙায় উঠবে। একথা মনে রাখা দরকার এখানেই বিনয়, বাদল, দিনেশ এবং মাষ্টারদার অস্থিও আছে। 

অস্থি নিয়ে এই ভাড়ানোর একটা কারণ আছে। এটা হলো এরোপ্লেনের ব্লাকবক্স। এখানেই পরে আছে তথ্যের ভান্ডার। ঠিক তার পাশেই গড়ে উঠেছে তাদের জীবন বৃত্তান্তের ঐতিহাসিক মিউজিয়াম। 

মহাজাগতিক ভাবে এনারা যদি এখানে ফিরে আসেন, আর আজকের এই রাজনৈতিক ভাল্গারিজম নিয়ে  স্বাধীনতার পরে যা কিছু হচ্ছে তার বিরুদ্ধে নতুন এক সমাজ গঠনে ব্রতী হন, কি হবে?

মিউজিয়াম উঠে যাবে, জেলখানায় দুটোর জায়গায় দু'শতাধিক ফাসির মঞ্চ তৈরী হবে, ঘুঁচে যাবে দেশপ্রেমের নাচারিতা, বইবে আদিগঙ্গা আগের মতন,  থাকবেনা কোনো অস্থি, জাগবেনা কোনো রেনেসাঁ।

হয়তো এজন্যই এই আদিগঙ্গার পুনরাগমন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন