শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

গঙ্গা পাড়ের কথা


গঙ্গা পাড়ের কথা

 :১:

হাওড়া স্টেশনের পূর্ব পাড়ে হুগলী নদী। হুগলী নদীর সেকালের বাঁধটা আজকের ফরসো রোড। আগে এই বাঁধের পাশ দিয়ে সারি সারি গুদামঘর ছিল। আর ছিলো জুট মিল। এখানে নানান জাতির মানুষের ভীড়। উড়িয়া, বিহারী, তামিল, তেলেগু, নেপালি সব আছে এখানে। এ হিসেবে বাঙালি কম। জুটমিল ছাড়াও কিছু সুগার মিল ছিলো। সেগুলো বাংলা বিভাগের পর একে একে উঠে গেছে। এই হুগলী নদীতে বজরা লাগতো। গুদামঘর গুলো ভরে যেত কাঁচা মালে। সেগুলোই ছিল উৎপাদনের কাঁচা সামগ্রী। কোলকাতা আর হাওড়া  সংযুক্ত হল নতুন ব্রীজ দিয়ে। পরিবহনের সুবিধা বাড়ল। কিন্তু নদী তার জীবন হারালো। মজে গেলো নদী। কোলকাতা পোর্ট হয়ে পড়লো বন্ধ্যা। প্রথমে জাহাজ আসা, পরে বজরা আসাও বন্ধ হলো। সমস্ত নদীর পাড় ক্রমশঃ হারিয়ে ফেললো জ্যান্ত অবস্থা। তবু তার মৃত হওয়া হলো না। তৈরী হল দ্বিতীয় হুগলী সেতু। দুই সেতুর চাপে বাণিজ্য নগরী হয়ে উঠলো মানুষের বাসস্থান। নামেরও হিড়িক দেখে কে! শ্রীরাম বদলে নাম হলো বিবেক বিহার, দর্পনারায়ণ, গঙ্গাকুঞ্জ, গোমতি আরও কত যুযুধান নাম। শ্রমিক কাজ হারালো আর অর্থবানরা গঙ্গার মুক্ত বাতাস পেয়ে ধেয়ে এলো হুগলী নদীর পাড়ে।

:২:

আজ আরো আধুনিক হয়েছে এই পূর্বপাড়। আউট্রামঘাট থেকে হাওড়া স্টেশন আসার জন্য তৈরী হয়েছে লঞ্চঘাট। নদীতে লঞ্চ চলে। বাংলা গানের নাম করা এক লিরিকিস্ট পুলক বাবু এই লঞ্চ থেকেই গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। মৃতদেহ পাওয়া গেছিলো। মান্না দে সারা জীবন তাঁর লেখা অজস্র গান গেয়েছেন। তাঁর এভাবে মৃত্যুর কারণ খুঁজে পাননি। এখন আবার ট্যাক্সি স্ট্যান্ডের উল্টো পাড়ে তৈরী হয়েছে অ্যাপ ক্যাব স্ট্যান্ড। মানুষ ট্রেন থেকে নেমেই বাড়িতে পৌঁছে যায়। আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগোচ্ছে হুগলীর পাড়। এখন এক নতুন জিনিস এসেছে হুগলীর পাড়ে। এখানে আসে গ্রামান্তরের  অনেক বেকার ছেলেদের দল। তারা কেউ শাড়ি, কেউ চুড়িদার, অনেকে আবার কুর্তা পরে। ওরা সারাদিন শহর জুড়ে ঘুরে বেড়ায়। ট্রেন, বাস, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি সবখানে ওদের হাঁটাচলা। হাততালি দেয় বিন্দাস। ওরা রূপ বদল করে। ওরা রোজগার করে রূপ বদলে। 

সেদিন হাওড়া স্টেশন চত্বরে হিজড়েদের মারামারি দেখে বমকে গিয়েছিলাম। তাই আজ এত সব লেখা। হুগলী নদী নির্বিকার।

:৩:

সেই পূর্বপাড়ের কথাই লিখবো। হুগলী নদীর পূর্বদিকে ফোর্ট উইলিয়াম দূর্গ। বানিয়েছেন নেকড়ের দল। বাংলার শেষ স্বাধীন নবাব তখন আজকের ভাষায় জুভেনাইল। প্রতিবাদ তিনিই করেছিলেন। তার নাচঘর, সাঝঘর সবকিছু এখানেই। নবাব বলে কথা। বার্ধক্যে নয় যৌবনে এসব মেনে নেওয়া যায়? হ্যাঁ যায়। কারণ সে তখনো বুঝে উঠতে পারেনি; তার দাদু তাকে কোন কারাগারে রেখে গেছেন। আলীবর্দী খাঁ এক দুর্লভ চরিত্র। একজন দেশপ্রেমিক। তার পৌত্র সিরাজ।

থাক এসব কথা। আরও একটু পূর্বে অবিভক্ত বাংলার ফুটবল ক্লাব। মোহনবাগান। হারিয়ে দিয়ে জয়ের মুকুট পরিয়েছিল এই ভারতবর্ষকে। কেউ ভাবুক না ভাবুক এটা বাংলার গৌরব গাঁথা। সেই খালি পায়ে বাঙালি আর বুট পরে ইংরেজ দল। কে মনে রাখে এসব? কালে কালে দু'টুকরো হওয়া বাংলায় জন্ম হলো ইষ্টবেঙ্গলের। দ্বিজাতি তত্ত্বে মহামেডানও তৈরী হলো। যুদ্ধ করা নেকড়েরা সুপরিকল্পিত ভাবেই এই তত্ত্ব বাংলাতেও রেখে গেলো। 

যারা মানুষের মুন্ডু কেটে ফুটবল খেলার জন্ম দিয়েছিলো তারাতো এসব করবেই। বাংলা এভাবে ভাবেনা। ইতিহাস তার অতীত আর শিক্ষা তার অন্তরে। ভারত আজও এই পথেই চলে। পৃথিবীর একমাত্র সেক্যুলার আজও তারাই।

:৪:

অন্তর খুব বৃহৎ। এটা অংকের ভাষায় বিয়োগান্ত হতে পারে তবে লেখক-কবির কথায় যোগাত্বক। বিরাট তার পরিসর। যা কিছু মনে আসে রাখা যায় সেখানে। ইতিহাস রচনার একমাত্র হার্ডডিস্ক এটা।

:৫:

আরো  একটু পূবের দিকে এলাম। সে আকাশের দিকে তাকিয়ে আছে। সে বিজয়ী। সে জয়স্তম্ভ। জয় কিসের? আমাদের যেখানে পরাজয় সেখানেই তার জয়। এটা তারই প্রতিলিপি। আগের নাম মনুমেন্ট। আমি এর মাথায় চড়েছি । তখন ছাত্র ছিলাম। গোটা কোলকাতা দেখা যেতো। মাথা তুলে তখন কোনো অট্টালিকা ওঠেনি এই কোলকাতায়। সত্যিই সে এক স্তম্ভ । এরপর তার  নতুন নাম হয়েছে। রূপ? না ওটা একই আছে। জয়স্তম্ভ ভাঙবে কে? নাম বদলেছেন নতুন প্রশাসক। মাথায় লাল রং দিয়ে মনুমেন্ট হলো শহীদ মিনার। শহীদেরা তো এসব দেখেনি। আমরা ছাত্র জীবনে এইসব উৎকট ব্যাপার দেখেছি। সে সব আজও চলছে। তাই মুঘলসরাই আর নেই। নাম হয়েছে অন্য কিছু। কি যেন এক দীনদয়ালের নামে।

:৬:

পূর্বে হেঁটে চলেছি। সত্যিই পূর্বে বা অতীতে। মনুমেন্টের পূর্বে জমেছিলো মাটির পাহাড়। ভারতের প্রথম মেট্রো রেলের কাজ চলছিল। সেই পাহড়ের চূড়োয় নানান গাছ গ্রীবা তুলে তখন সূর্য দেখতো। উদয় আর অস্ত কোলকাতার এই মাটির পাহাড়ে চড়ে দেখার সুযোগ হয়েছিলো। সেদিনের দুপুর আমি আর কঙ্কন কখনো ভুলতে পারবো না।  পার্কস্ট্রীট ফিরিংগি পারার বিপরীতে ছিলো এই পাহাড়। অনেক কাল এভাবেই ছিলো। তখন কোলকাতা বইমেলা হতো রবীন্দ্রসদনের ওপারে। যেখানে এখন মোহরকুঞ্জ। রবীন্দ্রসদন আর ময়দান স্টেশনের উত্তোলিত মাটি রাখা হতো ওই জায়গায়। ব্যাঘাত ঘটালো মেঘ। আচমকা সন্ধ্যা নেমে এলো। ঝর উঠলো। কঙ্কন সেদিন নির্বাক থাকলে আমরা দুজনেই মাটির নিচে কবরস্ত হতাম। ওর সন্ধানী চোখ আমাকে টেনে নিয়ে গেল রাস্তায়। সূর্যাস্ত দেখা হয়নি। বৃষ্টিতে ভিজে সন্ধ্যাবেলায় ট্রামে চড়লাম। পৌঁছে গেলাম বেহালা ট্রাম ডিপো। 

শুনেছি এই মাটিতেই লবন হ্রদ বা কথ্য ভাষায় সল্টলেক ভরাট করা হয়েছিল। আজ এসব কে জানে?

:৭:

আবার সেই পূর্ব। কথিত আছে যখন ফোর্টউইলিয়াম দূর্গ তৈরী হয় তখনও বিপুল মাটির পাহাড় জমেছিলো ঠিক এসপ্লানেড স্টেশন যেখানে ঠিক সেখানেই। আদীগঙ্গা যেটা এখন কালীঘাট শ্মশানের পাস দিয়ে নর্দমার মতন বয়ে চলেছে সেটা কালীগঙ্গা ছিল। সেখানেও বজরা ভিড়তো। গুদামঘর গুলো আজও রয়ে গেছে জেলে বাজারের পাশে। এই মাটির স্তুপ দিয়ে গঙ্গার পথ বদলানো হয়। আজ যে হুগলী নদী দেখি এটা এক কৃত্রিম ভাবে পথ বদলানো নদী। অধর্ম ঢাকতেই নাম হয়েছে ধর্মতলা। নিমতলা, কেওড়াতলার সাথে ছন্দ মিলিয়ে নাম দেওয়া।

:৮: 

কঙ্কনের দিদি কিঙ্কিনি। ও ভালোবাসে পূর্বায়নকে। এখানেও সেই পূর্ব। অনেক পরে বুঝেছিলাম আমার পূর্ব ওর পূর্বায়ন। জনাকতক মানুষের মধ্যে আমি নেই। আমি আছি আমার মতন। লিখতে ভালো লাগে তাই লিখি। আগে অঙ্ক কষতাম মনদিয়ে। ক্যেওস খুব মন কেড়েছিলো। উদাহরণ দিতাম ক্যেওস বোঝাবার জন্যে। 

বলতাম, ধরো কোনো একটা দোকান মাল পত্রে বোঝাই। কিভাবে বোঝাবে দোকানদার? 

দোকানে ঢোকার মুখে একটা পুতুল উপর থেকে নিচে পরলো অথবা ফ্রিজ বন্ধ রেখে চকলেট গুলো স্বেচ্ছায় গলিয়েছেন দোকানদার। শুধুমাত্র দেখানোর জন্যে। বোঝাতে চেয়েছেন সব চকলেট এ দোকানে আছে। যে কোনো চকলেট পাবে এই দোকানে। এটা একটা ম্যাথেমেটিক্যাল প্রকল্প। নামে ক্যেওস। সারবত্তা  হলো সাধারণের কাছে নিজেকে অনন্য করে তোলা।

কিঙ্কিনি এটা বুঝেই মনে হয় কিছু ভেবেছিল। আমি ভাবিনি।

:৯:

আগেও একবার হুগলীর পূর্ব পাড়ে সুতানটিতে এসেছি। এসে ছিলাম বাগবাজার মায়ের বাড়ি। মা মানে মা সারদা। গেছিলাম কুমোরটুলিতে ঠাকুর দেখতে। শরৎকালের দুগ্গা ঠাকুর। রাখাল পালের স্টুডিওর সামনে এসে দাঁড়িয়ে পরলাম। দুজন পাহারা দিচ্ছেন। তারা নির্বাক। ভয়ে ভয়ে ঢুকে পরলাম। ওরা কিছুই বললোনা। এরা  মূর্তিমান রাখাল পালের মা-বাবা। তারা চলে গেছেন অনেক কাল আগে। ছেলে তাদেরকে যেতে দেয়নি। তার শিল্পে তারা আজও যেনো বেঁচে আছেন।

সুতানুটি খুব সুন্দর। ওখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। নাম জোড়াসাঁকো। বাবা ব্যবসা করতেন, তবে সফল নন। তাঁর জাহাজ ছিলো। জাহাজ ভাসতো হুগলীতে। সে ডুবে গেছে। কারণ জানা নেই। 

এর পাশেই আবার নরেনের ঘর। বিচ্ছু নরেন। পরে তিনি স্বামীজী। তাও কিনা ঠাকুরের দয়ায়। ঠাকুর মানে পাগলা ঠাকুর। সে মাকালীকে নিজের হাতে খাওয়াতো। রাণী রাগ করতেন। তাই সে পাগলা ঠাকুর। তার বুজরুকি ভাঙতে নরেন গেছিলো। ছিলো আরো একজন। সেও সুতানুটির। সবাই মাতাল বললে এক ডাকে তাকে চেনে। কথিত আছে নরেন গাঁজা খেতো স্কুল বয়সে। দুই নেশারু দেখতে গেছিলো ঠাকুর কি খায়। দেখা হয়নি। দেখতে গিয়ে শেখা হয়েছে বিস্তর। বলা হয়নি কিছুই।

:১০:

এ যেন পূর্ব পাড় ধরে হেঁটে চলা। বাঙালির সুখের দিন। থেলো হুঁকো আর আফিমের মোজ। সন্ধ্যা বেলায়  মৈথিলি গান। ভোর বেলায় ট্রামের ঘন্টি। এতক্ষন শুধু  আমাদের কথা লিখেছি। তাদের কথাও লিখতে হবে। তারা স্রষ্টা। কোলকাতা তার সৃষ্টি। জয় করে নয়। পয়সা দিয়ে কেনা। জব চার্ণক না হয় নয়। এ শহরের স্থপতি তাঁরাই।  তাদের কথা না লিখলে বাঙালির সম্মান নষ্ট হবে। হ্যাঁ আমি ব্রিটিশ রাজের কথা বলছি।

:১১:

তারা নাকি বণিক। না এ কথা সত্যি নয়। এটা আমি বলছি। বলছি প্রাচুর্য দেখে। সৃষ্টিতে কোনো খাদ নেই। কোলকাতার এই রূপ তাদের দেওয়া। যেখানে শ্বাপদ ঘুরতো সেখানে শহর। টিকি বাধা ট্রাম আর ফিটনের দৌড় তারাই এনেছে। তাদের স্থাপত্ব আমাদের সম্পদ। তাদের রেলপথ হুগলীর পাড় থেকে ফলতা পর্যন্ত যেতো। ওখানে জগদীশ বসুর বাড়ি আজও স্বাক্ষী হয়ে আছে। তাঁদের সাহস ছিল। আড়ম্বর ছিলো কম। তাদের বাদ দিলে এ লেখা অসম্পূর্ণ থেকে যাবে।

:১২:

পূর্বের আরো কিছু বলে শেষ করবো। তারা ছিলো বিদ্বান, সাহসী এবং কুশলী। তাদের দেশে সূর্য অস্ত যেত না। তারা দেশ জয় করতো। নতুন দেশ তৈরী করত। তারা অকুতোভয়। কোলকাতা ছিলো তাদের সৃষ্টি। টাউন প্ল‍্যানিং এর তারাই স্রষ্টা এদেশে। তাদের দেশের কৃতী মানুষের মূর্তি গুলোই কোলকাতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত। টাউন হল ছিল আড্ডার হল। সেখানে একটা লাইব্রেরী ছিলো। পড়াশুনো তাদের মেরুদন্ড। মন ছিল অদম্য সাহসী।  আর চোখ ছিলো দুরদর্শী। কখনো নেকড়ের মতন তীক্ষ্ণ কখনো দার্শনিকদের মতো শান্ত। তারা শাসন করেছেন। সৃষ্টি করেছেন। অত্যাচার করেছেন। কুসংস্কারাচ্ছন্ন সমাজে রেনেসাঁ এনেছেন। ভারতীয় সভ্যতাকে ঘৃণা করেছেন। আবার শ্রদ্ধাও করেছেন এই প্রাচীন সভ্যতাকে। লিখতে গেলে সবকিছুই লিখতে হয়। স্বাধীনতা কি? কেন আমি পরাধীন সেটাও শেখা তাদের শিক্ষা থেকেই। তাদের শিক্ষাই একদিন সমৃদ্ধ করেছে আমার জাতিকে। তা না হলে আমরা আজ কোথায় থাকতাম জানি না। হয়তো কোনো এক জটাধারী সাধু পাহাড়ের কোলে অথবা গভীর জঙ্গলে বসে মানুষের খুলিতে ঢেলে সুরা পান করতেন আর আমরা আফিম আচ্ছন্নের মতন সভ্যতার বিষয়ে অজ্ঞ থেকে এই পৃথিবীতে উচ্ছিষ্ট হয়ে থাকতাম।

-------------------------------০--------------------------------



বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

পাহাড়, বাঙালী ও মহামারী

 বাঙালির বেড়ানো বন্ধ। মহামারী এসেছে। ইউরোপ, আমেরিকার পর ভারতে। সবাই ভেবেছিলো আসবে না। আসার পর বলেছিলো ওরা নিয়ে এসেছে। ওরা মানে প্রবাসীরা। ওরাও ভারতীয়। দেশে ফেরা ছিলো দস্তুর। তাদের ফেরাতে ব্যাকুল সরকার। দেড়শো কোটি মানুষের বিষয়ে সরকার ডোন্ট কেয়ার। থাক সে কথা। মহামারী এলেন। শ্মশান হলো ভারত। ভ্রমণ হলো বন্ধ। দূর্গা পূজোর আড়ম্বরে নিষেধাজ্ঞা পরলো। বন্ধ হলো বাস, ট্রাম, ট্রেন। লকডাউন শব্দটা নতুন করে শিখলো গোটা জাতি। রোজগার স্তব্ধ। মোটা চাল, রুটি,ডাল সরকার জোগালো। বছর ঘুরলো ঘরে বসে খেয়ে না খেয়ে।  এরপর ভ্যাকসিন এলো। লাইন পড়লো স্বাস্থ্যকেন্দ্রে। লাইন দেওয়া নতুন নয়। সেই নোট বন্দির দগদগে ঘা শুকোনোর আগেই আবার লাইন। 

এসব এখনো শেষ হয়নি। মহামারীর সময়কাল চার বছর। ঠিক যেনো হিসেব কসেই ব্যবসায়ীরা এসব ভেবেছেন। কিন্তু কেউ জানে না, পাহাড়ে ফুল ফোটা বেড়েছে। ঠিক সময়ে বরফ পাচ্ছে পাহাড়। আনাড়িরা বেড়াতে যাচ্ছে না। এবার শীতে শিলংয়ে ক্যামেলিয়ার বাহার দেখলাম। পাইনের দুলুনি ফিরেছে। এলিফ্যান্ট ফল্সে জলের উচ্ছাস। আর মৌলিনং দেখলে মনে হবে পরিস্কার পরিচ্ছন্ন কবরস্থান। মৌসিনরাম যেতে বারণ করলো। গেলাম না। হট স্প্রিং ও যাইনি।প্রায় দু'বছর পর এবার গিয়েছিলাম মেয়ে আর বৌ সাথে নিয়ে শিলং। ওরা খ্রিস্টমাসে আনন্দ করেছে তবে মন ভরেনি।

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

ত্রিস্তম্ভ

 পাপী না নিষ্পাপ জানি না। এখন জুভেনাইলরা যেভাবে ক্রাইমে যুক্ত হচ্ছে সেটা খুব তির্যক। তবে দুটো ছেলে খুন হলো। প্রশাসন তার দায় কি এড়াতে পারে? হ্যাঁ পারে। বিরোধী দলগুলো কি ঝাঁপাতে পারে? হ্যাঁ পারে। এদের মা-বাবা কি দায় অন্যের উপর চাপাতে পারে? না পারে না। কারন অনূর্দ্ধ আঠেরোর জন্য দু'চাকা চালানো আইন বিরুদ্ধ। 


এদেশে এখন আইন কেউ মানে কি? হ্যাঁ মানে। কারা মানে? আমরা যারা বড় অসহায় ভাবে বেঁচে আছি। 


তাহলে এত আইন-কানুনের কথা নিয়ে আলোকপাত করার কারন?

কারন, নীতিহীনতাই আজ দস্তুর। দুর্ভাগার চাকরি গেলো, অভাগা মর্গে দশদিন ধরে ডিকম্পোস্ড হোলো, প্রচার মাধ্যম বিচারের দায়িত্ব নিয়ে টি.আর.পি'র ফায়দা লুটলো। 


সমাজ কি পেলো? হ্যাঁ পেলো। বিবেকহীন রাজনীতি, অমানবিক প্রশাসক আর দানবীয় মানবিকতা।

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

হতাশায় সৌন্দর্য

 ভালো লাগার রকম ফের আছে। নীল আকাশ -সমুদ্র যেখানে মেলে মন ভরে যায় দেখে।  ইদের চাঁদের পাশে লুব্ধক ঠিক যেন গভীর জঙ্গলে বাঘের চোখ দেখা। ব্রহ্মপুত্রের উপর নৌকায় বসে হিমেল হাওয়ায় সাথে সূর্যের তাপ নেওয়া। আর শিলং পাহাড়ে প্রেমিক হয়ে ক্যামেলিয়া ফুল ছোঁয়া। 


এটা আমার প্রকৃতি দর্শন। এসব এই  কোলকাতা শহরে বসেও পাই। আউট্রামঘাটে নোঙর করা জাহাজের মাস্তুলে বসে ছিপ দিয়ে মাছ ধরা। মনুমেন্টের মাথায় চড়ে পুরোনো কলকাতা দেখা অথবা নিবেদিতা সেতু থেকে দক্ষিনেশ্বর মন্দির। 


এসবের পরেও কিছু আছে। এ যেন বিষাদের আনন্দ। এও পেতে ভালো লাগে। কালীপূজোর সন্ধ্যায় বাতি জ্বেলে পূর্বপুরুষ স্মরণ। দর্শন মেলে তাদের শুনেছি । তাইতো যাই নিমতলা গঙ্গার ঘাটে  প্রদীপ ভাসাতে। 


বাড়ছে বয়স কমছে জীবন। এটা নতুন করে পুরোনো সংসারে ফিরে যাওয়ার মতন। ভাগ্যিস এদেশের প্রকৃতি মানুষকে সব দেখায়!

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

পেশা এক রঙ্গ

 গাছ কাটতে দেখলেই আমার শরীর শিরশির করে। অনেকটা নির্মমভাবে জীব হত্যার মতন। প্রথমে ছোটো ছোটো ডাল গুলো ছাঁটা ঠিক যেন হাত আর পায়ের আঙুল গুলো কেটে দেওয়া। তারপর ডালপালা। ঠিক যেনো হাত আর পা কেটে দেওয়া। তারপর মোটা গুড়িটাকে খন্ড খন্ড করা। অনেকটা যেন দেহটাকে টুকরো করা। শেষে মূল থেকে ওঠানো। মনে হয় আমাকে ছিন্নমূল করছে। এসব একান্তই একটা অনুভব। আর আমার মতনই কেউ এ কাজ করে। হৃদয়ের পাঠশালায় তারও জায়গা আছে। সেও কারিগর। ঠিক যেমন ফাঁসুরে। সে মানুষকে ফাঁসি কাঠে ঝোলায়। এটাই তার কাজ। কি অদ্ভুত না?


নাপিত যখন মা-বাবার মৃত্যুর দশদিন পর আমাকে নেড়া করলো হাসিমুখে সেদিনও আমার ঠিক এমনই লগেছিলো। 


পেশা কিন্তু এই সব ভাবে না। চোর চুরি করে; পেশা। ডাকাত ডাকাতি করে;পেশা। গুন্ডা গুন্ডামি করে; পেশা। উকিল.... না থাক। এরপর লিখে ফেলবো রাজনীতিও.. ?।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

আমি ও তীর্থ

 কলেজ জীবনের একটা ঘটনা আজ মনে পরলো। আমরা এগারো ক্লাস থেকেই কলেজে পড়তাম। ঐ বয়েসটা খুব সাহসী। সব কিছুতেই উৎসাহ। শ্মশান থেকে বিয়ে বাড়ি, পূজো থেকে বড়দিন সবকিছুতেই আগ্রহী। প্রাণচঞ্চল সময়। 


আমার বন্ধু তীর্থ মাউটেনিয়ারিং করত। ট্রেক করা ওর অভ্যাস। আর আমি পায়ে হেঁটে ঘুরে বেড়ানোয় অভ্যস্ত। গাছে চড়ে জামরুল, পেয়ারা, কুল, আম পেরে আনতাম স্কুল বয়সে। নারকেল বা সুপুরি গাছে ওঠা বা দুলিয়ে নিয়ে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া ছিলো নেশার মতন। 


একবার দু'জনের ইচ্ছা হল কাটাপুকুরে যাওয়ার। ওখানে বডির পোস্টমর্টেম হয়। কোলকাতার পুরাতন  ডিসেকসান সেন্টার। যারা কাজ করে তারা হয় ডোম নয় ডাক্তার। তীর্থ ম্যানেজিং ডিরেক্টর। ও সব পারে সত্যিই পারে। কাজেই আমরা চললাম কাটাপুকুরে।


যে রাস্তাটা দিয়ে যেতে হয়, নাম রিমাউন্ট রোড। এটা সাহেবদের দেওয়া নাম। ঠিক তার আগেই অর্ডিন্যান্স ডিপো। সৈন্যদের অস্ত্রের ভান্ডার। এসবই সাহেবদের বানানো। এর পরে কোলকাতা পোর্টের জমিতে সেই সেকালের তৈরী হওয়া গোডাউন। সারি সারি গোডাউনের ঠিক মাঝখানে এই বডি ডিসেকসান সেন্টার। যাতায়াতের কোন সুবিধা নেই, পায়ে হেঁটে যেতে হয়।


পৌঁছলাম কাটাপুকুরে। শীতকালে সন্ধ্যা আসে তাড়াতাড়ি। যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা। এটা কিন্তু গা ছমছম করা সময়। আমরা বীরপুরুষ কাজেই গেটে করা নাড়লাম। বিকট চেহারার একজন এলো, গেট খুলতে। বললেন বডি আজ নেহি মিলেগা। কাল আও। তীর্থ বললো সাবকো বুলাও। ডাক্তারবাবু ততক্ষনে এসে পরেছেন।


চললাম মর্গ দেখতে। বিকট দুর্গন্ধে মাথা ঝিমঝিম করে উঠলো। সামনেই পরে আছে আমাদের বয়সী একটা মেয়ে। তাজা বডি। এখনো তার রূপ দেখা যাচ্ছে। মৃত না জীবিত ভাবতেও অসুবিধা হচ্ছে। ঠিক যেন মর্গের রিসপসনিস্ট। দুর্গন্ধের কারনে ওখানে যারা কাজ করে তারা মদের উপরেই ভরসা করে। আমরা দুজনে সে দিন জীবনেও ভুলতে পারবোনা।

ঐ দুঃস্বপ্নের কুঠিতে সারি সারি মরদেহ সাথে ডাক্তার-ডোমেদের যৌথ কাজকর্ম দেখে।


বাড়িতে ফিরে মা'কে কিছু বলিনি। গা ঘিনঘিনে মন সেদিন পুকুরে নামতে বাধ্য করলো। শেষে বললাম মা আজ শ্মশান দেখতে গেছিলাম আমি আর তীর্থ, তাই স্নান। 


মা বললো ওরে হতভাগা, শ্মশান পুণ‍্যস্থান।

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বাজারী নিউজ চ‍্যানেল

 বাংলা নিউজ চ্যানেল গুলো দেখতে বসলে মনে হয় প্রাত্যহিক জীবনে কোনো কিছুই বাংলায় ঘটছে না। জনজীবনে সব যা ছিলো তাই আছে। মানুষের সাধারণ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দেশের বেকারত্বের খবর তারা জানান না। জানান না মূল্যবৃদ্ধির কথা, আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ‍্যের দাম কমানোর খবর। এই চ্যানেল গুলো ভুলে গেছে ভারতীয় অর্থনীতি নিয়ে যে ডায়লেমা চলছে তার ব্যাখ্যার প্রচার ক‍রতে। শিক্ষাক্ষেত্রে অর্থ বরাদ্দের খবর তারা দেন না। প্রতিরক্ষা খাতে ব্যায় বরাদ্দ বা ডিসক্রিপেন্সি তারা দেখতে পায় না। বাংলার উৎসব মরসুমে বাজারের খবর তারা রাখে না। প্যাকেটজাত বিভিন্ন দ্রব্যের মূল্য কোথা থেকে কোথায় পৌঁছেছে সে কথা বলার দায় নেই তাদের। ঠিক যেমন দায় নেই নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির কথা। দায় নেই বন্যা বিদ্ধস্ত পাকিস্তান কে দেখানোর, দায় নেই ইউক্রেনের উপরে রুশ আক্রমন অথবা এশিয়া কাপ। 

শুধুই সিবিআই, ইডি, গরু চুরি, কুকুর চুরি, পার্থ, অনুব্রত নতুন সংযোজন রাজু, কাজু, কিসমিস, কুনাল, শৃগাল, হালাল, হারাম,আরাম, ব্যারাম ইত্যাদি। নব যুগে আবার জহর এসেছেন। আর গতানুগতিক ভাবে আছেন সৌগত।

শুভেন্দু, শান্তনু, অভিষেক, ভাইপো, ভাগ্নে, মামা, কাকা, জ্যেঠু আরও কত কে। 

বাকি আছে দাদু দেখানো। দাদুর কথা বলতে গেলে আমরা এই সব চ্যানেল এর রিপোর্টারদের গলায় .... তুলে দেবো। দম নিতে দেবো না।

বাংলায় চোর-চামার বাস করে এই খবর যারা সদর্পে প্রচার করে তাদের এটা বোঝা দরকার বাংলার মানুষ কি ভাবছে তাদের ব্যাপারে।

নীতিনৈতিকতার প্রশ্নে আজ খুব মনে পরে গৌরকিশোর ঘোষ এর কথা। 

নিউজ চ্যানেল গুলো কি তাকে জানেনা?

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

নতুন শৈশব

 আজ হাঁটু পর্যন্ত জলে ভরা মাঠে নেমেছিলাম। সাথে ছিলো তাপসদা।জায়গাটা বিদ্যাধরী নদীর খুব কাছে। বর্ষায় মাঠের জল ওঠানামা করে। এটা বিরাট একটা ধান চাষের জমি। এখানে গড়ে উঠবে প্রকান্ড একটা ন্যাশনাল স্কুল। স্থপতি হিসাবে আমি আর ঠিকাদার হিসাবে তাপসদা দেখতে গিয়েছিলাম এই বর্ষায় কাজটা এখন শুরু করা যাবে কি? এজন্যই এভাবে মাঠে নামা। মাঠের জলে নেমে মনে পরছিলো আমার ছেলেবেলার কথা। মাঠে জল জমতো আর আমরা শামুক কুড়োতে যেতাম। বাড়িতে পোষা পাতিহাঁসগুলো শামুক খেয়ে পেট ঝুলিয়ে প্যাঁক প্যাঁক করতে করতে উঠোন পেরিয়ে পুকুরে সাঁতার দিতো। আজ অবশ্য শামুক ধরিনি। আজ গামবুট পায়ে মাঠে নেমেছিলাম জল মাপতে। তাপসদার আছাড় খাওয়া দেখে আমি হাসি চাপতে পারিনি। 


জল মাপা শেষ হতে সন্ধ্যা গড়ালো। মাঠের পাশেই পাকা রাস্তা। বাস, লরি, মোটর ভ্যান মাতিয়ে রাখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এর পর শান্ত হয় পরিবেশ। সেই শান্ত পরিবেশে বসে আজ আলুর চপ আর মুড়ি তারপর এক কাপ চা। সন্ধ্যা নেমে এলো, শুরু হলো ঝিঁঝিঁ পোকার কান্না আর ব্যাঙের ডাক। অনেককাল পরে বাংলার ডাকসাইটে এসেছি কাজের সুবাদে। কাজের পরে ফিরে পেলাম আমার ফেলে আসা শৈশব। বুঝলাম এত কাজের মধ্যেও আমি বদলাইনি। বাংলার মনসুন সত্যিই অপূর্ব।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

এ কেমন পূজো?

 সকাল সকাল সন্ধ্যা এসে গেলো। শীতের জানান দেওয়া। হাসফাঁস গরমে এক শান্তির বার্তা। ওদিকে কেশোরাম মিল বন্ধ বলে সেখানে কাশফুল ফুটছে। আর বিড়লাপুরে কাশ ফুল নেই। আছে গঙ্গার পাড়ের ধূসর আকাশ আর চাই চাই রব। কি চাই? জুট মিলে আজ কাজ নেই। পুজো তাদের কাছে এসেও আসেনি। ষঠ পূজো এখন ওদের বড় বালাই। তাই পূজোর আসছে বটে তবে মনে আনন্দ নেই।

এদিকে রাস্তা-ঘাট বন্ধ করে উৎসব শুরু হয়ে গেছে। মেতে উঠেছে কোলকাতা। ভেবে পারছেনা পুলিশ। লাঠি-বন্দুক নিয়ে ঠুঁটো জগন্নাথ দাঁড়িয়ে আছে। প্রতিযোগী নিতাই এর কথা নিজের কানে শুনেছে। পরের ছেলের বাপ হওয়া কি ভাবে সম্ভব তা ভাবছে; আর ভাবছে সত্যিই পূজো এসেছে কি?

বুধবার, ৩১ আগস্ট, ২০২২

জাতের নামে বজ্জাতি

 "চলতি কা নাম গাড়ি" সিনেমার মতন চলছে। চলছে মানে দেশ চলছে। দেশ এর কথা একটু বড় ভাবে ভাবছে যারা তাদের কথা আমরা মানে ভারতের নাগরিকও ভাবছে। ভাবতে গিয়ে কিছু কথা জড়ো হচ্ছে। কথাগুলো সমাজ গ্রাহ্য হলেও রাষ্ট্রের শাসক দলের ভাবনার বিরুদ্ধ মত হতেই পারে। তবুও মানুষ ভাবছে। রাষ্ট্রনায়কের একাগ্রতা নিয়ে কোনো সংশয় নেই। সংশয় তার লক্ষ্য বস্তু নিয়ে। এটা পুরাতন দিনের কথা। যখন ব্রাক্ষ্মণ‍্যবাদ নিয়ে ব্রাক্ষ্মণ সমাজ থেকেই প্রতিবাদ এসেছিলো। গৌতম বুদ্ধ, শ্রীচৈতন্যের জন্ম হয়েছিল। এখন আবার রাষ্ট্রশক্তি সেই পুরাতনবাদ নিয়েই নিজেকে সনাতন হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে। সামনে রাখছে সমস্ত ধর্মের আক্রমণ আর আক্রান্তদের। ইতিহাস কিন্তু এ কথা বলে না। তাই ওটাও নতুন করে লেখার কাজ এখন শুরুর পর্যায়। আশ্চর্যের ব্যাপার এই যে ভারতের কোনো রাজনৈতিক দল এ বিষয়ে কিছু বলছে না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভারত সরকার বাহাদুর এ রাজ্যের বাঙালির গর্ব খর্ব করার চেষ্টা চালাচ্ছে। 

আজকাল হিন্দি ভাষাভাষী সম্প্রদায়ের কিছু লোক বাংলার শ্রদ্ধেয় ব্যাক্তিত্ত্বকে নোংরা ভাষায় আক্রমন করছে। নামগুলো আজ লিখতেই হয়। নীলরতন সরকার, বিধান চন্দ্র রায়, ত্রিগুনা সেন এমন কি অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ঐ হিন্দিভাষী লোকগুলো প্রশ্ন করছে যে দেশের জন্যে এরা কি করেছে? এটা কি হিন্দু জাতীয়তাবাদ? এরপর কি প্রশান্তচন্দ্র মহলানবীশ, সত্যেন্দ্রনাথ বসু অথবা রবীন্দ্রনাথ ঠাকুরকেও এরা একথা বলবে?

ধর্ম বিষয়টাই এরকম নয়। রাষ্ট্র কখনো এভাবে চলতে বা বলতে পারে না। 

আমার দেশ বিভাগের সময় এই অস্ত্র ব্যবহার করেছিল ব্রিটিশরা। সাথে ছিলো কিছু কুৎসিত লোকের নেতৃত্ব। তাই এসব ঘটেছিল। আজ দেশের নাগরিক এর সারবত্তা বোঝে। 

বাংলাকে নিয়েই রাজশক্তির মাথাব্যথা। তাই ১৯০৫ থেকে ২০২২ কিছু আলাদা বিষয় নয়। আমি মনে করিনা এই বাংলা তার বুদ্ধি ও বৃত্তি হারিয়ে বানের জলে ভেসে যাবে।

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

স্থপতির চোখে দীঘা

 অট্টালিকা দেখে মনে হলো নয়ডায় এসেছি । এখানে আসার এক দিন আগে খবরে ছিলো অট্টালিকা ধ্বংসের সময় গোনা। কয়েক সেকেন্ডেই ধুলোয় ভরে গেলো দিল্লির নয়ডা। এক হাজার কোটি ধুলোয় মিলিয়ে গেলো। উল্টে নতুন এক বিপত্তি। ধুলোগুলো মানুষে ফুসফুসে আঘাত করবে ডিনামাইটের মতন প্রযত্নে পরিবেশ কর্মী নামের কিছু ব্যাক্তি। 

আমি দিঘায় গেছিলাম। ঘুরতে নয় স্থপতি হিসাবে। ঝাউগাছ গুলো কেটে ফেলেছে সরকার। খাঁ খাঁ মরুভূমির পাসে একখন্ড সমুদ্র। ঢেউ গুনতে লোক পাওয়া যায় না। শুধু মাতালের ভিড়ে সমুদ্রের উল্লাস। 

বড় বড় ইমারত কিভাবে গড়ে উঠল, কবে গড়ে উঠল জানি না। তবে দিঘা আর সুন্দরী নেই সে হয়ে উঠেছে এক সমুদ্র পাড়ের ঝাউগাছহীন শহরে।

টাকার পাহাড় নিয়ে গিলে ফেলেছে ঝাউগাছের মর্মর আওয়াজ। 

এখানে জঙ্গলের বদলে নেচার পার্ক বানিয়ে পর্যটকদের আপ্লুত করার প্রচেষ্টা।

প্রকৃতি কাউকে পরোয়া করে না। রোশ বেড়েছে। শেষ হবে এইসব কৃত্রিম বিষয় গুলো প্রকৃতির রোশে। আমি নিজের জ্ঞান বুদ্ধিতে এটা বুঝি। এর পর যা বলার প্রকৃতিই বলবে।

রবিবার, ২৮ আগস্ট, ২০২২

ফুলেরও জলসা

 ফুল ফোটে, ঝরে যায়, রং বদলায়। সৃষ্টিকর্তা ফুলোরিয়ালিষ্টিক। সন্ধ্যা বেলা ওর ফোটার সময়। নাম তাই সন্ধ্যামনি। রংয়ের বৈচিত্রে এরা রঙিন। অনেক রংয়ে ওরা রঞ্জিত। তবে সকালের পর এরা ঢলে পরে। পরাগরেণুর অপেক্ষায় থাকে সকাল পর্যন্ত। তারপর ঝরে যাওয়া। আরেকজন আছেন যিনি শরৎকালে আসেন। সন্ধ্যায় ফুটে রাত্রে ঝরে যান। নাম তার শিউলি। সাদা পাঁপড়ি আর কমলা বৃন্ত। এক রূপ বদলানো ফুল আছে। তাতে খুব মুগ্ধ মানুষ। সকালে সাদা আর বিকেলে রঙিন। ওর নাম পদ্ম। জলে থাকে না। মাটির উপর বসতি। তাই তার নাম স্থলপদ্ম। 

জবা একদম সৃষ্টিছাড়া। লাল, কালচে লাল, সাদা, গেরুয়া, কালো আরো কত কি। ও বহুরূপী। অনেকে বলে রূপের বাহার দেখার মতন, আবার অনেকে ওকে কুৎসিত বলে। আমার পছন্দ ওর অকৃত্রিম লাল রং।

শীতের ফুলেরা বড় আত্মসুখী। এক হাঁড়ির মতন চেহারায় ডালিয়া আর নানা রূপে চন্দ্রমল্লিকা। তবে গাঁদা অকৃত্রিম। তাকে সবাই ভালোবাসে।

আর একজন আছে। যার অবস্থান সব জায়গাতে। জন্মে আছে, শুভ অনুষ্ঠানে আছে, আছে মৃত্যুতেও।

নাম রজনীগন্ধা। তাকে কেউ বিশ্বাস করে না। হাতে করে তাকে নিয়ে যাওয়ার নাম জন্ম, মৃত্যু বা অন্য কিছু।

শনিবার, ২৭ আগস্ট, ২০২২

নস্টালজিক

 আশির দশকের শেষের দিক। আমি তখন কলেজ ছাত্র। সিনেমা আর নাটক দেখার জন্য উন্মুখ। কলেজ শেষে কখনো ধর্মতলায় কখনো রবীন্দ্রসদন চত্ত্বরে প্রতিনিয়ত আসা যাওয়া। তখন আলেখিন চেস ক্লাব ছিলো। এখন আছে কিনা জানি না। এটা ছিলো গোর্কি সদনের ঠিক পাশে। দাবা খেলার শিক্ষা নিতেই ওখানে যাওয়া। বেশ ভালোলাগে ভাবতে‌।


তখন ধর্মতলায় অনেক সিনেমা হল ছিল। মিনার্ভায় একবার চার্লি চ্যাপলিনের সিনেমা গুলোর উৎসব হয়েছিল। টিকিট পাওয়া দুষ্কর। তখন সবকিছুই জোগাড় হয়ে যেত। চিকু নামের এক জন ব্ল্যাকারকে পটিয়ে সবকটা সিনেমার টিকিট পেয়েছিলাম।


তখন অনেক সিনেমা হল ছিলো ধর্মতলায়। মেট্রো, মিনার্ভা, লাইটহাউস, নিউ এম্পায়ার, গ্লোব একদিকে; অন্যদিকে এলিট, জ্যোতি, ওরিয়েন্ট। এখন এসব আর নেই। তবে নিউমার্কেট এখনো বেঁচে আছে সাক্ষী হিসাবে। 


একবার কালীপূজোর সন্ধ্যায় মেয়ে আর বউকে নিয়ে নিমতলা শ্মশান আর ভূতনাথ মন্দির দর্শনে বেড়িয়েছিলাম। ফেরার পথে দাঁড়ালাম একাডেমির সামনে। সুন্দর রাত ছিলো সেটা। আমার মেয়ে ওটা খুব উপভোগ করেছিলো। শালপাতায় দেওয়া ঘুগনি আর লিকার চা।


বাড়ি ফিরে এসে আমি চুপ করে বসে ছিলাম। মেয়ে বললো বাবা চলো বাজি ফাটাবো। বউ বললো কিগো চলো না। আমার উপলব্ধি আমি প্রকাশ করিনি।

শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মানুষ আর মানুষে নেই

 দেওয়ালে পিঠ লাগিয়ে লড়া যায়? আমি বলছি হ্যাঁ যায়। এটা মেরুদণ্ডের ব্যাপার। এটা কুঁজো ভেটকির কাজ নয়, অঙ্গুরিমাল এটা পারে না, এটা সরীসৃপ না পারলেও তারা ফোঁস করে জানান দেয়। 

আজকাল পৃথিবীর সবথেকে উন্নত প্রাণী খেই হারাচ্ছে বা কনফিউসড। শব্দবন্ধে সুন্দর নিজেকে বাঁচানোর চেষ্টা। এই প্রজাতি আজ বোঝে কিনা জানিনা তবে সুন্দর কথা দিয়ে বেঠিক কথা বলে যাওয়া সহজ, রক্ষা করা কঠিন। তবু মেরুদণ্ডের ব্যাপার আছে তাই  বলতেই হবে।

গঙ্গা, যমুনা, পদ্মা বা ভাগীরথী সেভাবেই চলছে। কৃষ্ণা, কাবেরী-ও একই রকম আছে। নর্মদা, সিন্ধু বিচলিত। ব্রহ্মপুত্র পুরোনো ধারা বয়ে বেড়াচ্ছে। শুধু পৃথিবীর উন্নত প্রানিই ব্যাতিক্রমী। প্রশ্ন করতেই হয়। এমন কেন হচ্ছে?

উত্তর একটাই মানুষ আর মানুষে নেই।

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

ভোম্বল

 খাল, বিল, ভেড়ি, পুকুর দেখলেই ভোম্বল দাঁড়িয়ে পরে। মাছ ধরার আকর্ষন ওকে পুকুর পারে দাঁড় করিয়ে দেয়। পুকুরের জল নড়ে, মাছ ফুট দেয় এসব সে দেখে আর বলতে থাকে এটা কোন মাছ ফুট দিচ্ছে। কই, শিঙি, ভেটকি বা চিতল সবার জলকেলি ও চেনে। এসব ও ওর বাবার কাছে তালিম নিয়েছে। শোল বা ল্যাঠা মাছের বাচ্চা নিয়ে ঘুরে বেড়াতে দেখলে দাঁড়িয়ে পরে। ও বলে ঝাঁকের তলায় এই বাচ্চাগুলোর  মা-বাবা দুজনই আছে। ভালো খাবারের টোপ দিলে ছানাগুলোর মা ঘপাত করে খাবে আর ধরা পরবে শিকারির হাতে। এর পর বাবার পালা। ভোম্বল এই বাচ্চাদের নিয়ে চলা মা-বাবাকে ধরে না । ওকে ওর বাবা মানা করেছে। মাছ ধরার হাতেখড়ি বাবার কাছে। এটা ওর বাবা ওকে শিখিয়েছে। 

কখনো ইয়ার আলীর পুকুর, কখনো বেলেঘাটার দিঘি বা ইটভাটার পুকুর, কখনোবা কোলকাতা পোর্টের ডক ইয়ার্ড। গ্রীষ্মের দিনে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ শিকারে দৌড়ে বেড়ায়। 

কত রকমারি ছিপ আর হুইল ওর আছে ভাবা যায় না। আর বঁড়শি? সেখানেও বৈচিত্র। নামে ভোম্বল হলেও এ ব্যাপারে সে পন্ডিত। কোন মাছ কোন টোপে সন্তুষ্ট এগুলো ওর নখদর্পণে। 

আমি ছোটবেলায় বাড়ির পুকুরে ছিপ ফেলতাম। পুঁটি মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, শিঙি মাছ, ফলোই মাছ অবলীলায় ধরতাম। সাথে থাকতো আমার মা। বলতো ছিপের মাথা দিয়ে পুকুরের জলটা একটু নাড়িয়ে দিতে। দিতামও। মা আমাকে কেঁচো তুলে দিতো, আঁটা মেখে দিত। এগুলো মাছের টোপ। মা বাংলাদেশে বড়ো হয়েছে আর মাছ ধরা শিখেছে দিদার কাছে। আমি সেই ধারাতেই মাছ ধরা শিখেছি।

ভোম্বলের সাথে এ ব্যাপারে আমার খুব মিল। একটা দু'চাকার গাড়ি আছে ভোম্বলের। সময় পেলে ঘুরে বেড়াই এখানে ওখানে  দু'জনে। দাঁড়িয়ে পরি জলাশয় দেখলেই। আর মাছ ধরছে দেখলে তো কথাই নেই। 

বুধবার, ২৪ আগস্ট, ২০২২

তুলি-কলম

 তখন আমি ১২ ক্লাসে পড়ি। বন্ধু বলতে  একজন। ওর নাম তুলি।  আমরা ছিলাম অভিন্ন হৃদয়। তবে প্রেম-পরিণয় ইত্যাদি তেমন একটা আসত না। ও তুলি আর আমি কলম। কেমিস্ট্রির প্রফেসর আমাদেরকে পার্টনার বানিয়ে দিলো। নাম তুলি ও কলম। যাক সে কথা।

আমরা দুজন কোলকাতার খ্রিস্টান কবরখানা গুলো ঘুরতাম। মাইকেল, ডিরোজিও এদের খুঁজতাম। সেই সুবাদেই ফ্রিস্কুল স্ট্রীট হয়ে উঠেছিল আমাদের আখড়া। তুলি বেশিদিন ছিলোনা। ও  চলে গেলো ডাক্তারি পড়তে। আর কলম? না ফ্রিস্কুল স্ট্রীট তাকে ছাড়লো না। কলেজের শেষে সোজা ওখানে। কখনো কখনো চলে যেতো ব্লাড ব্যাঙ্কে টাকা পয়সার অভাবে। কলম রক্ত থুরি শরীরের লাল কালি বিক্রি করতো। এতে টাকা পাওয়া যেত বিস্তর আর পুষ্টিকর খাবার ফ্রিতে। 

বেশ চলতো কলম। কখনো কোনো মেমকে নিয়ে ভিক্টোরিয়া, যাদুঘর। আবার কখনো বোটানিকাল গার্ডেন। বিনিময়ে টাকাও মিলতো অনেক। এই দোভাষীর জীবনেই মিলল এক বন্ধু আব্রাহাম। তিনি জাতে ইহুদি তবে মনে প্রাণে বাঙালি। যাক সে কথা।

ক্রমে দিন বদলালো। আব্রাহাম বছর দুবছরে আসতো কোলকাতায়। চিঠিতে আগেই জানিয়ে দিত দিনক্ষন। কলমের বাড়িতে এসে ফল খেতো বিস্তর কিন্তু এক ফোঁটা জল ও কখনো খায়নি। বলতো ইটস কন্টামিনেটেড। গিভ মি আ কাপ অফ টি। 

বেশ কেটেছে সেই দিনগুলো। এখন আব্রাহাম আর আসেনা, মেম এর সাথেও যাওয়া হয়না কোথাও। কেমন যেনো সব হারিয়ে গেছে।

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

সমুদ্রের জীবন

 মোহনায় একে একে সবাই ফিরে আসে ময়ূরপঙ্খী নৌকোগুলো। আমি নৌকো বলছি তবে এদের ডাকনাম ট্রলার। এদের নামগুলো খুব মিষ্টি। কেউ অরুণা,কেউ ভারতী,কেউ কৃষ্ণা,  কাবেরী, মীনাক্ষি। এছাড়াও আছে দুগ্গা, মনসা, রাধা, রক্ষাকালী। স্ত্রী প্রত্যয়ে ভরা সব নাম। মোচার খোলের মতন ভাসতে ভাসতে গভীর সমুদ্রে চলে যায়। জাল বিছিয়ে সমুদ্রে ওরা মাছ ধরে। শীত, গ্রীষ্ম, বর্ষার এরা পার্থক্য বোঝে না। ঝড়, ঝঞ্ঝা, দুর্যোগ ওদের অতিথি। ধ্রুবতারা ওদের পথ চেনায়। এভাবেই জীবন-জীবিকা একদিন শেষ হয় এই গভীর সমুদ্রে।  কে খবর রাখে এই মোচার খোলে ভেসে চলা মানুষগুলোর?

রবিবার, ২১ আগস্ট, ২০২২

তারার দেশে

 প্রতিদিন সূর্য ওঠে আবার অস্ত যায়। নদীতে রোজ জোয়ার-ভাঁটা খেলে। কখনো সন্ধ্যায় কখনো ভোরের আকাশে সন্ধ‍্যাতারা অথবা শুকতারা নামে শুক্র গ্রহ দেখা দেয়। চাঁদ পক্ষকালের জন্য আসে। কারণ তার দুই সতীন আছে। এছাড়াও অনেক গুলো রাশি আছে। তারা পুরাতন মুনি ঋষিদের নাম নিয়ে একসাথে বাস করে। বৈচিত্র দেখতে হলে কিছু কল্পনা করতে হয়। মানুষের কল্পনার উপরেই তাদের নাম। কখনো বৃশ্চিক, কখনো কর্কট, তুলা, সিংহ আরো কত কি। একজন আছেন স্বনামধন্য সৈনিকের পোষাকে। তির-ধনুক আর শিকারি কুকুর নিয়ে শীতের সন্ধ্যায় পশ্চিম আকাশ যেন তার একার। তার শিকারি কুকরের আসল নাম লুব্ধক। আরো একজন আছেন। তিনি পথিককে প্রশ্ন করেন, "তুমি কি পথ হারাইয়াছো?" সমুদ্রে নাবিকেরা অচেনা-অজানা পথ খুঁজে পায় তার নির্দেশে। তাঁকে সবাই চেনে জীবনের ধ্রুবতারা নামে। বড় সুন্দর এই প্রকৃতি। রোজনামচায় তাকে কেউ মনে রাখেনা।

মৃত্যুর পর আমরাও এ আকাশের'ই বাসিন্দা। আমরা তারার দল। তাই

জীবনের মানে খুঁজতে গেলে এদের সাথে সম্পর্ক রাখতে হয়।

শনিবার, ২০ আগস্ট, ২০২২

তিনি বৃদ্ধ হলেন

 ভাবতেও অবাক লাগে। কাবুলিওয়ালার মিনি বড় হয়ে গেছে। ওর আজকে বিয়ে। এই শুভক্ষণে খোঁকি ডাকটা একটু অশুভ মনে হলো। মিনির মা বলেই ফেললো কাবুলিওয়ালা আর সময় পেলো না? 

সত্যিই তাই। সময় সে পায়নি। আমিও তো সময় পাই না। আমার বাচ্চাটাও কালে কালে বড় হয়ে উঠেছে। আমি কাজের জেলে বন্দী হয়ে ভাবতেই পারিনি বাচ্চাটা বড়ো হয়েছে।

স্মৃতির আড়ালে সময়ের হিসাব থাকে না।

আজকাল আমিও বুঝি আমি বৃদ্ধ হচ্ছি। বাসে, ট্রামে, ট্রেনে এখন আর কেউ আমাকে দাদা বলেনা। সবাই কাকু বলে। এরপর একদিন দাদু বলবে তারপর আর কিছুই বলবে না।

জীবনের এই অনিবার্য বিষয় আজ বুঝি। 

বুঝি বাচ্চাটাও বড় হয়েছে।

শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

বিপ্লব দীর্ঘজীবি হোক

 'ঠগ বাছতে গাঁ উজাড়'। হ্যাঁ আমি দিদিকেই বলছি। ভিতরে খুব কষ্ট হচ্ছে। এভাবে তাকে বলতে হবে একথা কখনো ভাবিনি। ভেবেছিলাম যা কেউ পারেনি দিদি তা করে দেখাবে। মহাত্মার আদর্শে যার রাজনীতিতে হাতেখড়ি, জীবনযাপনে যার কোনো আতিশয‍্য নেই তার উপর এভাবেই আস্থা রাখা যায়। আমি বিশ্বাস করি আমি ভুল করিনি। সেই একটুকরো সাদা কাপড় আর ফিতে দেওয়া চটি আজও তার পরিধেয়। এক মুঠো মুড়ি আর এক কাপ চা তার  প্রতিদিনের সঙ্গী। 

মিথ্যে বলবো না। আমি ছাত্রজীবন থেকেই বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। তবে এই বামনদের একবিন্দু শ্রদ্ধা কখনো করিনি। আদর্শের সাথে তাদের মেলাতে পারিনি। মহাত্মার কাছে এই কারণেই একসময় ফিরে এসেছিলাম। পেয়েছিলাম দিদিকে। 

আজ আর বলতে বাধা নেই দিদি বড়ো কষ্টে আছে।

যারা শরৎচন্দ্রের 'পথের দাবী' পড়েছেন তারা একথা অনুভব করবেন। আজ দিদিকেও সেই অনুভবে পৌঁছে দিয়েছেন তার অতি প্রিয় একসাথে রাজনীতিতে আসা সহকর্মীরা। 

দিদির বয়স যতই বাড়ুক তিনি বৃদ্ধা হবেন না। হয়তো এমন এক সকাল আসবে যেদিন মহাত্মার মতন লাঠিতে ভর দিয়ে অসীম গতিতে দিদি ছুটবেন আর সাথে আমরাও ছুটবো।

সব শেষে আমি আমার কথাই বলছি

 " বিপ্লব দীর্ঘজীবি হোক । "

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

খরা

 শুকনো মাঠ ঘাট। ব্যাঙেরা গ্যাঙোর গ্যাঙোর গ্যাঙ করেনি। শাপলা শালুকের দেখা নেই। ব্যাগ হাতে শামুক,ঝিঁনুক,গুগলি ধরতে আসেনি কেউ। পদ্ম পাতায় এবার জল গড়াচ্ছে না। কুঁড়ি ও ধরেনি পদ্মবনে। মাছরাঙারা দেশ ছেড়েছে। আকাশ ভরা শকুন আর মাঠ ভরিয়ে রেখেছে হায়নার দল। কখনো শুষ্ক কখনো ক্লেদার্ত শরীরে চাষি ধান রুয়েছে। চারাগুলো অচিরেই লাল হয়ে শুকিয়ে গেছে। গালে হাত দিয়ে গৃহিণী বলছিল এবার নবান্ন হবে না। মহাজন ওঁত পেতে আছে জমি জায়গা হাতাতে।

আর রাষ্ট্র? নির্বিকার। 

এবার গঙ্গা, মাতলা, হাতানিয়া দোয়ানিয়া সবাই হাঁপিয়ে পরেছে। শুশুকেরা নদীতে আর জলকেলী করে না। ধীবর শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। কন্ঠে সেই পুরাতন ফুঁকার আর আসে না। নদীরা মাঝে মধ্যেই তার চরিত্র বদলায়। অসময় বান আসে নদীতে। কাদা ভরা জল আক্রমন করে শ্বাপদের মতন। কাঁকড়া ধরতে গিয়ে কাদা জলে ডুবে মরে মানুষ।

সাপ গুলো ব্যাঙ ধরতে বসে নাজেহাল হয়। ক্রুদ্ধ ক্ষিপ্ত ক্ষুধার্ত সাপ  কামরে থাকে মাটি। যাকে পায় তাকেই খাবার ভেবে কামরায়। বিষ দাঁত ভেঙে গেছে তার।

কাল পেঁচারা দিব্বি আছে। সে অশ্বত্থের ডালে বসে বলে ,আরো কিছু বাকি আছে?

হ্যাঁ বাকি আছে বৈকি। মা দূর্গা আসছেন তো। সঙ্গে পরিবার। খাবার তাঁর জুটবেতো?

বুধবার, ১৭ আগস্ট, ২০২২

কয়েদির মনুষ্যত্ব

 বাঙালির গাড়ু আর বিহারির লোটা । একজন বলবে পরিষ্কার রাখতে হয় অন্যজন বলবে সাফ সুথরা রখনা চাহিয়ে। প্রেম বলো আর প্যার বলো গাড়ু আর লোটা সমগোত্রীয়। ঝকঝকে তকতকে জল রাখার ও ধোয়া মোছার পাত্রবিশেষ। 

অভাব বাড়লো, চোরের উপদ্রব বাড়লো ফলে গাড়ুর বিকল্প হলো মগ আর লোটা পরিনত হলো বোতলে।

সমাজ মেনে নিলো এসব। চোরেদের লজ্জা হলো। শেষে কিনা গাড়ু আর লোটা কেস খেয়ে জেল। 

জেলেও শান্তি নেই। সেখানেও ওজনের ব্যাপার। মার্ডার এক নম্বরে, ব্যাঙ্ক ডাকাতি দুনম্বরে, পকেটমারি কেপমারি চুরি ছিনতাই তিন নম্বরে, রাজনৈতিক আন্দোলনের আসামি চার নম্বরে আর ধর্ষনের আসামির প্রতিদিন নম্বর বদলায়। জেলে বন্দি আসামিদের কাছে এরা নিকৃষ্ট থেকেও নিকৃষ্টতম। 

ভারত কেমন এক অসভ্যতার জঙ্গলে পৌঁছে গেছে। আজ সবাই দেখে শুনেও প্রতিবাদ, প্রতিরোধ ভুলে গেছে।

বিলকিস বানু মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামি বরণে গুজরাট এর অমানবিক রাজনীতির কারবারিরা।

সলমন রুশদির অবস্থা আর ভারতের এই ন্যায় নির্মাণ সমগোত্রীয়।দুটিই মৌলবাদ। তবে একটি ধর্মীয় আর অন্যটি রাষ্ট্রীয়।

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

কলকাতার গঙ্গা

 সুন্দর এক পথ চলা। গঙ্গা পাড়ের বাণিজ্যপোত, পর্তুগিজ, ইংরেজ বণিকের নৈপুন্যের সাক্ষ‍্য আজও বয়ে চলেছে। সুতানুটির মায়ের বাড়ি থেকে প্রত্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা পারে জগদীশ চন্দ্র বসু'র ঘর পর্যন্ত। 

বাগবাজার মায়ের বাড়ি থেকে দক্ষিণ বরাবর এগোলে চিতপুরের রাস্তার পাসেই শোভাবাজার। গুটি গুটি পায় আরো কিছুটা গেলেই রবীন্দ্র স্মৃতিজড়িত নিমতলা ঘাট। আরো একটু এগোলেই বড়বাজার। সারি সারি মাল বোঝাই ট্রাক আর কুলিদের কলোরব। কোলকাতা পোর্টের বড় বড় গুদাম ঘর। ব্রিটিশ ইন্ডিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র। এর পর সেকালের বাবুদের স্নান ঘাট যা বাবুঘাট নামে পরিচিত। রাণী রাসমনি এই গঙ্গার অধিকার প্রতিষ্ঠায় ব্রিটিশ রাজকে পদানত করেছিল। সাক্ষী পুরোনো কোলকাতা। 

ফোর্ট উইলিয়াম দখলের পর সাহেবদের সাধের গঙ্গার পাড়ে প্রিন্সেপ ঘাট। স্কলার জেমস্ প্রিন্সেপকে কোলকাতার  বাঙালি আজও মনে রেখেছে। এরপরেই খিদিরপুর ডকইয়ার্ড। বিশাল বিশাল কাঠের লগ আর ফুড কর্পোরেশনের গোডাউনে চোখ ধাঁধিয়ে যায়। এখোনো দু-একটা ছোটো যাত্রীবাহী জাহাজ এখান থেকেই আন্দামানের দিকে ছোটে। আর কিছু সংখ্যক বার্জ এসে মাল পৌঁছে যায় এই ডকে। মৃতপ্রায় ছোটো জাহাজগুলো এখানে আসে শেষকৃত্যের জন্যে। অসামাজিক কাজকর্মের এক পিঠস্থান এখন এই ডক। গঙ্গার পাড় ধরে এগোলে চোখে পরে কোলকাতা সংলগ্ন পুরাতন  শিল্পাঞ্চল। এ সব এখন স্মৃতির আড়ালে হারিয়ে গেছে। 

কোলকাতার প্রাণবায়ু গঙ্গাকে কেন্দ্র করেই যে গড়ে উঠেছিল আমি সেই স্মৃতিকে স্মরণ করছি। গঙ্গা সামান্য দক্ষিণ-পশ্চিম হয়ে হাওড়া আর চব্বিশ পরগনা ছুঁয়ে পৌঁছলো বজবজ। সেখানেও ব্রিটিশ বাণিজ্যপোত। আবার দক্ষিণ অভিমুখী গঙ্গা। একে একে বিড়লাপুর, রায়পুর, বুড়ুল হয়ে ফলতা। নদীর নাম গঙ্গা। হুগলী নদী নামে একে কেউ চেনে না।

সোমবার, ১৫ আগস্ট, ২০২২

১৫ই আগষ্ট

 বাংলার মননশীলতা উদারতার প্রকৃষ্ট উদাহরণ। একটা জাতি জন্মলগ্ন থেকেই আবেগপ্রবণ। বিভাগের পরেও তারা তেমনই আছে। অন্যান্য জাতির মধ্যে ঠিক এক বৈপরীত্য প্রতীয়মান। ইংরেজ প্রভুরা এ কথা বুঝেছিলো। এ জন্যই তারা স্বাধীনতা সংগ্রামে এই আবেগপ্রবণ জাতি নেতৃত্ব দিচ্ছে এবং দিনে দিনে রেজিমেন্টেড হয়ে উঠছে দেখে ভয় পেয়েছিলো। সেদিন এই কারণেই রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেছিল। স্ক্যাটার্ড অশিক্ষিত অর্ধশিক্ষিত প্রবণ এক নিরাপদ রাজধানী তাদের প্রয়োজন ছিল। এরপর এই বাঙালি মানুষকে আরও ছিন্নমূল করতে বাংলার বিভাজন। 

মেধা শক্তি কি খর্ব করা যায়? একদিকে বঙ্কিমের বন্দেমাতরম অন্যদিকে কাজীর চল চল চল সুরের সাথে গোটা ভারত 'ইংরাজ ভারত ছাড়ো' গাইতে লাগলো। তার সাথে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজী সুভাষ সমস্ত ভারতবাসীকে উদ্বেলিত করলো। 

এতেও থামেনি নেকড়ের দল। তবে থামতেই হলো। প্রাদেশিক সমস্ত  জননেতা একাত্ব হলো বাংলার সাথে। সবাই বলল 'দিল্লি চল'। রচিত হলো সেই সঙ্গীত... পঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ। বিন্ধ হিমাচল, যমুনা-গঙ্গা।

আবেগে আপ্লুত গোটা দেশ। স্বাধীনতার স্বাদ তারা পেতে চায়। 

এর পরেও বাংলা রেজিমেন্টেড হয়নি। তারা আছে ঠিক জন্মলগ্নে তারা যেমন ছিলো। এটা বাংলা এবং বাঙালির ধন। এই ধন কাড়বে কে? তাই বাংলা আজও বাঙালিতেই আছে।

রবিবার, ১৪ আগস্ট, ২০২২

বাংলা ৭৫ বোঝেনা

 বাংলার মানুষ চিরকাল মৃদুভাষী। তার ভাষাই তার চরিত্রে প্রতীয়মান।বাংলার মানুষের ভোকাবুলারি আজ চিন্তনের বিষয়। গালি গুলোও শ্রুতিমধুর ও রসাত্মক। সাহিত্যের আঙিনায় অজস্র উদাহরণ আছে। আমি অবিভক্ত বাংলার কথা বলছি।


এই বাংলার এক প্রান্তে লঙ্কাকে নংকা আর অন্য প্রান্তে মরিচ বলে। তবুও বন্ধন অটুট। বঙ্গভঙ্গের কারণ এটাই। 


বাঁকুড়ায় বসে শক্তিপদ রাজগুরু উপন্যাস লিখলেন। ভালো লাগলো ঢাকার বাসিন্দা ঋত্বিকের। তৈরি হলো স্ক্রিপ্ট। উপস্থাপন নৈপুণ্যে ভারত শ্রেষ্ঠ। এটা বাঙালির জাতিগত বৈশিষ্ট্য।

প্রত্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনায় আরও এক  শক্তির কবিতা গোটা বাংলার সম্পদ। আর গৌর? স্বনামধন্য সাংবাদিক অপরাহ্নে সাহিত্যিক হিসাবে ভিকটিম। জেল তাঁর কাছে স্বর্গ। শান্তিতে বসে স্মৃতিচারণ আর কথ্য ভাষায় রাজনীতির কারবারিদের মানুষের কাছে অদ্বীপ্ত ভাষায় প্রকাশন।


যুগান্তের এই পর্বে হৃদয়বিদারক বিভাজন যারা জানে না, তারা থাক তাদের কাছে। আমরা যারা বিদর্ভের সাথে বাংলায় বাস করি, সে আজ এপার হোক বা ওপার, আমাদের বাংলার সত্ত্বায় চলি, তারা ২৫, ৫০, ৭৫ বা ১০০ নিয়ে অহংকৃত হতে পারি না। বঙ্গভঙ্গ আমাদের স্মরণে আজও জ্বলজ্বল করে।

শনিবার, ১৩ আগস্ট, ২০২২

বর্ষা সত্যিই আসেনি

 এবার আকাশের বুকে চাতক পাখির দেখা মেলেনি। ওরা জলের আশা ছেড়ে দিয়েছে। ভয়ও পেয়েছে বিস্তর। আকাশের দিকে মুখ করে উড়তে গিয়ে ভয় পেয়েছে। আমার মতন ওদের চোখেও সাদা একরাশ কেশে'র  বহর নিয়ে, নাক উঁচু করে পাখা মেলে ভেসে চলা মায়াবী মেঘ ধরা পরেছে। কালো মেয়েরা এবছর আসেনি এখনো। তৃষ্ণায় জল পায়নি চাতক। 

আকাশের দিকে তাকিয়ে মনমরা মাটি    হাহুতাস করে। পূজোর আগে তার বুকের উপর সাদা কাশফুল ফুটবে তো? শরতের জলকাঁপা  হাওয়ায় তার কোমর  দুলবেতো? নয়ানজুলিতে পদ্মপাতা শুকিয়ে গেছে। সেখানে ঘোলাটে জলে খলসে মাছ খেলছে। কালো বক তাই আর আসে না। মৌমাছির দল মক্ষিরাণিকে নিয়ে প্রত্যন্ত সাগর পাড়ে ঘর বেঁধেছে। ফণীমনসা দিব‍্যি আছে। এই শ্রাবণের শেষেও তার চাকচিক্যে অভাব হয়নি। তাকে কোন সেই মরুদ্যান থেকে এই জলে ভরা বাংলায় এনে কেউ রোপণ করেছিলো। সে আর ফিরতে চায়নি। সে তৃষিত থাকতে চায় না। এবার সেও স্বপ্ন দেখেছে, ভয়ও পেয়েছে ভীষণ। বাংলা মরুভূমি হয়ে যাবেনা তো?

শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

অনু

 আজ রাস্তাঘাটে প্রবল উচ্ছাস গুড়, বাতাসা আর নকুলদানা ম্যানুফ্যাকচারারদিগের। শেয়ার বাজারে এই শিল্পে বৈদেশিক বিনিয়োগ আসিবার সময় হইয়াছে। যোগাযোগ বাড়িয়াছে। সনিযুক্ত ব্যবসায়ীরা আরামকেদারায় বসিয়া পা দুলাইয়া দরাদরে ব্যস্ত হইয়া পরিয়াছেন। ইহা চড়াম চড়াম শব্দে বায়ু ভূতের আতিশয্যে বাংলায় প্রতিয়মান।


তিনি বা তাঁহার অতিশয় ক্ষমতার বলেই ইহা হইয়াছে। পরমাণু ইহার পর আসিবে। 'অনুতেই' যা সাফল্য আসিয়াছে পরমাণু স্তর ভাবিতেই জীভ লালায় ভরিয়া, টপ টপ করিয়া, ভূমিতে, নরকে, স্বর্গে  মানুষ, প্রেত, ভগবানে এক নতুন সহাবস্থান হইয়াছে।

জগৎ পারাবারে কাহার কৃতিত্বে এইরূপ হইল ইহা ই.ডি কেই বলিতে হইবে। উন্নয়ন আজিকেও 'রাস্তায় দাঁড়াইয়া' আছে। ভবিতব‍্যে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

অক্ষয়

 আমি টানা রিক্সা চড়া পছন্দ করি না। ভীড় রাস্তায় কাটিয়ে কুটিয়ে গড়পাড় রোড'এ অবলীলায় এরা পৌঁছে দেয়। আমি টানা রিক্সায় চড়ি না। কোনো কোনো দিন স্ট্যান্ডে অক্ষয়কে দেখলে চড়ে বসি। অক্ষয় জাতে উড়িয়া, প্রথমেই বলি গৃহস্থের বাড়িতে ও কাঁধে বয়ে জল দিত। আমার বাড়িতেও ও জল দিত। চামড়ার ব‍্যাগে ভরে টিউকলের জল দেওয়াই ছিল ওর জীবিকা। টাইমকল আসার পর ও রিকশা টানা শুরু করে। ও আমার গন্তব্য জানে। ওর এক ছেলে , এক মেয়ে। ক'দিন আগে ছেলের বিয়ে দিল। মেয়ের বিয়ে দু'বছর আগে হয়েছে। আমাকে অক্ষয় সব কথা বলে। ছেলে রিকশা চালানো ছাড়তে বলেছে ওকে। ও বলেছে বসে থাকলে শুতে ইচ্ছা করবে আর শুয়ে পরলে আর উঠতে পারবো না। ছেলে আর কিছু বলে না। ওর ছেলে-মেয়ে যখন খুব ছোটো তখন ওর হার্টের ব্যারাম ধরা পরে। রিকশা চালাতে বারণ করে ডাক্তার। তবে ও ছাড়েনি। 


আমি ওর মুখেই এসব খবর শুনেছিলাম। তাই এই হার্টলেস রিকশাওয়ালাকে পেলেই চড়ে বসি। আমার মতন কিছু প্যাসেঞ্জার আছে ওর। বে-লাইন ভাবে ওর রিকশায় চড়ে। হার্টলেস অক্ষয়ের রিকশা খুব হার্টফুল তাই। 

যেদিন ও স্তব্ধ হবে সেদিন আমার হৃদয় অতি দীর্ঘ থেকে অতি হ্রস্ব হবে।

বুধবার, ১০ আগস্ট, ২০২২

বর্ষা আসেনি

 বর্ষা রাগ করেছে। সে আসেনি। আসতে গিয়েও মাঝ পথে এসে ফিরে গেছে উৎকলের কাছে। বর্ষা সত্যিই রাগ করেছে। এই বাংলার মায়েরা ছাঞ্চাতলায় দাঁড় করিয়ে তার একমাত্র ছোট্ট মেয়েটাকে টিনের চালে জল ছড়িয়ে স্নান করালো। আর বাপেরা রাস্তায় ব্যাঙ মেরে উপুর করে শুইয়ে রাখলো। তবুও বর্ষারাণীর মান ভাঙলো না। সে শুধুই উড়ে বেড়ায়। একবারও ফিরে তাকায় না বাংলার খাল, বিল, নদী, নালার দিকে। মাঠ গুলো খাঁ খাঁ ক‍রে। চড়ুই পাখিগুলো আজকাল এসি'র জলে ডানা ভেজায়। কুকুর গুলো দিন রাত জিভ বার করে বসে থাকে। সমুদ্র হঠাৎ হঠাৎ ক্ষেপে ওঠে। বাঁধ ভেঙে গ্রাম-গঞ্জে ঢুকে পরে। তার নোনা জলের স্রোতে ধানের আর শিষ আসে না। পুকুরের মিষ্টি জলের মাছগুলো চিত হয়ে ভেসে ওঠে। পচা গন্ধে মাছরাঙারা মূর্ছা যায়।

সত্যিই বর্ষা রাগ করেছে। সে আসেনি।

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

নিমতলা ঘাট

 নিমতলা শ্মশান ঘাট আজ আর তেমন নাই। ভাঙা গেট নূতন হইয়াছে, বৈদ্যুতিক চুল্লি বসিয়াছে, মৃতদেহ সংখ‍্যায় বাড়িয়াছে তবে কোলকাতায় বাঙালির ভীড় কমিয়াছে এই শ্মশানে।  কয়েক বছর আগেকার কথা আজ স্মরণে আসিল। গনেশ টকিজ সিনেমার চৌমাথায় ফ্লাইওভার ভাঙিয়া পরিলো। মৃত মানুষের লাইন পড়িল। সারি সারি গার্ডরেল দিয়া কোলকাতা পুলিশ দাহ সম্পন্ন করিল নাম ঠিকানা হীন অসংখ্য মানুষের। এর পর করোনার প্রাদুর্ভাব। জনশূন্য পথ তবে ঘাটে ভীড় কমিলো না। প্লাস্টিক প্যাকেটে শবদেহের লম্বা লাইন। কখনো অসহায় মহিলার ভয়াতুর ক্রন্দন, কখনো বিবেকের দংশনে ডোমেদের মূর্ছনা। 

তবে নিমতলা ঘাট যাহা দেখিয়া মূহ্যমান তাহা ২২শে শ্রাবণ। সেদিন সারা বাংলায় অরন্ধন। নিমতলা ঘাটে শৈশব, কৈশোর আর বার্ধক্যে তাঁহার পরিবারের অনেক মানুষ আসিয়াছে তবে আজ স্বয়ং তিনি। এই ঘাট কখনো তাঁহার কথা ভাবে নাই। তিনি আসিলেন, দুয়ার খুলিবার দরকার পড়িল না, তিনি শোকে ভাঙিয়া ক্ষতবিক্ষত হইয়া স্মৃতি মেদুর স্বাক্ষী হইলেন। বাংলার অশ্রুজলে সেদিন শ্মশান ধৌত হইলো। ইহাই

নিমতলা।

সোমবার, ৮ আগস্ট, ২০২২

মন বলে তাই যাই

 আগে কাঁচা রাস্তা ছিলো। রাস্তার দুপাশে ভেন্না, সেকুল আর লটকা গাছের ঝোঁপ, ঠিক তার সঙ্গে হাওয়ায় জল কাপানো ঝিল। ঝিলে বর্ষায় শাপলা ফুল ফোটে, পানকৌড়ির দল এসে ছোটো মাছ ধরে খায় আর পাখা ঝাটকায়। এই রাস্তাটাই গিয়ে মিশেছে মাতলা নদীর পারে। ওখানে ডিঙি, মেছো ডিঙি, আর পর্যটন দপ্তরের লঞ্চ গুলো দাঁড়িয়ে থাকে। থেকে থেকে  মানুষ আসে, ভীড় জমে যায়। কতিপয় মোটর যান থাকে ওই ঘাটে। ওরা পথিক খুঁজে বেড়ায়।  কখনও জুটে যায় কখনো রূপান্তরের মাঠে ফিরে যায়। কি সুন্দর জীবন বোধ তাদের। 

মাতলা নদীর কয়েক যোজন পর সুন্দরবন। সুন্দরীর আনাগোনায় মুগ্ধ প্রকৃতি। এখানে ডিম পাড়ে পাতিহাঁস, আর আজানের সুরে গলা মেলায় সরু পায়ের মুর্গী। নদীর ট্যাংরা মাছ গুলো ধরা পরে যায়, কাঁকড়াও অধরা থাকে না। এখানে কুমিরের দল ওত পেতে থাকে। কখনো গিলগিলে হাড় আর পাঁজর ভরা খাবার পায়, কখনো কখনো নদো-গদো খাবার খেয়ে নদীর জলে পালট মারে। ওরা আসলে ইছামতির বাসিন্দা। কে বা কারা ওদের এখানে এনেছে ওরা জানে না।

খাবার খোঁজে দিন রাত।

ঘুম ভাঙালো পাগলা ঘন্টা। ধেয়ে আসছে ঝড়- তুফান। অনিশ্চিত হয়ে পরেছে বাড়িতে ফেরা।  

তবুও তো ফিরতে হবে।

রবিবার, ৭ আগস্ট, ২০২২

কবিতা

 সেদিন কবিতার সাথে বাসে দেখা হলো। আমি ওকে চিনতে পারিনি। বারাবার মুখের দিকে কেউ তাকিয়ে থাকলে যা হয় আমারও সেই অবস্থা। ভেবে বসেছিলাম কি জানি হয়তো কারোর সাথে আমাকে গুলোচ্ছে। এক সিটে পাশাপাশি বসে আমরা দুজন। আমি জানলার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া পেতে ব্যস্ত। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। কাঁচ বন্ধ গাড়িতে দম নিতে কষ্ট হচ্ছে। তার পরে আবার এক মহিলার তির্যক দৃষ্টিতে আমি ব্যতিব্যস্ত। 

এরপর কথায় নয় আমার হাতটা ধরে বললো আপনাকে কলজে বন্ধুরা পুশকিন বলে ডাকতো না? হ্যাঁ মানে কিন্তু। না কিছু আর বলবো না। তুই দাড়িতেই ভালো ছিলি।

সামান্য অস্বস্তি কাটিয়ে ওর মুখটাকে খুব কাছ থেকে দেখছিলাম। ভীড় বাসের লোকেরা যে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বুঝতে পারিনি। কোনো এক যাত্রী তির্যক শব্দে কিছু বললেন। সত্যিই বলছি আমি তখন আমাতে ছিলাম না। পরিচিত মুখটা ওর কন্ঠস্বর দিয়ে ভাবছিলাম। মনে পরলো ও গান গাইতো। আমার পরিচালনায় যে অনুষ্ঠান হয়েছিল কলেজে, ও উদ্বোধনী গানটা গেয়েছিলো। 

নামটা কিছুতেই মনে পরছে না। আবার হাত ধরে ঝাঁকুনি দিলো। আমি বললাম বড়ো পরিচিত আপনি কিন্তু মনে পরছে না। 

আমিওতো বুড়ি হয়েছি, তুইও হয়েছিস তবে আমার মতন নয়। আমি কবিতা। তোর কাছেই কলেজে আমার গানের তালিম। তোর জন্যেই আমি সেদিন কলেজ ফেমাস।

কথায় কথায় বাসস্টপ ছাড়িয়ে গেলো। কবিতা নামলো না।

শনিবার, ৬ আগস্ট, ২০২২

গৃধ্রপাখির অনীহা

 চ্যাংদোলা করে জিলিপির প্যাঁচ মার্কা মনের ম্যামালটাকে ফেলে দিলো ভাগাড়ে। গৃধ্রপাখি নীল আকাশ থেকে দেখে আর ভাবে এটা খাওয়ার মতন কি? কি রকম কিম্ভুত কিমাকার দেহ। তার উপর ম্যামালেরাই দাহ না করে এই পশুদের ভাগাড়ে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে গেলো! না এ খাদ্য সহজ পাচ্য হবে না । বরং ইঁদুর, কুকুর, গরু, মহিষ হলে এই উঁচু থেকে নিচে আসা যায়।  ক্ষুধার্ত গৃধ্রপাখি খাবারের খোঁজ করে আর থেকে থেকে শুধু দেখতে পায় চ্যাংদোলা করে জিলিপির প্যাঁচ মার্কা পচাগলা ম্যামাল।

সেদিন ছিলো ভাদ্রের অমবস্যা। চারিদিক শ্বাপদ আপদে ভরা দিন। রাতটা আরও অনেক অশরীরীতে ভরা থাকে। শ্মশানে মানুষ মানুষের তন্দুরি খাবে আর হিংটিংহুংক্লং করবে মদিরায়।

অশ্বত্থের ডালে বসে পেঁচা ডাকলো না, কুকুরগুলো ধুলো শুঁকলো না। মৃত্যু যাত্রায় খৈ উড়লো না। তারপর?

হ্যাঁ তার আর পর নেই। নেই কোনো ঠিকানা।।।

শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

ব্রেনের বিঁছুটি

 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঋত্বিক কুমার ঘটক অথবা শক্তি চট্টোপাধ্যায় এনারা কেহই দীর্ঘ জীবন পান নাই। কাহারো ভিমরতি ধরে নাই। সদর্থে এইটুকুই জীবনের শ্রেষ্ঠ সময়কাল। তাঁহাদের চক্ষু সমাজের অভ্যন্তর হইতেও অভ্যন্তরে প্রবেশ করিয়াছিল। সামাজিক প্রতিপাদ্যে তাঁহারা হয় আফিম আচ্ছন্ন নতুবা সুরাচ্ছন্ন ।অথচ সামাজিক আদর্শের নিরিখে তাঁহাদের কলমই সমাজদর্পণ হিসাবে স্বীকৃত। নেশার অভ্যন্তরে কোন সেই ম্যাজিক লুক্কায়িত, যাহাতে তাঁহাদের দৃষ্টিশক্তি শতচক্ষুকে অতিক্রম করিয়া সৎসাহসে ও কালোপোযোগী বাক্যে বাহ্যিক প্রকাশে সিদ্ধহস্ত করে? 

ভাবিবার বিষয় বলিলে ভ্রম বাঁধিবে। গিরীশ ঘোষ মহাশয়ের একটি কথা আজ বড়ো মনোগ্রাহি বলিয়া মনে হয়,

" আমিও মাতাল, তুমিও মাতাল। তবে আমি যখন মঞ্চে উঠি তখন আমি নাট্যাচার্য্য গিরীশ চন্দ্র ঘোষ আর তুমি কোন বাল।"

ফোকাস ইহাকেই বলে।

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ফিরে দেখা ইতিহাস

গ্রেগরীয় বর্ষপঞ্জি হিসেবে ভারতে 

৬০এর দশকে যাদের জন্ম তারা ভীষণ ভাবে যুদ্ধ বিরোধী। এই প্রজন্ম যুদ্ধ বিষয়টি চাক্ষুষ করেনি,  জয়-পরাজয়, আনন্দ- গ্লানি তাদের অনুভবে কিছু আসেনি কিন্তু যুদ্ধের অভিশাপ তাদেরকে ক্লিষ্ট করেছে ঐ ছোট বয়সেই। তাই তারা যুদ্ধ থেকে লক্ষ যোজন দূরে থাকে।

এখন উগ্র-জাতীয়তাবাদ কিংবা ধর্মীয় অসহিষ্ণুতার যে শৈল্পিক বিষয়গুলো নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে তারা এর ভয়াবহতা দেখেনি।

আমি ১৯৬২'র ভারত-চিন যুদ্ধের বিষয়ে তেমন কিছু লিখতে চাই না। কারণ সদ্য স্বাধীন দুই রাষ্ট্রের সীমান্ত বিষয়ক সমস্যা নিয়ে বহু রকমের কথা প্রচারিত হয়। কোনটা সত্য, কোনটা দেশের অখন্ডতার পরিপন্থী, কেন এরকম বিপরীত তথ্যে বিষয়টি বিশ্লেষিত হয়, তা এই সেকুলার ও সার্বভৌমতাকে আঘাত করে অথবা করে না, সে কথা প্রাজ্ঞ রাজনীতিকদের হাতে ছেড়ে দিচ্ছি। 


তবে ১৯৬৫ ও ১৯৭১ যুদ্ধের কিছু প্রভাব যা বাংলার সমাজ জীবনে পরেছিল তা ভোলার নয়।

১৯০৫ সালে বঙ্গভঙ্গের যে স্বজন বিয়োগের দুঃখ‍ বাংলা ও বাঙালির হৃদয়ে গ্রথিত হয়েছিল তার প্রভাব আজও রয়ে গেছে। ১৯৬৫'র যুদ্ধ ছিল একটা আগ্রাসন। সেই আগ্রাসন প্রতিহত করে ভারত ক্ষান্ত হয়। ১৯৭১ এর যুদ্ধ ঠিক তেমন ছিলো না। তৎকালীন বিভাজিত দুই দেশের মধ্যেকার বৈরীতার থেকেও যা বিশেষ ভাবে নজরে আসে তা হলো একই দেশের মধ্যে থেকেও পূর্ব পাকিস্তানের  উপর পশ্চিম পাকিস্তানের বৈমাত্রেয়সুলভ ব্যবহার। এটা ছিলো বাংলা তথা বাঙালির আদি-অকৃত্রিম মেরুদন্ডের লড়াই।

শুরু হয় ভাষা আন্দোলন দিয়ে আর শেষাঙ্ক স্বাধীন বাংলাদেশ গঠন। 


এবার প্রসঙ্গে ফেরা যাক। প্রথমেই লিখেছিলাম ৬০ এর দশকে যাদের জন্ম তারা ভীষন ভাবে যুদ্ধ বিরোধী।

আমরা যুদ্ধের শেষে সমাজের যে কঠিন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থা হয় তার শিকার। 

অনেক ইচ্ছা মুকুলে ঝড়ে গেছে আবার অনেক কিছুই কষ্ট করে অর্জন করতে হয়েছে যা আজকের দশকের যুবসমাজ ভাবতে চায় না। ইতিহাস বড় নির্দয় আর সে কারণেই তার পুনরাবৃত্তি ঘটে। এত কথা লিখছি শুধু একথা ভেবে রাজনীতির আঙিনায় শিক্ষিত মানুষের খুব অভাব। ছাত্ররা তার ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। আমরাও সেভাবেই তাদের চালিত করছি। ন্যূনতম সমাজ বিষয়ক ধারণা তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি না।আমাদের কাছে মুশকিল হল দক্ষিণপন্থা  আর বামপন্থা দুটোরই প্রত্যক্ষ প্রভাবে আমরা জর্জরিত। দুই রাজনীতিই পরবর্তী প্রজন্মের কাছে একই দোষে দুষ্ট। তবে সবকিছুর উপরে উঠে আজ আমাদের একথা স্মরণ করা বিশেষ প্রয়োজন অন্যথায় আমরাও এক ক্ষমাহীন অপরাধে অপরাধী হিসাবে ইতিহাসে জায়গা করে নেব।

মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

স্পেক্ট্রাম

 জঞ্জালের স্তূপের উপর বসে জঞ্জাল সাফ করার প্রক্রিয়া চলছে। কেবল এ রাজ্যে নয় ভারতবর্ষের সমস্ত রাজ্যে। সাফাইকর্মীরাও এই বিষয়ে জঞ্জালের উর্দ্ধে নয়। 

এবার ভাবুন হচ্ছেটা কি? 

যে দেশের জনসংখ্যা প্রায় ১৫০কোটি আর স্বাক্ষর মানুষ খাতা-কলমে ৭৪% সেই দেশে এইসব হচ্ছে। শিক্ষিত মানুষের সংখ্যা অজ্ঞাত। 

শিক্ষিত ও স্বাক্ষরের মধ্যে একটা গুণগত পার্থক্য আছে কাজেই সেই তথ্য সরকার বাহাদুর জনসমক্ষে আনেননি। 

এতকথা লেখার কারণ ২০১৪ সালে নতুন সরকার গঠনের আগে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটা হলো ২জি স্পেকট্রাম কেলেঙ্কারি। এটা সবাই জানেন তাই দীর্ঘায়িত না করলেও শিক্ষিত মানুষজন বুঝবেন। ক'দিন আগে ৩০/০৮/২০২২ শে ৫জি স্পেকট্রাম অক্সান পর্ব শেষ হলো। আজকের মানি ইনফ্লেশান এর দিনে তার সঠিক মূল্যমান সরকার এখনো পর্যন্ত মানুষের গোচরে আনেননি। তবে শতাংশের বিচারে  অতি নগন্য। স্বচ্ছ ভারত গঠনে যারা বিশ্বাসী তাদেরকে প্রশ্ন করছি লাখ লাখ কোটি টাকার স্ক্যামে কংগ্রেসকে বিদ্ধ করে, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ মহাশয়কে মৌন শব্দে অপমান করে, আজ আপনারা কি করলেন। 

রাজ্যগুলোও নিশ্চুপ। বিরোধী শক্তি প্রভাবিত রাজ্য গুলো  ED অথবা CBI এর কার্যকলাপের জন্য ভীত সন্ত্রস্ত, আর বাকি রাজ্য গুলো গাঁটকাটা।

সততার অভাবে দেশ লুট হয়ে যাচ্ছে আর সমস্ত রাজ্যগুলো '" ন যযৌ ন তস্থৌ।"

সোমবার, ১ আগস্ট, ২০২২

অঘোরি

 মধ্যরাতে স্বপ্নাদেশে আন্দোলিত হইল হৃদয়। সংকেত পঁহুছিলো।  ভাষায় প্রকাশ করিলে এইরূপ --- পুকুর পার ধরিয়া হাঁটিবে। গঙ্গাফড়িং বা কোনো প্রকার কীট-পতঙ্গ উড়িবে না। ইহার শেষে দর্শন মিলিবে খর্বকায় এক তেঁতুল বৃক্ষের যাহা পুকুরে অর্ধনমিত।বৃক্ষ যেদিকে অর্ধনমিত  আছে ঐদিক অনুসরণ করিবে। অতঃপর ঘনঘটা ঘটিবে। শৃগাল দলবল লইয়া ডাক পারিবে, সারমেয় ভয় পাইবে, কালপেঁচা কুঁ কুঁ রবে ভূবন বিদীর্ণ করিবে অতঃপর সুকেশী এক মহিলা আসিয়া বলিবে, ইহাই আপনার গন্তব্যস্থল।

আপনি আনন্দে উদ্বেলিত হইয়া  আপনার সর্বস্ব হারাইয়া অকুতোভয় সংগ্রামে বদ্ধ পরিকর হইবেন। ইহাতে অর্থ আসিবে না। তবে ভবিষ্যতে আর অঘোরির ন্যায় ঘুরিতে হইবে না। আপনার জ্ঞান-অজ্ঞানতার অবসান ঘটিবে। ইহাই বর্তমানের রাজনীতি।

রবিবার, ৩১ জুলাই, ২০২২

সারমেয়

 গোটা কুরুক্ষেত্র যুদ্ধে যমরাজ অর্জুনের নাম জাবেদা খাতায় নথিভুক্ত করেন নি। এটার কারণ এই খাদ্যে তার অরুচি।  কবির কথায়       " খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত"। চিৎকার চেঁচামেচি করেন নি যমরাজ। তবে তিনিও স্বার্থপর। তাঁর বাহনের বন্দীদশা দেখে তিনি ব্যাকুল। অদৃষ্টে এটাও ছিলো?

এরপর মানুষ যমরাজের বাহন সারমেয়দের দায়িত্ব নিতে চাইলেন। আধুনিক সমাজে এই মানুষেরা পশুপ্রেমী নামে পরিচিত।

ওরে বাবা যমরাজের বাহন বলে কথা। তাই অর্জুনকে যেমন স্বযত্নে রেখেছেন ঠিক তেমনই পরিপাটি ভাবে আছে এই সারমেয়রা।

যমরাজকে স্যালুট।

শনিবার, ৩০ জুলাই, ২০২২

মনমাঝি

 মাঝি আর হাল ধরে না, দাঁড় বায় না, পাল টাঙায় না। তবু নৌকা চলে। মানুষ গুলো ভয় পেয়ে যায়। মাঝ দরিয়ায় কি হলো এই মাঝির? মাঝি তখন মূর্ছা গেছেন। মানুষ গুলো এগিয়ে এলো। পাল টাঙালো,দাঁড় বাইলো, হাল ধরলো। 


এর পর কি হলো?


নৌকো চলছে আপন মনে মানুষের হাত ধরে।

শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

মেরুদণ্ড

 এই বাংলায় বাঙালি নামের মানুষের মেরুদণ্ড বিকিয়ে গিয়েছে। ও বঙ্গে তা হয় নি। কারণ নিশ্চিত ভাবে বলা যায় বঙ্গবন্ধুর আদর্শের কথা। ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ গঠন করা পর্যন্ত তাঁর অকুন্ঠ দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা। জাতীয়তাবাদ এবঙ্গের রক্তে অনেক কাল আগেই উড়ে গেছে। চিত্তরঞ্জন দাস থেকে নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলার যে মেরুদণ্ড  দেখিয়ে ছিলেন সেটা আজ অঙ্গুরিমাল হয়ে পরেছে। ওই বঙ্গেও বঙ্গবন্ধুর পর ক্রমাগত আঘাত এসেছে। ধর্মের প্রভাব বেড়েছে, তবুও আন্তরিকতায় তারাই এগিয়ে আছেন।

প্রশ্ন হলো এ বঙ্গে কেনো এমন হলো? একটু অন্তর তদন্তের দরকার।

বাংলার রূপকার বিধান চন্দ্র রায় কে দায়ী করার সৎসাহস ভারতবর্ষে কারোর হবে না। এরপর অনেকগুলো বছর কেটেছে ট্রানজিশন পিরিয়ড হিসেবে। সেখানে যেমন সিদ্ধার্থশংকর রায় ছিলেন, জরুরী অবস্থার প্রভাব ছিল, তেমনি আন্তর্জাতিক অবস্থান বিচরে বামপন্থীরাও ছিলেন। রায়েটের পর এই বাংলায় এসেছিল এক অন্ধকার অধ্যায়। মানুষ বামপন্থাকে বেছে নিয়েছিলেন। এর পর তিন তিনটে দশক কেটে গেছে। বাঙালি ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণুতর হয়েছে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তির পচন শুরু হয়েছে। শক্ত মেরুদণ্ডের অভিযোজন হয়েছে। তবে তখনও অঙ্গুরিমাল পর্যায়ে পৌঁছয়নি। আরও এক নতুন শক্তি বাঙ্গালীকে শিঁরদাড়াকে নতুন এক সভ্যতার আঙিনায় এনেছে। 

এর পর কেটে গেছে দশটা বছর। কি পেয়েছে বাংলার মানুষ? এটা হওয়ার কথা কি ছিল? আমি বলছি, হ্যাঁ ছিল। এক কথায় বললে এটাই বলবো "তৎ ত্বং অসি"।

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

শিরদাঁড়া

বাংলাকে বাপের সম্পত্তি ভাবলে ভুল করবেন। এখানে সূর্যের উদয় অস্ত হয়। বাংলার অপমান বাঙালির শিরদাঁড়ায় আঘাত করে। মসনদ টলে যায় আত্মসম্মান রক্ষায়। একথা যারা জানেন অথচ না জানার ভান করেন অকুলেই তাদের নাকে নল ছেঁচা হতে হবে। পরমব্রহ্মে পৌঁছতে পারবেন না। 
অকুস্থলে পাহাড় প্রমাণ নর্দমার জল জমে আছে। মাছি ভনভন করাটাই দস্তুর। মাছির ভনভনানি শকুনের কাছে জীবনধারণের বিষয়-আশয়। কাজেই লোকচক্ষুর আড়ালে যে ক্লেদ জমা হয়েছিল তা সাফ করার প্রক্রিয়া সবে শুরু হয়েছে। অনেকটা মূলাধারে আঘাত করার মতন।
কতদূরে সূয্যিমামা আর ঘুম হয় তার কেমন টি এটাই এবার দেখবার আছে।
সেই একই স্তব পাঠযোগ্য আজ " তৎ ত্বং অসি"।

বুধবার, ২৭ জুলাই, ২০২২

নান্দনিক

 ফড়িং আর তিতলির দল বৃষ্টি শেষে আবছায়া রোদ্দুরে হাওয়ায় খেলা করে। পাহাড়ের গা বেয়ে ঝরে পরে ঝরনা। গাছগুলো চোখ মেলে তাকিয়ে থাকে সেই দিকে। চিল দিকভ্রষ্ট হয়ে ধাক্কা দেয় আকাশের দিকে । মানুষ এসব দেখে আর প্রাণোজ্জ্বল হয়। মন্দ্রিত ছায়া ধেয়ে আসে। মনে হয় বৃষ্টি আসছে আবার। কিন্তু সে এলো না। প্রখর রোদের তাপ সন্ধ্যা আসার শেষ লগ্নে রাঙিয়ে দিলো গোটা পাহাড়টাকে। পাহাড় মানলোনা এই রংয়ের তারুন্য। প্রবীণ পাহাড়ের নিচেই যে ফড়িং আর তিতলির এই নাচ। অন্য কোথাও অন্য কোনোখানে এমন হয় কি? 

হ্যাঁ হয়। পূজোর শেষে হিমের দেশের প্রভাব পরে এই বাংলায়। সন্ধ্যা প্রাক্কালে পূর্ব দিগন্তে দেখা দেয় দুগ্ধ ধবল শ্বেত উত্তরীয়। দেখা দেয় মাথার কালো চুলের উপর একদল মশার বোঁ বোঁ শব্দ করে আমেজ করা। দেখা আর অদেখা উপেক্ষা করে পূর্ব দিগন্তে কালপুরুষ আর পশ্চিমে শুকতারা। 

এ আমার প্রকৃতি দর্শন। আমি সারাজীবন যেন এমনই দেখে যেতে পারি।

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

তৎ ত্বং অসি

 "তৎ ত্বং অসি"  তুমিই সেই। অদ্বৈত  বেদান্তের কথা। সমাজ নয় সমাজে আজ যারা চালিকাশক্তির পরকাষ্ঠা তারা এর বিরোধিতা করবেন। রাজনৈতিক ভাবে তারা কোন নীতি নিয়ে চলেন তা অজ্ঞাত। যা ইচ্ছে হয় তাই বলেন। শিক্ষার কথা  বললে তাদের অশিক্ষিত বলাই শেষ সত্য। আমার লেখা যে শব্দবন্ধে শুরু সেই শব্দ তারা বাপের জন্মে শোনেননি অথচ চারপেয়ের মতন আকার ইঙ্গিতে বলে ফেলবেন ধর্মের কথা। তাদের পোষাক পরিচ্ছদ কিন্তু সকল রকম সাচ্ছন্দে কথা বলার মতন । কথিত আছে মধ্যরাতে গায়ে আলকাতরা মেখে সিঁধ কাটতে আসতো চোরের দল। পিছলে যেত হাত। "য পলায়তে স্ব জীবতে" । ঠিক এটাও সিঁধ কাটা চোরেরই মতন।

ধর্মাচারণ দোষ, নীতি বাক্য দোষের, সৎ পথ বেপাত্তা। 

কি নিয়ে চলছে এই সমাজ?

অসাধু রাজনীতি আর আশাহত জীবন নিয়ে।

পরবর্তীতে প্রতিবাদের ভাষা এরকম হবে। সমস্ত রাজনৈতিক ব্যাক্তিত্ত্বকে গন্ডারের মত জঙ্গলে সংরক্ষণের স্বার্থে রেখে দেবে। এরা ঘাষ পাতা খেয়ে অদ্বৈতবাদ, গান্ধীবাদ, মার্ক্সবাদ, হিন্দুত্ব ইত্যাদি প্রভৃতির পঠন পাঠনে। তারা সমাজের মধ্যে অজ্ঞতা স্বীকার করে ফিরতে চাইবেন নতুবা জঙ্গলে থাকা গ্রহণ করবেন মানুষ নয় জন্তু হিসেবে।

সোমবার, ২৫ জুলাই, ২০২২

শিক্ষা-সংস্কৃতির শ্রেণীবিভাগ

 শিক্ষা ও সংস্কৃতির শ্রেণী বিভাগ বিষয়টি আজকের দিনে ভাববার  বিষয় হয়ে পড়েছে। যদিও এই বিচার প্রক্রিয়ায় যারা বিচারক এর ভূমিকায় আছেন তাদের সম্পর্কে কিছু লেখা আজ প্রয়োজন। সত্যিই কি শিক্ষা ও সংস্কৃতির শ্রেণী বলে কিছু হয়?

আমরা প্রতিমূহুর্তে বলি শিক্ষাই জ্ঞানের উৎস, চৈতন্যের ন্যূনতম আধার, সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি যা দৈনন্দিন সমাজকে উন্নতির শিখরে উত্তোলিত করে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ যাঁরা শিক্ষার পৃষ্ঠপোষক তাঁদের কোন গণিতের সমীকরণ দিয়ে আলাদা করা যায়? 

আর সংস্কৃতি? সে তো সমাজ দর্পণ। সে  সমাজকে চিত্রায়িত করে ।

শ্রেণি বিভক্ত সমাজ, সমাজ সৃষ্টির সময় থেকেই ছিলো। কারণ প্রকৃতিগত। সংস্কৃতির উপস্থাপনায় শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা নিরক্ষর সাধারণ নাগরিক, ফলিত শিক্ষার মাধ্যমেই সমৃদ্ধ হয়। এর শ্রেনী বিভাজন ?

আসলে এটা অনেকটা যোগ অঙ্ক আর ভাগ অঙ্ক দিয়ে ব্যাখ্যা ক‍রলে বুঝতে সুবিধা হবে। সংখ্যা জ্ঞান হওয়ার পর প্রথম আমরা যোগ ক‍রা শিখি। কারণ এটা সহজে শেখা যায়।আর সবশেষে শেখানো হয় ভাগ অঙ্ক কারণ এটা বুদ্ধির বিকাশের উপর নির্ভরশীল ও কঠিন। কিন্তু সমাজ ব্যবস্থার নিরিখে এটা ঠিক বিপরীত। ভাগ সহজ, যোগ কঠিন। 

এই গাণিতিক বিবাদ একমাত্র গাণিতিক ভাবেই বললে মোটের উপর বোঝা যায়, অন্যথায় পড়াশুনাটা শুরু করতে হয় ঊর্ধক্রম থেকে অধঃক্রমে।

রবিবার, ২৪ জুলাই, ২০২২

চন্ডীপুর

 পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল। নাম চন্ডীপুর। এত নাম ডাক তার ছিলোনা। তবে হঠাৎ করেই বাংলার মানুষের মুখে মুখে চন্ডীপুর। আসলে নন্দীগ্রাম যাওয়ার জন্যে বাস থেকে এখানেই নামতে হতো। সরকার বাহাদুর এই প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন করেন কেমিক্যাল হাব ঘোষনার পর। সরকারি ও বেসরকারি বাস এখন নন্দীগ্রাম পর্যন্ত যায়। তবে চন্ডীপুর চন্ডীপুরই আছে। একটুও বদলায়নি। 


কেমিক্যাল হাব জমি অধিগ্রহণ পর্বেই শেষ হয়ে গেছে। সেখানকার ভূমিপুত্রেরা উন্নয়নের মাথায় বাড়ি মেরেছেন। নেতৃত্বে চন্ডীপুরের মানুষ। এর অতীতের ইতিহাসও একই রকম। আম জনতা উন্নয়নের পরিপন্থী। 


আজকাল চাষাবাদ হয় না। জমিতে ছোটো ছোটো ভেরী তৈরী হচ্ছে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে। এখানে এখন চিংড়ির চাষ হয়। এটা আবার রাজনীতির পীঠস্থান। বর্তমানের বিরোধী দলনেতা , মুখ্যমন্ত্রিকে এখানেই পরাস্ত করেছেন। জনগণের মানসিকতা কেমন তা এ থেকেই বোঝা যায়। এর উন্নয়নে এই মুখ্যমন্ত্রী ঢেলে দিয়েছেন কিন্তু ভূমিপুত্রকে তারা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তাদের অপ‍রের প্রতি আস্থা নেই। চন্ডীপুর আর নন্দীগ্রাম সার্বিক কাজেই অন্যের বা বাইরের কাউকে বিশ্বাস করেনা।


মেদিনীপুর সম্পর্কে একটা প্রবাদ আছে। " এই জেলা থেকে কেউ কিছু নিয়ে যেতে পারে না" । এখানে ব্যাক্তির স্বার্থই প্রাধান্য পায়। ফলে সাধারণ মানুষের জীবন যাত্রার উন্নতি হয় না। কিছু মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে বাকিরা যে তিমিরে সেই তিমিরেই। 


শেষ করব ইদানিং কালের একটা দূর্লভ ঘটনা লিখে। শিক্ষক নিয়োগ দুর্নীতির দিনেও চন্ডীপুর চন্ডীপুরেই।

এখানে একটি পরিবারের বারো জন প্রাথমিক শিক্ষক এর চাকরি পেয়েছেন। গোটা বাড়িতে কোন ছাত্র নেই । সবাই শিক্ষক। অনতিবিলম্বে তারা পারিবারিক ভাবে একটি স্কুলের ডিমান্ড করতেই পারেন। এ বিষয়ে এখন প্রশ্ন উঠেছে। মন্ত্রীমশাই কি বিধান দেন তা আমাদের দেখতে হবে। আমি পার্থবাবু নয়, ব্রাত্য বাবুর দৃষ্টি আকর্ষণ করছি।

সায়ত্ত্বশাসন এভাবেই কি চলতে থাকবে?

শনিবার, ২৩ জুলাই, ২০২২

বহুরূপী

 মিডিয়া হাউস গুলো যে ভাবে ব্যবসা করে তাদের ঘৃণ্য বললে কম বলা হবে। আমি সেকালের সাংবাদিকতা পড়েছি একালেও পড়ছি। একটা র‍্যাডিকাল পরিবর্তন হয়েছে। অর্থের জন্যে চরিত্রে পরিবর্তন এসেছে যা কাম্য ছিলো না। সামান্যতম যৌক্তিকতার, মানবিকতার, সুস্থতার ধার ধারে না তারা। খালি টি.আর.পি বাড়ানোই তাদের কাছে দস্তুর। সেকালে কুলদীপ নায়ার ছিলেন, গৌর কিশোর ঘোষ ছিলেন। আজ তারাই হতে পারতেন সাংবাদিকতার পথিকৃৎ। না তা হয় নি। দৃঢ়তার বড় সংকট। অর্থ আজ অনর্থের।


সেই সেকালে একজন সুকুমার রায় নামে লোক ছিলেন। তিনি ছড়া লিখতেন। তাঁর কথাই আজ বড় প্রযোজ্য মনে হয়। তার পথ নির্দেশনার কোনো বিকল্প নেই। আমি তাকে আজকের প্রসঙ্গে প্রাসঙ্গিক বলে মনে করি। তিনি লিখলেন " আদ্যানাথের নাম শোনো নি? খগেন কে তো চেনো? শ্যাম বাগচী খগেনেরই মামাশ্বশুর জেনো।" আমার বঙ্কিমের ভাষায় লিখতে ইচ্ছা করছে, ' তিনি সত্তরে উপনীত হইবার পর চরিত্রের স্খলন ঘটিয়াছে? আমি ওনাকে বিরোধী দলনেতা হইতে মন্ত্রী হওয়া ইস্তক দেখিয়াছি। তাহার স্পিরিট আমি অবগত আছি। তাহার পত্নী বিয়োগের পর একাকিত্ব তাহাকে গ্রাস ক‍রিয়াছে। সম্বল খুঁজিবার এই পরিণাম? হায় অদৃষ্ট।'


আজ খগেনকে চিনতে হবে। আদ্যানাথের নাম জানতে হবে। আর বাগচী বাবুর মামাশ্বশুর ....। হায় রামচন্দ্র!


এভাবে ধান্দাবাজি চলে তবে রাজনীতি এ কথা বলে না। রাজনীতি হলো নীতিশ্রেষ্ঠ। মিডিয়া গুলো শিক্ষিত মানুষে ভরা। বিকলাঙ্গ রাজনৈতিক প্রকল্প তারা বোঝে। তাই নীতিহীন ভাবে তারা অকুতোভয়  এবং অসৎ ব্যবসায়ী।

শুক্রবার, ২২ জুলাই, ২০২২

কোলকাতার খাবার

 কোলকাতায় সস্তার স্ট্রীট ফুড ভারত বিখ্যাত। বিবাদি বাগ এখন কিছুটা স্তিমিত তবে ডেকার্স লেনে চিত্তদার কেবিনের নাম শুনলেই জিভে জল এসে যায়। কাউন্সিল হাউস স্ট্রীট আর ব্যাঙ্কশাল কোর্টের সংগম স্থলে নাগের কলাপাতায় কচুরি আর জলভরা সন্দেশ এর কথা কে না জানে?

ফুটবলের স্বর্গরাজ্য এই কোলকাতায় গড়ের মাঠ চত্বরে খেলোয়াড়দের জন্যে সুষম খাদ্যের স্থায়ী ব্যবস্থার চিত্র হিসাবে গড়ে উঠেছিল অসংখ্য টেন্ট। আজ ম্রিয়মান অবস্থায়ও এগুলো দিব্যি মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওখানে ঘুগনি, চিকেন স্ট্যু, ভেজিটেবল চপ অসামান্য।


আমি আশির দশক থেকে ভ্যাগাবন্ড জীবন যাপনে অভ্যস্ত। প্রায় বছর তিরিশেক আমার এসব জায়গায় যাওয়ার অভ্যাস। এখন কিছু টেন্ট ও স্ট্রীট ফুডের দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু আজও প্রতিনিয়ত ওখানে আমাদের মন টানে। এখানে আরও কয়েকটা নাম বলা প্রয়োজন। এক্স আর্মির স্টল, অনাদির মোগলাই, অনাথের লিভার কারি আর ধোকার ডালনা, এস্প্লানেড ইস্টের ম্যাঙ্গো জুস অথবা এলিট সিনেমা হলের পাশে কচুরি আর আলুর তরকারি সাথে মশলা সহযোগে কুঁচোনো কাঁচা লঙ্কার স্বাদ।

বড় আহ্লাদের শহর বাঙালির শহর এই কোলকাতা। বড়বাজারে গেলে দেশবন্ধুর সীতাভোগ অথবা ভীমনাগের সন্দেশ নিদেনপক্ষে মোটা দাগের এক কাপ চা। আবার কলেজ স্ট্রীটে প্যারামাউন্টের সরবৎ কিম্বা পুঁটিরামের কচুরি আর রসগোল্লা। 

লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবেন তথ্য সংগ্রাহক সাংবাদিক এর দল। আমার মেয়ে এখন কলেজে পড়ে। ওর মুখে কোলকাতার যা যা খাবারের কথা শুনেছি সেগুলো আজকের। যেমন, কে.এফ.সি'র চিকেন, বাদশা'র রোল আর বেনফিশের মাছের বাহার। আজ আরব্য রজনীর মত ওর কাছে তুলে ধরার জন‍্যই এ লেখা। সবশেষে বলি, এভাবেই সচল আমার শহর।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

গণিতজ্ঞ অয়লার

 সেই কোন সুদূরের কথা। তখন জনসংখ্যা কত? সেই সময় প্রফেশন কি তা কেউ জানতো না। এই পথ ধরে রোজগার করা যায় এমন কথা কাকের মুখে শুনলেও কুসংস্কারাচ্ছন্ন মানুষ হাসতো। আমি ১৭০৭ সালের একজন গণিতজ্ঞের কথা স্মরণে আনছি। এর আগেও শূন্যের নিরিখে আর্যভট্ট আছেন। খৃষ্টপূর্ব ৪৭৬।


আমি ১৯৮৭ সাল নাগাদ তাঁকে প্রথম পেয়েছি। অয়লার ইক্যুয়েশান পরীক্ষায় আসবেই এমন কথা শুনে একটু বেশিই আগ্রহী হয়ে পরি। বোধগম্যের অভাব বোধ করিনি। তবুও একটা কিন্ত মনে এসেছিলো।


তখন বইমেলা সবে শুরু হয়েছে। রবীন্দ্র সদনের উল্টো দিকে ঠিক যেখানে এখন মোহর কুঞ্জ। তখন সোবিয়েত ইউনিয়ন ছিল। সস্তায় বইপত্র পাওয়া যেত। ওখানেই প্রথম অয়লার নামের সাথে পরিচিত হই। তিনি একজন প্রফেশনাল ম্যাথেমেটিশিয়ান।


আগ্রহ বাড়লো। ভাবলাম এমনও হয়!  হ্যাঁ হয়। সুইজারল্যান্ডের এই মানুষটি এভাবেই আজীবন কাটিয়েছেন। এ ব্যাপারে তিনি প্রফেশনাল নামে বিখ্যাত এই পৃথিবীতে।


প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার আর তার রয়্যালটি থেকেই সংসার যাপন। 


সারাজীবন শুধু গণিত, পদার্থবিদ্যা আর জ্যোতির্বিজ্ঞান ছিলো তার চলার পথ। 

৭৪ বছর ধরে যা দিয়ে গেছেন আজও সেটাই আমাদের পাঠ্য।

বুধবার, ২০ জুলাই, ২০২২

প্রাণীকুল ও রাজনীতি

 কাল পেঁচার দাঁত নেই। সে গিলে খায় চিবোতে পারে না। খেঁচর গোত্রভুক্তি অতীতকালে। সাপখোপ, পোকামাকড় মহানন্দে খায়। স্তনপান করেনি জন্মের পর। 


কুকুর নিকনেম, আসল নাম সারমেয়। কখোনো ঘেউ ঘেউ কখনোবা কুঁই কুঁই শব্দ করে। তবে তারা স্তনপান করে।


ডাক নাম  শিয়াল তবে তার উপাধিতে ধূর্ত কথাটা বহুকাল ধরে প্রচলিত। ঠিক যেমন ধর্মের ষাঁড় তেমনই ধূর্ত শৃগাল। 


এবার তাদের গলাবাজির কথা বলি। কারণ এখানেও প্রকারভেদ। মধ্যরাতে কালপেঁচার কু কু শব্দে গৃহস্থের মঙ্গল ডেকে আনে  তবে সন্ধ্যায় এই ডাক অমঙ্গলের। 

কুকুরের ক্ষেত্রে এরকম কিছু কথা বলা যাক। সে ঘেউ ঘেউ করছে অথবা অতিরিক্ত আনন্দে ঘ্যাগ্যাঘো করছে কোন সমস্যার নয়। শীতের রাতে কুঁই কুঁই করে ওরা। আবার হঠাৎ করে মিহি অথচ উচ্চ স্বরে মাঝরাতে গান ধরলেই মানুষের দুশ্চিন্তা বাড়ে। বেড়ালের ঝগড়াও অশুভ। 


আর শেয়ালের ডাক অত্যন্ত শুভ তবে সূর্যাস্তে।  দিনের বেলায় হুক্কা হুয়া কেয়া হুয়া কেয়া হুয়া বললেই মহা সংকট।


এতক্ষন উৎকট কিছু প্রনিধানের কথা বললাম। মানুষ এভাবে কেন বুঝলো সেটা লিখতে একটু ভাবতে হয়। কুকুর, বেড়াল, শেয়াল বা পেঁচা তো এভাবে ভাবে না! 


এই কথা গুলো লেখার পর অসংখ্য বিজ্ঞান বিষয়ক প্রজ্ঞাবান মানুষের আবির্ভাব বা প্রাদুর্ভাব ঘটবে। আপনারা একটু অতীতে ফিরে যান। তখন জ্ঞানী জৈল সিং ভারতের রাষ্ট্রপতি। তিনি সম্যক জ্ঞানের অধিকারী। তিনি ভারতের ১নং নাগরিক। তিনি বলেছিলেন " বাঁদর থেকে মানুষ হয়েছে শুনলাম তবে আমার জীবনে আমি কোনো বাঁদরকে মানুষ হতে দেখিনি।"


ভাবুন, রাজনীতি কিভাবে নিজের দেশকে অসম্মান করে। আমি সত্যি কথা বলছি। এই দর্পনাথ খুড়ো অকালে নয় জন্মগত ভাবেই হয়েছেন বুড়ো।

সোমবার, ১৮ জুলাই, ২০২২

একান্নবর্তী

 প্রথম কোলকাতায় এসে এক টুকরো থাকার জায়গা খুঁজছিলেন অখিল বাবু। সেটা ১৯৪৪ সাল। বিশ্বযুদ্ধের দামামা বাজছে। চার ভাইয়ের যৌথ পরিবার। রোজগেরে লোক দুজন। অখিলবাবু কোলকাতার ঠাকুর পরিবারের নায়েব আর ছোট ভাই মতিলাল রেলের কেরানি। মেজ ভাই অল্প বয়সে টিবি হয়ে মারা গেছেন। রেখে গেছে বিধবা বৌ আর এক ছেলেকে। সেজ ভাইয়ের রোজগার প্রাইভেট টিউশন থেকে । ঠাকুর পরিবারের কল্যাণে বাসা মিলল। তবে দু-জায়গায়। একটা উত্তর কোলকাতার রাজবল্লভ পাড়ায় সাত রুমের তিনতল বাড়ী আরেকটা দক্ষিণ কোলকাতার রাজা সন্তোষ রোডের এক রুমের।


অখিলবাবু রাজা সন্তোষ রোডে থাকতেন বড় ছেলেকে নিয়ে, বাকি সবাই রাজবল্লভ পাড়ায়।


দর্জি পাড়ার সংস্কৃত টোলের পাশেই মতিলাল বাবু শ্বশুরবাড়ি। তার একমাত্র মেয়ে মামা আর দিদার আদরে বড় হচ্ছিল। দুই ভাইয়ের কিছুতেই এভাবে থাকতে মন লাগে না। অখিলবাবুর এক বন্ধু থাকতো বরিষায়, নাম বিপিন ঠাকুর। তারই হাতধরে বরিষায় জমি কেনা।


সেটা তিপ্পান্ন সাল। একান্নর রায়েটের দগদগে ঘা সবে শুকোচ্ছে। কোলকাতা-ফলতা রেলপথ বন্ধ হয়েছে মাত্র। উত্তর কোলকাতা ছেড়ে পরিবারের কেউই আসতে চায় না এই গা ছম ছম করা সেকুলের জঙ্গলে। একদিকে আঁস্ঠালি আর ওলোট কম্বলের ঝোপ অন্যদিকে খাল আর ভেন্না গাছ। সন্ধ্যের আগেই এখানে সন্ধ্যা হয় কাল পেঁচার ডাকে। 


শেষমেশ আসতেই হলো পরিবারের ১৯৭৭ এ। তখন অখিলবাবু গত হয়েছেন।

তবে উত্তর কোলকাতা  আজও মন খারাপ করায়। টিকি বাঁধা ট্রাম নেই, ডং ডং করে নটা বাজে না, ফেরিওয়ালা ফেরি করে না, কুমোরটুলির এক মাটি দু মাটি দেখা হয় না আরও কত কি। তবে রাত্রে এখানে শিয়াল ডাকে, পেঁচা ডাকে। এ যেন এক নিঃশব্দের প্রাসাদ।

রবিবার, ১৭ জুলাই, ২০২২

চাঁদমামা

 "চাঁদ উঠেছে ফুল ফুটেছে

কদম তলায় কে

হাতি নাচছে ঘোড়া নাচছে

সোনামনির বে"

লেখকের নাম বলতে পারবো না। তবে শেষে 'বে' শব্দটা দেখে মনে হয় এপার বাংলার কেউ হবেন। এত আনন্দের প্রকাশ এই লেখাটায় মনে হয় কাবুলিওয়ালার খোঁকির যেন বিয়ের দিন। আর রহমতের মনে পড়া তার খোঁকিও এরকম বড় হয়েছে। 


আবার যখন বিদ্রোহী কবির গানে ঈদের চাঁদের কথা শুনি আর মনে হয় রিমঝিম নুপুরের তালে ছোট্ট আমার মেয়ে আনন্দে আত্মহারা।


নজরুল ইসলাম এর অনেক লেখাতে চাঁদ উঁকি দেয়। জোছনা আড়ি করে, চাঁদের মতন মুখ এমন কত কি?


আধুনিক লিরিক্সও চাঁদের মোহে আচ্ছন্ন। চাঁদকে আবেদন করে লিখছেন " সামলে রাখো জোছনাকে", "সোহাগ চাঁদ বদনি" "চন্দ্রবদনি রাই বিনোদিনী" বা আরো আগের লেখা " মাটির ঘরে আজ নেমেছে চাঁদ  " ।

হিন্দিতেও সে মধ্যমনি। " চাঁদ একেলা...", "আধা হেয় চন্দ্রমা"। আর ঠিক কদিন আগে লেখা "চান্দামামা সো গয়ে সুরজ চাচু জাগে"


আইরিশ সেই লেখাটার নামও মনে এলো " Rising of the moon " চন্দ্রোদয়। 


চাঁদের উপমায় তার রূপের বহরে তাকে কখনো মামা বলতে ইচ্ছে হয় না। কিন্তু " আয় আয় চাঁদ মামা " কি করে ভুলি?

প্রখর রুদ্রতাপ বিমুক্ত পুরুষ এই চাঁদ ঠিক যেন দোল পূর্ণিমার রাত।

শনিবার, ১৬ জুলাই, ২০২২

এঁদো পুকুর

 শরিকি পুকুর কে বা তার খবর রাখে। ঢলকল্মি, মালঞ্চ, ছেঁচি শাক, পানিকচু তাকে নিজের করে নিয়েছে। পুকুরের দুপাড়ে দু-দল কুকুর ঝগড়া করে। কখনো কখনো মাঠের মতন পুকুরের উপর দিয়ে তারা হেঁটে হেঁটে পার হয়। পুকুর এখন আর আকাশ দেখে না তার যৌথ পরিবারের শরিকেরা আকাশ দেখে। সে এখন স্মরনার্থীর মতন। কখন তাকে আবার পুরোনো চরিত্রে বদলে দেয় এই চিন্তায় তার দিন কাটে।


আমার বাবা চলে যাওয়ার পর পুরোনো বাড়িতে আমার নতুন আনাগোনা। মা বললেন, "বুড়া, এই এঁদো পুকুরটা মশার উৎস। সবাই বলছে ভরে দেওয়ার কথা। কিন্তু কেউ একথা বলেনা দক্ষিণের ঠান্ডা হাওয়া, দূর্গা পূজো, কালী পূজোর বিসর্জন বা ছোট কাকার পুকুরের জলের উপর দিয়ে উড়ন তুবড়ির উড়ে যাওয়া।"


বুঝলাম মা যা বলতে চায়। বললাম, "পুকুর ফিরিয়ে দেবো, মশাও আর থাকবে না।"


আবার সুন্দর দক্ষিণের বারান্দায় বসে  ঠান্ডা হাওয়া, সাত সকালে পানকৌড়ির আনাগোনা, আমগাছের ডালে অনন্ত অপেক্ষা মাছরাঙার, সাদা বকের পার ধরে বসে থাকা আর আকাশ মেঘলা হলেই মাছেদের জলকেলি।


তবে বেশীদিন বহাল ছিলোনা এসব। ভাগের পুকুর বলে কথা। কেউ হাত ছিপ দিয়ে মাছ ধরে, কেউ পূজোর ফুল আর প্লাস্টিকের প্যাকেট, কখনো প্রতিবেশীদের আক্ষেপের সুর পাছে পুরোনো ইমারত এঁদো পুকুরে তলিয়ে যাবে!


বিবাদ বিতর্কের সাথে পুকুরটাও হারিয়ে গেলো। কুকুরেরা, মানুষেরা পুকুরের দু'পারে বসে ঝগড়া বিবাদ শুরু করলো, মা চলে গেলেন, আমিও আর যাই না। তবে জানি পুকুরের সেই ঠান্ডা হাওয়া, বক, মাছরাঙা, ফড়িং, ফিঙে, পানকৌড়ি এখন আর আসে না। এখন সন্ধ্যায় মশা ওরে তবে মায়ের নাগাল পায় না। মা কিন্তু সত্যিই পুকুরটা দেখে গেছেন।

শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

মানুষ নামের প্রাণী

 কে বা কাহারা তোমার বায়ু বিষাইছে? তোমার সমাজ তাহাদের কিভাবে নিরঙ্কুশ করিল? নিজেকে সাধু  ভাবিবার আর সময় নাই। যাহা ভুল তাহাকে ভুল বলিবার শিক্ষা তোমার চেতনায় নাই। তুমি স্বাধিকার কে কুপথে চালনা করিয়া অপরকে দোষান্বিত করিতে চাও। তোমার আপন সম্মানবোধ বিসর্জিত। তুমি মানুষ হইয়াও ছাগলের ন্যায় ঘাস খাও আবার জাবর কাটিতে কাটিতে ব্যাঘ্রের ন্যায় হুঙ্কার দাও। তোমার তলানিতে পৌছনো পৌরুষ সকাল সন্ধ্যা সারমেয়'র মতন কারণে অকারণে হাউলিং করে। ভোটাধিকার পাইয়া তুমি চেতনা হারাইয়াছো, শিক্ষা ভুলিয়াছো, ক্রন্দন তোমার কুম্ভিরাশ্রূসম হইয়াছে। তোমার না আছে লাজ না সমাজ। তুমি দুর্ভিক্ষে না খাইয়া মরিবে তবু শিক্ষায় ব্রতী হইবে না। তাই চেতনাও তোমার ফিরিবে না। তুমি " ন যযৌ ন তস্থৌ" বুঝিতে অক্ষম। অক্ষমতাই তোমার সৌন্দর্য্য, বৈভব, আড়ম্বর। 


তুমি সাধারণ মানুষ নামের প্রাণী।

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

মাসিমা

 

মাসিমা

আগের মতন এখন আর বাড়ির সামনে একটু উঠোন রাখার জায়গা নেই। শহর জমি জায়গার ব্যাপারে খুব নির্দয়। এখানে ঠাকুরের কথা মনে আসে " টাকা মাটি মাটি টাকা " তবে আমার এক খন্ড উঠন আছে। যদিও সেটা সরকার বাহাদুরের। 


বাড়ির সামনে মাসীমার স্মৃতির মেদুরে আমি একটা করবী গাছ লাগিয়েছি। রক্ত করবী নয় এটা সোনার রংয়ের। প্রতিদিন সরকারি উঠোনে ছড়িয়ে থাকে ফুল আর ঝরা পাতা। সকাল বেলায় আমি উঠোন ঝাঁট দেই। ফুল গুলো চোখের দিকে তাকিয়ে থাকে আর পাতা গুলো মাসীমার বাড়ির দিকে হাওয়ায় উরে যায়।


মাসিমার বাড়িটা আমার বাড়ির ঠিক সামনে। যে করবী গাছের কথা লিখছি ওটা ওনার গাছের ছানা। গাছটা যেদিন কেটে দেয় সেদিন থেকে মাসীমা বাইরের রক'এ বসা বন্ধ করে দেন। হয়ত মন আর মস্তিষ্কের সহাবস্থান হয় নি। ছেলেকে শাসন করতে অভ্যস্ত ছিলেন কিন্তু ছেলের বৌ? 


যাক সে সব। তিনি চলে গেছেন। তার সোনার রং রয়ে গেছে সরকারি উঠোনে। আমি ঝাঁটা হাতে সারাজীবন রাস্তা ঝাঁট দিতে রাজি আছি।

বুধবার, ১৩ জুলাই, ২০২২

অশোকস্তম্ভ

সিংহ মামা সিংহ মামা

মাংস যদি চাও,

রাজহংস দেবো তোমায়,

হিংসা ভুলে যাও।


তিনি রাজহংসেও সন্তুষ্ট নন। যদিও তিনি মাংসাশী বা আমিষাশী নন। কিন্তু কথায়, বার্তায়, কাজ-কর্মে, সমাজ সংস্থায়, ধর্মে অধর্মে, বাক্যবল বাহুবলে, নামে-অনামে রক্তের স্বাদ লোলুপ। 


নিরামিষভোজী কি তিনি? সন্দেহের সুর অম্বরে। তবে কি ছাগল, গরু বা হরিণ হিংস্র প্রাণী। ব্যাখ্যা করতে পারছেন না  অ্যানথ্রোপোলজিস্ট রা। 


কাছের জিনিস ছোটো আর দূরের জিনিস দেখতে বড় লাগলে কি করতে হয়?  এখানে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী কোন ছাড়!!!!


রাষ্ট্রনেতার শরনাপন্ন হতে হয়। কারণ এই সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষের ডান-বাম জ্ঞান নেই এই কথা এই  রাষ্ট্রনেতা ভাবেন। হায় অশোকস্তম্ভ!!

মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

সান্নিধ‍্যে সরস্বতী

 আজ একটা ভিন্ন বিষয় লিখতে বসেছি। বিষয়টা সেকাল ও একালের মধ্যে এক সমন্বয় সম্বলিত। 


প্রসঙ্গে ফিরি। অপরাধ দমন শাখা অপরাধী চিহ্নিতকরণ এভাবেই করে থাকে। কোনো অপ‍রাধ সংগঠিত হওয়ার পর সেই ব্যক্তি চিনবার পদ্ধতি। এই কাজে একজন শিল্পীর দরকার হয়। যিনি স্কেচ করবেন কোনো আর এক জনের বর্ণনা শুনে। ধরুন আমি ব্যাঙ্ক ডাকাতি করেছি আর আপনি সেই লোক যিনি আমাকে দেখেছেন। অপরাধ দমন শাখার শিল্পী আপনার কাছে আমার সম্পর্কে একটা বর্ণনা শুনে আমার প্রতিকৃতি তৈরী করবে।


দিব্যি মিলে যায় শিল্পীর ছবি অপরাধীর সাথে। অপরাধী ধরা পরে যায়। এটা পৌত্তলিক শিল্পের মতন। পৌত্তলিকতা শিল্পীদের হাতেই তৈরী।


একটা নতুন প্রসঙ্গের অবতারণা করছি। সেই সেকালে অনেক মানুষ সংস্কৃতে মনের ভাব প্রকাশ করতো, আমরা এখন যা বাংলায় বলি বা লিখি। সেকালের কতিপয় শব্দ বন্ধে একটা বর্ণনা লিখছি।

" তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ, কুচভরণমিতাঙ্গি সন্নিষণ্ণা সিতাব্জে নিজকরকমলোদ্যল্লেখনী পুস্তকশ্রীঃ, সকলবিভবসিদ্ধৈ পাতু বাগদেবতা।"


এটা এক হিন্দু দেবীর ধ্যান। এক অর্থে একটা বর্ণনা। যা বুঝলে উপলব্ধিতে একটা রূপ পাওয়া যায়। কোনো শিল্পী সেই বর্ণনা অনুসারে এঁকেছেন।


এটা সরস্বতীর বর্ণনা। পৌত্তলিকতায় হুবহু যা পাই ঠিক তাই। সমস্ত ধ্যান গুলো ঠিক এই রকম। আমাদের সমাজে এ কথা প্রচলিত আছে, সামনে একটা ঘট পেতে পূজো-আর্চা সম্ভব। বর্ণনায় তার যে রূপ তা উপলব্ধ। 


হায় আজ কি লিখতে কি লিখলাম বুঝি তবে নিশ্চয়ই এটা অন্য কোনো ধর্মকে আঘাত করে না। 

 ঐতিহ্য চিরকালই সনাতনী।

শনিবার, ৯ জুলাই, ২০২২

সুশান্ত

 আজ সুশান্ত কে নিয়ে দু-চার কথা লিখতে ইচ্ছা হলো। প্রায় তিরিশ বছর আগে ওর সাথে পরিচয়।  ও রং মিস্ত্রি।  ওকে নিয়ে এসেছিলো লেবার কন্ট্রাক্টর কচিদা। ও তখন হাতে কাজ করতো। দক্ষিণ চব্বিশ পরগণার প্রান্তিক শ্রমিক। কথা বার্তায় সেই শুরেলা ভাষা।


বললাম পারবে এত বড় কাজটা তুলতে? বললো দাদা একবার কাজ দিয়ে দেখুন না। 


ভালো ভাবেই শেষ হলো সেই কাজটা। সম্পর্কের জাল বিস্তৃত হতে থাকলো। তখন কাজ ছিলো একটা নেশার মতন। সুশান্ত মাঝে মধ্যেই বলতো, দাদা একবার আমার বাড়িতে আসবেন? যাব যাব বলে বছর ঘুরে গেলো । একদিন আমার মা এর কাছে ও অভিযোগ করলো, আমরা ছোটো জাত, গরীব, তাই দাদা আমার বাড়িতে আসে না।


মা যেদিন এ কথা আমাকে জানালো খুব খারাপ লেগেছিল। ভেবে নিলাম কালই যাবো ওর বাড়িতে।


সেটা বর্ষার সময়। জানতাম ওর বাড়ি বাহিরপোয়া হল্টের পাশে। ডায়মন্ড হারবার থেকে কিছু আগে। বালিগঞ্জ স্টেশন থেকে চরে বসলাম ট্রেনে। ট্রেনটা থামলো না, থামলো সংগ্রামপুরে। তখন মোবাইল ফোন ছিলো না।  থাকতে হল উল্টো দিকে যাওয়ার ট্রেনের অপেক্ষায়। অবশেষে পৌঁছলাম সুশান্তর বাড়িতে।


ওর আপ্যায়ন আজও মনে পরে। আমি যেন অন্ধকারে ওর ছায়াপথ।

দেশজ খাবার তার সাথে অকুন্ঠ ভালোবাসা।


যাক সেদিন ফুরিয়েছে। সুশান্ত ক্রমে কন্ট্রাক্টর এবং অচিরেই তার একমাত্র ছেলে আজ ধনে-প্রাণে অনেকটাই সমৃদ্ধ। তবু তার সেই পুরোনো অভ্যাস বহাল। দাদা আমরা গরীব মানুষ।


কোভিড তখন উজ্জ্বল গগনে। কাজবাজ নেই গ্রামের মানুষের। হঠাৎ একদিন সুশান্ত-র ফোন। এখন গ্রাম বা শহর সবাই এই এক মিথ্যা বলার মাধ্যম পেয়েছে। সুশান্ত ও ব্যতক্রমী নয়। কাকুতি করে বললো, "দাদাগো তোমার মোটর বাইকটাতো পরে পরে নষ্ট হচ্ছে। ওটা আমার ছেলেটাকে দিলে ও কোলকাতার কাজে যেতে পারবে।"


তখন ট্রেন বন্ধ। ওরা কাজে আসতে পারছে না। ঘরে বসে কতকাল চলবে এইসব কথা ভেবে রাজি হয়ে গেলাম।


ওর ছেলে বাবলু এলো । সমস্ত কাগজ-পত্র বুঝিয়ে গাড়িটা ওকে দিয়ে দিলাম। বলেছিলাম বাড়িতে পৌঁছে আমাকে একটা ফোন করিস।


না আজ অবধি ফোন পাইনি আর আমি ফোন করলে উত্তর পাই না।


এটাই ভবিতব্য।

শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বড়বাজার ০১

 কোলকাতার প্রাণকেন্দ্রে  তার অবস্থান। বড়বাজার বাহ্যত বর্ণময় এক বাজার। ক্রেতা বিক্রেতারাও অবর্ণনীয় ব্যতিক্রমী। কার কি কারবার কখনো বাইরে থেকে বোঝা যায় না। উর্বর জমিতে ফসল ফলে কিন্তু এই অনুর্বর পতিত জমিতে এই পরিমান আর্থিক ফসল কি কারণে সম্ভব হল তার ব্যাখ্যায় যেতে হয়।


আউট্রাম ঘাট থেকে নিমতলা ঘাট পর্যন্ত বিস্তৃত এই বাজার। এর ঠিক মাঝামাঝি জায়গায় যে স্টেশন তার নাম বড়বাজার রাখা হয়েছে। এটা পোস্তাবাজার যা কিনা বড়বাজারেরই একটা অংশ ঠিক তার গায়ে। গঙ্গার তীর ধরে বানানো এই রেলপথ।


সম্ভবত ১৭৭৩ সাল নাগাদ বানিজ্যিক কেন্দ্র হিসাবে এই বড়বাজারের জন্ম। ইষ্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক সার্থেই এর বিকাশ। তখন এই  ঘাট গুলোতে বজরা লাগতো। চন্দন কাঠ থেকে মেওয়া সবই আসতো এই পথে। হুগলি নদীর পার ধরে গড়ে উঠেছিল এই বাণিজ্য পোত।


নাবিকদের স্বার্থে কিনা জানি না তবে সেই সময় থেকে আবহমান কাল ধরে চলে আসছে এই অঞ্চলে যৌনকর্মীদের সহাবস্থান। সোনাগাছি থেকে সোনাপট্টি। সোনাগাছির নাম বদল হয়নি তবে সোনাপট্টির আজকের নাম নলিনী শেঠ রোড।


আমি আগামীতে বড়বাজারের আরও

অনেক কিছুই লিখবো। তবে স্ত‍রে স্তরে। পাছে কেউ কিছু বলে!

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

রাজনৈতিক খুন !!!

 খুন কখনো রাজনৈতিক হইতে পারে কি? অথচ এই শব্দে প্রতিনিয়ত রাজনীতিকে বিদ্ধ করা হইতেছে। খুন প্রকৃত অর্থে পাশবিকতার বহিঃপ্রকাশ। রাজনীতির সহিত এই পাশবিকতার কোনো সংস্রব থাকিতে পারে না। ইহা নীতিরাজ সম্মানে ভূষিত। আধুনিক সভ্যতার ন্যূনতম দিকজ্ঞান থাকিলে কোনো ধরণের হত্যাকে রাজনৈতিক শব্দে অলঙ্কৃত ক‍রিবে না।

পশুহত্যা, পশুবলি অথবা নরবলি বিবিধ বিষয়ে সমাজের পাশবিকতা প্রকাশ পায় ইহা রাজনীতি বহির্ভূত। খুন বা রাহাজানি মনুষ্য সমাজে পাশবিকতার সমতুল্য একটি বিষয়। শিক্ষার নিরিখে বাক্যের ব্যবহার হওয়া প্রয়োজন। কিছু বাহুবলী সম্প্রদায়ের মনুষ্যশক্তি  ইর্ষান্বিত হইয়া, আপনার অবস্থান সমাজের অভ্যন্তরে প্রতিষ্ঠিত করিতে কোন নিরঙ্কুশ দলের সহিত সহাবস্থানের মাধ্যমে স্বার্থ চরিতার্থে মত্ত। ইহা রাজনৈতিক শব্দে অলঙ্কৃত করিয়া কে বা কাহারা সমাজকে ভুল পথে চালিত করিতেছে এই উৎকট বিষয়টিও আজ বুঝিবার সময় আসিয়াছে।


সত্যনিষ্ঠ হইলে এই সংকটে আপনাকে সাহসী হইতে হইবে।

বুধবার, ৬ জুলাই, ২০২২

সৌরভ ৫০

 বাঙালির নাম অষ্টাদশ, ঊনবিংশ, বিংশেও ভারতের শিরোনামে। পৃথিবীব্যাপী মানুষ বাঙালির সাথে লড়াই করে। বাংলা এসবের ধারধারে না। অনেকটা স্বয়ংক্রিয় রাইফেলের মতন। এটা আমাদের পরম্পরা। সর্বদা বুক পকেটে একটা কলম। সাদা ফটফটে পোষাক দেখলেই সবাই উদগ্রীব ভাবে তাকিয়ে থাকে। কারণ বাই ডিফল্ট এই পোষাক বাংলার।


বৃহৎ বাংলার কথা ভাবুন। ব্রিটিশরাজ এ কথা ১৯০৫ সালে বুঝেছিলেন। বঙ্গভঙ্গ আজও আমাদের স্মৃতিকে ব্যাথাতুর করে তোলে। 


এরপর কেটে গেছে আরও ১০০ বছর। বাংলার রূপ একই আছে।

স্পর্ধা দেখো বাঙালির! জামাখুলে সেলিব্রেট করে দেশের স্বার্থে। 


হ্যাঁ আজ আমি ঘরের ছেলে, কোলকাতার ছেলে, বরিষার ছেলে, চন্ডি কাকুর ছেলে সৌরভের কথা লিখছি। ও আমাদের সম্পদ, ও ভারতের গর্ব, ও বাঙালির অহঙ্কার।

মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

স্বখাত সলিলে

 "আমি স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো নয়গো মা।"

কি আশ্চর্য, দেখো কান্ড?


মহাদেবের দুগ্ধ ধবল শ্বেত উত্তরীয় ষ্পর্শ করেও কেউ যদি বলেন সর্ষের মধ্যেই ভুত তাহলেও এ কথা কি মানা যায়?

তবে মানতেই হবে অন্যথায় বিপদ। কারণ তার দল, তার পুলিশ, তার ঘর হওয়া সত্বেও ছিঁড়ে গেছে তার।


আমি বলছি, তার আর বেতারের পার্থক্য বোঝার মানুষ কোথায়? বাংলা তথা ভারত তারকাঁটা দিয়ে ঘেরা। আর এই কাটা তারের জাল তাদের হাতেই বোনা। কেননা তারা এভাবেই থাকতে চান।


একটা কথা এই ছোটো মাথাতে আসে না। আজকের দিনে নবকুমার বলে কেউ আছে কী? সহস্র ঐতিহ্যে সবার প্রকাশ। সেখানে দশ মহাবিদ্যা কোন ছাড়। এবার কাজের কথা বলি।


কখনো তিনি সারদা, কখনো রাণী রাসমণি, অবশেষে তাকে বধ করবে এমন কুশি-লব এর কি জন্ম হয়েছে?


উদ্বেগ বাড়ছে কার্তিক-গণেশের। একথা আমাদের ভাবতেই হবে কারণ ভাবের ঘরে চুরি?


ঘাট হয়েছে। অনেক কথা লিখে ফেলেছি। তবে আমি উদভ্রান্ত সেই আদিম যুগের কথা আর লিখবো না। পাছে রবীন্দ্রনাথ কেও কেউ কিছু বলে।


সীতাদেবীর অগ্নিপরীক্ষা ভূমি দেবতা মানতে পারে নি, দেখি এই যুগে ভূমির ভূমিকা। হায়! রামচন্দ্র।

সোমবার, ৪ জুলাই, ২০২২

কোলকাতা নড়ে না

 লালদীঘি আর আগের মতন নেই। আজকের ডালহৌসি স্কোয়ার তার কৌলিন্য হারিয়েছে। ট্রাম লাইন আছে তবে ঝুঁটিবাঁধা সেই ট্রাম আর নেই। কোলকাতার ঐতিহ্যবাহী ট্রাম আজ হেরিটেজ।


একটা সময় ছিল যখন পাখিদের নয় ভোর চারটের ট্রামে ঠং ঠং ঘন্টার শব্দে কোলকাতা জাগতো। মনোরমা বলতো এই ওঠো। ব্যায়াম করবে না? মেডিকেল কলেজের ছাত্রেরা বুঝতো আর জেগে থেকে পড়াশোনা নয়। তারা শুয়ে পরতো। 


মনোরমা আজও ডাকে, তবে ট্রামের শব্দের সাথে নয়। ডেকে তোলে বাজারে যেতে হবে তাই।


ছাত্রনিবাস জেগে ওঠে নেশার ঘোর কেটে গেছে বলে। আর কলেজ পাড়ার দোকানিরা? এখন তারা আর আগের মতন জাগে না। রাতে তারা বাড়ি চলে যায় , দোকান খোলার নির্ঘন্টও বদলেছে। এখন নেট এর পৃথিবী। বই পড়ার লোক নেই। পেট চালানো বড় দায় তাই এপাড়ায় আসা।


কি সুন্দর হাঁটছে কোলকাতা ভাবুন? কাব্যের ভাষা আজ বড় একটা কাজ করে না। কোলকাতা নড়ে না।

রবিবার, ৩ জুলাই, ২০২২

রামতনু

 কর্মসূত্রে আমি একজন স্থপতি।   প্রতিদিন কোলকাতার বিভিন্ন প্রান্তে আমাকে যেতে হয়। তবে উত্তর ও উত্তর-মধ্য কোলকাতায় আমার সামান্য নাম ডাক হয়েছে। অবাঙালি সম্প্রদায়ের মানুষেরা আমাকে চৌধুরী নামে চেনে। ঐ সমস্ত অঞ্চল এখন তাদের হস্তগত।


কতগুলো রাস্তার নাম বলা প্রয়োজন। যেমন, কালীকৃষ্ণ টেগোর স্ট্রিট, জোড়াসাঁকো, বিবেকানন্দ রোড, রামতনু লাহিড়ী সরণি, শোভারাম বসাক স্ট্রিট, মহর্ষি দেবেন্দ্র রোড, মহাত্মা গান্ধী রোড, সুকিয়া স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট আরো কত কি! 


সেদিন সকালে কাঁকুড়গাছি থেকে আমার এক পুরোনো ক্লায়েন্ট ফোন করলো তার অফিসে আসার জন্য। এই ক্লায়েন্ট সম্বন্ধে একটু ধারণা দেওয়া প্রয়োজন। ইনি ব্যবসায়ী, নিবাস উত্তরপ্রদেশ, জাতে ব্রাহ্মণ।


বিকেল তিনটে নাগাদ পৌঁছলাম তার অফিসে। মিশ্রাজী আমাকে বললেন "এক পুড়ানা মকান খরিদনা হ্যায়।" আমি বললাম কাঁহাপে?" উনি বললেন "নাম নেহি লেংগে।" যাই হোক গাড়িতে বসলাম।


বিবেকানন্দ রোড ধরে, সেন্ট্রাল এভিনিউ ছাড়িয়ে গাড়িটা দাঁড়ালো।

সামান্য হাঁটা পথ। পৌঁছলাম বাড়িটার কাছে। বাড়ি যিনি মালিক তার বৌমা আমাদের  সাদরে ভিতরে আসতে বললেন।


সাদামাটা বাঙালি পরিবার। থাকার মানুষ পাঁচ জন। বাড়িটা চারতলা। দেখলে বোঝা যায়, হয়ত পলেস্তারা খসে পরেনি তবে অচিরেই সে অবস্থা হওয়ার উপক্রম।


বৌমা তার শ্বশুর মশাই এর ঘরে বসিয়ে চলে গেলেন। আমিও বুঝলাম সামান্য চা বা সরবৎ আনতে গেছেন।

তিনি সরবৎ নিয়ে এলেন। বললেন, "মিশ্রাজী নিবু পানি।"


আমি কাগজপত্র দেখতে চাইলাম। ফাইল খুলে  উনি দিলেন ওগুলো।

দেখলাম রাস্তার নাম রামতনু লাহিড়ী সরণি। বেশ বাঙালি অধ্যুষিত পাড়া। 


একটু সুযোগ পেয়েছিলাম বৌমার সাথে কথা বলার। বললাম,"কেনো বিক্রি করছেন?" বললেন "এখানে এখন আর বাংলা ভাষাভাষী লোক প্রায় না থাকার মতন তাই। "


বাড়িতে ঠাকুর রামকৃষ্ণ আর মা সারদা ছড়িয়ে ছিটিয়ে বিরাজ করছেন। এই বিষয়ে বৌমা বললেন তার বাবার সাথে কথা বলতে। খুব কষ্ট হচ্ছে কথাটা লিখতে। না হয় না'ই লিখলাম।


মিশ্রাজী বললেন, "প্রপার্টি ঠিক হ্যা না চৌধরিজি?' আমি বললাম "কাঁকুড়গাছি ছোরকে ইহাঁ।" তিনি বললেন "রাস্তা বড়িয়াঁ হ। ঔর নামভি তো দেখো। যবহি অপনা পতা বোলেঙ্গে...আপলোগ তো ই নেহি মানতে হেঁ।"


বুঝলাম তাইতো রাম আবার তনু।

একথা বলতে পারলাম না যে রামতনু লাহিড়ী ঊনবিংশ শতাব্দীর ইয়ংবেঙ্গল। 


যা পারে হোক।

কনসালটেন্ট হিসাবে পাঁচ হাজার টাকা ফি কম কি?


রামতনু আর রাম তুই বোঝ।

লক্ষ্মীছাড়া।

                           : ২ :


কালীকৃষ্ণ টেগোর স্ট্রিট কোলকাতার ঠাকুর বাড়ির ঐতিহ্যের এক সাক্ষী।  রাস্তার শুরুতেই ঠাকুরবাড়ি যা আজ হেরিটেজ এর অন্তর্ভুক্ত। বৃটিশ স্থাপত্যে চোখ জুড়িয়ে যায়। স্থপতির নাম সেভাবে কিছু নেই তবে পরিবারের লোকেরাই বলেন এটা গোরা সাহেব দাঁড়িয়ে থেকে বানিয়েছেন। গোড়া সাহে কিন্তু বাঙালি। হয়তো রবিঠাকুরের গোড়া। বাঙালিয়ানায় সমৃদ্ধ অট্টালিকা। সেখানে নায়েব থেকে সাহেব-মোসাহেব সবার জন্যে তৈরী করেছেন বহির্মহল। আর অন্দর মহল তৈরীতে সেকালের শিক্ষা ও সংস্কৃতির নিদর্শন, যা না দেখলে বিশ্বাস হবে না। 

প্রসঙ্গে ফিরি। আমার এক ছাত্রের বিয়ের অনুষ্ঠানে সেদিন ঐ বাড়িতে যাওয়া। ওরা মারোয়ারি। আমি ওদের বাড়িতে পন্ডিতজি কারণ ছাত্র পড়াই। তখন আমি সদ্য বিবাহিত। আর যাচ্ছি বিয়ের আমন্ত্রনে। আর বিয়ে করছে কে? আমার ছাত্র। আমার ঠিক কেমন অবস্থা থাক না হয় না'ই  বললাম। সে দিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল আমার পূর্বজ। 

অন্দরমহলের কথা এবার বলতে কিছু সুবিধা পাব। কারণ আমার ছাত্রের বিয়েটা সেদিন পরোক্ষ বিষয় হয়ে গেলো। আমি আর ও ঐ বাড়ির অন্দর মহল নিয়েই কাটিয়ে দিলাম। জল রংয়ের বড় বড় পোরট্রেইট।

 স্থপতির শিল্প নৈপুণ্যে। 

এই হলো উত্তর কোলকাতা।

শনিবার, ২ জুলাই, ২০২২

ঈশ্বর ও ঈশ্বরকণা

 সেন্ট্রিফিউগাল ফোর্স বাংলা তর্জমায় অলীক বল। ঘূর্ণন গতির ব্যাখ্যায় এই বলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটা সাহিত্যের ভাষায় বলতে গেলে অনেকটা অদৃষ্টের ফল বলা যেতে পারে। বিজ্ঞান আর সাহিত্যের একটা অরূপ মেল বন্ধনও বটে। সূতোয় বেঁধে এক টুকরো ইট তুমি ঘোরাচ্ছো, কিন্তু সূতোটা ছিঁড়ে গেলে ঐ ইটের টুকরো যাকে তুমি এক আঙুলে ঘোরাচ্ছিলে সে তোমার আঙুলের কাছে ফেরে না। ছিটকে কোথায় যাবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু অদৃষ্টে এর ব্যাখ্যা আছে কি? 


আসলে অদৃষ্ট বিষয়টা ইউটোপিক। অনেকটা ঈশ্বরের মতন। যার সামনে ও পিছনে একটাই যুক্তি। বিজ্ঞান যে বিষয় ব্যাখ্যা করতে পারে না সেখানে তার নাক গলানোর অধিকার নেই,  এটা ঐশ্বরিক বিষয়। 


এবার বাংলা তর্জমায় ঈশ্বরকণায় আসা যাক। ঐ নামের পিছনেই  ঈশ্বরের ব্যাখ্যা নিহিত আছে,  যা ঈশ্বরে বিশ্বাসী সম্প্রদায় বোঝে না বা জানে না।


আজ এতো কথা বলার কারণ, ধর্মের উল্লম্ব আস্ফালন। যখন যা বলা উচিত তা আমি বলবো। এতে ধর্ম বা বিজ্ঞানের উন্নতি সাধন হবে। ধারণ করার মতন বিষয় কে সাধারণ ভাবে ধর্ম বলা হয়। ঠিক যেমন ব্রাহ্মণ অর্থ যার ব্রহ্মজ্ঞান  আছে। এই ভাবে বলতে থাকলে বিভ্রম বাধবে। আর অশিক্ষিত-অপশিক্ষিত মানুষ এত কিছু বোঝে না। তাদের কাছে আল্লাহর সংকট বা রামচন্দ্রের সংকট প্রধান বিষয়। এর পিছনে যে অপশিক্ষিত কিন্তু ক্ষমতার শীর্ষে থাকা কতিপয় বিবেকহীন মানুষ আছেন, তাদের প্রতি শিক্ষিত মানুষ  বা বিবেকবান  সম্প্রদায়ের মানুষ খড়্গ ধ‍রবেনই। সমাজ কোনোদিন মানুষকে ক্ষমা করে না কারণ এটা মানুষেরই তৈরী। 

শুক্রবার, ১ জুলাই, ২০২২

ঝুমুর

ঝুমুর ঝুঁকি নিতে অভ্যস্ত। সে এক অব্যক্ত নারী সমাজের প্রতিভূ। নৃপতির সামনে নৃত্য করা তার প্রাত্যহিক অভ্যাস । কাজ বলতে সামান্যই। সে নৃপতির এক আজ্ঞাবহ। তাকে যে দায়িত্ব দেওয়া হয় তার  কল্যান-অকল্যাণ বিচার করা তার কাজ নয়।  অনেকটা রোবোটিক জীবন। 


নৃপতি বললেন ঝুমুর,তোমাকে প্রতিমূহুর্তে সমাজের অন্তর্নিহিত শক্তির উৎস মুখে হানা দিতে হবে।


তিনি আরো বললেন, দেশের জুডিসিয়ারির উপর আস্থাশীল থেকো। তারা তোমাকে ভর্ৎসনা করবে। তুমি লাজুক মুখ করে নির্লজ্জের মতন আবার ঐ একই কাজ করবে। মনে করো তোমার জীবনে ভর্ৎসনা হলো সোনার মুকুট। 

সংকল্পের কথা মনে রেখো। তোমাকে আস্তে আস্তে ঢুকতে হবে। তবে শেষ অঙ্কে তুমিই জয়ী হবে।


অন্ধের কাছে যেমন দিন-রাত্রি ঝুমুরের কাছেও ভারতীয় সমাজ এক অর্থে তাই। সেতো নৃপতির রক্তের আর ধর্মের শিক্ষা নিয়ে কোথাও ঢুকতে চাইছে। মোক্ষ সোনার মুকুট। শিক্ষার আলয়ে অপশিক্ষার বিষ বপনে তার মুকুট। সাক্ষী নৃপতি।


এভাবেই বেশ চলছিলো। কখনো দেবদাসী হওয়ায় মোক্ষ লাভ, কখনো পীর-পয়গম্বরের সামাজিক ভ্রুকুটি, আবার কখনো সনাতন এর মহার্ঘ্য। খৃস্টকে কৃষ্টের সাথে অকারণ এক বলতে তাকে বারণ করা হয়েছিল। কিন্ত্ত বিধাতার পরিহাস। ভুলক্রমে একটা বড় ভুল করে বসলো সে।


নৃপতি বুঝলো তোতা যতক্ষণ আমার কথা শোনে, আমার কথাই বলে। কিন্ত এই তোতা বন্দী তোতা নয়। উন্মুক্ত আকাশ তার বাসস্থান। কাজেই খাঁচা দরকার। 


পৃথিবী ব্যাপি খাঁচায় নৃপতির মন। তৈরী হলো তাই। তারপর?

 তিনি দেখলেন সে খাঁচায় তিনিও আছেন।


 শেষে উৎকৃষ্ট মানুষের কথা আবার আবৃত হলো, "তুমি আমায় কোথায় খুঁজে বেড়াচ্ছো। দেখো আমি তোমার কাছেই আছি। আমি মন্দিরে নেই, মসজিদে নেই, মক্কায় আমাকে পাবেনা, কৈলাশেও নয়। যদি তুমি সত্যিই আমাকে চাও এক মুহুর্তের মধ্যে দর্শন পাবে।"

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

কাম সারছে

 তাহাদের কি হইয়াছিলো জানি না তবে তাহারা বিদ্রোহী হইয়াছেন। হায়রে দ্রোহ শব্দে ঘাট হইয়াছে। এইরূপ শব্দ অভিধানে আসিল কোথা হইতে? এই শব্দ হয় বিদ্যাসাগর মহাশয় অথবা বঙ্কিমচন্দ্রের ন্যায় কোনো সচিবের কাজ। সেই পুনর্বার বিনাশ শব্দের কথা বলিতে হয়। কারণ  ইহাই বিপরীত বুদ্ধির কর্ম কর্তা। কিছুই মনকে আকৃষ্ট করে না। তবে দ্রোহ আর নাশ কাহার সৃষ্ট। 

অনুভূতি বলিল মানুষের।

ইহা মনুষ্য দ্বারা সৃষ্ট এবং পরিশ্রুত।

ইহা পানিয়ের ন্যায় তরল আবার গলাধঃকরণের পরিপন্থী।

গোল বাধিলো। কে আছেন আজ যে বা যাহারা তাহার আপন স্বভাব পরিবর্তনে, ন্যায়নিষ্ঠ না হইয়া আপন তেজস্বীকতাকে তেজস্ক্রিয়তায় পরিবর্তিত করিয়া আয়ুস্মান হইতে বদ্ধপরিকর। 

সহাস্য প্রতিবেদন না পাওয়াই অত্যন্ত স্বাভাবিক।

যাহার দায় নাই তাহার আবার দায়িত্ব।

ছোলা একটি শব্দ কিন্ত আছোলা কোথা হইতে আসিল?

অধিক লিখিলে আপনারাই বলিবেন

"কাম সারছে"।

বুধবার, ২৯ জুন, ২০২২

নস্টালজিক শরৎ

 "পরদিন প্রমীলা পড়িতে আসিল না, সুরেন্দ্রেরও তত মনে হইল না। তার পরদিনও আসিল না- সেদিনও অমনি গেলো। 

তৃতীয় দিবস প্রমীলাকে দেখিতে পাইয়া ,  সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে কহিল, প্রমীলাকে ডেকে আন। 

ভৃত্য ভিতর হইতে ফিরিয়া আসিয়া কহিল, ছোটদিদি আপনার কাছে পড়বেন না।

কার কাছে পড়বে?

ভৃত্য বুদ্ধি খরচ করিয়া বলিল, অন্য মাস্টার আসবে।"


শরৎ চন্দ্রের নস্টালজিয়া আজও অকৃত্রিম ভাবে রয়ে গেছে। বাংলা ভাষা ও ন্যারেটিভ শেখার সবথেকে ভালো মাধ্যম "শরৎ-সাহিত্য।"

মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

বৃহন্নলা

তারা বৃহন্নলা, আমাকে ভাই মানে। রাস্তায় দেখা পেলেই কি ভাবে আপ‍্যায়ন করবে ভেবে পায় না। আমি একদিন বললাম, "দিদি তুই আমায় খুব ভালোবাসিস আমি বুঝি, কিন্তু সমাজ তোদের কোনো সম্মান করে না। আমাকে তোরা মায়ার বাঁধনে আর বাঁধিস না।"

দিদি বললো, "ভালো বলছিস ভাই। আমরা সবাই তোকে শুধু ফোঁটা দিয়ে যাবো। ঐ দিনটা আসতে ভুলিস না।"

এভাবেই চলছিল। সেবার আমি ব্যাবসায়িক কারনে কোলকাতার বাইরে ছিলাম। সেবার ভুলেই গেছিলাম দিদির কথা। বাড়িতে ফিরলাম ভাইফোঁটার কয়েক দিন পর। 

আজও বলতে দ্বিধা নেই, আমার মেয়ে বললো, "পিসি সেই থেকে উপবাসি। তুমি আগে পিসির বাড়ি যাও।"

সেদিন গেছিলাম। দিদি ফোঁটা দিয়েছিল। তারপর একসাথে বসে আনন্দ করে দু'জনে দুপুরের খাওয়া- দাওয়া সেরে বাড়ি ফিরেছিলাম। বলে ছিলাম, "দিদি আর ভুল হবে না।"

এরপর কি ভাবে বছর ঘুরে গেছে জানি না। কালীপূজোর পর দিদির নেমন্তন্নের অপেক্ষায় ছিলাম। না দিদি ডাকলো না। ভাবলাম হয়তো পরীক্ষা করছে আমাকে।

ভাইফো়ঁটার দিন সকালে সাজগোজ করে পৌছলাম ওর বাড়িতে।

কিন্তু কোথায় কে? 

শুনলাম ওর কোভিড হয়েছিল। 

বৃহন্নলাদের মৃত্যুর খবর পরিবেশিত হয় না। মৃত্যুর পর তার সমাজ তাকে মৃত ঘোষনা করেনা। অন্ধকারের আড়াল তাদের সমাহিত করা হয়।

দিদি চলে গেছে তবে স্মৃতি রেখে গেছে। আমার কাছে এটাই অমৃত।

সোমবার, ২৭ জুন, ২০২২

চোখের আলোয়

পঞ্চ ইন্দ্রিয়ের প্রথম স্থানে আছে চক্ষু বা চোখ। আমরা যখন নিদ্রিত থাকি আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং তার মধ্যে যে প্রথম অর্থাৎ চোখ সর্বপ্রথম নিস্ক্রিয় হয়। আমরা যখন চেতনা হারাই অর্থাৎ অজ্ঞান হই তখনও চোখ প্রথম নিস্ক্রিয় হয়। আর পঞ্চত্ব? সেখানেও তাই। মুখ্যত চোখ বড় বিষম ইন্দ্রিয়। এ সর্বদা ই প্রথম।


এজন্যই দান এর প্রথম উৎস চোখ। চোখ এর মাধ্যমে আমাদের মানসিকতার প্রতিফলন পাওয়ার কথা মনোবিদরা বলে থাকেন। প্রেম পরিণয় ইত্যাদি বিষয়েও চোখ প্রাধান্য পায়। "চোখের আলোয় দেখেছিলেম" ......... একথা কবিও বলেন।  

তবে যা  আজও অজানা তা হলো পাপাত্মা কখনো মহাত্মার চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আমি এর উৎস খুঁজে বেড়াচ্ছি। জানতে পারলে মানুষের দরবারে তা তুলে ধরবো।

রবিবার, ২৬ জুন, ২০২২

পদ্মা

 সেই সেকালের পদ্মা নদীর মাঝি।  এবার পদ্মার  খরস্রোত আর বৃহৎ বিষয় রইলো না। ওহে পদ্মা  তুমি তোমার নানা রংয়ের দিন ভুলে যাও। আমি  ঋজু হতে পারি তবে  ছ'টা ঋতুতে তোমার ভয়ে মরবো না। তোমাকে পিষ্ট করবো চাকার ঘর্ষণে। তবে প্রতিদিন তোমাকে নিয়েই ভাববো। তুমি আর হাসি কান্না হিরে পান্না নও। গঙ্গা, ব্রহ্মপুত্রের পর তোমাকে ও হার মানতে হলো। সভ্যতার কথা অসভ্যের মতন লিখছি।

শুক্রবার, ২৪ জুন, ২০২২

বাঁটুল

 

:বাঁটুল:

হেতেন কোচ আমার দাদা এবং বন্ধু। গারো পাহাড়ে তার সাথে পরিচয়। আমার সাত মাস বয়সের মেয়েটাকে কোলে নিয়ে তার সরল নৃত্য দেখে আমি মুগ্ধ। তাদের নিজেদের নাচের তাল ও লয় আজও আমি শুনতে পাই। ছোট্টো মেয়েটাও কি খুশি। বাড়িতে এলেই ঝাঁপিয়ে চলে যেত ওর কাছে। শুরু হত নাচ " ধাগে ন্নাকে নাকেন্না"। গারো পাহাড়ে আমার শ্বশুরবাড়ি। সেই টানেই অনেক বার গেছি ওখানে। এই সরল সহজ মানুষটার  প্রথম জীবনের অনেক গল্প শুনেছি। 

পাহাড়ি মানুষের চেহারা খুব শক্ত সমর্থ হয়। হেতেনদাও ঠিক সেরকমই। আর বিশ্বাসের কথা না হয় নাই বললাম। আমার শ্বশুর মশাই যখন কোলকাতায় আসতেন তখন ওই বাড়ীর মালিক হেতেনদা।

স্কুলে পড়ার সময় ও খুব ভালো ফুটবল খেলতো। কলেজে পড়াকালীন স্টেট লেভেলের প্লেয়ার। পশ্চিম গারো পাহাড়ের মানুষ বলতো ও একদিন দেশের হয়ে খেলবে। বিধবা মা'কে একা ফেলে রেখে ও আসতে পারে নি। এটা ভবিতব্য। পাহাড়ের মানুষ পাহাড়ের চুড়োয় উঠবে এ কথা পাহাড়ের মানুষ বলে না। সে তো জাতেই শেরপা এটা আর বলার কি আছে? 

আমার সাথে যখন ওর পরিচয়, ও তখন চকপত  খাদান থেকে কয়লা সাপ্লাই করতো বাংলাদেশে। ব্যবসাটা ছিল স্থানীয় এম এল এ'র। ও গাড়ি প্রতি একটা টাকা পেত। বেশী দিন এ কাজও করতে পারেনি। ওর সারল্য এই ব্যবসার জন্যে ক্ষতিকর। কাজেই কালক্রমে আবার বেকার। 

রাজনীতিতে এই রকম ছেলে ছোকরাদের যা হয় তাই হল। সকাল সন্ধ্যা মদে ডুবে গেলো হেতেন দা। আর পরিণতি আমাদের ছেড়ে ওর চলে যাওয়া। ছ-বছর হলো হেতেনদা যার  ডাকনাম বাঁটুল, দিয়েছিলো আমার ভাই, সে অভিমানী হয়েছে। আমাদের সাথে আর কোনদিন সে দেখা করবে না।

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

বাংলার আম

 আম পাঠাবেন এটাই স্বাভাবিক। এতো বাংলার অনন্য সম্পদ। এই স্বাদ সকলেরই ভালো লাগে। রসালো ফল যা সারা বিশ্বে নিজের স্থান স্পষ্ট করেছে। পলাশীর সেই প্রান্তর একদিন  রায় দুর্লভ আর জগৎসেঠ এর। তবে আম ওদের পক্ষেই আছে আজও। সে মিরজাফর হয়নি।

অবিভক্ত বাংলা যে স্বাদে গন্ধে আহ্লাদ করত বিভক্ত বাংলার মানুষ আজ ও সেই স্বাদ থেকে বঞ্চিত নন। মহান মুর্শিদাবাদ তৎসহ মালদা আম উৎপাদনে আজও অসামান্য। 

শুধু আম পাঠিয়ে নয়, আমসি, আচার, আমচুর, আমসত্ব সবকিছুই এই বাংলার। 

শুধু বৈচিত্র ব্যবহারে।

সেই গানটার মতন

ছন্দে ছন্দে গানে কি বলে যায়

ঘুঙরু।

বুধবার, ২২ জুন, ২০২২

মর্মার্থ কোটেশন নয়

 কোনো লেখা কোটেশন বদ্ধ হওয়ার একটাই অর্থ হয়। আমি আর পারছি না।  যেমন গরুর রচনা। গরু গৃহপালিত। গরু ঘাষ খায় জাবরায়। গরুর গোবর ইত্যাদি প্রভৃতি। এর পর লিখতে বসে বললাম, এই প্রাণী সাম্প্রদায়িক প্রাণী। ইহাকে কাটিয়া খাইলে হিন্দু বর্গের মানুষ রাগান্বিত হন। হিন্দুরা এই পশুকে মা মানেন।

এভাবে আমি কখনো লিখি না । অন্যভাবে বললে এটাই বলবো আমার সাধারন জ্ঞানে এটা নেই। তবে এটা কোনো উৎকৃষ্ট মানুষের পাথেয় হতে পারে কি? বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত মানুষ " শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় একথা বারবার লিখেছেন। তিনি ইংরাজি সাহিত্যের মানুষ। পরবর্তীকালে বাংলাভাষার উন্নয়নের পথপ্রদর্শক।

অবশেষে এটা বললাম কারণ এটা বাংলা সাহিত্যের মাধুরীকে প্রলম্বিত করবে।

বাংলা সংস্কৃতি কাম করনিকে কখনোই উৎকৃষ্ট না ঘৃণ্য তা বলতে বা প্রকাশ করতে বলে না। কারণ অন্তর্নিহিত। এটা ইউরোপ বা আমেরিকা নয়।  এখানে এইভাবে কোনো মানুষ যদি বলেন যে বাড়ির কাম করণি আমার লেখার মর্মার্থ বুঝে তওবা তওবা করেছেন। অর্থাৎ এ লেখা উৎকৃষ্ট, সমাজ  মানবে না।

আমি এ ভাবেই ভাবি এবং লিখি।

বর্ষার শিলিগুড়ি ১

 বর্ষা আমার প্রিয় ঋতু।  আমার কর্মজীবন শুরু হয় বর্ষায়। প্রথম শুরুটা এই শিলিগুড়িতে। মজার কথা হল ঐ সময় উত্তরবঙ্গ বরাবর ই বানভাসি হোতো। আমার কাছে খুব আশীর্বাদ এই বর্ষা। প্রথম দু-মাসে কাজ করতে হয়েছিল দশ-বারো দিন। বাকি পঞ্চাশ দিন নাগা। চা বাগানে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ আসতো না। কাজ বলতে একটাই। ট্রিমিং। আসল পড়াশোনা ঐ সময়েই শুরু হয়। সাহিত্যের প্রতি অনুরাগ মূলত রবীন্দ্র সাহিত্যে ঐ সময়টায়। আমার কাছে আজও যা অমূল্য। 

কাজের সাথে বা আমার পেশার সাথে সেই যুবক বয়সেই আমার বৈরিতা। 

এরপর কানপুর, লক্ষ্ণৌ, ইন্দোর, কচ্ছ, অবশেষে সেই উত্তরবঙ্গ।

নতুন করে আলপচারিতা আর কতিপয় সিনিয়র বামপন্থী বন্ধুর সাথে সাহিত্য আর সঙ্গীত নিয়ে প্রতিদিনের আড্ডাবাজি। পিযুসদা, উজ্জ্বলদা, অশোকদা, সুকুমারদা তখন আমার বন্ধু। আমার বাবা কিভাবে এইসব খবর পেয়েছিলেন জানি না। আমাকে বললেন আর চাকরি নয়, বাড়িতে ফিরে এসো। সেই শেষ বার আমার শিলিগুড়ি যাওয়া। ভাগ্যিস মধ্যগগনে ওখানে যাই নি!!

মঙ্গলবার, ২১ জুন, ২০২২

বর্ষার শিলিগুড়ি

 একদিকে হিলকার্ট রোড আর তির্যক ভাবে তাকে ছেদ করেছে সেবক রোড। পাহাড়ে বৃষ্টি হলে মহানন্দা ছাপিয়ে জলে ভরে ওঠে গোটা শিলিগুড়ি। আমি আশির দশকের শেষের দিকে প্রথম শিলিগুড়ি যাই। তখন থাকতাম হাকিম পাড়ায়। কাজের পরিসর ছিল কার্শিয়াং সংলগ্ন চা বাগান। ঐ সময় হাকিম পাড়ায় বেশিরভাগ ঘরবাড়ী ছিলো কাঠের। আমি থাকতাম সান্যাল সাহেবের বাংলোয়। ওনার বাবা রবীন্দ্র অনুরাগী ছিলেন। বাড়ি ছিলো অঢেল বই পত্রে ভরা। ওনার নিজস্ব লাইব্রেরী ছিল ম্যাজানাইন ফ্লোরে। ওই ঘরটা আমার থাকার জন্য দেওয়া হলো। রবীন্দ্র সাহিত্যে হাতেখড়ি হয় ঐ সময়। কাজ করার জন্যে ভোর বেলায় বেড়িয়ে যেতাম কার্শিয়াং। সন্ধ্যার আগেই ফিরতাম বাড়িতে। বর্ষার অভিজ্ঞতা তখনকার। তখন নদীর জল দেখে সেদিনের কাজ কর্মের ফিরিস্তি দিতেন সাহেব। হোটেলে থাকা শুরু হয় নব্বইয়ের দশকে। থাকতাম হোটেল এয়ারভিউ। খাওয়া দাওয়ার জন্যে চলে যেতাম হরিয়ানা হোটেল মারোয়ারি খানায়। এতকিছু বলছি এই কারণে শিলিগুড়ির বর্ষা আমি দেখেছি। গতকাল যখন অতিবৃষ্টি তে সমস্ত শিলিগুড়ি দেখলাম মনে পড়ছিল এই সব দৃশ্য। তখন প্রথম ভাসতো গুরুং বস্তি এরপর একে একে প্রধান নগর, হাকিম পাড়া এক কথায় সমগ্ৰ শিলিগুড়ি। হোটেলের বারান্দায় বসে ধোঁয়ায় ঢাকা দার্জিলিং পাহাড় আজ আর দেখা যায় কিনা জানি না। মনটা খুব চঞ্চল হয়েছে কিন্ত শরীর মানছে না।

সোমবার, ২০ জুন, ২০২২

বিলাপ

 ছাল বাকলা যাচ্ছে উঠে

যাচ্ছে উঠে ছাল বাকলা

আমরা সবাই ভৈরব গাই

সকাল থেকে সন্ধ্যা বেলা।

এমন কেন গাইছে গায়ক

দেখতে এলেন আলাউদ্দিন

বলল সবাই এক নিমেষে

জানি নাতো কে রাত কে দিন।

রাগের সুরের দিন আজ নেই

এখন শুধুই বিলাপ করা,

আপনি ছিলেন আপনি আছেন

আমরা শিখেছি বেসুর করা।

অদ্ভুত গণতন্ত্র

 আমরা আপনাদের চাকরি দিয়েছি কিন্তু আপনাদের এই চাকরি থেকে বহিষ্কার করার অধিকার আমাদের নেই। আর আপনারা আমাদের দ্বারা চাকরি পেয়ে আমাদের চাকরি দেওয়ার ও না দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন। এটা অদ্ভুত এক গণতন্ত্র। গানটা ছেলেবেলা থেকে শুনে আসছি। "বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা।" ব্রিটিশ রাজের বিরুদ্ধে সেদিন কবি যা লিখেছিলেন সেই ইতিহাস পুনরাবৃত্তির  সময় এসেছে। প্রতিদিন, প্রতিক্ষণ মানুষের কাছে গণতন্ত্রের এই নগ্নতা ধরা পরছে। শাসকদের বিরুদ্ধে কিছু বলা, সে কালে যা ছিলো একালেও তা'ই আছে। অর্থাৎ আমি রাজদ্রোহি। করার কিছু নেই। সেকালে গৌর কিশোর ঘোষ এই অপরাধে অপরাধী আজ না হয় অন্য কেউ। প্রতিবাদ না করাটা এর থেকেও বড় অপরাধ বলে আমি মনে করি। কবির সেই আক্ষেপ আজ মনে পড়ে ' তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।'

রবিবার, ১৯ জুন, ২০২২

ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল

 ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল সম্প্রদায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ সর্বকালের অনন্য অধিভৌতিক একটি চরিত্র। ইহা বিলোপ ঘটিবার নহে। ইহারা কেবল বাকচাতুর্যে বলীয়ান নন বাহুবলী রূপ ধারণেও ইহারা সিদ্ধহস্ত। দেবাদিদেব এর বাহন ক্রোধান্বিত হইলে ইহারা যমরাজ এর বাহনের শরনাপন্ন হন। কতিপয় বাহন ভৌ ভৌ রবে ভূবন বিদীর্ণ করেন কতিপয় ভীত হইয়া আপন কর্মে পৌরুষ রক্ষায় ব্রতী হন। 

বর্তমানে মর্ত্যে স্বয়ংসিদ্ধ সাধুসম্প্রদায় এর আবির্ভাব ঘটিয়াছে। তাঁহারা নব্য ভারত গঠনে ব্রতী হইয়াছেন। তাঁহাদের প্রকল্প হইল নব্য ব্রজধাম নির্মাণ। ইহার নির্মাণ কার্য সম্পাদনে তাহারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বরাত দিতেও পিছুপা নন। হায় রাম ইহাও দেখিবার ছিল? যাহারা রজ গুনি তাহারা রাবণের ন্যায় ভাবিতে অভ্যস্ত। অতঃপর যাহা ঘটিবে তাহা এইরূপ। মহাদেবের ষাঁড় পথমধ্যে ক্রোধ দেখাইবে, যমরাজের সারমেয় ভীত-সন্ত্রস্ত হইয়া ভৌ ভৌ করিবে আর জীবশ্রেষ্ঠ মনুষ্য সম্প্রদায় হায় হায় করিবে। 

বিঃ দ্রঃ কৃয়ৎ মনুষ্যবর্গ লড়াইয়ে ব্রতী হইবেন।

শনিবার, ১৮ জুন, ২০২২

সপাট

 সেই সপাট বাজনা এখন আর বাজে না। কোথায় যেন একটা খামতি। উদাত্ত্ব গলায় গান গাওয়া সপাট বাজনা বাজানো কথা গুলো স্বাভাবিক কথা থেকে উবে গেছে। সপাট শব্দটা ক্রিকেট ধারাবিবরণীতেও ব্যবহার হত। যেমন গুন্ডাপ্পা বিশ্বনাথ সপাটে ব্যাট চালিয়েছেন ইত্যাদি। এখন বাংলা ভাষার চলন বদলে গেছে। সপাট কথাটা তারের বাদ্যযন্ত্রে সম্পূর্ণ রূপ ব্যাখ্যায় ব্যবহার হয় আর ক্রিকেটিয় পরিভাষায় একে অপ্রতিরোধ্য বলা যেতে পারে। সপাটে থাপ্পর কথাটা ও আমাদের কাছে পরিচিত। আসল কথা হল উপসর্গের প্রয়োগ এখনও হয় তবে সেগুলো বাংলা শব্দে নয়। তবে অনুপ্রাসকে নকল করতে পারে নি । 

গগনে গরজি মেঘ 

ঘন বরষা।

শুক্রবার, ১৭ জুন, ২০২২

তারা গোরু নয়

 অবশেষে গোবলয় ক্রোধান্বিত হইয়াছে তৎসহ তাহাদের যুবসমাজ। পিতৃপিতামহ রাম নামে আল্হাদিত হইত কিন্ত্ত তাহারা নন। তাহাদের টনক নড়িয়াছে। তাহাদের মন আজ এইরূপ ভাবিতেছেন, জন্মের পর নির্বিকল্প সমাধি? তাহারা রাম নাম সত্য হ্যায় মানেন তবে তাহা যৌবনে নয়। 

সাধুসং মন্দ নয় তবে অসাধুর সহিত একাত্ব হইয়া, যৎপরোনাস্তি বুঝিয়া, আনাড়ির ন্যায় জীবন যাপনে যদি বা মন-মস্তিষ্ক মূর্খের ন্যায় চালিত হইত, স্টম্যাক বাধ সাধিল।  অতঃপর যাহা ঘটিতেছে তাহা ঘটিবারই ছিল। 

গোবলয়ের মানুষ প্রমান করিবে, তাহারা গো নন।

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

কারে কয় সাংবাদিকতা

 আজ সাপ্তাহিক বর্তমান পত্রিকায় লেখক অমর মিত্র'র কলমে বিশেষ রচনাটি পড়লাম। লেখাটি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। যে ব্যাক্তিত্বের বিষয় তিনি উপস্থাপন করেছেন তিনি অত্যন্ত বিরল ব্যাক্তিত্ব সাংবাদিকতায়। একজন ঔপন্যাসিক হিসেবে তিনি এক স্বতন্র ব্যাক্তিত্ব। আগামী ২০শে জুন তিনি শতবর্ষে পৌঁছবেন। আজকের দিনে সেই প্রাসঙ্গিক মানুষটি হলেন " গৌরকিশোর ঘোষ"।  পরিবারের সাংস্কৃতিক পরিমন্ডল খুব ছোট বয়সেই নানান পত্র-পত্রিকা, সংবাদ পত্র পড়ার একটা অভ্যাস তৈরী করে দিয়েছিল। সেই কারণেই 'গৌড়ানন্দ কবি ভনে ' সূচক সাপ্তাহিক আনন্দবাজার পত্রিকার লেখা গুলো আমার পড়া। ১১-১২ বছর বয়সে প্রতি মঙ্গলবার পড়া সেই লেখা গুলো আজকে ও ভাবতে ভালো লাগে। কালক্রমে সে লেখায় ইতি পরে। আজ তার কারণ জানলাম। এর পর প্রাপ্ত বয়সে তার লেখা উপন্যাসের সাথে আত্মিক এক সম্পর্ক তৈরি হয়। নতুন প্রজন্মের কাছে তাকে পরিচিত করে তোলা আমাদের কর্তব্য।

মধুর অতীত

 পশ্চিম গারো পাহাড় তুরা থেকে রওনা দিলাম বারেঙ্গাপাড়া। প্রথম বার এই গারো পাহাড়ে। নিচের সমতলে আমার শ্বশুর বাড়ি। চলেছি জামাইষষ্ঠিতে। উল্টো দিকটা বাংলাদেশের ময়মনসিংহ জেলা। গাড়ি টা থামলো। এটা নাকি এখানকার কামাক্ষ্যা মন্দির। নাম খারেংগিরি। তারপর গাড়ি ছুটছে। সামনের দিকে তাকিয়ে সরলরৈখিক পথ দেখছি আর ভাবছি কত দূর? না গাড়ি থামলো। নতুন জামাইকে দেখে গ্রামবাসীর মন ভরলো না। মুখে মুখে রটে গেলো ভটবাবুর ছোটজামাই একদম কচি খোকা। আমি মনে মনে হেসেছিলাম। আমি কড়ায় গন্ডায় তিন দশক পার করে ফেলেছি এটা এরা কেউ বোঝে নি।

রসে-বশে

 বেশ রান্না করেছো। ধোকার ডালনা আর চিংড়ির মালাইকারি। আমার মনে হচ্ছে এটা স্বাদ আর আল্হাদের রান্না। কে আসবে আর কেনোই বা আসবে ? কিন্তু রান্না তৈরী শুধু খাদকের অপেক্ষা। দেখা যাক কোন মানুষ এহেন খাবার খেতে আসে। পাত পেড়ে খাওয়ার যুগ শেষ। এখন রাজা নেই আছে রাজসিক খাবার দাবার।  খাদক পাওয়া খুব কঠিন।

সেকুলারিজম

 সেকুলার শব্দটা এদেশে জন্মলগ্ন থেকেই ধর্মীয় স্বার্থে ব্যবহৃত। সব ধর্মের সমান অধিকার রক্ষার নাম সেকুলারিজম। ধর্মের নামে যে যা করবে সেটাই গ্রহনযোগ্য। অর্থাৎ 

যে ধর্মে যা আছে তা থাকবে। কুমির ছানা দেখানোর সেই পুরোনো কৌশল। ধর্ম বিষয়টা এক বস্তা পচা বিষয়। ওটাকে রাখতে হবে। ওটাকে সর্বান্তকরণে হটিয়ে দেওয়া যাবে না।


সরল অর্থে ধর্ম থাকবে না তবে ধর্মের ষাঁড় সমাজে প্রতিস্ঠা পাবে। 


কিম্ভুতকিমাকার সেকুলারিজম।

মাইকেল

 তিনি ছিলেন মধূসুদন দত্ত। কালক্রমে মাইকেল হলেন। শিক্ষা তাঁকে ধর্মত্যাগী করলো। সমুদ্র পার হলেন। পার হলেন বাংলার এই আদ্যপ্রান্ত ধর্মের সংস্কার থেকে। মুক্ত হতে গিয়ে তিনি আবিস্কার করলেন আর ও নতুন ধর্মের। প্রাগ থেকে নব। তবে তার ও বাধ্যবাধকতা কম নয়। অবশেষে ভাবাবেগ প্রশমিত হলো। বড়ো দেরি হয়ে গেছে তখন। ভাবাবেগে ক্ষমা করতে বলছেন তাঁর প্রাগ পিতৃপুরুষ কে। তারপর? মহাপ্রলয়। মহাকাব্যের মহাকাব্যিক।

বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৪



পূজোয় লাইভ থিম
সুবীর চৌধুরী

        হোঁদোলকুতকুত চেহারা, জাতে সদ্‌গোপ। তিন পুরুষের মিষ্টির দোকান। নাম গজানন্দ ময়রা। থিমের পূজোতে ডাক পড়েছে। গণেশ সাজতে হবে।

          কার্তিক চরিত্রের সাথে কারুকৃত্‌ এর বেশ মিল পাওয়া যায়। ইংরাজীতে বলা যায় ওভার স্মার্ট ছেলে। অর্থাত্‌ কিনা ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। কারুকৃত্‌ সেনাপতি হওয়ার দৌড়ে পাড়ার কম্পিটিশানে ফার্স্ট।

          এদিকে স্বাতীলেখা , লোপামুদ্রা কোন ছাড়। সরস্বতী সাজতে চায় মুনমুনের মেয়ে। নামটা সকলেরই জানা। আসলে মুনমুনের মেয়েকে কপি করাটা তাদের দৈনন্দিনের কাজ। পাড়ার-বেপাড়ার ছেলেদের সিটি খাওয়াটা ডোন্ট পরোয়া অলরাইট।

          লক্ষ্মী সাজার জন্য শতেক মেয়ে হাত তুলে আছে। স্বাগতা, সুলক্ষণা এরাও আছে এর মধ্যে। কথায় আছেনা রূপে  লক্ষ্মী গুণে সরস্বতী। সকলেরই ভয় নারায়ণ যদি ভুলভাল লক্ষ্মী দেখে রাগে সুদর্শন চক্রটা ছেড়ে দেয়, তাহলে সর্বনাশ। এ কারণে প্রপার ভারজিন মেয়ে খুঁজতে গাঁ উজাড় হওয়ার দশা। অবশেষে লক্ষ্মী সাজাতে হল একটা ছেলেকে।

          কিন্তু দুর্গা হবে কে? অপূর দিদিতো মরে গেছে। মরে গেছে মহুয়া যাকে একবার বিসর্জনের সময় দেখে ছিলাম দুর্গা রূপে। শেষে রাজী হল এক বরনারী। কমিটি মেনেও নিল। কারণ পূজোর একটা অঙ্গ হিসাবে এ বাড়ীর মাটিও লাগে যে ! স্বয়ং তিনিই যখন মণ্ডপে অধিষ্ঠিত হতে রাজী, খারাপ কি?

          থিমের প্যান্ডেলে এখন সিমের ছড়াছড়ি। বন্ধুকে বলতে হবে  নিজেদের অলীক সজ্জার বর্ণনা। তবে হ্যাঁ ওটা আড়ালে আবডালে। জ্যান্ত থিম বলে কথা না?

          দুর্গা, কার্তিক, গণেশ এই নাম গুলোর উপর একটা সংশোধনী আনতে চায় শিল্পীবৃন্দ। আরও একটা সংশোধনী তাদের ডিমান্ড। বিসর্জনের সময় তারা থাকতে পারবেন না। বরণে মদা গন্ধের সন্দেশ, গুজিয়া’র পরিবর্তে যদি ফাস্টফুড থাকত তবু একবার ভাবা যেত প্লাস সেজেগুজে শেষে কিনা বিসর্জন তাও আবার কন্টামিনেটেড টালিনালার জলে? নেভার। আমরা নবমীর রাত পর্যন্তই সেলিব্রিটি। দশমীর দিনে দর্পণে বিসর্জন  কম কিসে?
............................................................।। ..................................................................।